রোহিত শর্মা ও বিরাট কোহলি ইতিমধ্যেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। যেহেতু রোহিত শর্মা ছিলেন Indian Test Captain, সেহেতু তার টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেওয়া BCCI এর কাছে চিন্তার বিষয় হয়ে দাড়িয়েছে।
সামনেই রয়েছে ভারতের England Tour, যেখানে ভারত ইংল্যান্ডের বিপক্ষে ৫ টি টেস্ট ম্যাচের সিরিজ খেলতে যাবে। যা শুরু হতে চলেছে আগামী ২০শে জুন থেকে। BCCI এর হাতে রয়েছে আর মাত্র কটা দিন, যার মধ্যে তাদের England Tour এর জন্য প্লেয়ার নির্বাচন করতে হবে।
শুধুমাত্র সেটাই নয়, তার পাশাপাশি BCCI কে ভারতের পরবর্তী Test Captain ও নির্বাচন করতে হবে। যা বিসিসিআই এর কাছে একটা মাথাব্যথার কারণ হয়ে দাড়িয়েছে। কাকে টেস্ট ফরম্যাটের দায়িত্বভার দেওয়া হবে সে নিয়ে জল্পনা তুঙ্গে। কেউ কেউ বলছেন শুবমান গিল কে করা হোক, আবার অন্যদিকে কেউ কেউ বলছেন জসপ্রিট বুমরাহ তো আছেই।
এসব জল্পনার মাঝেই গত ১৬ মে BCCI তাদের নিজস্ব ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে India A গ্রুপের তালিকা প্রকাশ করেছেন England Tour এর জন্যে। সেখানে অনেক চেনা মুখ দেখা গেলেও, দেখা যাই নি শ্রেয়াস আইয়াররের মত প্লেয়ারের নাম।
আর মাত্র কিছুদিন, তারপরই BCCI প্রকাশ করবেন ইংল্যান্ডের টেস্ট সিরিজের জন্য ভারতীয় টেস্ট টিম। পাশাপাশি প্রকাশ করবেন নতুন ভারতীয় টেস্ট ক্যাপ্টেনকেও। কিন্তু তার আগেই তোলপাড় হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। বিভিন্ন প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররা নির্বাচন করছেন পরবর্তী Indian Test Captain।
এর আগে ভারতের হয়ে টেস্ট ক্যাপ্টেন্সি করতে দেখা গেছে ভারতের ক্রিকেট ইতিহাসের বিভিন্ন কিংবদন্তিকে। সেখানে বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, সৌরভ গাঙ্গুলি, সুনীল গাভাস্কার, শচীন টেন্ডুলকারের নাম উল্লেখযোগ্য। এছাড়াও বর্তমান ভারতের টিমের হয়ে খেলে, এমনও প্লেয়ার আছে যারা ভারতের হয়ে কিছু ম্যাচে অধিনায়কত্ব করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো – জসপ্রির বুমরাহ্, লোকেশ রাহুল।
সুতরাং, জল্পনা তৈরি হওয়াটাই স্বাভাবিক একটা ব্যাপার। কেনোনা রোহিত শর্মার অনুপস্থিতিতে কখনো জসপ্রিত বুমরাহ্, আবার কখনো লোকেশ রাহুলকে অধিনায়কত্ব করতে দেখা গেছে। তারা তো আছেই, তার পাশাপাশি কিছু নতুন যুব প্লেয়াররাও আছে যারা পরবর্তী Indian Test Captain হওয়ার দাবিদার রাখে।
