England vs India Test 2021-22: আগামী ২০ শে জুন থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫টি টেস্ট ম্যাচের সিরিজ খেলতে, ইতিমধ্যেই ভারতীয় টেস্ট দল ইংল্যান্ডের মাটিতে পৌঁছে গেছে। এর আগে ১৩ জুন ইন্ডিয়া এ দলের সাথে ইন্ডিয়ার সিনিয়র দলের একটি অভ্যন্তরীণ ম্যাচ হওয়ার কথা রয়েছে। কাজেই ইংল্যান্ডে পৌঁছেই ভারতীয় দল অনুশীলন করা শুরু করে দিয়েছে।
এই সফরটা একটু ব্যতিক্রম, কারণ ভারতের নেতৃত্বে এবার থাকবেন শুভমান গিল। রোহিত শর্মা ও বিরাট কোহলি হঠাৎ টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোয় বিসিসিআই-র সামনে নতুন নেতৃত্ব ও স্কোয়াড গঠনের চ্যালেঞ্জ তৈরি হয়। শেষমেশ একদল নতুন মুখ নিয়ে টেস্ট দল গঠন করা হয় এবং গিলকেই অধিনায়ক হিসেবে নির্বাচন করা হয়।
এর আগে বাংলাদেশের সাথে নিজেদের ঘরের মাটিতে ২টি টেস্ট ম্যাচের সিরিজ খেলে ভারত। যেখানে ২টি ম্যাচেই বিজয়ী হয়েছে ভারতবর্ষ। যদিও এবারের টেস্ট সিরিজটা একটু আলাদা, যা ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হবে, তাছাড়া রোহিত শর্মা, বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন এর মত অভিজ্ঞ প্লেয়াররা এই সিরিজের অংশ হবেন না। সুতরাং নতুন অধিনায়ক ও নতুন প্লেয়ারদের নিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে ভারত।
কাজেই এর আগের ইংল্যান্ড সফরে ইংল্যান্ডের মাটিতে ভারতবর্ষ কেমন প্রদর্শন করেছিলো, তা কি আপনাদের মনে আছে? যদিও এবারের সফরে আগের ইংল্যান্ড সফরে যাওয়া বেশ কিছু প্লেয়াররাই স্কোয়াডে নেই। তবুও এক নজরে দেখে নেওয়া যাক ২০২১-২২ ইংল্যান্ড সফরে ৫টি টেস্ট ম্যাচ সিরিজে ভারত কেমন প্রদর্শন করেছিলেন এবং কোন কোন প্লেয়াররা তাদের সেরা পারফরমেন্স করেছিলেন, পাশাপাশি প্রতেকটি ম্যাচের ফলাফল এবং স্কোরকার্ড।
আরো পড়ুন : ইংল্যান্ডের মাটিতে সব চেয়ে বেশি উইকেট নিয়েছেন এই ভারতীয় তারকা বোলার!
ইংল্যান্ড বনাম ইন্ডিয়া প্রথম টেস্ট ম্যাচ ২০২১-২২
ইংল্যান্ড বনাম ইন্ডিয়া প্রথম টেস্ট ম্যাচের স্কোরকার্ড
| ENG | ১৮৩ & ৩০৩ |
| IND | ২৭৮ & ৫২/১ |
ইংল্যান্ড বনাম ইন্ডিয়া প্রথম টেস্ট ম্যাচের ফলাফল
২০২১-২২ এর ইংল্যান্ড সফরে প্রথম টেস্ট ম্যাচটি ড্র হয়েছিল।
প্রথম টেস্ট ম্যাচের সেরা পারফর্মার
প্রথম ইনিংস : কে. এল. রাহুল (৮৪ রান), রবীন্দ্র জাদেজা (৫৬ রান), যশপ্রীত বুমরাহ্ (৫টি উইকেট)
দ্বিতীয় ইনিংস : কে. এল. রাহুল (২৬ রান)
ইংল্যান্ড বনাম ইন্ডিয়া দ্বিতীয় টেস্ট ম্যাচ ২০২১-২২
ইংল্যান্ড বনাম ইন্ডিয়া দ্বিতীয় টেস্ট ম্যাচের স্কোরকার্ড
| IND | ৩৬৪ & ২৯৮/৮ (ডিক্লিইয়ার্ড) |
| ENG | ৩৯১ & ১২০ |
ইংল্যান্ড বনাম ইন্ডিয়া দ্বিতীয় টেস্ট ম্যাচের ফলাফল
দ্বিতীয় টেস্ট ম্যাচটি ভারত ১৫১ রানে জয়লাভ করে।
দ্বিতীয় টেস্ট ম্যাচের সেরা পারফর্মার
প্রথম ইনিংস : কে. এল. রাহুল (১২৯ রান), রোহিত শর্মা (৮৩ রান), মহম্মদ সিরাজ (৪টি উইকেট), ইশান্ত শর্মা (৩টি উইকেট)
দ্বিতীয় ইনিংস : অচিঙ্কর রাহানে (৬১ রান), মহম্মদ সামী (৫০ রান), মহম্মদ সিরাজ (৪টি উইকেট), যশপ্রীত বুমরাহ্ (৩টি উইকেট)
ইংল্যান্ড বনাম ইন্ডিয়া তৃতীয় টেস্ট ম্যাচ ২০২১-২২
