“ধোনি ভাই এর সাথে দেখা করতে আমি এখনও ভয় পাই” – রবীন্দ্র জাদেজা বললেন আশ্বিন এর পডকাস্ট শো তে!!

যেমনটা আমরা সবাই জানি রবিচন্দ্রন আশ্বিন নিজের ইউটিউব চ্যানেল চালান। এবং সেখানে বিভিন্ন ক্রিকেট কথোপোকথন করে থাকেন। সদ্য সমাপ্ত হওয়া CSK এর আইপিএল ২০২৫ সিসন এর পর এই দুজনকে একসাথে একটি শো করতে দেখা যায়। এই শো তে রবীন্দ্র জাদেজা নিজের জীবন নিয়ে অনেক কথা বলেছেন। কিভাবে তিনি ক্রিকেট খেলা শুরু করলেন, তার রকস্টার কিংবা স্যার জাদেজা নাম হওয়া অথবা ভারতের এক নম্বর অল রাউন্ডার হয়ে ওঠা। সবটাই স্পষ্ট করে বলেন জাদেজা।

মহেন্দ্র সিংহ ধোনি সম্বন্ধেও অনেক কথা এদিন বলেন জাদেজা। ধোনি এবং জাদেজার সম্পর্ক যে কত গভীর এটা আমরা বহু বছর থেকে ভারতীয় ক্রিকেট এবং আইপিএল এর মাধ্যমে দেখে আসছি। কিন্তু জাদেজা কথার কথায় বলে ফেললেন তিনি এখনও ধোনির সাথে কথা বলতে ভয় পান যখন তিনি নিজের মুড এ থাকেন না। অশ্বিন জিজ্ঞেস করেন, জাদেজা বোঝেন কিভাবে ধোনির মুড কেমন? এর উত্তরে জাদেজা বলেন মুখ দেখে বুঝে নেওয়া যায়।

রবীন্দ্র জাদেজা এদিন নিজের ছোটবেলার কোচ সম্বন্ধে বলতে গিয়ে বলেন তিনি একজন ডিফেন্স এর অফিসার হওয়ার কারণে জাদেজাকে খুব দৌড়তে বলতেন। এবং ২০ কিলোমিটার দৌড়ে আস্তে হতো প্রত্যেকদিন। হয়তো এই কারণে জাদেজার ফিলডিং বা রানিং আজ এত সুন্দর। জাদেজার ছোটবেলার কোচ এর নাম মহেন্দ্র সিংহ চৌহান। এদিন জাদেজা বলেন, তিনি ধোনিকে এটা বলেছেন যে তার ক্রিকেট জার্নি মহেন্দ্র সিংহ চৌহান থেকে মহেন্দ্র সিংহ ধোনি অবধি সীমাবদ্ধ। জাদেজার ভারতের হয়ে অভিষেক ঘটে ধোনির নেতৃত্বেই।

ধোনি সম্বন্ধে এদিন আরও অনেক কথা জাদেজা বলেন। কিভাবে তাদের প্রথম আলাপ, তাদের কেমন সম্পর্ক ইত্যাদি। জাদেজা জানান, ধোনিকে তিনি প্রথম দেখেন চ্যালেঙ্গার ট্রফি ২০০৫ এর সময়। এই ম্যাচটি হয়েছিল চেন্নাই তে। জাদেজা এবং ধোনি দুজনেই মুম্বাই থেকে প্লেনে যাচ্ছিলেন। ধোনি ছিলেন বিসনেস ক্লাসে এবং জাদেজা ইকোনমি ক্লাসে। সেই সময় জাদেজা কে অনেকে বলেন সামনে মহেন্দ্র সিংহ ধোনি আছেন, তো জাদেজা কে একসাথে হোটেল অবধি যেতে হবে। এই কথা ভেবে জাদেজা চিন্তিত হয়ে পড়েন, তারপর ধোনির মোবাইল ফোন হাত থেকে প্লেনের সিটের তলায় পড়ে যাওয়ার সুযোগ বুঝে জাদেজা আগেই বেরিয়ে যান।

জাদেজা বলেন, ধোনি তাকে একবার বলেছিলেন সে যদি প্রতি ম্যাচে ৩০ রান আর তিনটি উইকেট নিতে পারে তাহলে তার থেকে ভালো অল রাউন্ডার কেও হতে পারবেন না। আর এই কথা সে চিরকাল মাথায় রেখে খেলতে নামে। ২০১১ থেকে ২০১৯ অবধি জাদেজাকে ধোনি বল করার সময় অনেক সাহায্য করতে দেখা গেছে, এ কথা নিজেও স্বীকার করেন এদিন জাদেজা। এছাড়াও ২০২৩ আইপিএল ফাইনাল এর ওই শেষ দুটি বল খেলার সময় জাদেজার মাথায় ছিল, ধোনি এতদিন তাকে প্লেয়ার তৈরী করলো, এতটা সাপোর্ট করলো, এটাই সুযোগ ধোনিকে খুশি করার। এবং সেদিন ধোনি যে কিছুটা ইমোশনাল ছিল তা জাদেজা কে কোলে তুলে নেওয়া দেখেই বোঝা যায়। এক সময় জাদেজা মজা করে বলেন, সাক্ষী বৌদিকে ছাড়া ধোনি ভাই তাকেই কোলে তুলেছেন।

রবীন্দ্র জাদেজা এদিন আরও বলেন, মহেন্দ্র সিংহ ধোনি ম্যাচ খেলতে যাওয়ার সময় বাস এর পেছনের সিটে বসেন এবং ম্যাচ শেষ করে ফিরে আসার সময় বাস এর সামনের দিকে বসেন। যখনি জাদেজা এবং ধোনি একসাথে বাসে বসেন তাদের মধ্যে ম্যাচ নিয়েই কথা হয়। এছাড়াও ধোনি সবসময় প্লেয়ার দের উৎসাহ দেন, তাদের আত্মবিশ্বাস বাড়ানোর মতন কথা বলেন, কার কি দক্ষতা রয়েছে সেইটা বুঝে তাকে তার মনোবল বাড়াতে সাহায্য করেন। কিন্তু কখনও নিজের রেকর্ড, নিজের খেলা, নিজেকে নিয়ে কোনো কথা বলেন না। হয়তো এটাই ধোনি, এর জন্যই যেকোনো খেলোয়াড় ধোনির জন্য প্রাণ দিতেও রাজি।

এই পুরো কথোপকথন আপনারা ইউটিউব শো ‘কুট্টি স্টোরিজ উইথ অ্যাশ’ তে গিয়ে দেখতে পারবেন।

Leave a Comment