আর কিছুদিনের মধ্যে শুরু হচ্ছে ইংল্যান্ড বনাম ভারত টেস্ট সিরিজ। পুরোনো অনেক খেলোয়াড় কে ছাড়াই এবারের দলে রাখা হয়েছে একের পর এক নতুন খেলোয়াড়। সুযোগ দেওয়া হয়েছে সাই সুদর্শন, করুন নায়ের এর মতন খেলোয়াড় দের। ইতিমধ্যেই কি হবে ইংল্যান্ড বনাম ভারত প্রথম টেস্ট ম্যাচের দল, তা নিয়ে শুরু হয়েছে বিশেষজ্ঞ দের মধ্যে জোর জল্পনা। এর মধ্যে বিভিন্ন প্রাক্তন খেলোয়াড় বেছে নিচ্ছেন নিজেদের পছন্দের একাদশ। আজকের আর্টিকেল প্রাক্তন ভারতীয় ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার এর বেছে নেওয়া প্রথম টেস্টার জন্য ভারতীয় একাদশ।
সঞ্জয় বাঙ্গার বলেছেন তিনি চান যাসাসভি যাইস্বল এবং কে এল রাহুল ওপেন করুন। তিন নম্বরে খেলুক অভিমন্যু ঈস্বরণ, চারে অধিনায়ক শুভমান গিল এবং পাঁচে ঋষভ পন্ট। তিনি আরও বলেছেন ৬,৭ এবং ৮ নম্বর এর জন্য করুন নায়ের, নীতিশ কুমার রেড্ডি এবং কুলদীপ যাদব। এবং এরপর তিনজন ফাস্ট বোলার জাসপ্রিত বুমরাহ, প্রশিদ্ধ কৃষ্ণা এবং মহম্মদ সিরাজ।
সঞ্জয় বাঙ্গার নিজের এই পছন্দের দলে জায়গা দেননি রবীন্দ্র জাদেজা কে। তিনি মনে করেন প্রথম টেস্টে সাই সুদর্শন এরও খেলার সুযোগ হবে না। তিনি আরও বলেন নীতিশ কুমার রেড্ডি একজন ব্যাটসম্যান এবং তারপর বোলার। তাই শার্দুল ঠাকুর এর আগে হয়তো দলে তারই জায়গা হবে, এবং হবে না রবীন্দ্র জাদেজার। এছাড়াও ভারতের প্রাক্তন স্পিনার হরভজন সিংহ মনে করেন “শুভমান গিলকে অধিনায়ক হয়ে নিজেকে প্রমান করার জন্য কিছুটা সময় দিতে হবে। কেওই একদিনে সেরা অধিনায়ক হয়না, সময়ের সাথে সাথে উন্নত হয়। তাই গিলেরও সময় দরকার, তার ওপর বিশ্বাস রাখা প্রয়োজন।” যোগ করেন হরভাজন সিংহ।
নমস্কার, প্রিয় পাঠকগণ। আমার নাম শুভম বিশ্বাস। আমি গত ৫-৬ বছর ধরে ব্লগিং করছি। এই ব্লগটা শুরু করেছি বাংলায় ক্রিকেট খবর এবং আইপিএল নিয়ে লেখার জন্য। ক্রিকেট আমার ছোটবেলা থেকেই একটা ভালোলাগার জায়গা তাই সেই ভালো লাগাকে কাজে লাগিয়ে এই নতুন উদ্যোগ।