অন্নপূর্ণা যোজনা ফর্ম ফিলাপ ২০২৬ – সহজেই শিখুন!!

অন্নপূর্ণা যোজনা, আজ পশ্চিমবঙ্গের সবথেকে আলোচনার বিষয় এটি। বাড়ির মা বোনেদের তো বটেই, তারই সাথে বাড়ির পুরুষ দেরও। আদৌ আমার বাড়ির লোক এই অন্নপূর্ণা ভান্ডার পাবে তো? যদি পাই তাহলে তার জন্য কি করতে হবে? ফর্ম কোথায় পাওয়া যাচ্ছে? ফর্মের জন্য কি টাকা লাগছে? অনলাইনে ফর্ম ফিলাপ কবে থেকে চালু হবে? ফর্মে কি কি উল্লেখ করতে হবে? যতদিন এই অন্নপূর্ণা ভান্ডার পেতে দেরি হবে, তার পরিবর্তে কি লক্ষীর ভান্ডার এর টাকা ঢুকবে, ইত্যাদি আরও কত কি।

আজ এই ভিডিও তে আমি বলবো কিভাবে আপনারা অন্নপূর্ণা ভান্ডার এর ফর্ম ফিলাপ করতে পারবেন খুব সহজেই, নিজের বাড়ি বসেই।

শুরুতে বলে রাখি অন্নপূর্ণা ভান্ডার নিয়ে এই যে মানুষের মনে দ্বন্দ্ব তৈরী হয়েছে তা মুলত সোশ্যাল মিডিয়া তে দেখা অতিরিক্ত ভিডিওর কারণে। সোজা ভাষায় বললে, আপনি যদি নিজে ইনকাম ট্যাক্স না দেন, আপনার যদি বড় ব্যবসা বা চাকরি না থাকে, আপনি যদি GST র অন্তর্ভুক্ত না হন, তাহলে আপনি পাবেন, নইলে নয়। মনে রাখবেন ভুল তথ্য দিয়ে কেও যদি ভাবে সে এই প্রকল্পের আওতায় আসবে, তবে তা একদমই ভুল ধারণা। কারণ এবার আর এত সহজে কোনো সুবিধা পাওয়া যাবে না। যে যোগ্য সেই পাবে, বাকিরা নয়। এছাড়াও আপনাকে ফর্ম পূরণের সময় একাধিক তথ্য দিতে হবে, তারই সাথে জমা করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্টস।

নিন চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে করবেন এই ফর্ম ফিলাপ।

যেহেতু এখন অনলাইন ফর্ম ফিলাপ এর ওয়েবসাইট কাজ করছে না, তাই শুধু অফলাইনে ফর্ম ফিলাপ তাই বলছি। পরে অনলাইন নিয়েও কথা বলবো।

প্রথমে আপনাকে নিকটবর্তী সরকারি অফিসে গিয়ে এই ফর্ম নিয়ে আস্তে হবে। আমাদের এখানে পঞ্চায়েত এলাকায় এই ফর্ম পাওয়া যাচ্ছে। আপনি খোঁজ নিয়ে দেখুন, এবং সেখান থেকে নিয়ে আসুন একটি ফর্ম। যদি ভিড় উপেক্ষা করতে চান, সময় বাঁচাতে চান, তবে সরকারি ওয়েবসাইট থেকে এই ফর্ম ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নিন। সেক্ষেত্রে আমাদের এদিকে তার জন্য সেরোক্স এর দোকানে নিচ্ছে ২০ টাকা।

আচ্ছা, এবার আপনাকে এই ১২ পাতার অন্নপূর্ণা ভান্ডার এর ফর্ম ফিলাপ করতে হবে।

এই অন্নপূর্ণা যোজনা ফর্ম ফিলাপ এর জন্য প্রথমেই আপনাকে ১ নো স্থানে দিতে হবে আপনার বাড়ির হেড অফ দা ফ্যামিলি এর পুরো নাম। অর্থাৎ বাড়ির কর্তা।

এরপর ২ নো স্থানে আপনাকে দিতে হবে ওই ব্যক্তির ডেট অফ বার্থ, অর্থাৎ জন্ম তারিখ। আঁধার কার্ড অনুযায়ী এই তথ্য পূরণ করুন।

৩ নো স্থানে আপনাকে উল্লেখ করতে হবে, আপনার বাড়ির হেড অফ দা ফ্যামিলির লিঙ্গ, পুরুষ, মহিলা ইত্যাদি। সেই অনুযায়ী M বা F.

