WBCS Officer হতে গেলে আপনাকে কয়েকটি বিষয় কোন রকম বিভ্রান্তি ছাড়া স্পষ্ট ধারনা রাখতে হবে। নিজের ক্ষমতা এবং যোগ্যতা বিচার করার পর আপনাকে শুরু করতে হবে WBCS পরীক্ষার প্রস্তুতি। পশ্চিমবঙ্গ সার্ভিস কমিসনের সর্বচ্য মানের চাকরি হল এই WBCS Officer. UPSC পরীক্ষা দিয়ে আপানারা যেমন IPS বা IAS পদে নিয়োগ হতে পারেন তেমনই WBCS পরীক্ষা দিয়ে আপনারা পশ্চিমবঙ্গের গ্রুপ এ থেকে ডি পদে নিয়োগ হতে পারেন। WBCS কে আপনি পশ্চিমবঙ্গের বিভিন্ন চাকরির পরীক্ষার সার্বচ্চ বলতে পারেন। WBCS পরীক্ষা কি? WBCS এর জন্য নির্বাচন প্রক্রিয়া কি? কখন পরীক্ষা হয়? শিক্ষাগত যোগ্যতা কি? কত বেতন পাওয়া যায়? প্রস্ততি কেমন ভাবে নেবেন? চলুন এই প্রবন্ধের মাধ্যমে জানানো যাক।
WBCS পরীক্ষা কি?
পশ্চিমবঙ্গ সরকারের অধীনে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC), পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস অফিসার পদে নিয়োগের জন্য পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস (WBCS) পরীক্ষা নিয়ে থাকেন। এটি একটি রাজ্যব্যাপী প্রতিযোগিতামূলক পরীক্ষা। সবচেয়ে ভালো বিষয় হল এই পরীক্ষাটি প্রত্যেক বছর নেওয়া হয়। এই পরীক্ষার মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্যে সিভিল সার্ভিস অফিসার হিসাবে একটি মর্যাদাপূর্ণ কর্মজীবনের একটি প্রবেশ করা যায়।
WBCS এর জন্য নির্বাচন প্রক্রিয়া
WBCS পরীক্ষা তিনটি ধাপে হয়ে থাকে। প্রথমে হয় প্রিলিমিনারি পরীক্ষা, এই পরীক্ষায় উত্তীর্ণ হলে দিতে হবে মেইনস পরীক্ষা। মেইনস পরীক্ষায় উত্তীর্ণ হলে দিতে হবে ইন্টারভিউ। এই ৩ টি ধাপ সম্পূর্ণ করার পরেই আপনি একজন WBCS Officer হিসাবে নিজের কর্ম জীবন শুরু করতে পারবেন।
WBCS পরীক্ষার সময়
WBCS পরীক্ষা প্রত্যেক বছর নেওয়া হয়ে থাকে। WBCS প্রিলিম 2024 পরীক্ষা 15 ই ডিসেম্বর 2024 এ অনুষ্ঠিত হবে এবং WBCS মেইনস 2023 পরীক্ষা 16, 17, 18, এবং 20 আগস্ট 2024 এ অনুষ্ঠিত হবে। WBCS প্রিলিম পরীক্ষার 2023 ফলাফল খুব শীঘ্রই প্রকাশিত হবে। প্রত্যেক বছর এই পরীক্ষা নেওয়ার ফোলে পরীক্ষাথ্রিরা একবার বিফল হলে পরের বছরের জন্য আবার প্রস্তুতি নিতে পারেন।
সরকারী ওয়েবসাইট: www.wbpsc.gov.in
আবেদনপত্র জমা দেওয়ার পদ্ধতি
WBCS পরীক্ষার জন্য অনলাইন এ আবেদন করতে হয়।
WBCS পরীক্ষার শিক্ষাগত যোগ্যতা
WBCS পরীক্ষার জন্য আবেদন করতে হলে আপনাকে যে কোন বিষয়ে স্নাতক হতে হবে। স্নাতক পরীক্ষার নম্বর এ ক্ষেত্রে কোন গুরুত্ব রাখে না। আপনি যে কোন নাম্বার নিয়ে গ্রাজুয়েসন পাস করতে পারেন। শিক্ষাগত যোগ্যতার সাথে বয়স সীমা ও গুরুত্ব পূর্ণ।
WBCS পরীক্ষায় আবেদনের বয়সসীমা
– গ্রুপ A এবং C: 21 বছর থেকে 36 বছর
– গ্রুপ B: 20 বছর থেকে 36 বছর
– গ্রুপ D: 21 বছর থেকে 39 বছর
উপরন্তু, নির্দিষ্ট বিভাগের জন্য বয়স শিথিলতা (age relaxation) রয়েছে, যার মধ্যে রয়েছে-
– ওবিসি: 3 বছর
– SC: 5 বছর
– ST: 5 বছর
– প্রতিবন্ধী ব্যক্তি: ৪৫ বছর পর্যন্ত
WBCS পরীক্ষায় পোস্টের ধরন
WBCS পরীক্ষার মাধ্যমে ৪ টি পোস্টে নিয়োগ করা হয়ে থাকে। এগুলি হল গ্রুপ A, গ্রুপ B, গ্রুপ C, গ্রুপ D।
