IPL 2025 এবারের আইপিএলের অরেঞ্জ ক্যাপের দৌড়ে রয়েছেন কারা?

IPL 2025: ইতিমধ্যেই আইপিএলের ৬০তম ম্যাচ সম্পন্ন হয়েছে, বাকি রয়েছে আর কয়েকটা লিগ ম্যাচ, তারপরই প্লে-অফে চারটি দলকে লড়াই করতে দেখা যাবে। স্বাভাবিকভাবেই তারপরেই হবে IPL Final ম্যাচ

প্রতিবছরই সবচেয়ে বেশি রান করা প্লেয়ার অরেঞ্জ ক্যাপ পেয়ে থাকে এবং সব চেয়ে বেশি উইকেট সংগ্রাহক প্লেয়ারকে পার্পল ক্যাপ দিয়ে সম্মানিত করা হয়। প্রতিবছরের ন্যায় এবছরও অরেঞ্জ ক্যাপের দৌড়ে রয়েছেন বেশ কয়েকজন প্লেয়ার।

এছাড়াও অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপ বিজয়ী প্লেয়ারকে ১০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয়। এখানে পুরস্কারের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো সেই প্লেয়ারের ক্যারিয়ার। কেনোনা সে আইপিএলের পুরো মরশুম জুড়েই নিজস্ব ক্রিকেট প্রতিভা দেখান। প্রতিটা ম্যাচে ভালো করার চেষ্টা করেন, সর্বোপরি নিজের দলের জয় নিশ্চিত করে।

এই অরেঞ্জ ক্যাপ কিংবা পার্পল ক্যাপ পাওয়ার পিছনে রয়েছে কিছু শর্ত। অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপ একটিই হয়, আইপিএল চলতে থাকাকালীন সময়ে, যেই প্লেয়ার সব চেয়ে বেশি রান করেন তাকে দেওয়া হয় অরেঞ্জ ক্যাপ এবং যেই প্লেয়ার সব চেয়ে বেশি সংখ্যক উইকেট নিতে পারেন, তাকে দেওয়া হয় পার্পল ক্যাপ।

যদিও এটি একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া অর্থাৎ ধরুন আইপিএলে ৮ টি ম্যাচ হওয়ার পর যদি কোনো প্লেয়ার ৩৬০ রান করেন, তাহলে তাকে অরেঞ্জ ক্যাপ দেওয়া হয়। কিন্তু পরবর্তী কোনো ম্যাচে অন্য একজন প্লেয়ার এসে ৩৬০ এর বেশি রান করে ফেলেন, তাহলে সেই অরেঞ্জ ক্যাপের নতুন দাবিদার হন তিনি। একই ভাবে পার্পল ক্যাপও দেওয়া হয়।

এখনো IPL 2025 শেষ হয় নি, তাই সেভাবে বলাও চলে না, কে হলেন অরেঞ্জ ক্যাপ বিজয়ী। তবুও বর্তমানের রানের হিসেবে একটি তালিকা নিম্নে দেওয়া হলো –

IPL 2025 Orange Cap List

নংনামমোট ম্যাচমোট রান
সাই সুদর্শন১৪৬৭৯
শুভমান গিল১৪৬৪৯
সূর্য কুমার যাদব১৩৫৮৩
মিচেল মার্শ১২৫৬০
যশস্বী জয়সওয়াল১৪৫৫৯

বর্তমানে আইপিএল ২০২৫ এর অরেঞ্জ ক্যাপটি রয়েছে সাই সুদর্শনের কাছে। তবে সেটা স্থায়ী নয়, যদি পরবর্তী কোনো ম্যাচে শুভমান গিল, সূর্য কুমার যাদব কিংবা বিরাট কোহলি ৬১৭ রানের চেয়ে বেশি রান করতে পারে, তাহলে সেই অরেঞ্জ ক্যাপ তাকে দেওয়া হবে।

তবে একটা জিনিস কি লক্ষ্য করেছেন? এবারের অরেঞ্জ ক্যাপের দৌড়ে যে সকল প্লেয়ার রয়েছেন, তারা সকলেই ভারতীয়ও প্লেয়ার। শুধুমাত্র ভারতীয় প্লেয়ার নন, তারা সকলেই যুব প্লেয়ার। এর থেকে বোঝাই যায় যে আমাদের ভারতীয় ক্রিকেট কতটা মজবুত হতে চলেছে। আপনারাতো এবছরের অরেঞ্জ ক্যাপের দৌড়ে থাকা প্লেয়ারদের কথা জানালেন, এবারে দেখুন গত ১০ বছর ধরে কোন প্লেয়াররা অরেঞ্জ ক্যাপ জয় করেছিলেন

Last 10 Year Orange Cap Winner Of IPL

বছরনামমোট রান
২০২৪বিরাট কোহলি৭৪১
২০২৩শুভমান গিল৮৯০
২০২২যশ বাটলার৮৬৩
২০২১ঋতুরাজ গাইকোয়ার্ড৬৩৫
২০২০লোকেশ রাহুল৬৭০
২০১৯ডেভিড ওয়ার্নার৬৯২
২০১৮কেনে উইলিয়ামসন৭৩৫
২০১৭ডেভিড ওয়ার্নার৬৪১
২০১৬বিরাট কোহলি৯৭৩
২০১৫ডেভিড ওয়ার্নার৫৬২

ভারতীয় ব্যাটার হিসেবে বিরাট কোহলি দুইবার অরেঞ্জ ক্যাপ জয় করেছেন। এছাড়া তিনি আইপিএলে ৯৭৩ রানের একটি অনবদ্য রেকর্ড করে গেছেন, যা আজ পর্যন্ত কোনো প্লেয়ার ভাঙতে পারেনি। ২০২৩ সালে শুভমান গিলকে ভালো ছন্দে দেখা গিয়েছিল, আলোচনা করা হচ্ছিল যে তিনি হয়তো ওই বছর বিরাট কোহলির করা রেকর্ড ভাঙতে পারেন। কিন্তু সেটা তিনি পারেননি বটে তবুও ৮৯০ রান মোটেও কম নয়।

আরো পড়ুন : পয়েন্টস টেবিলে কোন টিম রয়েছে এগিয়ে? IPL Points Table in Bengali

কে হবে এবারের IPL 2025 এর অরেঞ্জ ক্যাপ জয়ী? আপনাদের কি মনে হয়, অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। তাছাড়া ভবিষ্যতে বিরাট কোহলির করা ৯৭৩ রানের রেকর্ড কি ভাঙ্গা সম্ভব? এরকম ক্রিকেট সম্পর্কিত সমস্ত খবর, তথ্য পেতে আমাদের আজকের আলোচনা ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment