India vs England Test 2025 : সামনেই রয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫টি টেস্ট ম্যাচের সিরিজ। ভারতীয় টেস্ট দল ইতিমধ্যেই ইংল্যান্ডে পৌঁছেছে এবং টেস্ট ম্যাচের প্রস্তুতিও শুরু করে দিয়েছে। ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকে হারানো স্বপ্নের থেকে কিছু কম নয়। এর আগের বার ইংল্যান্ড সফরে ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট সিরিজটি ড্র হয়েছিল। কাজেই এবারেও যে দুই দলের মধ্যে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তা বোঝাই যায়।
যদিও এবছরের ইংল্যান্ড সফরের জন্য ভারত এক নতুন দলের পাশাপাশি নতুন টেস্ট অধিনায়ক ঘোষণা করেছে। কেনোনা রোহিত শর্মা, বিরাট কোহলির মত প্লেয়াররা আইপিএলের মাঝেই নিজেদের টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা জানিয়েছিলেন। কাজেই কিছু নতুন প্লেয়ারদের নিয়ে বিসিসিআই টেস্ট দল তৈরি করেছে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫টি টেস্ট ম্যাচের সিরিজের জন্য।
তাছাড়া দলে রয়েছেন রবীন্দ্র জাদেজা, কে. এল. রাহুল, ঋষভ ঋষভ পান্তের মত কিছু অভিজ্ঞ প্লেয়ার, যারা গতবারের ইংল্যান্ড সফরে অর্থাৎ ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ ২০২১-২২ শে দারুন প্রদর্শন করেছিলেন। কাজেই তারা সামনের টেস্ট ম্যাচে তাদের অভিজ্ঞতা কাজে লাগাবেন এবং অন্যান্য প্লেয়ারদেরও সাহায্য করবেন। পাশাপাশি ভারতীয় টেস্ট স্কোয়াডে রয়েছে বেশ কিছু তরুণ প্লেয়ার, যারা ইতিমধ্যেই ঘরোয়া ক্রিকেটে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন এবং সকলের নজর কেড়েছেন।
টেস্ট ক্রিকেটে যেহেতু ওভারের কোনো সীমাবদ্ধতা থাকে না কাজেই প্লেয়ারদের কাছে যথেষ্ট সময় থাকে ধৈর্যের সাথে খেলে বড় রান করার। আর সেই বড় রানকে রুখতেই সাহায্য করে বোলাররা। সুতরাং টেস্ট ক্রিকেটে কোনো ম্যাচ জয়ের ক্ষেত্রে সর্বদা বোলাররাই বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কাজেই যেই দলের বোলিং লাইনআপ যত বেশি শক্তিশালী হয়, সেই দলের বিজয়ী হওয়ার সুযোগ ততই বেশি হয়।
আগামী ২০ শে জুন থেকে ইংল্যান্ড বনাম ভারতের টেস্ট ম্যাচের জন্য ভারত পেস ও স্পিন অ্যাটাকের জন্য বেশ কিছু ভালো প্লেয়ারদের টেস্ট স্কোয়াডে যোগ করেছেন। ভারতের বোলিং লাইনআপ কেমন হতে চলেছে এবং কোন বোলারদের একাদশে নেওয়া হতে পারে, সেই সম্পর্কেই আজকের এই আর্টিকেলের মাধ্যমে আলোচনা করবো। পাশাপাশি সেই বোলারদের কিছু পুরোনো টেস্ট ম্যাচের পরিসংখ্যান তুলে ধরবো।
আরো পড়ুন : কে হবে ভারতের ওপেনিং জুটি? ব্যাটিং লাইনআপের পূর্ণ বিশ্লেষণ
ভারত বনাম ইংল্যান্ড টেস্টে ভারতীয় স্কোয়াডে কোন বোলাররা রয়েছেন
ভারতীয় পেস বোলার
| নং | বোলারের নাম |
| ১. | যশপ্রীত ব্যুমরাহ |
| ২. | মহম্মদ সিরাজ |
| ৩. | প্রাসিধ কৃষ্ণা |
