IND vs ENG TEST 2025: কে হবে ভারতের ওপেনিং জুটি? ব্যাটিং লাইনআপের পূর্ণ বিশ্লেষণ

IND vs ENG TEST 2025: আগামী ২০ শে জুন থেকে ইংল্যান্ডের মাটিতে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ডের ৫টি টেস্ট ম্যাচের সিরিজ। ইতিমধ্যেই সামনের টেস্ট ম্যাচের উদ্যেশ্যে ভারতের টেস্ট ম্যাচের স্কোয়াড পাড়ি দিয়েছে ইংল্যান্ডের মাটিতে। এবার একদম নতুন ভারতীয় দল নিয়ে গৌতম গম্ভীর যাচ্ছেন ইংল্যান্ডের সাথে টেস্ট ম্যাচ খেলতে।

কিছুদিন আগেই রোহিত শর্মা টেস্ট ম্যাচ থেকে অবসর নিয়েছেন, পাশাপাশি তার সতীর্থ বিরাট কোহলিও নিজের টেস্ট ম্যাচ থেকে অবসরের কথা জানিয়েছেন। কাজেই তাদেরকে বাদ দিয়েই তৈরি করা হয়েছে ভারতীয় স্কোয়াড। এছাড়া রোহিত শর্মার পরবর্তীকালীন ভারতীয় টেস্ট ম্যাচের ক্যাপ্টেন হিসেবে শুভমান গিলকে দায়িত্বভার দেওয়া হয়েছে।

যদিও ইংল্যান্ড বনাম ভারতের টেস্ট ম্যাচ শুরু হতে এখনো অনেকটা সময় বাকি রয়েছে। অবশ্য এই ৫টি টেস্ট ম্যাচের সিরিজের আগে রয়েছে ভারতীয় এ দল বনাম ইংল্যান্ড লাওন্সের দুটি ফার্স্ট ক্লাস ম্যাচ এবং ১টি ইন্ট্রা স্কোয়াড ম্যাচ, যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ইন্ডিয়া এ দলের হয়ে নেতৃত্ব করছেন অভিমন্যু ঈশ্বরন

তবে ইংল্যান্ডের বিপক্ষে ৫টি টেস্ট ম্যাচের সিরিজের আগে ভারতের কোন দুটি প্লেয়ারকে ওপেনিং জুটি হিসেবে দেখা হবে, তা নিয়ে চলছে জল্পনা। আগে যেহেতু রোহিত শর্মা টেস্ট ক্রিকেটে ছিলেন, তখন রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়ালকে ভারতের হতে টেস্ট ক্রিকেটে ওপেনিং করতে দেখা গেছে। এখন যেহেতু রোহিত শর্মা, বিরাট কোহলি টেস্ট ক্রিকেটে নেই, সেহেতু কোন প্লেয়ারকে কত নম্বরে খেলানো হবে, তা নিয়ে চলছে আলোচনা।

সব চেয়ে বেশি চর্চার বিষয় হচ্ছে, সামনে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে কোন দুটি প্লেয়ারকে দিয়ে ওপেনিং করানো হবে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচের স্কোয়াড আগেই ঘোষণা করেছিল BCCI, যেখানে রয়েছেন বেশ কিছু প্লেয়ার যারা ওপেনিং করতে সক্ষম। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো – যশস্বী জয়সওয়াল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরন

ভারতের অভ্যন্তরীণ ম্যাচগুলিতে অর্থাৎ রঞ্জি ট্রফি, সৈয়দ মুস্তাক আলী, বিজয় হাজরা ট্রফিতে বিভিন্ন রাজ্যের হয়ে এই তিন জন প্লেয়ারকে ওপেনিং করতে দেখা যায়। কাজেই আগামী ২০ জুন ইংল্যান্ডের বিপক্ষে কোন দুটি প্লেয়ারকে ওপেনিং করার জন্য বেছে নেওয়া হয় সেটাই দেখার বিষয়। তাছাড়া সম্ভাব্য একাদশের মধ্যে কোন দুই ওপেনারকে নিয়ে ভারত ২২ গজে লড়াই করতে নামে, সেটা লক্ষণীয়।

কাজেই ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ম্যাচে কোন প্লেয়ারদের সুযোগ দেওয়া হয়, তা সময়সাপেক্ষ। কিন্তু ভারতের ওপেনিং জুটি হিসেবে কোন দুটি প্লেয়ারকে বেশি গুরুত্ব দেওয়া হবে এছাড়াও ব্যাটিং লাইনআপের বিষয়ে আজকের এই আর্টিকেলের মাধ্যমে আলোচনা করবো। চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই তিন জন ওপেনারের বর্তমান ফর্ম এবং তারা কি কত রান করেছেন।

ভারতীয় ওপেনারদের বর্তমান অবস্থা (২০২৫ সালের শুরু পর্যন্ত)

যশস্বী জয়সওয়াল

মোট ম্যাচমোট রানসর্বোচ্চ রানরানের গড় সেঞ্চুরিহাফ সেঞ্চুরি
১৯১৭৯৮২১৪*৫২.৮৮১০

সাই সুদর্শন

সাই সুদর্শন যেহেতু ইন্টারন্যাশনাল টেস্ট ম্যাচে খেলেননি, সেহেতু তার রঞ্জি ট্রফির রেকর্ড তুলে ধরা হলো।