ইংল্যান্ড বনাম ইন্ডিয়া তৃতীয় টেস্ট ম্যাচের স্কোরকার্ড
| IND | ৭৮ & ২৭৮ |
| ENG | ৪৩২ |
ইংল্যান্ড বনাম ইন্ডিয়া তৃতীয় টেস্ট ম্যাচের ফলাফল
ইংল্যান্ড বনাম ইন্ডিয়ার তৃতীয় টেস্ট ম্যাচে ইংল্যান্ড ৭৬ রান এবং এক ইনিংসে জয়লাভ করে।
তৃতীয় টেস্ট ম্যাচের সেরা পারফর্মার
প্রথম ইনিংস : রোহিত শর্মা (১৯ রান), অচিঙ্কর রাহানে (১৮ রান), মহম্মদ সামী (৪টি উইকেট)
দ্বিতীয় ইনিংস : চেতোনেশ্বর পূজারা (৯১ রান), রোহিত শর্মা (৫৯ রান), বিরাট কোহলি (৫৫ রান)
ইংল্যান্ড বনাম ইন্ডিয়া চতুর্থ টেস্ট ম্যাচ ২০২১-২২
ইংল্যান্ড বনাম ইন্ডিয়া চতুর্থ টেস্ট ম্যাচের স্কোরকার্ড
| IND | ১৯১ & ৪৬৬ |
| ENG | ২৯০ & ২১০ |
ইংল্যান্ড বনাম ইন্ডিয়া চতুর্থ টেস্ট ম্যাচের ফলাফল
চতুর্থ টেস্ট ম্যাচটি ভারত ১৫৭ রানে জয়লাভ করে।
চতুর্থ টেস্ট ম্যাচের সেরা পারফর্মার
প্রথম ইনিংস : শর্দুল ঠাকুর (৫৭ রান), বিরাট কোহলি (৫০ রান), উমেশ যাদব (৩টি উইকেট), যশপ্রীত বুমরাহ্ (২টি উইকেট)
দ্বিতীয় ইনিংস : রোহিত শর্মা (১২৭ রান), চেতোনেশ্বর পূজারা (৬১ রান), ঋষভ পান্থ (৫০ রান), শর্দুল ঠাকুর (৬০ রান), উমেশ যাদব (৩টি উইকেট), যশপ্রীত বুমরাহ্ (২টি উইকেট), রবীন্দ্র জাদেজা (২টি উইকেট)
ইংল্যান্ড বনাম ইন্ডিয়া পঞ্চম টেস্ট ম্যাচ ২০২১-২২
ইংল্যান্ড বনাম ইন্ডিয়া পঞ্চম টেস্ট ম্যাচের স্কোরকার্ড
| IND | ৪১৬ & ২৪৫ |
| ENG | ২৪৮ & ৩৭৮/৩ |
ইংল্যান্ড বনাম ইন্ডিয়া পঞ্চম টেস্ট ম্যাচের ফলাফল
পঞ্চম টেস্ট ম্যাচটি ইংল্যান্ড ৭ উইকেটে জয়লাভ করে।
পঞ্চম টেস্ট ম্যাচের সেরা পারফর্মার
প্রথম ইনিংস : ঋষভ পান্থ (১৪৬ রান), রবীন্দ্র জাদেজা (১০৪ রান), মহম্মদ সিরাজ (৪টি উইকেট), যশপ্রীত বুমরাহ্ (৩টি উইকেট)
দ্বিতীয় ইনিংস : চেতনেশ্বর পূজারা (৬৬), ঋষভ পান্থ (৫৭), যশপ্রীত বুমরাহ্ (২টি উইকেট)
আরো পড়ুন : কে হবে ভারতের ওপেনিং জুটি? ব্যাটিং লাইনআপের পূর্ণ বিশ্লেষণ
অর্থাৎ গতবারের ইংল্যান্ড সফরে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত ২টি ম্যাচে জয়লাভ করে ও ২টি ম্যাচে পরাজয় হয় এবং একটি ম্যাচ তারা ড্র করে। তাছাড়া ঋষভ পান্থ, রোহিত শর্মা, কে. এল. রাহুল, রবীন্দ্র জাদেজা একটি করে সেঞ্চুরি করে। সামনে ইংল্যান্ডের সাথে ভারতের টেস্ট ম্যাচের সিরিজে ঋষভ পান্থ, কে. এল. রাহুল, রবীন্দ্র জাদেজা অবশ্যই গতবারের সফরের অভিজ্ঞতা কাজে লাগাবেন।
তাছাড়াও রয়েছে বেশ কিছু প্লেয়ার যারা ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। কাজেই আগামী ২০ শে জুন থেকে শুরু হওয়া টেস্ট ম্যাচের সিরিজে কোন প্লেয়ার কেমন প্রদর্শন করেন, তা লক্ষণীয়। পাশাপাশি শুভমান গিল প্রথমবারের মতো টেস্ট অধিনায়কত্ব করবেন, তার দিকেও নজর থাকবে সকলের।
ইংল্যান্ড বনাম ভারতের টেস্ট ম্যাচের সিরিজের জন্য ভারতীয় টেস্ট স্কোয়াড সম্পর্কে আপনাদের কি মতামত! কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। তাছাড়া ক্রিকেট সম্পর্কিত সমস্ত খবর, তথ্য, বিচার-বিশ্লেষণের জন্য আমাদের আজকেরআলোচনা ওয়েবসাইটটিতে নজর রাখুন।
নমস্কার, প্রিয় পাঠকগণ। ক্রিকেট নিয়ে ভালোবাসা আমার ছোটবেলা থেকেই। ২০২৫ এর মে মাস থেকে আমি এই ব্লগে অন্যতম ক্রিকেট রাইটার হিসেবে যুক্ত হয়েছি।