| ৪. | আকাশ দ্বীপ |
| ৫. | শার্দুল ঠাকুর |
| ৬. | আর্শদ্বীপ সিং |
| ৭. | নীতিশ কুমার রেড্ডি (মিডিয়াম পেস) |
ভারতীয় স্পিন বোলার
| নং | বোলারের নাম |
| ১. | রবীন্দ্র জাদেজা |
| ২. | কুলদীপ যাদব |
| ৩. | ওয়াশিংটর সুন্দর |
ভারতীয় টেস্ট স্কোয়াডে ভালো করে লক্ষ্য করলে দেখা যায়, ভারতের কাছে স্পিন বোলারদের তুলনায় পেস বোলারদের সংখ্যা অধিক রয়েছে। তাছাড়া পেস বোলিং অ্যাটাকের জন্য যশপ্রীত ব্যুমরাহ, মহম্মদ সিরাজের মত অভিজ্ঞ প্লেয়াররা রয়েছেন। পাশাপাশি ভারতের কাছে স্পিন অ্যাটাকের জন্য রবীন্দ্র জাদেজা তো রয়েছেনই। কাজেই ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের বোলিং লাইনআপ যে যথেষ্ট শক্তিশালী, তা বলাই বাহুল্য।
ভারতের স্কোয়াডের বোলারদের টেস্ট ম্যাচের পরিসংখ্যান
এবারে চলুন একনজরে দেখে নেওয়া যাক ইংল্যান্ড সফরে যাওয়া প্রতেকটি বোলারদের টেস্ট ম্যাচের পরিসংখ্যান।
যশপ্রীত বুমরাহের টেস্ট ম্যাচের পরিসংখ্যান
| মোট ম্যাচ | মোট উইকেট | বেস্ট বোলিং ইনিংস | ইকোনমি |
| ৪৫ | ২০৫ | ৬/২৭ | ২.৭৬ |
মহম্মদ সিরাজের টেস্ট ম্যাচের পরিসংখ্যান
| মোট ম্যাচ | মোট উইকেট | বেস্ট বোলিং ইনিংস | ইকোনমি |
| ৩৬ | ১০০ | ৬/১৫ | ৩.৪৭ |
প্রাসিধ কৃষ্ণার টেস্ট ম্যাচের পরিসংখ্যান
প্রাসীদ কৃষ্ণা সেভাবে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ পায় নি, মাত্র তিনটি ম্যাচ খেলেছেন। সেই তিনটি ম্যাচের পরিসংখ্যান দেওয়া হলো।
| মোট ম্যাচ | মোট উইকেট | বেস্ট বোলিং ইনিংস | ইকোনমি |
| ০৩ | ০৮ | ৩/৪২ | ৪.৩০ |
আকাশ দ্বীপের টেস্ট ম্যাচের পরিসংখ্যান
আকাশ দ্বীপও বেশি আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ পায় নি, তিনি মাত্র ৭টি ম্যাচে ভারতের হয়ে প্রদর্শন করেছেন, সুতরাং তার ৭টি ম্যাচেরই পরিসংখ্যান দেওয়া হলো।
| মোট ম্যাচ | মোট উইকেট | বেস্ট বোলিং ইনিংস | ইকোনমি |
| ০৭ | ১৫ | ৩/৬৩ | ৩.৫৯ |
শার্দুল ঠাকুরের টেস্ট ম্যাচের পরিসংখ্যান
| মোট ম্যাচ | মোট উইকেট | বেস্ট বোলিং ইনিংস | ইকোনমি |
| ১১ | ৩১ | ৭/৬১ | ৩.৬৪ |
আর্শদ্বীপ সিংয়ের টেস্ট ম্যাচের পরিসংখ্যান
আর্শদ্বীপ সিংয়ের যেহেতু এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটেনি, সেহেতু তার ফার্স্ট ক্লাস ম্যাচের পরিসংখ্যান দেওয়া হলো।
| মোট ম্যাচ | মোট উইকেট | বেস্ট বোলিং ইনিংস | ইকোনমি |
| ২১ | ৬৬ | ৬/৪০ | ৩.২০ |
নীতিশ কুমার রেড্ডির টেস্ট ম্যাচের পরিসংখ্যান
নীতিশ কুমার রেড্ডি সেভাবে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ পায় নি, মাত্র পাঁচটি ম্যাচ খেলেছেন। সেই পাঁচটি ম্যাচের পরিসংখ্যান দেওয়া হলো।
| মোট ম্যাচ | মোট উইকেট | বেস্ট বোলিং ইনিংস | ইকোনমি |
| ০৫ | ০৫ | ২/৩২ | ৪.৩১ |
রবীন্দ্র জাদেজার টেস্ট ম্যাচের পরিসংখ্যান
| মোট ম্যাচ | মোট উইকেট | বেস্ট বোলিং ইনিংস | ইকোনমি |
