IPL 2025 LSG VS SRH Match Highlights: হায়দ্রাবাদ সম্মানজনক বিদায়ের সুযোগের সৎ ব্যবহার!

IPL 2025 LSG VS SRH Match Highlights: গতবছরের রানার্স আপ অর্থাৎ সানরাইজার্স হায়দ্রাবাদ এবার আইপিএলে সেভাবে নিজেদের ছাপ রাখতেই পারল না। শেষ ১২টি ম্যাচের মধ্যে তারা জিতেছিল মাত্র ৪টি ম্যাচ। বৃষ্টির বিঘ্নের কারণে না হওয়া একটি ম্যাচের পাওয়া ১ পয়েন্ট দিয়ে তাহলে পয়েন্টস ছিল ৯, যা কখনোই তাদের প্লে-অফে সুযোগ করে দিত না।

স্বভাবতই সানরাইজার্স হায়দ্রাবাদ বেশ কয়েকদিন আগেই প্লে-অফের দৌড় থেকে বাদ পড়েছে। তাদের সামনে আর মাত্র একটিই লক্ষ্য ছিল, যা হলো বাকি ২ টি ম্যাচ জিতে সম্মানজনক ভাবে IPL 2025 মরশুমকে বিদায় জানানো। গতবছরের রানের বন্যা বইয়ে দেওয়া দলটিকে যেনো এবারের অন্যান্য দল তোয়াক্কাই করলো না। একটার পর একটা ম্যাচে হারিয়ে দিল অন্যান্য দল।

আরো পড়ুন : পয়েন্টস টেবিলে কোন টিম রয়েছে এগিয়ে? IPL Points Table in Bengali

আইপিএলের ৬১তম ম্যাচটি ছিল আজ, সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম লখনউ সুপার জায়েন্ট (SRH VS LSG) এর মধ্যে। আজকের ম্যাচটি ছিল উত্তরপ্রদেশের আরডোনামাউ শহরের একনা ক্রিকেট স্টেডিয়ামে। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন সানরাইজার্স হায়দ্রাবাদ।

লখনউ সুপার জায়েন্ট এর দুই ওপেনার ভালো ভাবে ইনিংস শুরু করলেও, হায়দরাবাদের বোলাররা তার পরের আর কোনো ব্যাটারকে সেভাবে খেলার সুযোগই দেন নি। তবুও ওপেনার জুটি ১০০ রানের পার্টনারশিপ করে গেছেন। যেখানে এইডেন মাক্রম ৩৮ বলে ৬১ রানের একটা অনবদ্য ইনিংস খেলেছেন ও অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শ ৩৯ বলে ৬৫ রানের একটা সুন্দর ইনিংস খেলেছেন।

ওপেনার আউট হবার পর থেকে একটার পর একটা উইকেট তুলে নিয়েছেন হায়দ্রাবাদের বোলাররা। লখনউ – এর নিকোলাস পুরান মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে এসে একটা সুন্দর ইনিংস খেলে গাছেন। তিনি ২৬ বলে ৪৫ রানের একটা সুন্দর ইনিংস খেলেন, যার মধ্যে রয়েছে ৬টি চার ও ১টি ছক্কা।

২০ ওভারের শেষে লখনউ সুপার জায়েন্ট ২০৫ রান করে ৭ উইকেট হারিয়ে এবং সানরাইজার্স হায়দ্রাবাদকে ২০৬ রানের টার্গেট দেন। লখনউ লড়াই করবার মত একটা রান করতে সক্ষম হয়েছিল। এবার দায়িত্ব ছিল লখনউ সুপার জায়েন্ট এর বোলারদের।

লখনউ সুপার জাইয়েন্টের (LSG) দেওয়া ২০৬ রানের টার্গেটে তাড়া করতে নামেন সানরাইজার্স হায়দ্রাবাদের দুই ওপেনার, অভিষেক শর্মা এবং অথর্ব তাইদেইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামানো হয় অথর্ব তাইদেকে। যদিও তিনি ২২ গজে বেশিক্ষণ টিকে থাকতে পারেনি। কিন্তু অপরদিকে অভিষেক শর্মা আজ একটি বির্ধ্বংসী ব্যাটিং দেখালেন। তিনি মাত্র ২০ বলে ৫৯ রান করে, যেখানে তিনি ৬টি ছক্কা ও ৪টি চার মারেন। সব থেকে বেশি লক্ষণীয় বিষয় হলো অভিষেক শর্মার আজকের স্ট্রাইক রেট, যা ছিল প্রায় ৩০০ এর কাছাকাছি।

আরো পড়ুন : ঋষভ পান্তের এরকম খারাপ খেলার পেছনে কারণ কি? ক্যাপ্টেন্সির চাপ নাকি এত বেশি টাকার প্লেয়ার হিসেবে দুশ্চিন্তা?

এরপর ঈশান কিশান এবং হেন্দ্রী ক্লাসান মিলে ইনিংসটি সামলেছেন। তারা দুজনেই বুঝে শুনে খেলেন এবং ৫০ রানের পার্টনারশিপ করেন। ঈশান কিশান ২৮ বলে ৩৫ রান করেন এবং হেন্দ্রী ক্লাসান ২৮ বলে ৪৭ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তারপর মিডল অর্ডারে আসা কামিন্দু মেন্ডিস নিশ্চিত করে যান সানরাইজার্স হায়দ্রাবাদের জয়।

LSG VS SRH Match Highlights (Scorecard)

টিমের নামরান/উইকেটওভার
LSG২০৫/৭২০
SRH২০৬/৪১৮.২

লখনউ সুপার জায়েন্ট (LSG) কিংবা সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) এই দুটি দলের কারোর কাছেই সেভাবে এই ২ পয়েন্টের কোনো মূল্য না থাকলেও, বিনোদন হিসেবে অভিষেক শর্মা আজ যে ব্যাটিং দেখালেন তা ক্রিকেট প্রেমীদের মনে বেশ কয়েকদিন জায়গা করে নেবে। অভিষেক শর্মা ইতিমধ্যেই তার ব্যাটিং দক্ষতা দেখিয়েছেন, বা বারংবার দেখিয়ে চলেছেন তা বললেও মন্দ হবে না।

অপরদিকে লখনউ সুপার জায়েন্ট আর কোনো ভাবেই প্লে-অফে নিজেদের সুযোগ করতে পারবে না। একসময় মনে হচ্ছিল এবারের IPL 2025 এর টপ ৪ এ দেখা যাবে তাদের। শেষ ৩/৪ টি ম্যাচ যদি তারা ভালো খেলতেন সেক্ষেত্রে একটা সুযোগ থেকেই যেতো। অন্যদিকে প্রথমবার লখনউ এর হয়ে ক্যাপ্টেন্সি করা ঋষভ পান্থ -এর ব্যাট থেকে নেই রান, নিজের টিমকে নিয়ে যেতে পারলেন না প্লে-অফে।

আজকের এই ম্যাচটি নিয়ে আপনাদের কি মতামত? কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন এবং আর্টিকেলটি ভালো লাগলে সকলের সাথে শেয়ার করে দেবেন। আর এরকম ক্রিকেট সংক্রান্ত সমস্ত খবর, আলোচনা সবার আগে জানতে আমাদের আজকেরআলোচনা ওয়েবসাইটে চোখ রাখুন।

Leave a Comment