England vs India: জেনে নিন কবে থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড বনাম ভারত টেস্ট সিরিজ এবং সম্পূর্ণ সময়সূচি

আর মাত্র কয়েকটা দিন এর অপেক্ষা। তারপরেই আইপিএল শেষ হয়ে শুরু হতে চলেছে ইংল্যান্ড বনাম ভারত টেস্ট সিরিজ। এখনো অবধি আমরা জানি না রোহিত শর্মার টেস্ট রিটায়ারমেন্ট এর পর কে হতে চলেছেন ভারতীয় টেস্ট অধিনায়ক। এছাড়াও কেই বা নেবে রোহিত শর্মা, রবিচন্দ্রন আশ্বিন এবং বিরাট কোহলির জায়গা। হয়তো আর কিছুদিন বা কিছুক্ষনের মধ্যেই আমাদের মাঝে সমস্তটা স্পষ্ট হয়ে যাবে। গৌতম গম্ভীর হেড কোচ এবং অজিত আগারকার আর কিছু মুহূর্তের মধ্যেই ঘোষণা করে দেবেন ভারতীয় টেস্ট দল এবং অধিনায়ক এর নাম। এখন কেবল আমরা ইংল্যান্ড বনাম ভারত টেস্ট সিরিজ এর সময়সূচি টুকুই জানি। আজকের আলোচনা এই বিষয়েই।

শোনা যাচ্ছে ৫ ম্যাচের এই ইংল্যান্ড বনাম ভারত টেস্ট সিরিজ এর জন্য এবং আগামী সিরিজেও শুভমান গিল কেই অধিনায়ক ঘোষণা করা হবে। জাসপ্রিত বুমরাহ এক সম্ভাব্য নাম। কিন্তু বুমরাহ নিজেই জানিয়েছেন তিনি সব ম্যাচ খেলবেন না। তাই সেই সম্ভাবনা কিছুটা ক্ষীণ।

২০শে জুন থেকে শুরু হতে চলেছে ইংল্যান্ড বনাম ভারত টেস্ট সিরিজ। তার আগেই ভারতীয় দল ইংল্যান্ড এর মাটিতে পা দিয়ে দেবে। এই পাঁচ ম্যাচের জন্য ভারতীয় দলে ১৮ জন কে নেওয়া হতে পারে। যেই দল আর কিছুক্ষনেই জানা যাবে। প্রথম টেস্ট ম্যাচটি হবে ২০-২৪শে জুন, দ্বিতীয় টেস্ট ম্যাচটি হবে ২-৬ই জুলাই, তৃতীয় টেস্ট ম্যাচটি হবে ১০-১৪ই জুলাই, চতুর্থ টেস্ট ম্যাচটি হবে ২৩-২৭শে জুলাই এবং অন্তিম বা পঞ্চম টেস্ট ম্যাচটি হবে ৩১শে জুলাই থেকে ৪ঠা অগাস্ট ২০২৫ অবধি। ভারতীয় সময় দুপুর ৩:৩০ থেকে শুরু হবে এই টেস্ট ম্যাচ গুলি।

শোনা যাচ্ছে এই টেস্ট সিরিজ এর জন্য অর্শদীপ সিংহ প্রথমবারের জন্য ডেব্যু করতে চলেছেন। মহম্মদ শামিকে এই সিরিজ এর জন্য রাখা হচ্ছে না। বিরাট কোহলি, রোহিত শর্মা এবং আশ্বিন আগেই টেস্ট রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছেন। কিছু ক্রিকেট বিশেষজ্ঞ চাইছেন করুন নায়ের আবার টেস্টে ফিরে আসুক, কিন্তু সেটা যে হবে বলে মনে হয় না। ঋষভ পান্ট, জাসাসভি যাইসওয়াল, শুভমান গিল, ধুরভ জুৱেল, নীতিশ কুমার রেড্ডি, জাসপ্রিত বুমরাহ কিছু অনিবার্য নাম যা হয়তো আমরা এই টেস্ট সিরিজ এর জন্য দেখতে চলেছি।

Leave a Comment