India Test Squad For England 2025: অবশেষে বিসিসিআই প্রকাশ করলো ইংল্যান্ডের বিপক্ষে ভারতের টেস্ট স্কোয়াড এবং পরবর্তী টেস্ট ক্যাপ্টেন!

India Test Squad For England 2025: কিছুদিন ধরেই নানান জল্পনা তৈরি হয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে ভারতীয় টেস্ট স্কোয়াড কি হতে চলেছে তা নিয়ে। এছাড়াও রোহিত শর্মাবিরাট কোহলিকে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেওয়ায় ভক্তদের মধ্যে নেমে এসেছিল শোখের ছায়া। আগামী ২০ শে জুন থেকে ইংল্যান্ডের মাটিতে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট সিরিজ। কাজেই হাতে আর বেশিদিন ছিল না BCCI এর, যদিও এর আগে ৩টি ফার্স্ট ক্লাস ম্যাচের জন্য India A দলের ঘোষণা করে দিয়েছিলেন তারা।

মনে করা হচ্ছিল আইপিএলের প্লে-অফ শুরুর দিকে সিনিয়র টেস্ট স্কোয়াডের ঘোষণা করতে পারে বিসিসিআই। সেই সন্দেহই ঠিক হলো, আজ অর্থাৎ ২৪ মে দুপুর ১: ৩০টা নাগাদ BCCI তাদের সোশ্যাল মিডিয়া এবং অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করলো India test squad ইংল্যান্ডের ট্যুরের জন্য। তা ছাড়া সব চেয়ে বেশি আলোচনার বিষয় হয়ে দাড়িয়েছিল, রোহিত শর্মার টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পড়ে কাকে করা হতে পারে ইন্ডিয়ান টেস্ট ক্যাপ্টেন?

এর আগের একটি আর্টিকেলের মাধ্যমে আমরা গত দশকের টেস্ট ক্যাপ্টেন নির্বাচনের প্রক্রিয়া বিশ্লেষণ করে দেখিয়েছিলাম। যেখানে আমরা আন্দাজ করতে পেরেছিলাম কোনো যুব প্লেয়ারের কাছেই যেতে চলেছে টেস্ট দলের দায়িত্ব। তাছাড়া বহু প্রাক্তন ক্রিকেটারদের মতে শুভমান গিলই হয়ে চলেছিল ভারতের টেস্ট ক্যাপ্টেন। আর সেই সন্দেহই হলো ঠিক। BCCI ইংল্যান্ড ট্যুরের জন্য যে স্কোয়াড ঘোষণা করেছে, সেখানে শুভমান গিলকেই ক্যাপ্টেন হিসেবে নির্বাচন করেছেন বিসিসিসিআই

চলুন একনজরে দেখে নেওয়া যাক, কোন প্লেয়াররা ইংল্যান্ডে ৫টি টেস্ট ম্যাচ খেলতে যেতে চলেছেন –

আরো পড়ুন : জেনে নিন কবে থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড বনাম ভারত টেস্ট সিরিজ এবং সম্পূর্ণ সময়সূচি

India Test Squad For England 2025

নংপ্লেয়ারের নাম
শুভমান গিল (C)
ঋষভ পান্থ (VC+ WK)
যশস্বী জয়শ্বল
কে. এল. রাহুল
সাই সুদর্শন
অভিমান্নু ঈশ্বরণ
করুন নাইয়ার
নীতিশ কুমার রেড্ডি
রবীন্দ্র জাদেজা
১০ধ্রুব জুরেল (WK)
১১ওয়াশিংটন সুন্দর
১২শারদুল ঠাকুর
১৩যশপ্রীত ব্যুমরাহ
১৪মহম্মদ সিরাজ
১৫প্রাশিদ কৃষ্ণা
১৬আকাশ দ্বীপ
১৭আর্শদ্বীপ সিং
১৮কুলদীপ যাদব

এই ছিল ইংল্যান্ডের ট্যুরের যাওয়া প্লেয়ারদের তালিকা। যেখানে দেখা যাচ্ছে বেশি কিছু নতুন প্লেয়ারদের নাম, যাদের এখনো টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে অভিষেকই ঘটে নি। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন – আর্শদ্বীপ সিং, অভিমান্নু ঈশ্বরণ, সাই সুদর্শন। অপরদিকে অফিসিয়াল টেস্ট ম্যাচের আগে India A টিমের হয়ে অধিনায়কত্ব করবেন অভিমান্নু ঈশ্বরণ, যিনি সিনিয়র টিমের ইতিমধ্যেই নিজের জায়গা করে নিয়েছেন।

সুতরাং একেবারে নতুন দল নিয়ে ইংল্যান্ডের ট্যুরের উদ্যেশে উড়ে যাবে ভারতীয় দল। যার অধিনায়কত্ব করতে দেখা যাবে ২৫ বছর বয়সী ডানহাতি ব্যাটার শুভমান গিলকে। অপরদিকে ভাইস ক্যাপ্টেন হিসেবে দেখা যাবে ঋষভ পান্থকে। তবে অনেকেই ভেবেছিলেন যশপ্রীত ব্যুমরাহকে করা হতে পারে পরবর্তী টেস্ট ফরম্যাটে অধিনায়ক, তাছাড়া রোহিত শর্মার অনুপস্থিতিতে তাকে অধিনায়কত্ব করতে দেখা গেছে।

আরো পড়ুন : ইংল্যান্ডের বিপক্ষে সব চেয়ে বেশি রান করেছেন যেসকল ভারতীয় ব্যাটসম্যান

তবে এই ভারতীয় টেস্ট স্কোয়াডে দেখা মিলল না শ্রেয়শ আইয়ার, সরফরাজ খান, অক্ষর প্যাটেল, এর মত বড় বড় নাম। যারা ভারতের হয়ে টেস্ট ম্যাচে ভালো প্রদর্শন করেছে। আইপিএলের মাঝেই ঘোষণা হয়ে গেলো ভারতের টেস্ট ক্যাপ্টেন ইংল্যান্ড ট্যুরের জন্য ভারতীয় টেস্ট স্কোয়াডের ঘোষণা। এই স্কোয়াড নিয়ে আপনাদের কি মতামত এবং নতুন টেস্ট ক্যাপ্টেন হিসেবে শুভমান গিলকে বেছে নেওয়াটাকে নিয়ে আপনাদের কি মতামত, তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন।

এছাড়াও India Test Squad For England 2025 এই আর্টিকেলের লেখাটি ভালো লাগলে সকলের সাথে শেয়ার করে দিন। আর এধরনের ক্রিকেট সম্পর্কিত সমস্ত খবর, তথ্যের জন্য আমাদের আজকেরআলোচনা ওয়েবসাইটটিতে নজর রাখুন।

Leave a Comment