মোট ম্যাচমোট রানসর্বোচ্চ রানরানের গড় সেঞ্চুরিহাফ সেঞ্চুরি
১২৯০০২১৩৪৫.০০

অভিমন্যু ঈশ্বরন

অভিমন্যু ঈশ্বরন যেহেতু ইন্টারন্যাশনাল টেস্ট ম্যাচে খেলেননি, সেহেতু তার রঞ্জি ট্রফির রেকর্ড তুলে ধরা হলো।

মোট ম্যাচমোট রানসর্বোচ্চ রানরানের গড় সেঞ্চুরিহাফ সেঞ্চুরি
৪৭৩৮৬১২০১৫২.১৮১৩১২

যশস্বী জয়সওয়ালী শুধুমাত্র ইন্টারন্যাশনাল টেস্ট ম্যাচে অংশগ্রহণ করেছেন, বাকি দুই ওপেনার অর্থাৎ সাই সুদর্শন এবং অভিমন্যু ঈশ্বরনের কখনো ভারতের জার্সিতে টেস্ট ম্যাচে অভিষেকই ঘটে নি। সুতরাং ইংল্যান্ডের বিপক্ষে সামনের টেস্ট ম্যাচে অভিষেক ঘটতে চলেছে এই দুই ওপেনারের। 

সাই সুদর্শন এবং অভিমন্যু ঈশ্বরনের রঞ্জি ট্রফির পরিসংখ্যান বিশ্লেষণ করলে বোঝা যায়, তারা দারুন স্ট্রাইক রেটের সাথে ভালো ব্যাটিং করতে সক্ষম। এখন দেখার বিষয় ইংল্যান্ডের মাটিতে তারা কেমন প্রদর্শন করেন। যদিও অভিমন্যু ঈশ্বরনের সাই সুদর্শনের চেয়ে বেশি অভিজ্ঞতা রয়েছে ঘরোয়া ক্রিকেটে। সুতরাং প্রথম টেস্ট ম্যাচে এই দুই ওপেনারের মধ্যে কাকে দায়িত্ব দেওয়া হয়, তা লক্ষণীয় বিষয়।

বাম-ডান কম্বিনেশন বনাম একই হাতের ওপেনিং

অপরদিকে আরো একটি বিষয় লক্ষণীয় হবে যে ভারতীয় ম্যানেজমেন্ট ওপেনিং জুটিতে বাম-ডান কম্বিনেশনকে বেশি গুরুত্ব দেন নাকি, একই হাতের ওপেনিং জুটিকে বেশি গুরুত্ব দেন। একদিকে যেমন অভিমন্যু ঈশ্বরন ডান-হাতি ব্যাটার রয়েছেন, অপরদিকে সাই সুদর্শন এবং যশস্বী জয়সওয়ালী বাম-হাতি ব্যাটার। সেক্ষেত্রে তারা কাকে এগিয়ে রাখেন, এখন সেটাই দেখার।

অনেকক্ষেত্রেই দেখা যায় বোলাররা ডান-হাতি এবং বাম-হাতি ব্যাটারদের জন্য আলাদা আলাদা প্ল্যান করে থাকে। তাছাড়া সামনের ব্যাটারের বাম-ডান কম্বিনেশন অনুযায়ী বোলার ওভার দা উইকেট কিংবা রাউন্ড দা উইকেট থেকে বোলিং করে থাকেন। কাজেই বোলারের পরিকল্পনা বারংবার পাল্টাতে হয়, যার ফলে ব্যাটাররা একটু বেশি সুবিধা পেয়ে থাকেন। 

উদাহরণ স্বরূপ যদি দেখা যায়, ভারতের সর্বকালের সেরা টেস্ট ওপেনিং জুটি সৌরভ গাঙ্গুলী এবং শচীন টেন্ডুলকার, যেখানে সৌরভ গাঙ্গুলী ছিলেন বাম-হাতি ব্যাটার এবং শচীন টেন্ডুলকার ছিলেন ডান-হাতি ব্যাটার। কাজেই সামনের টেস্ট ম্যাচে ভারত কেমন কম্বিনেশন নিয়ে মাঠে নামে, তা দেখবার বিষয়।

এবারে চলুন দেখে নেওয়া যাক ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজে ভারতের সম্ভাব্য ব্যাটিং লাইনআপ কি হতে চলেছে।

ভারতের সম্ভাব্য ব্যাটিং লাইনআপ (১ থেকে ৭ নম্বর পর্যন্ত)

১.যশস্বী জয়সওয়াল
২.সাই সুদর্শন বা অভিমন্যু ঈশ্বরন
৩.কে. এল. রাহুল
৪.শুভমান গিল (C)
৫.ঋষভ পান্থ (VC+WK)
৬.নীতিশ কুমার রেড্ডি বা করুন নাইয়ার
৭.ধুর্ভ জুড়েল বা রবীন্দ্র যাদেজা 

ভারতের ব্যাটিং লাইনআপ এমনটাই হবে বলে মনে করা হচ্ছে, তবে ২০ শে জুনই সঠিক ভাবে বোঝা যাবে কারা থাকবেন একাদশে। কাজেই আমরা শুধুমাত্র সম্ভাব্য ব্যাটিং লাইনআপের তালিকা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের মতে কি হতে চলেছে ভারতের একাদশ? কমেন্ট করে অবশ্যই জানান। তাছাড়া ক্রিকেট সম্পর্কিত সমস্ত তথ্য, খবরের জন্য আমাদের আজকেরআলোচনা ওয়েবসাইটটিতে নজর রাখুন। 

Leave a Comment