WBCS পরীক্ষারগ্রুপ A-এর অধীনে পোস্টগুলি রয়েছে সেগুলি হল
1. পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস (West Bengal Civil Service)
2. পশ্চিমবঙ্গ সমবায় পরিষেবা (West Bengal Co-operative Service)
3. পশ্চিমবঙ্গ রাজস্ব কমিশনার (West Bengal Revenue Service)
4. পশ্চিমবঙ্গ শ্রম পরিষেবা (West Bengal Labor Service)
5. পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ পরিষেবা (West Bengal Food and Supplies Service)
6. ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস (West Bengal Employment Service)
WBCS পরীক্ষারগ্রুপ B-এর অধীনে পোস্টগুলি রয়েছে সেটি হল
পশ্চিমবঙ্গ পুলিশ পরিষেবা (West Bengal Police Service)
WBCS পরীক্ষারগ্রুপ C-এর অধীনে পোস্টগুলি রয়েছে সেগুলি হল
– সুপারিনটেনডেন্ট, ডিস্ট্রিক্ট কারেকশনাল হোম / ডেপুটি সুপারিনটেনডেন্ট, সেন্ট্রাল কারেকশনাল হোম (Superintendent, District Correctional Home / Deputy Superintendent, Central Correctional Home)
– জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার (Joint Block Development Officer)
– উপ-সহকারী পরিচালক উপভোক্তা বিষয়ক এবং ফেয়ার বিজনেস প্র্যাকটিস (Deputy Assistant Director of Consumer Affairs and Fair Business Practices)
– পশ্চিমবঙ্গ জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস (West Bengal Junior Social Welfare Service)
– পশ্চিমবঙ্গ অধস্তন ভূমি রাজস্ব পরিষেবা, গ্রেড-I (West Bengal Subordinate Land Revenue Service, Grade-I)
– সহকারী বাণিজ্যিক কর কর্মকর্তা (Assistant Commercial Tax Officer)
– জয়েন্ট রেজিস্ট্রার (পশ্চিমবঙ্গ রাজ্য গ্রাহক বিরোধ নিষ্পত্তি কমিশন) (Joint Registrar (West Bengal State Consumer Disputes Redressal Commission))
– সহকারী খাল রাজস্ব কর্মকর্তা (সেচ) (Assistant Canal Revenue Officer (Irrigation))
– সংশোধনমূলক পরিষেবাগুলির প্রধান নিয়ন্ত্রক (Chief Controller of Correctional Services)
WBCS পরীক্ষার গ্রুপ D-এর অধীনে পোস্টগুলি রয়েছে সেগুলি হল
1. সমবায় সমিতির পরিদর্শক (Inspector of Co-operative Societies)
2. পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের অধীনে পঞ্চায়েত উন্নয়ন আধিকারিক (Panchayat Development Officer under the Panchayat and Rural Development Department)
3. শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন বিভাগের অধীনে পুনর্বাসন কর্মকর্তা (Rehabilitation Officer under the Refugee Relief and Rehabilitation Department)
WBCS পরীক্ষার সিলেবাস
WBCS পরীক্ষার সিলেবাস ৩ টি ভাগে ভাগ করা আছে।
প্রিলিমিনারি পরীক্ষার জন্য
- ইংরেজি/ English
- যুক্তি বিদ্যা/ Reasoning
- ভারতের ইতিহাস/ Indian History
- ভারতীয় জাতীয় আন্দোলন/ Indian National Movement
- পশ্চিমবঙ্গের বিশেষ উল্লেখ সহ ভারতের ভূগোল/ Indian and West Bengal Geography
- সাধারন বিজ্ঞান/ General Science
- বর্তমান ঘটনা/ Current Affairs
- ভারতীয় রাজনীতি ও অর্থনীতি/ Indian Cost and Economy
মেইনস পরীক্ষার জন্য
- বাংলা/Bengali
- ইংরেজি/English
