ঘন্টা বেজে গেছে, আর মাত্র কিছুদিনের অপেক্ষা, তারপরেই শুরু হবে WBTET 2023. আজ এই আর্টিকেল পড়ে আপনারা জানতে পারবেন WBTET Admit Card 2023 Download করার সঠিক নিয়ম। তাই বেশি দেরি না করেই নিজের WB TET ফর্মটি সঙ্গে রাখুন আর নীচে দেওয়া পদ্ধতি অবলম্বন করে ডাউনলোড করে নিন পশ্চিমবঙ্গ টেট পরীক্ষার এডমিট কার্ড।
WBTET Exam 2023
২০২২ এর পর এটি ২০২৩ এর দ্বিতীয় WBTET পরীক্ষা। অক্টোবর মাসে ফর্ম ফিলাপ হবার পর মাত্র দু মাসের মাথায় ১০ ডিসেম্বর ২০২৩ নেওয়া হবে পরীক্ষাটি। টেট পরীক্ষার বিশেষস্ত হলো একবার উত্তীর্ণ হলে আর পরীক্ষা দেবার প্রয়োজন নেই। তবে কেও চাইলে নম্বর বাড়াতে আবার পরীক্ষা দিতে পারে।
মোট ৫টি বিষয়ের ওপর নেওয়া হবে WBTET পরীক্ষা। CTET Exam এর ক্ষেত্রেও একই নিয়ম। আপনারা যারা CTET Syllabus টি দেখেছেন তারা লক্ষ্য করে দেখবেন WBTET আর CTET এর মধ্যে খুব বেশি পার্থক্য নেই। যে ৫ টি বিষয়ের ওপর পরীক্ষা নেওয়া হবে সেগুলি হলো বাংলা, ইংরেজি, গণিত, শিশু সাহিত্য (Child Studies) এবং পরিবেশবিদ্যা। প্রত্যেকটি বিষয়ের জন্যে থাকবে ৩০টি করে প্রশ্ন এবং প্রত্যেক প্রশ্নের জন্যে থাকবে এক নম্বর। পশ্চিমবঙ্গ টেট পরীক্ষার মোট সময় ২ ঘন্টা ৩০ মিনিট।
শিশুশিখ্যা ছাড়াও বাংলা, ইংরেজি এবং গণিত এর ৩০ টি করে প্রশ্নের মধ্যে ১৫টি করে প্রশ্ন থাকবে পেডাগগির ওপর। তাই পরীক্ষা প্রস্তুতি নেবার সময় পেডাগগি কে অগ্রাহ্য করলে একেবারেই চলবে না।
একটু খেয়াল করলে দেখবেন সব মিলিয়ে মোট ৯০ নম্বর থাকবে পেডাগগির ওপর। সুতরাং কেও গণিত এর সমাধান, বাংলা, ইংরেজি ব্যাকরণ কিংবা পরিবেশ বিদ্যা না উত্তর দিলেও শুধু পেডাগগি ৯০টি প্রশ্নের সমাধান সঠিক করতে পারলেই পাস করে যাবে।
WBTET Admit Card 2023
যেকোনো পরীক্ষা দিতে প্রয়োজন পরীক্ষার এডমিট কার্ড। WBTET Admit Card 2023 Download করাটা খুব একটা কঠিন কাজ নয়। যে কেও তার মোবাইল ফোন কিংবা ল্যাপটপ এর সাহায্যে পশ্চিমবঙ্গ টেট এর এডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে। কেও নিজে না পারলে কোনো সাইবার কাফে তে গিয়েও এডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারে।
কিন্তু সমস্যা এটা নয়। আমিও নিজেও আপনার মতন একজন টেট এসপিরান্ট। গত বার WBTET Admit Card Download করতে গিয়ে যে সমস্যায় আমাকে পড়তে হয়েছিলো সেটা একটু বলে রাখা ভালো। আমার বিশ্বাস আপনাদের মধ্যে কেও যদি এর আগে টেট পরীক্ষা দিয়ে থাকবেন তাহলে তিনি এই সমস্যা উপলব্ধি করেছেন। আসলে হয় কি, প্রচুর প্রার্থী একসাথে এডমিট কার্ড ডাউনলোড করতে যাওয়ার ফলে সার্ভার ঠিক খোলে না কিংবা বারবার রিলোড দেখায়। ফলে একজনের এডমিট কার্ড ডাউনলোড হয় না নইলে অনেক সময় অপেক্ষা করতে হয়।
গত বার আমি অনেকের এডমিট কার্ড ডাউনলোড করতে সক্ষম হয়েছিলাম। আপনাদের কখনোই বলবো না কিছুদিন অপেক্ষা করে শেষের দিকে WBTET Admit Card 2023 Download করতে। কারণ আমরা সবাই উৎসুক হয়ে থাকি জানার জন্যে আমাদের পরীক্ষার সেন্টার কোথায় পড়েছে। তবে যেটি আপনাদের করা উচিত WBTET Admit Card 2023 Download করতে সেটি হলো হাই স্পিড ইন্টারনেট এর সাহায্যে ইনকগনিটো মোড ব্যবহার করে।

এভাবে করুন WBTET Admit Card 2023 Download
- প্রথমে WBTET এর অফিসিয়াল ওয়েবসাইট খুলুন।
- এরপর ‘Teacher Eligibility Test’ এ ক্লিক করুন।
- এখন ‘Print or Download Call Letter’ এ যান।
- আপনার ‘Registration No’ এবং ‘Date Of Birth’ দিন।
- ‘Print Call Letter’ এ ক্লিক করে WBTET Admit Card 2023 Download করে নিন।
রেজিস্ট্রেশন নম্বর মনে না থাকলে কি করবো?
আপনি যদি আপনার WBTET Admit Card ডাউনলোড করে ব্যর্থ হয়ে থাকেন Registration No টি মনে না থাকার জন্যে তাহলে চিন্তার কোনো কারণ নেই। আপনি আপনার ইমেইল আইডি কে কাজে লাগিয়ে রেজিস্ট্রেশন নম্বর ফর্গেট করে নিতে পারবেন। এর জন্যে আপনাকে পশ্চিমবঙ্গ টেট এডমিট কার্ড ডাউনলোড এর ওখানে গিয়ে ‘Forget Registration No’ এ ক্লিক করে ইমেইল আইডি দিতে হবে। আপনার ইমেইল আইডি তে আপনি আপনার রেজিস্ট্রেশন নম্বর টি পেয়ে যাবেন। তারপর এই রেজিস্ট্রেশন নম্বর আর নিজের জন্ম তারিখ দিয়ে টেট পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন।
টেট পরীক্ষা সম্বন্ধিত আরো আর্টিকেল পড়তে, বিশেষ করে WBTET এবং CTET এর ব্যাপারে আপনি আমাদের ওয়েবসাইট ফলো করতে পারেন। আমিও আপনার মতন একজন টেট প্রার্থী। আমিও নিজে টেট পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকি এবং আমার জানা যা কিছু আছে সেগুলি আপনাদের সাথে শেয়ার করি।
নমস্কার, প্রিয় পাঠকগণ। আমার নাম শুভম বিশ্বাস। আমি গত ৫-৬ বছর ধরে ব্লগিং করছি। এই ব্লগটা শুরু করেছি বাংলায় ক্রিকেট খবর এবং আইপিএল নিয়ে লেখার জন্য। ক্রিকেট আমার ছোটবেলা থেকেই একটা ভালোলাগার জায়গা তাই সেই ভালো লাগাকে কাজে লাগিয়ে এই নতুন উদ্যোগ।