৪ নো স্থানে আপনাকে দিতে হবে সেই ব্যক্তির আঁধার কার্ড।

৫ নো স্থানে আপনাকে উল্লেখ করতে হবে যদি বাড়ির ডিজিটাল রেশন কার্ড এর household ID থেকে থাকে তবে তা, যদিও এটা অপশনাল। চাইলে আপনি নাও দিতে পারেন।

৬ নো স্থানে আপনাকে উল্লেখ করতে হবে আপনার বাড়ির কতজন ফ্যামিলি মেম্বার রয়েছে, সেই সংখ্যা। যেমন আমার বাড়িতে আমি, মা আর বাবা। তাই আমাদের ক্ষেত্রে তা ৩

৭ নো স্থানে আপনাকে উল্লেখ করতে হবে বাড়ির পার্মানেন্ট এড্রেস বা ঠিকানা।

৮ নো স্থানে উল্লেখ করতে হবে কন্টাক্ট নম্বর, খুব ভালো হয় যদি বাড়ির যিনি হেড অফ দা ফ্যামিলি, তার আঁধার লিংক মোবাইল নম্বর উল্লেখ করা যায়।

৯ নো স্থানে আপনাকে বাড়ির বাকি সদস্য দেড় নাম, ডেট অফ বার্থ, আঁধার নম্বর, মোবাইল নম্বর এবং বাড়ির হেড অফ দা ফ্যামিলি সাথে কার কি সম্পর্ক তা উল্লেখ করতে হবে। যদি বাড়ির বাচ্চা থাকে এবং তার বয়স ৫ এর কম হয় এবং আধার কার্ড না হয়ে থাকে তবে সেখানে NA উল্লেখ করতে হবে। এরই সাথে প্রতিটি মেম্বার এর নামের পাশে যারা অন্নপূর্ণা ভান্ডার এর জন্য আবেদন করবেন বা যোগ্য তাদের নামের পশে টিক্ মারতে হবে।

১০ নাম্বার স্থানে বাড়ির হেড অফ দা ফ্যামিলি এবং বাকি সদস্য দের প্রত্যেকের ব্যাঙ্ক একাউন্ট তথ্য দিতে হবে। অর্থাৎ ব্যাঙ্ক নাম, একাউন্ট নাম্বার, IFSC কোড। এই সমস্ত তথ্য আপনারা আপনাদের ব্যাঙ্ক পাসবুকে পেয়ে যাবেন। মনে রাখবেন অন্নপূর্ণা যোজনা পাওয়ার জন্য আধার লিংক ব্যাঙ্ক একাউন্ট দিতে হবে।

১১ নম্বর স্থানে আপনাকে বাড়ির প্রত্যেকের অর্থাৎ সেই একই সদস্যদের ভোটার কার্ড এর বিবরণ দিতে হবে। অর্থাৎ ভোটার কার্ড নাম্বার, এসেম্বলি কনস্টিটিউশন নাম্বার এবং পার্ট নাম্বার।

১২ নাম্বার স্থানে আপনাকে কাস্ট ডিটেলস উল্লেখ করতে হবে বা টিক্ মার্ক দিতে হবে। জেনারেল কাস্ট হলে UR, SC, ST বা OBC হলে সেখানে টিক্ মারতে হবে।

এরপর শুরু হচ্ছে আরেকটি ধাপ,

এখানে আপনাকে আপনাদের বাড়ির সকলের রেশন কার্ড এর তথ্য ও অন্যান্য কিছু বিবরণ দিতে হবে।

১ নাম্বার স্থানে আপনাকে উল্লেখ করতে হবে আপনার বাড়িতে কি রেশন কার্ড আছে? থাকলে YES আর না থাকলে NO.

