IPL 2025: এই প্লেয়ারদের পারফরম্যান্স সকলের নজর কেড়েছে! জেনে নিন কে পেলেন কোন পুরস্কার

IPL 2025 : ইতিমধ্যেই আইপিএল ২০২৫ এর ফাইনাল ম্যাচ সম্পর্ণ হয়েছে। গতকাল রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে তারা আইপিএল ২০২৫ এর চ্যাম্পিয়ন হয়। আইপিএলের একেবারে শুরু থেকেই নজর কেড়েছে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু।

কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচ জিতেই আইপিএল ২০২৫ এর যাত্রা শুরু করে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু। তারপর একটার পর একটা জয় একসময় তাদেরকে পৌঁছে দেয় পয়েন্টস টেবিলের শীর্ষে। যদিও ঘরের মাঠের ম্যাচে জয়ের জন্য দিশেহারা হয়ে পড়েছিল তারা। অপরদিকে ঘরের বাইরের প্রতেকটি ম্যাচেই তারা জয় ছিনিয়ে নিয়েছেন বিপক্ষের থেকে।

তাছাড়া এবছর আইপিএলে পাঞ্জাব কিংস এবং গুজরাট টাইটানস ও দারুন প্রদর্শন করেছে। একের পর এক ম্যাচ জিতে প্লে-অফের কোয়ালিফাই ও করেছেন। অপরদিকে মুম্বাই ইন্ডিয়ান্স প্রথম দিকে ভারসাম্যহীন থাকলেও শেষের দিকে এসে একের পর এক ম্যাচ জিতে নিজেদের প্লে-অফে খেলা নিশ্চিত করে। 

গতকাল আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল আইপিএল ২০২৫ এর ফাইনাল ম্যাচটি। যেখানে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু বনাম পাঞ্জাব কিংসের খেলা হয় এবং রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু ম্যাচটি ৬ রানে জিতে নেয়। যার ফলে প্রায় ১৮ বছর পর বিরাট কোহলি ও তার দল, ব্যাঙ্গালুরু জিতে নেয় তাদের প্রথম আইপিএল ট্রফি।

অন্যান্য দলগুলি এবছর আইপিএলের প্লে-অফের জন্য কোয়ালিফাই করতে না পারলেও তারা বেশ কিছু ম্যাচে দারুন প্রদর্শন করেছে। আসলে খেলায় তো হার-জিত থেকেই, একেবারে শেষে যেকোনো একটি দলের কাছেই যায় ট্রফি। কিন্তু তাই বলে অন্য দলগুলি যে ভালো প্রদর্শন কখনোই করেনি, তা বলাটা ভুল।

তাছাড়া দলের হয়ে প্রদর্শন করে বেশ কিছু প্লেয়াররা, সুতরাং সকল প্লেয়ারদের দৌলতেই একটি দল শক্তিশালী হয়ে থাকে। প্লেয়াররাই ভালো খেলে নিজস্ব দলের হার-জিত নিশ্চিৎ করে। এবছরের সারা আইপিএলের মরশুম জুড়ে যে সকল প্লেয়াররা দারুন প্রদর্শন করে সকলের নজর কেড়েছেন, তাদের গতকাল আইপিএল কর্তৃপক্ষ পুরস্কৃত করেছেন। কাজেই আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা দেখে নেবো সেই সকল প্লেয়ারদের তালিকা এবং তাদের পুরস্কার

আইপিএল ২০২৫ এর সেরা পারফর্মারদের নাম এবং পুরস্কারের তালিকা

পুরস্কারের নামপ্লেয়ারের নামপুরস্কারের টাকা
অরেঞ্জ ক্যাপসাই সুদর্শন১০ লক্ষ্য
পার্পল ক্যাপপ্রাসিদ কৃষ্ণা১০ লক্ষ্য
ক্যাচ অফ দা টুর্নামেন্টকামিন্দু মেন্ডিস১০ লক্ষ্য
ইমার্জিং প্লেয়ারসাই সুদর্শন১০ লক্ষ্য
মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারসূর্যকুমার যাদব১০ লক্ষ্য
সুপার স্ট্রাইকারবৈভব সূর্যবংসী১০ লক্ষ্য + টাটা কার্ভ গাড়ি
মোস্ট ডট বলসমহম্মদ সিরাজ১০ লক্ষ্য
সুপার সিক্সনিকোলাস পুরান১০ লক্ষ্য
ফোরস অফ দি সিজনসাই সুদর্শন১০ লক্ষ্য
ফ্যান্টাসি কিংসাই সুদর্শন১০ লক্ষ্য

এছাড়াও গতকাল আরো অনেক পুরস্কার বিতরণ করা হয়েছে। তাছাড়া সাই সুদর্শন এবছরের আইপিএলে মোট ৪টি পুরস্কার পেয়েছেন, সেগুলি হলো – ইমার্জিং প্লেয়ার অফ দি সিজন, অরেঞ্জ ক্যাপ উইনার, ফ্যান্টাসি কিং অফ দি সিজন, ফোরস অফ দি সিজন ইত্যাদি। 

আরো পড়ুন : ভারতের শক্তিশালী সম্ভাব্য একাদশ, রোহিত-কোহলি ছাড়া কেমন দেখাবে দল?

অপরদিকে ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংসী এবছর আইপিএলে সকলকেই নজর কেড়েছেন। তার ভয়ডরহীন ব্যাটিং এবং এই বয়সে লম্বা ছয় মারার ক্ষমতা ইতিমধ্যেই সকলে প্রসংশা করছেন। তিনি গতকাল সুপার স্ট্রাইকার পুরস্কার পেয়েছেন অর্থাৎ ১০ লক্ষ্য টাকা এবং একটি টাটা কার্ভ গাড়ি পেয়েছেন।

এছাড়াও আইপিএল ফাইনাল ম্যাচে বিজয়ী রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু পুরস্কার হিসেবে ২০ কোটি টাকা এবং রানার আপস পাঞ্জাব কিংস ১২.৫ কোটি টাকা পেয়েছেন। অন্যদিকে কোয়ালিফাইয়ার ২ ম্যাচে পৌঁছানোর জন্য মুম্বাই ইন্ডিয়ান্স ৭ কোটি এবং এলিমিনেটর ম্যাচে খেলার জন্য গুজরাট টাইটানসকে ৬.৫ কোটি টাকা দিয়ে পুরষ্কৃত করা হয়েছে।

আইপিএল ২০২৫ এর ফাইনালের রুদ্ধশ্বাস ম্যাচটি আপনাদের কেমন লাগলো এবং রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর ১৮ বছর পর প্রথম আইপিএল ট্রফি জেতা নিয়ে আপনার কতটা আনন্দিত! তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। তাছাড়া ক্রিকেট সম্পর্কিত সমস্ত তথ্য, খবরের জন্য আমাদের আজকেরআলোচনা ওয়েবসাইটটিতে নজর রাখুন।

Leave a Comment