পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের মধ্যে একটি উল্লেখযোগ্য প্রকল্প হল মুক্তিধারা প্রকল্প (Muktidhara Prakalpa in Bengali)। কি এই মুক্তিধারা প্রকল্প? এই প্রকল্পের মাধ্যমে কি সুবিধা পাওয়া যাবে? কারা পাবেন এই প্রকল্পের সুবিধা? চলুন এই সমস্ত প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক।
পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের মধ্যে একটি উল্লেখযোগ্য প্রকল্প হল মুক্তিধারা প্রকল্প। কি এই মুক্তিধারা প্রকল্প? এই প্রকল্পের মাধ্যমে কি সুবিধা পাওয়া যাবে? কারা পাবেন এই প্রকল্পের সুবিধা? চলুন এই সমস্ত প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক।
Also Read: রাজ্য সরকারের আন্তঃবর্ণ বিবাহ প্রকল্পের সম্পূর্ণ তথ্য
মুক্তিধারা প্রকল্প কি (What is Muktidhara Prakalpa)?
পশ্চিমবঙ্গের স্বনির্ভর গোষ্ঠী এবং কর্মহীন যুবকদের জন্য কর্মসংস্থান তৈরীর উদ্দেশ্যে এই প্রকল্পের সূচনা করা হয়। এই প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর এবং কর্মহীন যুবকেরা নিজস্ব ব্যবসা শুরু করতে পারবেন যথাযোগ্য প্রশিক্ষণের মাধ্যমে।
Also Read: কী ভাবে আবেদন করবেন কিষাণ ক্রেডিট কার্ড এর জন্য?
মুক্তিধারা প্রকল্পে প্রাপ্য সুবিধা গুলি (Benefits of Muktidhara Prakalpa)
১। ক্ষুদ্র সংস্থা এবং ক্ষুদ্র উদ্যোগগুলির জন্য সহায়তা প্রদান।
২।যথাযজ্ঞ প্রশিক্ষণের মাধ্যমে উৎপাদন ও সেবা উভয় ক্ষেত্রেই স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের দক্ষতা বৃদ্ধি।
৩। ব্যবসার জন্য নেওয়া ব্যাংক ঋণে কিছু নির্দিষ্ট শতাংশ ভর্তুকি প্রদান।
কারা পাবে মুক্তিধারা প্রকল্পের সুবিধা
শুধুমাত্র হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমান, পুরুলিয়া জেলার সাধারণ মানুষ এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবেন কিছু নির্দিষ্ট শর্তাবলীর মধ্যে চলুন সেগুলো দেখে নেওয়া যাক।
১। উপরে উল্লেখিত জেলা গুলির দারিদ্র্ মানুষজন কে স্বনির্ভর গোষ্ঠী গঠন করতে হবে সর্বনিম্ন ৫ জন সদস্য নিয়ে।
২। একটি পরিবারের একজনই আবেদনকারী স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে পারবেন।
৩। পূর্বে গঠিত স্বনির্ভর গোষ্ঠী যারা সরকার থেকে কোনরকম প্রশিক্ষণ পায়নি তারাও এই প্রকল্প জন্য আবেদন করতে পারবেন।
Also Read: প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার সম্পূর্ণ তথ্য
মুক্তধারা প্রকল্পের আবেদন পদ্ধতি (Process of application of Muktidhara Prakalpa)
এই প্রকল্পে আবেদনের জন্য আপনাকে নিজস্ব এলাকার ব্লক ডেভেলপমেন্ট অফিসের (BDO Office) স্বনির্ভর গোষ্ঠীর সুপারভাইজার এর সঙ্গে যোগাযোগ করতে হবে।
মুক্তিধারা প্রকল্পে আবেদনের জন্য প্রয়োজনীয় নথ পত্র (required documents for Muktidhara Prakalpa)
মুক্তিধারা প্রকল্পের আবেদনের জন্য যথাযোগ্য তথ্য সরকারি ওয়েবসাইটে স্পষ্টভাবে উল্লেখ করা নেই। সে ক্ষেত্রে আপনাকে আপনার ভিডিও অফিসে যোগাযোগ করা উচিত।
FAQ: Muktidhara Prakalpa
1. উপরে উল্লেখিত জেলাগুলি ছাড়া অন্য জেলার মানুষজনকে এই প্রকল্পের সুবিধা পাবে না?
পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব ওয়েবসাইটে শুধুমাত্র হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমান, পুরুলিয়া জেলাগুলির কথায় বলা হয়েছে। আপনি যদি উল্লেখিত জেলা ছাড়া অন্য জেলা থেকে আবেদন করতে চান তাহলে আপনাকে নিজস্ব বিডিও অফিসে একবার যোগাযোগ করা উচিত।
2. এই প্রকল্পের মাধ্যমে কত টাকা পাওয়া যায়?
এই প্রকল্পের সরাসরি কোন টাকা পাওয়া যায় না সরকার থেকে প্রশিক্ষণ এবং ব্যবসার জন্য করা ঋণের উপর কিছু নির্দিষ্ট পরিমাণ ভর্তুকি টাকা পাওয়া যায়।
3. এই প্রকল্পের জন্য কখন আবেদন করতে হবে?
বছরের যে কোন সময় আপনি আবেদন করতে পারেন তবে উপরে উল্লেখিত শর্তগুলি পূরণ করে।
নমস্কার, প্রিয় পাঠকগণ। আমার নাম শুভম বিশ্বাস। আমি গত ৫-৬ বছর ধরে ব্লগিং করছি। এই ব্লগটা শুরু করেছি বাংলায় ক্রিকেট খবর এবং আইপিএল নিয়ে লেখার জন্য। ক্রিকেট আমার ছোটবেলা থেকেই একটা ভালোলাগার জায়গা তাই সেই ভালো লাগাকে কাজে লাগিয়ে এই নতুন উদ্যোগ।