২ নাম্বার স্থানে রেশন কার্ড থাকলে তার প্রকারভেদ, যেমন আমাদের সম্ভবত RKSY-২… সেরকম আপনার রেশন কার্ড দেখে যেটা হবে তা টিক্ মার্ক করুন।

৩ নাম্বার স্থানে যদি আপনার বাড়ির লোক প্রতিমাসে রেশন নেন, তাহলে YES করুন, নইলে NO.

এরপর আপনাকে আপনার বা আপনাদের অ্যাসেট এর উল্লেখ করতে হবে…

প্রথমত আপনাদের কি ৩ পুসা রুম বা সহজ বাংলায় বললে, ইট বালি, রড, সিমেন্ট দিয়ে তৈরী ৩ কামরার ঘর আছে? থাকলে Yes তে টিক্ মার্ক করুন।

২ নাম্বার স্থানে বাড়ির কারোর নামে নিজস্ব জমি থাকলে Yes তে টিক্ মার্ক করুন।

৩ নাম্বার স্থানে বাড়ির মোট জমির পরিমান ডেসিমেলে উল্লেখ করুন।

৪ নাম্বার স্থানে বাড়ির কারোর নামে কি চার চাকা গাড়ি রয়েছে? থাকলে Yes, কয়টি চার চাকা গাড়ি তার বিবরণ এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ করুন।

এর পরবর্তী স্থানে বাড়ির কারোর নামে কি সাস্থ বীমা রয়েছে? না থাকলে NO, থাকলে Yes এবং তার বিবরণ। অর্থাৎ বিমাটি সরকারি না বেসরকারি এবং তার টোটাল সাম আশারড। এই সমস্ত তথ্য আপনারা আপনাদের বীমার কাগজে পেয়ে যাবেন।

এরপর আপনাকে বাড়ির সকলের ইনকাম এবং প্রফেশন উল্লেখ করতে হবে।

প্রথমেই বাড়ির কেও কি ইনকাম ট্যাক্স দেয়, দিলে হ্যাঁ, নইলে না।

তারপর বাড়ির প্রত্যেকের নাম ও PAN কার্ড নাম্বার।

এরপর বাড়ির কে কি কাজ করে, যেমন সরকারি চাকরি, নাকি বেসরকারি, বাকি পার্ট টাইম কোনো কাজ, বাকি চাষী না অন্য কিছু,, এই সমস্ত কিছু যে যার মতন টিক্ মার্ক করতে হবে। এরই সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস দিতে হবে এবং কেও চাইলে একটির বেশি বক্সে টিক্ মারতে পারে। যেমন কেও কোনো কোম্পানি তে চাকরি করে আবার সেই পার্ট টাইম কোনো কাজও করে। সেই ক্ষেত্রে আরকি।

৪ নাম্বার স্থানে বাড়িতে কয়জন literate মেম্বার অর্থাৎ শিক্ষিত সদস্য আর কয়জন illiterate member অর্থাৎ অশিক্ষিত সদস্য, তা উল্লেখ করতে হবে। এছাড়াও নাম অনুযায়ী শিক্ষিত না অশিক্ষিত এবং তার শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে।

৫ নাম্বার স্থানে আপনাকে বাড়ির কোনো সদস্য কি পঞ্চায়েত, বা MLA, MP ইত্যাদি পদে অতীতে বা বর্তমানে বিরাজমান, থাকলে Yes, তার নাম এবং তার সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস দিতে হবে।

৬ নাম্বার স্থানে বাড়ির কেও কি সরকারি পেনশন পান? পেলে, Yes এবং তার নাম উল্লেখ করতে হবে। সঙ্গে পেনশন স্লিপ জমা করতে হবে।

৭ নাম্বার স্থানে বাড়ির কোনো সদস্য কি GST এর আওতা ভুক্ত, থাকলে তার GST নম্বর, এবং তার নাম উল্লেখ করতে হবে।

