England Tour of India 2025: আইপিএল শেষ হতে চললো। কিন্তু তাতে মোটেও দুঃখ নেই। তার কারণ এবার শুরু হতে যাচ্ছে ইংল্যান্ড বনাম ভারত টেস্ট সিরিজ। পাঁচ ম্যাচের এই টেস্ট সিরিজে আগেই উঠে এসেছে চমকে দেবার মতন কিছু খবর। যেমন রোহিত শর্মা, রবিচন্দ্রন আশ্বিন এবং বিরাট কোহলি টেস্ট রিটায়ারমেন্ট এর খবর। যদিও রবীন্দ্র জাদেজা এখনও টেস্ট ক্রিকেট থেকে সরে যাননি এবং এই সিরিজে রবীন্দ্র জাদেজাকে জায়গা দেওয়া হয়েছে।
শোনা যাচ্ছিলো জাসপ্রিত বুমরাহ কে টেস্ট অধিনায়ক করা হবে। কিন্তু তেমনটা হয় নি। বুমরাহ আগেই জানিয়ে দিয়েছেন তিনি সব ম্যাচ খেলবেন না। তাই সিলেক্টর অজিত আগারকার, কোচ গৌতম গম্ভীর এবং BCCI বোর্ড এমন কাউকে ভারতীয় দলের টেস্ট অধিনায়ক করতে চেয়েছিলেন যিনি ছন্দে রয়েছেন, টেস্ট ক্রিকেটে রান করেছেন, এবং ভবিষ্যতে ভারতের মুখ হতে যাচ্ছেন। স্বভাবতই এইরকম কিছু নাম হলো শ্রেয়াস আয়ের, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ, শুভমান গিল, যাসাসভি যাইসওয়াল ইত্যাদি।
এই যে নামগুলি আমি করলাম, এর মধ্যে হার্দিক পান্ডিয়া যে টেস্টে জায়গা পাবে না, এমনটাই সবারই কমবেশি জানা ছিল। কিন্তু শ্রেয়াস আয়ের, তার দোষটা কোথায়? এতো দুরন্ত ফর্মে খেললো ছেলেটা। চ্যাম্পিয়ন্স ট্রফি, ঘরোয়া টুর্নামেন্ট কিংবা আইপিএল, সবেতেই নিজের সেরাটা দিলো, তবুও কেনো বারবার তাকে দল থেকে বাদ দেওয়া হবে? নাকি অধিনায়ক হওয়ার দৌড়ে সবার আগে এগিয়ে শ্রেয়াস আয়ের, তাই কি ইচ্ছে করে তাকে বাদ দেওয়া হচ্ছে? আপনার কি মনে হয়, জানান কমেন্টে।
করুন নায়ের, শার্দুল ঠাকুর, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরন, অর্শদীপ সিংহ কে দলে জায়গা দেওয়া হয়েছে। তাদের জায়গা পাবারই ছিল। ঘরোয়া টুর্নামেন্টে, রঞ্জি ট্রফি কিংবা সদ্য সমাপ্ত হওয়া আইপিএল এও নিজেদের সেরা খেলাটা দেখিয়েছেন তারা। অন্যদিকে মহম্মদ সামি চোটের কারণে দল থেকে বাদ। বা হয়তো মহম্মদ সামি নিজের অন্তিম টেস্ট ম্যাচ খেলে ফেলেছেন। এই দলে জায়গা দেওয়া হয়নি অন্য কোনো অভিজ্ঞ ব্যাটার যেমন চেতেশ্বর পূজারা, আজিঙ্ক্য রাহানে কে।
শুভমান গিল নিজের প্রথম টেস্ট ম্যাচ খেলেছিলেন পাঁচ বছর আগে। আর এর মধ্যেই তিনি দেশের অধিনায়ক। তিনি হলেন দেশের ৩৭তম টেস্ট অধিনায়ক। এই উত্থান খুব কম খেলোয়াড় এর ভাগ্যেই জুটেছে। ইংল্যান্ড বনাম ভারত টেস্ট সিরিজ শুরু হবে ২০শে জুন থেকে। এবং এই পাঁচ ম্যাচের ইংল্যান্ড টুর এর জন্য মোট ১৮ জনকে নেওয়া হয়েছে। শুভমান গিল এই দলের অধিনায়ক এবং ঋষভ পন্থ ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়ক।

বিরাট কোহলি এবং রোহিত শর্মা দেশের টেস্ট এবং টি২০ খেলা ছেড়ে দিয়ে থাকলেও, ওডিআই খেলতে তাদের এখনও দেখা যাবে। অন্তত আগামী ২০২৭ ODI ওয়ার্ল্ড কাপ পর্যন্ত। আবার এমনটাও হতে পারে তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও তাদেরকে ভারতীয় দল থেকে ছেটে ফেলা হলো।
ভারতীয় পূর্ণ দল: শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, বি সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরন, করুণ নাইর, নিদীশ রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ, অর্শদীপ সিং, কুলদীপ যাদব।
নমস্কার, প্রিয় পাঠকগণ। আমার নাম শুভম বিশ্বাস। আমি গত ৫-৬ বছর ধরে ব্লগিং করছি। এই ব্লগটা শুরু করেছি বাংলায় ক্রিকেট খবর এবং আইপিএল নিয়ে লেখার জন্য। ক্রিকেট আমার ছোটবেলা থেকেই একটা ভালোলাগার জায়গা তাই সেই ভালো লাগাকে কাজে লাগিয়ে এই নতুন উদ্যোগ।