England Tour 2025: IPL প্রায় শেষের দোরগোড়ায়, এরই মধ্যে BCCI প্রকাশ করলো আগামী ইংল্যান্ড ট্যুর এর জন্যে India A স্কোয়াড। আগামী ৩০শে মে থেকে জুন মাস পর্যন্ত চলবে India A vs England Lion টেস্ট সিরিজ। BCCI ইতিমধ্যেই প্রকাশ করেছে প্লেয়ারদের তালিকা, কারা কারা যাচ্ছেন ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলতে? জানবেন আজকের এই আর্টিকেলের মাধ্যমে।
এদিকে রোহিত শর্মা, বিরাট কোহলিদের মতন বাঘা বাঘা প্লেয়াররা আজ ভারতীয় টেস্ট টিমের অংশ নন। তারা কিছুদিন আগেই তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন তাদের রিটায়ারমেন্টটের কথা। সুতরাং, BCCI এর কাছে এটা অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল, কাকে ক্যাপ্টেনের দায়িত্ব দেবেন, কাকে কাকে সিলেক্ট করবেন দলে।
যদিও সব কিছু সামলেই গতকাল অর্থাৎ ১৬ মে, শুক্রবার BCCI তাদের ওয়েবসাইটে এবং সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেন India A স্কোয়াডের ব্যাপারে। যেখানে তারা বেশ কিছু নতুন প্লেয়ারদেরও সামিল করেছেন, এবং পাশাপাশি তারা এই টেস্ট দলের নতুন ক্যাপ্টেনও নির্বাচন করতে সক্ষম হয়েছেন।
তাহলে চলুন দেখে নেওয়া যাক, কারা পেলো India A স্কোয়াডে চান্স। নিম্নে তার একটি তালিকা দেওয়া হলো –
India A Squad For England Tour 2025
| নং | প্লেয়ারের নাম |
| ১ | অভিমন্যু ঈশ্বরণ (c) |
| ২ | যশস্বী জয়সওয়াল |
| ৩ | করুণ নায়ার |
| ৪ | ধ্রুব জুরেল (vc + wk) |
| ৫ | নীতীশ কুমার রেড্ডি |
| ৬ | শার্দুল ঠাকুর |
| ৭ | ইশান কিষাণ (wk) |
| ৮ | মানব সুথার |
| ৯ | তানুশ কোটিয়ান |
| ১০ | মুখেশ কুমার |
| ১১ | আকাশ দ্বীপ |
| ১২ | হর্ষিত রানা |
| ১৩ | অনুশুল কম্বুজ |
| ১৪ | খলিল আহমেদ |
| ১৫ | ঋতুরাজ গায়কোয়াড় |
| ১৬ | সরফরাজ খান |
| ১৭ | তুষার দেশপাণ্ডে |
| ১৮ | হর্ষ দুবে |
এছাড়াও স্কোয়াডে রয়েছেন শুভমান গিল ও সাই সুদর্শন, তবে BCCI জানিয়েছেন এই দুজন প্রথম টেস্ট ম্যাচে অংশগ্রহন করতে পারবে না। শুভমান গিল ও সাই সুদর্শনকে দ্বিতীয় টেস্ট ম্যাচে অংশগ্রণ করতে দেখা যাবে। গতকাল এই ২০ জনের তালিকা প্রকাশ করা হয় BCCI এর তরফ থেকে।
এই তালিকায় শুধুমাত্র India A টিমের জন্য, এখনো সিনিয়র টিমের তালিকা প্রকাশ করা হয় নি ইংল্যান্ড ট্যুরের জন্য। এর মধ্যে কিছু প্লেয়ারের এখনো পর্যন্ত ভারতের টেস্ট ফরম্যাটে অভিষেকই হয় নি। এছাড়া কিছু প্লেয়ারকে আপনারা হয়তো ভারতের হয়ে টেস্ট ম্যাচ খেলতে দেখেছেন।
এবারে চলুন দেখে নেওয়া যাক India A বনাম England Lions এর ম্যাচ গুলিও সময় ও তারিখ। India A ও England Lions এর মধ্যে ৩ টি টেস্ট ম্যাচ খেলা হবে। সেই অনুযায়ী নিম্নে একটি টেবিল দেওয়া হলো –
England Tour 2025 Venue & Timing
| নং | বার | শুরুর তারিখ | শেষের তারিখ | ম্যাচের ধরণ | জায়গা |
| ১ | শুক্র | ৩০ মে | ২ জুন | ফার্স্ট ক্লাস ম্যাচ | ক্যান্টারবেরি |
| ২ | শুক্র | ৬ জুন | ৯ জুন | ফার্স্ট ক্লাস ম্যাচ | নর্দাম্পটন |
| ৩ | শুক্র | ১৩ জুন | ১৬ জুন | ইন্ট্রা স্কোয়াড | বেকেনহাম |
এই সমস্ত তারিখে এবং জায়গায় টেস্ট ম্যাচ শুরু হবে ইংল্যান্ডের লোকাল টাইম সকাল ১০ টার হিসেবে। অর্থাৎ ভারতীয় সময় দুপুর ২:৩০ থেকে আপনারা টেস্ট ম্যাচটি উপভোগ করতে পারেন, নির্দিষ্ট ক্রিকেট টিভি চ্যানেলের মাধ্যমে।
আপনাদের India A এর স্কোয়াড কেমন লাগলো? কমেন্ট করে অবশ্যই জানাবেন। এছাড়া রোহিত শর্মা এবং বিরাট কোহলির সম্প্রতি টেস্ট ফরম্যাটকে বিদায় বলায় ভারতীয় টেস্ট টিমে কি ক্ষতি হতে চলেছে, তা নিয়ে আপনার কি মতামত? এরকম ক্রিকেট খেলার বিষয়ে বিভিন্ন খবর, তথ্য পেতে, আমাদের আজকেরআলোচনা কে ফলো করুন।
নমস্কার, প্রিয় পাঠকগণ। ক্রিকেট নিয়ে ভালোবাসা আমার ছোটবেলা থেকেই। ২০২৫ এর মে মাস থেকে আমি এই ব্লগে অন্যতম ক্রিকেট রাইটার হিসেবে যুক্ত হয়েছি।