এখন সেটাই দেখার BCCI কাকে নির্বাচন করে পরবর্তী টেস্ট ক্যাপ্টেন হিসেবে। তবে দু-দশকের টেস্ট ক্যাপ্টেন নির্বাচনের প্রক্রিয়াকে বিশ্লেষণ করলে দেখা যায়, নতুন যুব প্লেয়ারদের হাতেই গেছে টিমকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব। যেমন, রাহুল দ্রাবিড়ের অধিনায়কত্বের সময়ে দেখা যায় BCCI সদ্য টিমে আশা মহেন্দ্র সিং ধোনিকে অধিনায়কত্বের দায়িত্বভার দেন ২০০৮ সালে।
অপরদিকে মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বের শেষ পর্যায়ে আমার দেখেছি, সদ্য দলে আসা বিরাট কোহলিকে Indian Test Captaincy সামলাতে। সুতরাং বলাই বাহুল্য, বিসিসিআই সর্বদা নতুন প্লেয়ারদের বেশি প্রাধান্য দেন। সেই অনুযায়ী ভারতীয় পরবর্তী টেস্ট ক্যাপ্টেন হওয়ার দাবিদার রয়েছে অনেকজনী। সুতরাং BCCI কাকে নতুন ক্যাপ্টেন হিসেবে নির্বাচন করে, এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা।
তবুও BCCI যাদের India Test Captain বানাতে পারে, সেই অনুযায়ী আমরা আপনাদের কাছে একটি তালিকা উপস্থাপন করছি, আশা করা যায় এদের মধ্যেই কোনো একজন হতে চলেছে আমাদের পরবর্তী টেস্ট ফরম্যাটের অধিনায়ক। যাদের ক্যাপ্টেন হওয়ার সুযোগ বেশি তাদের পাশে শতাংশের দাড়া চিহ্নিত করা হলো –
Indian Test Captain For England Tour 2025 (Probable)
| সংখ্যা | প্লেয়ারের নাম | অধিনায়কত্ব পাবার শতাংশ |
| ১ | শুভমান গিল | ৯৯% |
| ২ | জসপ্রির বুমরাহ্ | ৯৫% |
| ৩ | ঋষাব পান্ত | ৯০% |
| ৪ | লোকেশ রাহুল | ৮৫% |
আমাদের আজকের আলোচনার টিমের পক্ষে মনে করা হচ্ছে এই ৪ জনের মধ্যে থেকেই BCCI বেছে নেবে ভারতবর্ষের পরবর্তী Test Captain। যদিও মনে করা হচ্ছে শুভমান গিলকেই করা হবে India Test Captain, বহু প্রাক্তন ক্রিকেটাররা তাদের প্রথম পছন্দ হিসেবে শুভমান গিলকেই রেখেছেন।
শুভমান গিল মাত্র ২৫ বছর বয়সী একজন ডানহাতি ব্যাটার, ইতিমধ্যেই তিনি তার অসাধারণ ক্রিকেটীয় দক্ষতার মাধ্যমে নজর কেড়েছে গোটা ভারতবাসীর। তার ২০২০ সালের ২৬ এ ডিসেম্বর ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে অস্ট্রেলিয়ার মত প্রতিপক্ষের বিরুদ্ধে। তিনি ইতিমধ্যেই ভারতের হয়ে ৩২ টি টেস্ট ম্যাচ খেলেছেন, যাতে তিনি ৩৫.০৫ এর গড়ে রান করে ৫টি সেঞ্চুরি ও ৭টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন।
আপনার কি মনে হয়, কে হতে পারেন পরবর্তী Indian Test Captain? শুভমান গিল কি বিরাট কোহলি, রোহিত শর্মার দেখানো পথে হাঁটতে পারবেন? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। লেখাটি ভালো লাগলে শেয়ার করুন ও এধরনের ক্রিকেট সম্পর্কিত আরও তথ্য, খবরের জন্য আমাদের আজকের আলোচনা ওয়েবসাইটটি ফলো করুন।
নমস্কার, প্রিয় পাঠকগণ। ক্রিকেট নিয়ে ভালোবাসা আমার ছোটবেলা থেকেই। ২০২৫ এর মে মাস থেকে আমি এই ব্লগে অন্যতম ক্রিকেট রাইটার হিসেবে যুক্ত হয়েছি।