| ৮০ | ৩২৩ | ৭/৪২ | ২.৫৩ |
কুলদীপ যাদবের টেস্ট ম্যাচের পরিসংখ্যান
| মোট ম্যাচ | মোট উইকেট | বেস্ট বোলিং ইনিংস | ইকোনমি |
| ১৩ | ৫৬ | ৫/৪০ | ৩.৫৫ |
ওয়াশিংটন সুন্দরের টেস্ট ম্যাচের পরিসংখ্যান
| মোট ম্যাচ | মোট উইকেট | বেস্ট বোলিং ইনিংস | ইকোনমি |
| ০৯ | ২৫ | ৭/৫৯ | ৩.২৭ |
কাজেই ইংল্যান্ড বনাম ভারতের টেস্ট সিরিজে ভারতের বোলিং বিভাগে বেশিরভাগ প্লেয়ারদেরই আন্তর্জাতিক ক্রিকেটে খেলার বেশি অভিজ্ঞতা নেই। সুতরাং ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত যে তরুণ বোলারদের নিয়ে ২২ গজে যুদ্ধ করতে নামবে, তা বোঝাই যাচ্ছে। যদিও ভারতীয় দলে যশপ্রীত ব্যুমরাহ, মহাম্মদ সিরাজ, রবীন্দ্র জাদেজার মত অভিজ্ঞ বোলাররা রয়েছেন। কাজেই তারা তরুণ বোলারদের সাহস যোগাবে বলে মনে করা হচ্ছে।
আরো পড়ুন : জেনে নিন কবে থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড বনাম ভারত টেস্ট সিরিজ এবং সম্পূর্ণ সময়সূচি
তাছাড়া ভারতের কাছে বহু পেস বোলিং এবং স্পিন বোলিংয়ের বিকল্প থাকলেও মাঠে যেকোনো একাদশকে নিয়েই নামতে হয়। সেক্ষেত্রে কোন বোলারদের একাদশে রাখা হয়, সেটাই দেখার বিষয়। পাশাপাশি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে ভারত তিনজন ফার্স্ট বোলার নাকি চারজন ফার্স্ট বোলার খেলান সেটাও দেখবার বিষয়। কাজেই ইংল্যান্ড বনাম ভারতের প্রথম টেস্ট ম্যাচে ভারতের একাদশে কোন বোলাররা জায়গা করে নিতে পারে চলুন তা এক নজরে দেখে নেওয়া যাক।
ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট সিরিজে ভারতের সম্ভাব্য বোলিং লাইনআপ
- যশপ্রীত ব্যুমরাহ
- মহম্মদ সিরাজ
- আকাশ দ্বীপ কিংবা শাদুল ঠাকুর
- নীতিশ কুমার রেড্ডি
- রবীন্দ্র জাদেজা
- কুলদীপ যাদব
যেহেতু রবীন্দ্র জাদেজা এবং নীতিশ কুমার রেড্ডি ব্যাট হাতেও ভালো প্রদর্শন করে, সেহেতু তাদের অল রাউন্ডার হিসেবেই একাদশে যোগ করা হতে পারে। সেক্ষেত্রে ভারতকে মোট ৬ জন বোলারকে নিয়ে মাঠে নামতে দেখা যেতে পারে। তাছাড়া আমাদের মতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে মোট ৪ জন ফার্স্ট বোলারকে খেলানো হতে পারে, যদিও সেটি ৫ জনও হতে পারে। আগামী ২০ শে জুনেই স্পষ্ট ভাবে বোঝা যাবে ভারতের ব্যাটিং লাইনআপ কি হতে চলেছে।
ইংল্যান্ডের ঘরের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের এই নতুন বোলিং লাইনআপ কতটা শক্তিশালী হবে, তা নিয়ে আপনাদের কি মতামত? কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। তাছাড়া ক্রিকেট সম্পর্কিত সমস্ত খবর, তথ্য, বিচার-বিশ্লেষণের জন্য আমাদের আজকেরআলোচনা ওয়েবসাইটটিতে এবং আমাদের ইউটিউব চ্যানেল আজকের ক্রিকেটের উপর নজর রাখুন।
নমস্কার, প্রিয় পাঠকগণ। ক্রিকেট নিয়ে ভালোবাসা আমার ছোটবেলা থেকেই। ২০২৫ এর মে মাস থেকে আমি এই ব্লগে অন্যতম ক্রিকেট রাইটার হিসেবে যুক্ত হয়েছি।