ICC Hall of Fame 2025: আইসিসির হল অফ ফ্রেমে জায়গা পেলেন ‘ক্যাপ্টেন কুল’ মহেন্দ্র সিং ধোনি!

ICC Hall of Fame 2025: প্রতিবছরের ন্যায় এবছরও আইসিসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আইসিসির হল অফ ফ্রেম প্রকাশ করেছে। আইসিসি মোট ৭ জন প্লেয়ারকে এবছরের আইসিসি হল অফ ফ্রেমে জায়গা দিয়েছে, যার মধ্যে রয়েছেন ভারতের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নাম। একমাত্র ভারতীয় হিসেবে তিনি রয়েছেন সেই তালিকায়।

এর আগে শচীন টেন্ডুলকার, সুনীল গাভাস্কার, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে, কপিল দেব সহ মোট ১০ জন ভারতীয় প্লেয়ারকে এই তালিকায় অন্তর্ভুক্ত হতে দেখা যায়। আইসিসি তাদেরকে হল অফ ফ্রেমে জায়গা করে দিয়ে সম্মান জানিয়েছেন। কাজেই মহেন্দ্র সিং ধোনি ১১ তম ভারতীয় হিসেবে নিজের জায়গা করে নিলেন সেই তালিকায়। 

আজ অর্থাৎ ৯ জুন লন্ডনের গালা ইভেন্ট থেকে আইসিসির চেয়ারম্যান জয় শাহ ICC Hall of Fame 2025 এর তালিকা ঘোষণা করেন। তিনি বলেন –

আইসিসি হল অফ ফেমের মাধ্যমে, আমরা এই খেলার সেরা খেলোয়াড়দের প্রতি শ্রদ্ধা জানাই, যাদের অসাধারণ ক্যারিয়ার ক্রিকেটের উত্তরাধিকারকে রূপ দিয়েছে এবং প্রজন্মকে অনুপ্রাণিত করেছে।

পাশাপাশি জয় শাহ আরো বলেন –

এই বছর, আমরা এই মর্যাদাপূর্ণ দলে সাতজন সত্যিকারের অসাধারণ ব্যক্তিত্বকে অন্তর্ভুক্ত করার সৌভাগ্য অর্জন করেছি। আইসিসির পক্ষ থেকে, আমি তাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাই এবং আশা করি তারা এই প্রাপ্য স্বীকৃতিকে তাদের ক্রিকেট যাত্রার একটি সংজ্ঞায়িত মুহূর্ত হিসেবে মনে করবে।

ICC Hall of Fame 2025

যেই তালিকায় একমাত্র ভারতীয় প্লেয়ার হিসেবে নাম রয়েছে মাহীর। ‘ক্যাপ্টেন কুল’ হিসেবে বিখ্যাত মহেন্দ্র সিং ধোনি বহুদিন আগেই ভারতীয় একদিনের আন্তর্জাতিক টুর্নামেন্ট, টেস্ট, টি টুয়েন্টি ফরম্যাট থেকে বিদায় নিয়েছেন। ঝাড়খণ্ডের ছোট একটি শহর রাঁচি থেকে আসা মহেন্দ্র সিং ধোনির ২০০৪ সালে বাংলাদেশের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক টুর্নামেন্টে অভিষেক ঘটে। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি তাকে।

এরপর একে একে তার টেস্ট ফরম্যাট ও টি টুয়েন্টি ফরম্যাটে অভিষেক ঘটে। তাছাড়া ২০০৭ সালে তাকে ভারতের একদিনের আন্তর্জাতিক টুর্নামেন্টের দায়িত্বভার দেওয়া হয়, পাশাপাশি ২০০৮ সালে রাহুল দ্রাবিড়ের পর তাকেই ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক ঘোষণা করা হয়। তাছাড়া ধোনির নেতৃত্বে ভারতীয় ক্রিকেটে এক বিপ্লব আসে।

আরো পড়ুন : শেষ ইংল্যান্ড সফরে ভারতের পারফরম্যান্স, স্কোরকার্ড ও ম্যাচ ফলাফল এক নজরে!

২০০৭ সালে ধোনির নেতৃত্বে ভারত আইসিসি টি টুয়েন্টি বিশ্বকাপ জয়লাভ করে, ২০১১ সালে ধোনির নেতৃত্বে ২৮ বছর পর ভারত ওডিআই বিশ্বকাপ জয়ের স্বাদ পায়। পাশাপাশি ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি জিতে তিনি একমাত্র অধিনায়ক হয়ে যান, যিনি তিনটি আইসিসি ট্রফি জিতেছেন। তাছাড়া এশিয়া কাপেও তার অবদান অনস্বীকার্য, মাহীর নেতৃত্বে ভারত ২০১০ এবং ২০১৬ সালে এশিয়া কাপ বিজয়ী হয়।

এছাড়াও মহেন্দ্র সিং ধোনিকে ২০০৮ এবং ২০০৯ সালে আইসিসি প্লেয়ার অফ দা ইয়ার হিসেবে সম্মানিত করা হয়। কাজেই মহেন্দ্র সিং ধোনি যে ভারতীয় ক্রিকেটের একজন কিংবদন্তি অধিনায়ক, তা বলতে কোনো সংশয় নেই। পাশাপাশি তিনটি ফরম্যাটেই এই উইকেটকিপার ব্যাটার তার পারফরমেন্সের মাধ্যমে নজর কেড়েছে সকলের।

আরো পড়ুন : তবে কি শ্রেয়স আইয়ের হতে চলেছেন ভারতের সাদা বলের ক্রিকেটের নতুন অধিনায়ক? শুরু হয়েছে জোর জল্পনা!

এছাড়াও আইপিএল অর্থাৎ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তার অধিনায়কত্ব ভুললে চলবে না, তার নেতৃত্বে চেন্নাই সুপার কিংস ৫ বার আইপিএল ট্রফি জিতেছে। মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেন্সিতে যে জাদু রয়েছে, তার পরিচয় দিয়েছেন তিনি বারংবার। ভারতের জার্সিতে তার পারফর্মেন্স ভীষণ গুরুত্বপূর্ণ, চলুন এক নজরে দেখে নেওয়া যাক ভারতের হয়ে প্রতেকটি ফরম্যাটে তার রান এবং রানের গড়।

ফরম্যাটের নামমোট ম্যাচমোট রানরানের গড়
টেস্ট৯০৪৮৭৬৩৮.০৯
ওডিআই৩৫০১০৭৭৩৫০.৫৭
টি টুয়েন্টি৯৮১৬১৭৩৮.০০

তার এই দারুন পারফরমেন্স এবং অধিনায়কত্বের উপর ভিত্তি করে তাকে ICC Hall of Fame 2025 এর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। মহেন্দ্র সিং ধোনির আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ায় প্রায় ৫ বছরের মাথায় আইসিসি তাকে আরো একটি সম্মানে ভূষিত করলো। এই নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে অবশ্যই জানান।

তাছাড়া ক্রিকেট সম্পর্কিত সমস্ত খবর, তথ্য, বিচার-বিশ্লেষণের জন্য আমাদের আজকেরআলোচনা ওয়েবসাইটটিতে নজর রাখুন। পাশাপাশি আজকের এই লেখাটি ভালো লাগলে অবশ্যই সকলের সাথে শেয়ার করে দেবেন।

Leave a Comment