IPL Final 2025: PBKS vs RCB ম্যাচে দুই দলের মধ্যেই এমন কিছু প্লেয়াররা রয়েছে, যারা ধারাবাহিকভাবে আরো একটি আইপিএল ফাইনাল ম্যাচ খেলতে চলেছে। অর্থাৎ আইপিএল ২০২৪ মরশুমের ফাইনাল ম্যাচের অংশগ্রহণ করেছিলেন এবং এই বছরেরও আইপিএল ২০২৫ ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করবেন।
ইতিমধ্যেই কোয়ালিফাইয়ার ২ ম্যাচটি সম্পূর্ণ হয়েছে, যেখানে পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৫ উইকেটে জয়লাভ করেন। সুতরাং আবারো মুখোমুখি হতে চলেছে পাঞ্জাব কিংস বনাম রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু আইপিএল ২০২৫ এর ফাইনাল ম্যাচে। দুটি দলই এবছর আইপিএলের একেবারে প্রথম থেকেই দারুন প্রদর্শন করে এসেছেন।
তাছাড়া দুটি দলই সমান পয়েন্টস নিয়ে আইপিএল ২০২৫ এর পয়েন্টস টেবিলে এক নম্বর এবং দ্বিতীয় নম্বরে শেষ করেছেন। এমনকি দুটি দলের পয়েন্টস ও এক শুরু তফাৎ রয়েছে নেট রান রেটের, যার দরুন পাঞ্জাব কিংস পয়েন্টস টেবিলের একেবারে শীর্ষ স্থানে শেষ করে। অন্যদিকে দুটি দলের মধ্যে কেউই কখনও আইপিএল ট্রফির স্বাদ পাই নি, সুতরাং দুটি দলের কাছেই ফাইনাল ম্যাচটি গুরুত্বপূর্ণ হতে চলেছে।
কাজেই এবারের আইপিএল ২০২৫ ফাইনালে যে আমরা একটি নতুন দল পাবো, সে বিষয়ে আর কোনো সন্দেহই নেই। আগামী ৩ জুন আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে আইপিএল ২০২৫ এর ফাইনাল ম্যাচ। সুতরাং সেই দিনটিতেই বোঝা যাবে কোন দল আইপিএল ২০২৫ এর শিরোপা নিজেদের মাথায় করে নেন।
আরো পড়ুন : কোন দল প্রথমবার জিতবে আইপিএল ফাইনাল?
তবে একটি আশ্চর্যকর বিষয়ের ব্যাপারে কি আপনারা জানেন? এবছর আইপিএল ফাইনাল ম্যাচে যে সকল প্লেয়াররা প্রদর্শন করতে চলেছে, তাদের মধ্যে কিছু জন গতবছর আইপিএলেও প্রদর্শন করেছিলেন। হ্যাঁ সেটা অবশ্যই অন্য ফ্রাঞ্চির হয়ে, কিন্তু তবুও তাদের জন্য ধারাবাহিকভাবে পর পর দুটি ফাইনাল খেলার সুযোগ হয়েছে।
কাজেই আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের সাথে সেই সকল প্লেয়ারদের ব্যাপারেই আলোচনা করবো। গতবছর অর্থাৎ আইপিএল ২০২৪ এর ফাইনাল ম্যাচটি হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। গতবছর আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ দারুন প্রদর্শন করলেও ফাইনাল ম্যাচে এসে তারা কলকাতা নাইট রাইডার্সের কাছে পরাজিত হন।
যারফলে কলকাতা নাইট রাইডার্স ১০ বছর পরে আবারো আইপিএল ট্রফি যেতেন। গতবছর কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ছিলেন শ্রেয়াস আইয়ার। তিনি এইবার পাঞ্জাব কিংসের হয়ে অধিনায়কত্ব করছেন, কাজেই শ্রেয়াস আইয়ার ধারাবাহিকভাবে পর পর দুটি আইপিএল মরশুমের ফাইনাল ম্যাচের অংশ হবেন।
আরো পড়ুন : RCBvsPBKS আইপিএল ফাইনাল কি হবে দুই পাঞ্জাব কিংস এবং আরসিবি দলের টীম?
অপরদিকে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুতে রয়েছেন ৪ জন এমন প্লেয়ার, যারা গতবছরের আইপিএলের ফাইনাল ম্যাচে পৌঁছেছিলেন। তারা হলেন – ভুবনেশ্বর কুমার, মায়াঙ্ক আগরওয়াল, ফিল সল্ট, সূয়াশ শর্মা। যদিও মায়াঙ্ক আগরওয়াল এবং সূয়াশ শর্মা আইপিএল ২০২৪ এর ফাইনালের অংশ ছিলেন না, কিন্তু তাদের দল ফাইনাল ম্যাচ খেলেছিল।
সানরাইজার্স হায়দ্রাবাদার হয়ে খেলা ভুবনেশ্বর কুমার, মায়াঙ্ক আগরওয়াল, এবছর আইপিএলে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর হয়ে খেলছেন, সুতরাং তাদের কাছেও এটি ধারাবাহিকভাবে আইপিএল ফাইনাল খেলা হবে। পাশাপাশি কলকাতা নাইট রাইডার্সের ফিল সল্ট, সূয়াশ শর্মাও বর্তমানে ব্যাঙ্গালুরুর হয়ে খেলছেন। কাজেই তাদের কাছেও আইপিএল ২০২৫ এর ফাইনাল ম্যাচে খেলা ধারাবাহিকভাবে ফাইনাল খেলা হবে।
এবারের আইপিএল ২০২৫ এর ফাইনাল ম্যাচটি পাঞ্জাব কিংস বনাম রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর হতে চলেছে, কাজেই কোন দল এবারের আইপিএল ট্রফি নিতে সক্ষম হবে, তাই নিয়ে আপনাদের কি মতামত, কমেন্ট করে অবশ্যই আমাদের জানান। তাছাড়া ক্রিকেট সম্পর্কিত সমস্ত তথ্য, খবর, বিচার-বিশ্লেষণের জন্য আমাদের আজকেরআলোচনা ওয়েবসাইটটিতে নজর রাখুন।
নমস্কার, প্রিয় পাঠকগণ। ক্রিকেট নিয়ে ভালোবাসা আমার ছোটবেলা থেকেই। ২০২৫ এর মে মাস থেকে আমি এই ব্লগে অন্যতম ক্রিকেট রাইটার হিসেবে যুক্ত হয়েছি।