India vs England Test Series: ইংল্যান্ডের বিপক্ষে সব চেয়ে বেশি রান করেছেন যেসকল ভারতীয় ব্যাটসম্যান।

India vs England Test Series : সামনেই রয়েছে ভারতের England Tour, যেখানে ভারত ৫ টি টেস্ট ম্যাচ খেলতে যাবে। এছাড়াও তার আগে রয়েছে ৩টি ফার্স্ট ক্লাস ম্যাচ India A vs England Lion এর মধ্যে। ইতিমধ্যেই BCCI ঘোষণা করেছে India A টিমের প্লেয়ারদের। যদিও এখনো সিনিয়র টেস্ট টিমের প্রকাশ করেনি BCCI।

তাছাড়া, রোহিত শর্মা এবং বিরাট কোহলির টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের পর কাকে পরবর্তী Indian Test Captain করা হবে তা নিয়ে চলছে প্রবল জল্পনা। আগামী ২০সে জুন থেকে শুরু হতে চলেছে ইংল্যান্ডে টেস্ট ম্যাচ, সুতরাং খুব শৃগ্রহী BCCI পরবর্তী Indian Test Captain নির্বাচন করবে এবং তার পাশাপাশি টেস্ট টিমেরও ঘোষণা করবেন।

এবার ভারত একটি কঠিন চ্যালেঞ্জের মধ্যে পড়তে চলেছে, কেনোনা হঠাৎ বিরাট কোহলি ও রোহিত শর্মার মতো অভিজ্ঞ প্লেয়ারের অবসর নেওয়া। কার্যতই একেবারে নতুন প্লেয়ারদের নিয়ে গৌতম গম্ভীর পাড়ি দেবেন ইংল্যান্ডে। বরাবরই কোনো টিম তাদের নিজস্ব ঘরের মাঠে একটু বেশীই শক্তিশালী হয়ে থাকে। সুতরাং ইংল্যান্ডের মাটিতে টেস্ট ম্যাচ খেলে জেতাটা অনেকটাই কঠিন হতে চলেছে।

তবে আপনারা কি জানেন, ইংল্যান্ডের মাঠে কোন ভারতীয় ব্যাটার বরাবরই ভালো খেলেছেন? কোন প্লেয়ারের কত রান রয়েছে। আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা জানবো সেই ব্যাপারে। নিম্নে বর্তমান ভারতীয় ব্যাটারদের তালিকা দেওয়া হলো, যারা ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে সর্বাধিক রান করেছে –

India vs England Test Series : ইংল্যান্ডের বিপক্ষে ভারতের হয়ে সব চেয়ে বেশি রান

প্লেয়ারের নামমোট ম্যাচমোট রানসর্বোচ্চ স্কোর
বিরাট কোহলি২৮১৯৯১২৩৫
চেতেশ্বর পূজারা২৭১৭৭৮২০৬*
মহেন্দ্র সিং ধোনি২১১১৫৭৯৯
রোহিত শর্মা১৪১১৪৭১৬১
রবি চন্দন আশ্বিন২৪১০৮৬১০৬
রবীন্দ্র জাদেজা২০১০৩১১১২
লোকেশ রাহুল১৩৯৯৫১৯৯
অচিঙ্কর রাহানে২১৮৪০১০৩
মুরলী বিজয়১২৭৮৫১৪৬
ঋষভ পান্থ১২৭৮১১৪৬
যশশ্রী জয়সওয়াল৭১২২১৪*
শুভমান গিল১০৫৯২১১০*
করুন নাইয়ার৩২০৩০৩*
দীনেশ কার্তিক২৮৪৯১
শিখর ধাওয়ান২৮৪৪৪
ভুবেনশ্বর কুমার২৫৬৬৩*
মোহাম্মদ সামী১৫২৪৫৫৬*

এই তালিকায় থাকা কিছু প্লেয়ার ইতিমধ্যেই টেস্ট ফরম্যাট থেকে সন্ন্যাস নিয়েছে, তাদের মধ্যে অন্যতম হলো বিরাট কোহলি, রোহিত শর্মা, অচিঙ্কর রাহানে, রবিচন্দ্রন অশ্বিন, চেতেশ্বর পূজারা। কাজেই এরকম অভিজ্ঞ প্লেয়ারদের অভাব ভারতকে সামনের ইংল্যান্ড ট্যুরে করতে দেখা যাবে।

আরো পড়ুন : IPL 2025 : ঋষভ পান্তের এরকম খারাপ খেলার পেছনে কারণ কি? ক্যাপ্টেন্সির চাপ নাকি এত বেশি টাকার প্লেয়ার হিসেবে দুশ্চিন্তা?

সুতরাং এর থেকে বোঝা যাচ্ছে যে, বর্তমান ভারতীয় দলে খুব কোন প্লেয়ারই আছে যারা ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলেছে এর আগে। এমনি কিছু প্লেয়ারের তো এবারের England Tour তাদের টেস্ট ক্যারিয়ারে প্রথমবার হতে চলেছে। ইংল্যান্ডের বিপক্ষে এবার এক নতুন যুব টেস্ট টিম মাঠে নামবে, তা বললেও মন্দ হয় না।

BCCI এর কাছে ইংল্যান্ড ট্যুরের জন্য প্লেয়ার নির্বাচন করা একটি চিন্তার বিষয় হয়ে দাড়িয়েছে। বর্তমানে ভারত বিশ্বের টেস্ট ক্রিকেটের তালিকায় ৪ নম্বরে রয়েছে, একসময় এই ভারতীয় দল বিশ্ব টেস্ট ক্রিকেটের তালিকায় একেবারে শীর্ষ স্থানে ছিল। আবারো ঘুরে দাঁড়াবার সময় এসেছে ভারতীয় টেস্ট ক্রিকেটের। সময় এসেছে যুব প্লেয়ারদের দায়িত্ব নিয়ে ভারতীয় টেস্ট ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার।

বিরাট কোহলির মত টেস্ট টিমের ক্যাপ্টেন পাবে কি টিম India? সে নিয়ে সংশয় রয়ে যায় বটে কিন্তু ইতিমধ্যেই অনেক প্রাক্তন ক্রিকেটাররা বিরাট কোহলিকে সর্বকালের সেরা ভারতীয় টেস্ট ক্যাপ্টেন হিসেবে দেখছেন। তা নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন।

এই ধরনের ক্রিকেট সম্পর্কিত আরও খবর, তথ্য পেতে আমাদের আজকেরআলোচনা ওয়েবসাইটটিতে চোখ রাখুন। আজকের এই বিষয়ের উপর আলোচনা আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন।

Leave a Comment