ইংল্যান্ড এর বিরুদ্ধে ভারত অনূর্ধ্ব-১৯ দল: ইংল্যান্ড বনাম ভারত এর টেস্ট সিরিজ শুরু হতে আর কিছুদিন বাকি। তারই আগে ভারতীয় টেস্ট দল থেকে রিটায়ারমেন্ট নিয়েছেন বড় বড় নাম। এরই মধ্যে তিন বড় নাম হলেন বিরাট কোহলি, রবিচন্দ্রন আশ্বিন এবং রোহিত শর্মা। ভারতীয় দল যে এবার এক নতুন দল ও সম্পূর্ণ নতুন অধিনায়ক নিয়ম ইংল্যান্ড যাচ্ছে, সে কথা বলার অপেক্ষা রাখে না। গৌতম গম্ভীর, যিনি বর্তমানে ভারতীয় দলের হেড কোচ, ওনার কাছে এটা এক বিরাট চ্যালেঞ্জ।
BCCI কিছুদিন আগেই ইংল্যান্ড লায়ন্স এর বিপক্ষে ভারতীয় A দল ঘোষণা করেছেন। যেখানে রয়েছে অনেক চেনা নাম। যার মধ্যে কিছু খেলোয়াড়কে আমরা ইংল্যান্ড এর বিপক্ষে টেস্ট সিরিজ খেলতেও দেখতে পাবো। আজ ২২শে মে ২০২৫, ভারতীয় ক্রিকেট বোর্ড BCCI, ইংল্যান্ড এর বিপক্ষে হতে চলা অনূর্ধ্ব-১৯ দলের ঘোষণা করে দিয়েছেন। এরই মধ্যে অনেক নাম আমাদের অচেনা। তবে আইপিএল এর কারণে কিছু নাম আবার আমাদের খুব চেনা। আমরা সবাই মুখিয়ে রয়েছি এই চেনা নতুন খেলোয়াড়দের খেলা দেখার জন্য।
এক ঝলকে দেখে নেওয়া যাক ভারত অনূর্ধ্ব-১৯ দল,
ভারত অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের স্কোয়াড (India U19 Squad)
মূল স্কোয়াড
- আয়ুষ মাটরে (ক্যাপ্টেন)
- বৈভব সূর্যবংশী
- বিহান মালহোত্রা
- মৌল্যরাজসিং চাভদা
- রাহুল কুমার
- অভিজ্ঞান কুণ্ডু (সহ-অধিনায়ক ও উইকেটকিপার)
- হরবংশ সিংহ (উইকেটকিপার)
- আর এস অম্ব্রিশ
- কানিষ্ক চৌহান
- খিলান প্যাটেল
- হেনিল প্যাটেল
- যুদ্ধজিত গুহ
- প্রণব রাঘবেন্দ্র
- মোহাম্মদ এনান
- আদিত্য রানা
- অন্মলজিত সিং
স্ট্যান্ডবাই খেলোয়াড়
- নমন পুষ্পক
- ডি দীপেশ
- বেদান্ত ত্রিবেদী
- বিকল্প তিওয়ারি
- আলঙ্কৃত রাপোল (উইকেটকিপার)
ভারত অনূর্ধ্ব-১৯ দলের ইংল্যান্ড সফরের সূচি (India Men’s U19 Tour of England)
| সিরিয়াল | তারিখ | ম্যাচ | ভেন্যু |
|---|---|---|---|
| ১ | ২৪ জুন (মঙ্গলবার) | ৫০ ওভারের ওয়ার্ম-আপ ম্যাচ | লফবারো ইউনিভার্সিটি |
| ২ | ২৭ জুন (শুক্রবার) | প্রথম একদিনের ম্যাচ | হোভ |
| ৩ | ৩০ জুন (সোমবার) | দ্বিতীয় একদিনের ম্যাচ | নর্থহ্যাম্পটন |
| ৪ | ২ জুলাই (বুধবার) | তৃতীয় একদিনের ম্যাচ | নর্থহ্যাম্পটন |
| ৫ | ৫ জুলাই (শনিবার) | চতুর্থ একদিনের ম্যাচ | উরচেস্টার |
| ৬ | ৭ জুলাই (সোমবার) | পঞ্চম একদিনের ম্যাচ | উরচেস্টার |
| ৭ | ১২-১৫ জুলাই (শনিবার-মঙ্গলবার) | প্রথম মাল্টি-ডে ম্যাচ | বেকেনহ্যাম |
| ৮ | ২০-২৩ জুলাই (রবিবার-বুধবার) | দ্বিতীয় মাল্টি-ডে ম্যাচ | চেলমসফোর্ড |
নমস্কার, প্রিয় পাঠকগণ। আমার নাম শুভম বিশ্বাস। আমি গত ৫-৬ বছর ধরে ব্লগিং করছি। এই ব্লগটা শুরু করেছি বাংলায় ক্রিকেট খবর এবং আইপিএল নিয়ে লেখার জন্য। ক্রিকেট আমার ছোটবেলা থেকেই একটা ভালোলাগার জায়গা তাই সেই ভালো লাগাকে কাজে লাগিয়ে এই নতুন উদ্যোগ।