India A vs England Lions Live: দ্বিতীয় ফার্স্ট ক্লাস টেস্টে ভারতের প্রথম ইনিংসের স্কোরকার্ড ও আপডেট!

India A vs England Lion Live : ইতিমধ্যেই ইংল্যান্ডের মাটিতে ইন্ডিয়া এ বনাম ইংল্যান্ড লায়ন্সের ২টি ফার্স্ট ক্লাস টেস্ট ম্যাচের সিরিজ শুরু হয়ে গেছে। যেখানে প্রথম টেস্ট ম্যাচটি ড্র হয়েছে, ভারত প্রথম ইনিংসে ৫৫৭ রান তোলে যার জবাবে ইংল্যান্ড লায়ন্স ৫৮৭ রান করে। কাজেই দুই দলের প্রথম ইনিংস সম্পন্ন হতেই চার দিন চলে যায়। কর্যতই গত ম্যাচটি যে ড্র হতে চলেছে, তা চতুর্থ দিনের শেষেই বোঝা গিয়েছিল।

সুতরাং ইন্ডিয়া এ দলের কাছে পড়ে রইলো ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে আর মাত্র একটি ম্যাচ, যা গতকাল অর্থাৎ ৬ জুন দুপুর ৩:৩০ থেকে শুরু হয়ে গেছে। যদিও আমরা আগেই ইন্ডিয়া এ এর দুটি ফার্স্ট ক্লাস ম্যাচ এবং একটি ইন্ট্রা স্কোয়াড ম্যাচের ভেন্যু ও সময়সূচি সম্পর্কে আপনাদের জানিয়েছি।

India A vs England Lions (ইন্ডিয়া এ দলের ফার্স্ট ইনিংসের স্কোরকার্ড)

India A৩৪৮/১০৮৯.৩

গতকাল টসে জিতে ইংল্যান্ড লায়ন্সের অধিনায়ক জেমস রিউ প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং ভারতের এ দলকে ব্যাটিং করতে আমন্ত্রণ জানায়। ভারতের হয়ে ওপেনিং করতে আসেন যশস্বী জয়সওয়াল এবং কে এল রাহুল। খুব শীঘ্রই উইকেট হারিয়ে যশস্বী জয়সওয়াল ফিরে যায় প্যাভিলিয়নের দিকে। আজ দলের হয়ে তিনি সেভাবে ভালো শুরু করতে পারেন নি, তিনি ১৭ রানের একটি ইনিংস খেলেন, যেখানে তিনি মাত্র ২টি চার মারেন।

এই দ্বিতীয় ফার্স্ট ক্লাস টেস্ট ম্যাচে ইন্ডিয়া এ দলের অধিনায়ক অভিমন্যু ইস্বরণকে ওপেনিং করার পরিবর্তে তৃতীয় নম্বরে নামতে দেখা যায়। যদিও তিনিও মাত্র কিছু বল খেলেই ক্রিস ওকসের বলে এল বি ডাব্লু হয়ে আউট হয়ে যান, তিনি স্কোর করেন মাত্র ১১ রান। কাজেই ইন্ডিয়া এ ইনিংসের শুরুতেই দুটি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ফেলেন। অপরদিকে ইন্ডিয়া এ টিমের হয়ে কে এল রাহুল একটি অনবদ্য ইনিংস খেলেন, যেখানে তিনি ১৫টি চার ও ১টি ছয়ের সাহায্যে স্কোর করেন ১১৬ রান।

আরো পড়ুন : ইংল্যান্ড বনাম ভারত টেস্ট সিরিজ Pataudi Trophy থেকে পরিবর্তন হয়ে নতুন নাম Tendulkar-Anderson Trophy!!

অপরদিকে চতুর্থ নম্বরে ব্যাটিং করতে আসেন প্রথম ফার্স্ট ক্লাস ম্যাচের ডাবল সেঞ্চুরি হাঁকানো ব্যাটার অর্থাৎ করুন নাইয়ার। তিনি কে এল রাহুলকে সঙ্গ দিতে থাকেন এবং ইন্ডিয়া এ দলের রানকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। যদিও শেষমেশ ইংল্যান্ড লায়ন্সের প্রেসার ক্রিস ওকসের বলে তিনি এল বি ডাব্লু হয়ে আউট হয়ে যান, তিনি মোট ৪০ রান সংগ্রহ করে নিজস্ব দলের জন্য। 

এরপর ব্যাটিং করতে আসেন ভারতের তরুণ উইকেটকিপার ব্যাটার ধূর্ভ জুড়েল। তিনিও কে এল রাহুলকে সঙ্গ দিতে থাকেন এবং নিজে হাফ সেঞ্চুরি করেন। ধূর্ভ জুড়েল অসাধারণ একটি হাফ সেঞ্চুরির পর ইংল্যান্ডের অল রাউন্ডার জর্জ হিলের বলে পরাস্ত হন। এরপর ব্যাটিং করতে আসেন নীতিশ কুমার রেড্ডি, তিনি শুরুর দিকে দারুন কিছু বাউন্ডারি মারলেও শেষের দিকে নিজের উইকেট রক্ষা করতে পারেন নি এবং মাত্র ৩৪ রান করে ফিরে গেছেন প্যাভিলিয়নের দিকে। 

এরপর ইংল্যান্ড লায়ন্সের বোলাররা একের পর এক ভারতীয় এ দলের উইকেট তুলে নিতে থাকেন। অবশেষে ১০ উইকেট হারিয়ে ইন্ডিয়া এ দল মোট ৩৪৮ রান করতে সক্ষম হন। ইংল্যান্ডের মাটিতে এই রানটি খুবই কম রান লড়াই করার জন্য, এখন দেখার বিষয় ইন্ডিয়া এ দলের বোলাররা কেমন প্রদর্শন করেন এবং দ্বিতীয় ইনিংসে তারা কিভাবে প্রত্যাবর্তন করেন।

আরো পড়ুন : IND vs ENG TEST 2025: কে হবে ভারতের ওপেনিং জুটি? ব্যাটিং লাইনআপের পূর্ণ বিশ্লেষণ

যদিও গত ম্যাচের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, ইংল্যান্ড লায়ন্স বর্তমানে ভালো প্রদর্শন করছে, কেনোনা প্রথম ইনিংসে ভারতের করা ৫৫৭ রানকে ছাপিয়ে তারা ৫৮৭ রান তুলেছেন অর্থাৎ ৩০ রানের লিডস্ নিয়ে ছিলেন। সুতরাং সেই দলের কাছে এই ৩৪৮ রানটি যে খুবই কম রান, তা বলাই বাহুল্য। কাজেই ইন্ডিয়া এ দলের কাছে দ্বিতীয় ইনিংসটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে।

ইংল্যান্ডের বিরুদ্ধে ৫টি টেস্ট ম্যাচের সিরিজের আগে করুন নাইয়ার এবং কে এল রাহুলের রানে ফিরে আসা কতটা উপকারী, তা নিয়ে আপনাদের কি মতামত? কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। তাছাড়া ক্রিকেট সম্পর্কিত সমস্ত খবর, তথ্য, বিচার-বিশ্লেষণের জন্য আমাদের আজকেরআলোচনা ওয়েবসাইটটিতে নজর রাখুন।

Leave a Comment