৮ নাম্বার স্থানে বাড়ির টোটাল ইনকাম উল্লেখ করতে হবে।

এর পরবর্তী স্থানে CAA এপ্লিকেশন স্টেটাস উল্লেখ করতে হবে, এটি তাদের জন্য যারা এপ্লাই করেছেন, সবার জন্য নয়। আপ্পলায় করে থাকলে নাম, এপ্লিকেশন নাম্বার উল্লেখ করতে হবে, আর যদি ইসু হয়ে থাকে তবে সার্টিফিকেট নাম্বার উল্লেখ করতে হবে।

এর পরবর্তী স্থানে বাড়ির কারোর স্টুডেন্ট কার্ড, KCC, KCC ARD, MJCC ইত্যাদি থেকে থাকলে তাদের নাম, ID নাম্বার এবং ইসু তারিখ উল্লেখ করতে হবে।

এর পরবর্তী স্থানে SIR ২০২৬ এ কারোর নাম বাদ গিয়ে থাকলে তাদের নাম, কেস ডিটেলস উল্লেখ করতে হবে।

এরপর আসছে বাড়ির বাচ্চা দের বিবরণ।

যদি আপনাদের বাড়ির কারোর বাচ্চা থেকে থাকে তবে তা এখানে উল্লেখ করতে হবে,

প্রথমেই মেম্বার নাম, কয়টি বাচ্চা, গ্রেড, স্কুল এর নাম এবং স্কুল সরকারি না বেসরকারি, নাকি মাদার্শা ইত্যাদি তা উল্লেখ করতে হবে।

এরপর বাচ্চাদের ভ্যাকসিনেশন স্টেটাস উল্লেখ করতে হবে। বাচ্চাদের ভ্যাকসিনেশন শুরু হয়ে থাকলে YES, না হয়ে থাকলে NO.

এরপর আসছে আপনি বা আপনার পরিবারের কেও অন্য কোনো সরকারি সুবিধা কি পান, DBT এর মাধ্যমে? এই যেমন ধরুন PM KISHAN, KISHOK BONDHU ইত্যাদি?

যদি হয়, তাহলে YES তে টিক্ মার্ক করে, সদস্যদের নাম এবং স্কিম এর নাম উল্লেখ করতে হবে।

২ নাম্বার স্থানে, যদি কেও কোনো স্কিম থেকে বঞ্চিত হয়ে থাকেন তবে তার কারণ লিখতে হবে।

এরপর ডিক্লারেশন এবং কনসেন্ট, এখানে পুরো ফর্ম এ যা যা বিবরণ দিয়েছেন, যদি মিথ্যা বা ভুল প্রমান হয় তবে তার কারণে আপনি সমস্যায় পড়তে পারেন। তাই ফরমটি ভালো করে আরেকবার দেখে নিয়ে, প্রয়োজন পড়লে আবার ফিলাপ করে, এগ্রি তে টিক্ মার্ক করে, সাক্ষর করতে হবে।

এর সাথে দিতে হবে সমস্ত ডকুমেন্টস এর সেরোক্স, কি কি লাগবে, তা তো বললামই। তবুও পাশের ইন্সট্রাকশন বাক্স এ সবই লেখা। মনে রাখবেন ফ্যামিলির অর্থ হলো একটা গ্রুপ যেখানে সবাই একসাথে থাকে এবং একইসাথে রান্না করে খাই, বা সহজে বললে, এক হাড়িতে খাই। তাই সেই অনুযায়ী ফ্যামিলি মেম্বার এর তথ্য দিন।

এরপর বাকি কাজটা অফিস এর। তবুও এখানে যা দিতে হবে তা হলো, যে ফরমটি জমা করছে তার নাম, তার বাবা, মার নাম, গ্রাম, গ্রাম পঞ্চায়েত, ব্লক বা মিউনিসিপালিটি এবং জেলার নাম। আর এবং নিচে, তারিখ, স্থান উল্লেখ করে বাকি কাজটা অফিস এর লোক করে নেবে।

Leave a Comment