নববিবাহিত দম্পতিদের জন্য বিশেষ সুখবর। বিয়ে করলেই পেতে পারেন হাজার হাজার টাকা। এটি সম্পূর্ণ একটি সরকারি অনুদান। কারা পাবেন কিভাবে পাবেন এবং কত টাকা পাবেন চলুন দেখে নেওয়া যাক।
রাজ্য সরকারের আন্তঃবর্ণ বিবাহ প্রকল্প কি (What is Inter Caste marriage scheme of West Bengal)
ইন্টার কাস্ট ম্যারেজ স্কিম হল রাজ্য সরকারের এমন একটি প্রচেষ্টা যার মাধ্যমে সামাজিক ভেদাভেদকে অগ্রাহ্য করে বিবাহবন্ধনে আবদ্ধ দম্পতিকে কিছু নির্দিষ্ট শর্তাবলীর অধীনে আর্থিকভাবে সহায়তা বা অনুদান দেওয়া হয়ে থাকে। ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে জাত পাতের ভেদাভেদ প্রাচীনকাল থেকে চলে আসছে আর সেই ভেদাভেদকে দূর করতে বিবাহ বন্ধন হলো সবচেয়ে বড় বন্ধন। বিবাহ বন্ধনের মাধ্যমে সামাজিক ভেদাভেদকে দুর করতে এবং সমাজের উচ্চ এবং নিম্ন শ্রেণীর মধ্যে সামাজিক মেলবন্ধনকে আরো উৎসাহিত করার জন্য রাজ্য সরকার ইন্টার কাস্ট ম্যারেজ বা অসবর্ণ বিবাহ উৎসাহ ভাতার বাস্তব রূপায়ণ করেন।
Also Read: যুবশ্রী প্রকল্পের সম্পূর্ণ তথ্য
প্রকল্পের উদ্দেশ্যঃ
ইন্টার কাস্ট ম্যারেজ বা অসবর্ণ বিবাহ উৎসাহ ভাতার উদ্দেশ্য সামাজিক ভেদাভেদকে দূরে রেখে বিবাহের মতো বড় একটা মেলবন্ধনে যারা আবদ্ধ হয়েছেন তাদেরকে উৎসাহিত করা।
কারা আবেদন করতে পারবেন (Who can apply For Inter Caste Marriage Scheme)?
১। এই প্রকল্পের অধীনে আবেদনকারীকে দম্পতির একজন কে দলিত (SC) এবং একজন কে সাধারন (General Caste) শ্রেণীর হতে হবে। স্বামী এবং স্ত্রী কোনওভাবেই একই বর্ণের হবেন না।
২। এছাড়াও বিয়ে হতে হবে ১৯৫৫ সালের হিন্দু বিবাহ আইন অনুযায়ী।
৩। এটি আবেদনকারীর প্রথম বিয়ে হতে হবে। দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে না।
৪। দম্পতির আয় বাৎসরিক ২.৫ লক্ষ টাকার থেকে কম হতে হবে।
৫। বিবাহের এক বছরের পরে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।
৬। স্বামী ও স্ত্রীর Joint Bank Account থাকা বাধ্যতামূলক এবং 1st Account Holder স্ত্রীকে হতে হবে।
Also Read: সুকন্যা সমৃদ্ধি যোজনার সম্পূর্ণ তথ্য
কত টাকা পাওয়া যাবে (How much money will be available through this scheme)?
ইন্টার কাস্ট ম্যারেজ বা অসবর্ণ বিবাহ উৎসাহ ভাতা এর মাধ্যমে মোট 30,000 টাকা পাওয়া যায়। এই টাকা একেবারে আবেদনকারী দম্পতির জয়েন্ট অ্যাকাউন্টে সরাসরি চলে আসে।
Also Read: কী ভাবে আবেদন করবেন রূপশ্রী প্রকল্পে
ইন্টার কাস্ট ম্যারেজ বা অসবর্ণ বিবাহ উৎসাহ ভাতা এর জন্য কিভাবে আবেদন করবেন (How to apply)?
ইন্টার কাস্ট ম্যারেজ বা অসবর্ণ বিবাহ উৎসাহ ভাতার জন্য অফলাইন এবং অনলাইন উভয়ের মাধ্যমে আবেদন করা যায়।
অনলাইন আবেদনের জন্য আপনাকে পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণীর কল্যাণ বিভাগ (Backward Classes Welfare Department) এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
প্রয়োজন পড়লে আপনি আপনার নিকটবর্তী যে কোন সাইবার ক্যাফে তে গিয়ে এর জন্য আবেদন করতে পারেন।
অফলাইন আবেদন করার জন্য একটি ফর্ম লাগবে এবং সেটি আপনি নিকটবর্তী সাইবার ক্যাফে বা পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণীর কল্যাণ বিভাগ (Backward Classes Welfare Department) এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবেন। ফর্মে সমস্ত ডিটেলস দিয়ে পূর্ণ করতে হবে এবং প্রয়োজনীয় নথিপত্র অ্যাটাচ করতে হবে। ফর্মের সঙ্গে যে নথিপত্র গুলো দেবেন সেগুলো সেলফ অ্যাটেস্টেড করতে হবে।
পি ডি এফ লিঙ্ক/ PDF link:
ওয়েবসাইটঃ
সব শেষে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সহ পূর্ণ করা ফর্মটি আপনার নিকটবর্তী বিডিও অফিস (B.D.O. Office) বা এসডিও অফিস (S.D.O. Office) বা ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার (District welfare Office) অফিসে গিয়ে জমা করতে হবে।
Also Read: কী ভাবে আবেদন করবেন কিষাণ ক্রেডিট কার্ড এর জন্য?
