এক ঝলকে দেখেনিন আইপিএল ২০২৫ এর প্লে-অফের ভেন্যু ও সময়সূচি!!

IPL 2025 PlayOff Schedule: ইতিমধ্যেই আইপিএল ২০২৫ এর সমস্ত লিগ ম্যাচগুলি প্রায় শেষ, ২৭ মে সন্ধ্যে ৭:৩০ সময় শুধু বাকি হয়েছে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু এবং লখনউ সুপার জায়েন্টের ম্যাচটি। সুতরাং তার পরই স্পষ্ট করে বোঝা যাবে কোন দুটি দল কোয়ালিফাইয়ার ১ খেলবে এবং কোন দুটি দল এলিমিনেটার ম্যাচ খেলবে।

কাজেই বর্তমানের পয়েন্টস টেবিল অনুযায়ী পাঞ্জাব কিংস (PBKS) ১৯ পয়েন্টস নিয়ে রয়েছে সবার শীর্ষে। তারপর ১৮ পয়েন্টস নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট টাইটানস (GT), ১৭ পয়েন্টস নিয়ে তৃতীয় স্থানে রয়েছে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু এবং মুম্বাই ইন্ডিয়ান্স ১৬ পয়েন্টস নিয়ে রয়েছে চতুর্থ স্থানে।

IPL 2025 Playoff Venue and Schedule

এদের মধ্যে তিনটি দলেরই ১৪টি করে লিগ ম্যাচ সম্পন্ন হয়েছে, কিন্তু রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর এখনো একটি ম্যাচ বাকি রয়েছে, যেই ম্যাচটি ব্যাঙ্গালুরু জিততে পারলে, তাদের পয়েন্টস হবে ১৯, সুতরাং তারা পাঞ্জাবের সাথে কোয়ালিফাইয়ার ১ ম্যাচ খেলবে। অপরদিকে গুজরাট টাইটানস এবং মুম্বাই ইন্ডিয়ান্সদের মধ্যে এলিমিনেটার ম্যাচ অনুষ্ঠিত হবে।

যেই দল কোয়ালিফাইয়ার ১ ম্যাচে বিজয়ী হবে তারা সরাসরি পৌঁছে যাবে আইপিএল ২০২৫ এর ফাইনাল ম্যাচে। অপরদিকে যেই দল কোয়ালিফাইয়ার ১ ম্যাচে হারবে তাদের কাছে আরেকটি সুযোগ থাকবে ফাইনাল খেলার অর্থাৎ তারা কোয়ালিফাইয়ার ২ ম্যাচ খেলার সুযোগ পাবেন। পাশাপাশি এলিমিনেটার ম্যাচে যেই দলটি হেরে যাবে, তাদের আইপিএলের থেকে বিদায় জানানো হবে এবং বিজয়ী দলটি পৌঁছে যাবে কোয়ালিফাইয়ার ২ ম্যাচে।

কোয়ালিফাইয়ার ২ ম্যাচে যেই দল বিজয়ী হবে, তারা পৌঁছে যাবে আইপিএল ২০২৫ এর ফাইনাল ম্যাচে। সুতরাং পয়েন্টস টেবিলের প্রথম দুই স্থানে থাকা দলগুলির কাছে একটু বেশি সুবিধা রয়েছে। যদিও আজকের রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু বনাম লখনউ সুপার জায়েন্টের (RCB vs LSG) ম্যাচের পর স্পষ্ট হয়ে যাবে, কোন কোন দল কোয়ালিফাইয়ার ১ ম্যাচ খেলবে এবং কোন কোন দল এলিমিনেটার ম্যাচ খেলবে।

আপনারা কি জানেন কোয়ালিফাইয়ার ১, এলিমিনেটার, কোয়ালিফাইয়ার ২ এবং আইপিএল ২০২৫ ফাইনাল কোন দিন এবং কোন স্টেডিয়ামে খেলা হবে? আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা সেই বিষয় নিয়েই আলোচনা করব। ইতিমধ্যেই আইপিএল কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে প্লে-অফের সময়সূচি এবং ভেন্যু প্রকাশ করেছে। সেই অনুযায়ী নিম্নে কোয়ালিফাইয়ার ১, এলিমিনেটার, কোয়ালিফাইয়ার ২ এবং আইপিএল ২০২৫ ফাইনালের সময়সূচি এবং ভেন্যু দেওয়া হলো।

আইপিএল ২০২৫ এর কোয়ালিফাইয়ার ১ ম্যাচটি আগামী ২৯ মে নিউ চন্ডিগড়ের পি. সি. এ. ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যে ৭:৩০ থেকে অনুষ্ঠিত হবে। অপরদিকে এলিমিনেটার ম্যাচটিও ৩০ মে ওই একই স্টেডিয়ামে, একই সময় অনুষ্ঠিত হবে।

আইপিএল ২০২৫ এর কোয়ালিফাইয়ার ২ ম্যাচটি আগামী ০১ জুন আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সন্ধ্যে ৭:৩০ থেকে অনুষ্ঠিত হবে। এবং আইপিএল ২০২৫ এর ফাইনাল ম্যাচটি ৩ জুন সন্ধ্যে ৭:৩০ টায় আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

সুতরাং আইপিএল ২০২৫ এর ফাইনাল আর এক সপ্তাহ বাকি রয়েছে। শুধুমাত্র মুম্বাই ইন্ডিয়ান্স এর ক্ষেত্রে স্পষ্টভাবে বলা যায় যে, তারা আগামী ৩০ শে মে এলিমিনেটার ম্যাচ খেলবে। যদিও এখনো কোন কোন দল কোয়ালিফাইয়ার ১ ম্যাচ খেলবে তা স্পষ্ট নয়। সেই নিয়ে আপনাদের কি মতামত তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানান। এছাড়াও ক্রিকেট সম্পর্কিত সমস্ত তথ্য, খবর, বিচার-বিশ্লেষণের জন্য আমাদের আজকেরআলোচনা বা আজকেরক্রিকেট ওয়েবসাইটটিতে চোখ রাখুন।

Leave a Comment