- ইতিহাস ও ভূগোল/ History and geography
- বিজ্ঞান ও জেনারেল স্টাডিজ/ Science and general studies
- ভারতের সংবিধান এবং ভারতীয় অর্থনীতি/ Constitution and Indian economy
- পাটিগণিত এবং যুক্তির পরীক্ষা/ Arithmetic and reasoning
- ঐচ্ছিক বিষয় (শুধুমাত্র গ্রুপ A এবং B এর জন্য)
ইন্টারভিউ
ইন্টারভিউ এ বিবেচনা করা হয় নির্বাচিত বাক্তির দক্ষতা, জ্ঞান, ব্যক্তিত্ব, পরিস্থিতি বিশ্লেষণ করার ক্ষমতা যাচাই করা হয়ে থাকে।
বেতনসীমা
পাবলিক সার্ভিস কমিসনের বিভিন্ন পোস্টের জন্য বেতনের পরিমান ভিন্ন। চাকরির গ্রুপের ওপর নির্ভর করে আপনার বেতন কত হবে।
WBCS পরীক্ষার প্রস্তুতি
যেহেতু WBCS পশ্চিমবঙ্গের একটি মর্যাদাপূর্ণ এবং দায়িত্ব পূর্ণ পদে নিয়গের পরীক্ষা তাই এই পরীক্ষার প্রস্তুতি ও হওয়া প্রয়োজন সুপরিকল্পিত। প্রয়োজন নিয়মিত অধ্যয়ন এবং নিয়মানুবর্তিতা। WBCS পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য মোটামুটি এই রকম একটি পরিকল্পনা নিতে পারেন-
১। প্রথমে পরীক্ষার প্যাটার্ন এবং সিলেবাস ভালো করে জানতে হবে আপনাকে।
২। তারপর পড়াশুনার জন্য একটি রুটিন বানিয়ে নিন।
৩। প্রস্তুতি নেওয়ার জন্য ভালো কোন কোচিং সেন্টার এ ভর্তি হতে পারেন যদি আপনার প্রয়োজন মনে হয়।
৪। পড়াশুনার সাথে সাথে নোট বনাতে থাকুন।
৫। নিয়মিত মক টেস্ট অনুসিলন করুন।
৬। কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট রাখতে নিয়মিত সংবাদপত্র পড়ুন, নিউজ চ্যানেল দেখুন এবং বর্তমান বিষয়গুলিতে নজর রাখুন।
৭। যেহেতু মাইন্স পরীক্ষায় ২ টি ভাষার ওপর আপনাকে লিখতে হবে তাই ইংরেজি ও বাংলা ভাষার ওপর ভালো দক্ষতা আনার চেষ্টা করুন।
৮। নিজের সাস্থ বিষয়ে ও সচেতন থাকুন। স্বাস্থ্যকর খাবার খান, নিয়মিত ব্যায়াম করুন এবং মনকে শিথিল ও সতেজ করার জন্য অধ্যয়ন থেকে বিরত থাকুন।
৯। বিগত বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করুন, তাহলে পরীক্ষার ধরণ, জিজ্ঞাসা করা প্রশ্নের ধরন এবং অসুবিধা সম্পর্কে ধারণা পাবেন।
১০। সিভিল সার্ভেন্ট হওয়ার যাত্রা অনেক লম্বা। এই সময় নিজেকে আত্মবিশ্বাসী রাখা খুব প্রয়োজন। সাফল্যের জন্য পুরো প্রস্তুতি জুড়ে অনুপ্রাণিত থাকা ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগের বছরের সেরাদের সাফল্যের গল্প পড়ে বা পড়াশোনা থেকে বিরত থেকে বা পরিবার এবং বন্ধুদের সাথে সময় কাটানোর মাধ্যমে অনুপ্রেরণা অর্জন করা যেতে পারে।
উপসংহার: ডব্লুবিসিএস অফিসার কিভাবে হওয়া যায়
এই প্রবন্ধে WBCS পরীক্ষার সমস্ত খুঁটিনাটি তথ্য আপনাদের সামনে তুলে ধরা হল। সিভিল সার্ভেন্ট হিসাবে চাকরি করা অনেকের সপ্ন থাকে। এই স্বাপ্নের চুড়াই পৌঁছান ও কিন্তু সহজ নয় কিন্তু অসম্ভব ও নয়। আপনি যদি নিজের লক্ষ্যে অটুট থাকেন এবং নিজের সম্পূর্ণ ক্ষমতা দিয়ে চেষ্টা করেন তাহলে আপনি ও হতে পারেন একজন সিভিল সার্ভেন্ট।
নমস্কার, প্রিয় পাঠকগণ। আমার নাম শুভম বিশ্বাস। আমি গত ৫-৬ বছর ধরে ব্লগিং করছি। এই ব্লগটা শুরু করেছি বাংলায় ক্রিকেট খবর এবং আইপিএল নিয়ে লেখার জন্য। ক্রিকেট আমার ছোটবেলা থেকেই একটা ভালোলাগার জায়গা তাই সেই ভালো লাগাকে কাজে লাগিয়ে এই নতুন উদ্যোগ।