প্রয়োজনীয় নথিপত্র (Documents Required)
১। আবেদনকারী দম্পতির উভয়ের কাস্ট সার্টিফিকেট/ Attested copy of Caste Certificate. ২। আবেদনকারী দম্পতির বিবাহের প্রমাণপত্র/ Attested copy of Marriage Certificate.
৩। আবেদনকারী পশ্চিমবঙ্গ স্থায়ী বাসিন্দা তার প্রমাণ পত্র/ Attested copy of Proof of Residence.
৪। আবেদনকারী দম্পতির আয়ের প্রমাণপত্র ( ইনকাম সার্টিফিকেট)/ Income certificate.
৫। আবেদনকারী দম্পতির যুগ্ম ব্যাংক একাউন্ট এর প্রতিলিপি/ Joint account details.
৬। আবেদনকারী দম্পতির যুগ্ম পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ/ One Joint Photograph of the Couple.
এছাড়া যদি আপনি অফলাইন আবেদন করেন তাহলে নিকটবর্তী বিডিও অফিস কিংবা এসডিও অফিস থেকে প্রয়োজনীয় নথিপত্র সম্বন্ধে একবার সঠিকভাবে যাচাই করে নেবেন।
কখন আবেদন করবেন?
ডক্টর আম্বেদকর স্কিমের জন্য আপনি বছরের যে কোন সময় আবেদন করতে পারেন। তবে অবশ্যই আপনার বিবাহের এক বছর পরে এই প্রকল্পের জন্য আবেদন করতে হবে।
Also Read: গতিধারা প্রকল্পের সম্পূর্ণ তথ্য
FAQs: Inter Caste Marriage Scheme of West Bengal
1. এই প্রকল্পে আবেদনের জন্য আই এর সর্বোচ্চ সীমা কত?
আগে বলা হয়েছে স্বামী স্ত্রী উভয়ে মিলে বাৎসরিক আয় ২.৫ লক্ষের কম হতে হবে।
2. এই প্রকল্পের জন্য কখন আবেদন করা যাবে?
বিবাহিত দম্পতিকে বিবাহের এক বছর পূর্তির পর বছরে যে কোন সময় এই প্রকল্পের জন্য আবেদন করা যায়। অতিরিক্ত জানার জন্য নিকটবর্তী ভিডিও অফিসে যোগাযোগ করুন।
3. এই প্রকল্পের জন্য বয়সের কোন ঊর্ধ্বসীমা আছে কি?
না। এই প্রকল্পের জন্য বয়সের কোন ঊর্ধ্বসীমা নেই, তবে বিবাহিত দম্পতিকে অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে। অর্থাৎ স্ত্রীর বয়স ১৮ কিংবা তার বেশি এবং স্বামীর বয়স ২১ কিংবা তার বেশি হতে হবে।
4. রাজ্য সরকারের ইন্টার কস্ট ম্যারেজ প্রকল্প আবেদনের জন্য প্রধান শর্ত কি?
স্বামী ও স্ত্রী দুজনের মধ্যে একজনকে অবশ্যই তপশীল জাতি (SC) এবং অপরজনকে সাধারণ (General) শ্রেণীর অন্তর্ভুক্ত হতে হবে। উপযুক্ত কর্তৃপক্ষের জাতিগত শংসাপত্র থাকা আবশ্যিক।
5. ইন্টার কাস্ট ম্যারেজ বা অসবর্ণ বিবাহ উৎসাহ ভাতা পেতে গেলে স্বামীর জেনারেল কাস্ট বা সাধারণ শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়া প্রয়োজন কি?
স্বামী বা স্ত্রী দুজনের মধ্যে কোন একজনকে জেনারেল বা সাধারণ সম্প্রদায়ের এবং অপরজনকে তপশিলি জাতির হতে হবে। শুধুমাত্র স্বামীকেই সাধারণ বা জেনারেল কাস্তের হতে হবে এমন কোন বাধ্যবাধকতা নেই।
নমস্কার, প্রিয় পাঠকগণ। আমার নাম শুভম বিশ্বাস। আমি গত ৫-৬ বছর ধরে ব্লগিং করছি। এই ব্লগটা শুরু করেছি বাংলায় ক্রিকেট খবর এবং আইপিএল নিয়ে লেখার জন্য। ক্রিকেট আমার ছোটবেলা থেকেই একটা ভালোলাগার জায়গা তাই সেই ভালো লাগাকে কাজে লাগিয়ে এই নতুন উদ্যোগ।