IND VS ENG TEST: সরফরাজ খানের কঠোর পরিশ্রম বিফলে গেলো! কেনো নেই তার নাম ভারতীয় টেস্ট স্কোয়াডে?

আগামী ২০ শে জুন থেকে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে ইংল্যান্ড বনাম ভারতের ৫টি টেস্ট ম্যাচের সিরিজ। কিছুদিন আগেই বিসিসিআই সামনের ইংল্যান্ড সফরের জন্য নতুন টেস্ট স্কোয়াডের পাশাপাশি নতুন টেস্ট ক্যাপ্টেন ঘোষণা করেছেন। তাছাড়া ইতিমধ্যেই ভারতীয় টেস্ট স্কোয়াড ইংল্যান্ডের মাটিতে পা রেখেছেন এবং নিজেদের প্রস্তুতিও শুরু করে দিয়েছেন।

এর আগে ভারত ইংল্যান্ড সফরে ২০২১-২২ সালে গেছিল, যদিও সেই সময় ভারতের টেস্ট স্কোয়াড ছিল আলাদা, পাশাপাশি গত সফরে ভারত এবং ইংল্যান্ডের টেস্ট ম্যাচের ফলাফল ড্র হয়েছিল। কিন্তু বর্তমানে সম্পূর্ণ ভিন্ন স্কোয়াড নিয়ে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছে ভারত। কাজেই ভারতের সামনে ইংল্যান্ডের বিপক্ষে ৫টি টেস্ট ম্যাচের সিরিজ যে চ্যালেঞ্জিং হতে চলেছে, তা বলাই বাহুল্য।

আরো পড়ুন : আইসিসির হল অফ ফ্রেমে জায়গা পেলেন ‘ক্যাপ্টেন কুল’ মহেন্দ্র সিং ধোনি!

অপরদিকে ইংল্যান্ড সফরের ঠিক আগেই রোহিত শর্মা এবং বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। কাজেই তাদেরকে বাদ দিয়ে বিসিসিআই ভারতের স্কোয়াড নির্বাচন করেছেন, যেখানে তরুণ প্লেয়ারদের সংখ্যা বেশি। তাছাড়া ইংল্যান্ড বনাম ভারতের টেস্ট স্কোয়াড নিয়ে অনেক সমালোচনা শুরু হয়, কারণ সেই স্কোয়াডে দেখা মেলে না – শ্রেয়াস আইয়ার, সরফরাজ খান, মহাম্মদ সামীর মতো কিছু নামের।

এই কিছু প্লেয়ারকে স্কোয়াডে না দেখায়, ক্রিকেট ভক্তরা বিসিসিআইয়ের কর্তৃপক্ষের উপর ক্রুদ্ধ হয়ে পড়ে। আসলে বিসিসিআই আগেই প্লেয়ারদের জানিয়েছিল ভারতীয় দলে নিজেদের জায়গা করে নিতে সকলকে ঘরোয়া ক্রিকেট ম্যাচগুলিতে অংশগ্রহন করতে হবে। সেই অনুযায়ী বিভিন্ন প্লেয়ারকে ভারতীয় দল থেকে বাদ পড়তেও দেখা যায়। কিন্তু তারপর থেকে সকলেই ঘরোয়া ক্রিকেট ম্যাচগুলিতে অংশগ্রহন করতে থাকেন, এমনকি বাদ পড়েনি বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো প্লেয়াররাও।

কাজেই আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা সরফরাজ খানের ব্যাপারে আলোচনা করবো। আগামী ইংল্যান্ড সফরে তাকে কেনো ভারতীয় টেস্ট স্কোয়াড সামিল করা হয় নি, সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করবো। তাছাড়া শ্রেয়াস আইয়ারকে কেনো টেস্ট স্কোয়াডে জায়গা দেওয়া হয় নি, সে বিষয়ে ইতিমধ্যেই আমরা আলোচনা করেছি।

আরো পড়ুন শেষ ইংল্যান্ড সফরে ভারতের পারফরম্যান্স, স্কোরকার্ড ও ম্যাচ ফলাফল এক নজরে!

প্রায় ১০ বছর ঘরোয়া ক্রিকেটকে নিজের সব কিছু উজার করে দেওয়া সরফরাজ খানের ১৫ ফেব্রুয়ারি ২০২৪ সালে ইংল্যান্ডে বিরুদ্ধে অভিষেক ঘটে। সেই স্মরণীয় দিনে তিনি ৬২ রানের একটি ইনিংস খেলে নিজের আন্তর্জাতিক ক্রিকেট যাত্রা শুরু করেন। সরফরাজ খান একজন ডান-হাতি মিডল অর্ডারের ব্যাটসম্যান। যদিও তার বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ হয়নি, চলুন একনজরে দেখে নেওয়া যাক তার আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটের পরিসংখ্যান।

সরফরাজ খানের ক্রিকেটীয় পরিসংখ্যান

পরিসংখ্যানমোট ম্যাচমোট রানসর্বোচ রানরানের গড়
টেস্ট৩৭১১৫০৩৭.১০
ফার্স্ট ক্লাস৫৫৪৬৮৫৩০১*৬৫.৯৮

কাজেই তার এই পরিসংখ্যানই বলে দেয় আগামী ইংল্যান্ড সফরে তিনি কতটা যোগ্য। তাছাড়া ভারতীয় টেস্ট স্কোয়াডে জায়গা করে নেওয়া সাই সুদর্শন, করুন নাইয়ার, নীতিশ কুমার রেড্ডির চেয়ে সরফরাজ খানের পরিসংখ্যান বহুগুণ বেশি। সুতরাং তাকে পিছিয়ে রেখে অন্য প্লেয়ারদের স্কোয়াডে যোগ করার পিছনে কি কারণ থাকতে পারে, সেটাই ভাবনার বিষয়।

ঘরোয়া ক্রিকেটে এত সুন্দর প্রদর্শনের পরেও সরফরাজ খানকে জায়গা দেওয়া হয় নি ভারতীয় টেস্ট স্কোয়াডে। তাছাড়া সরফরাজ খান ইংল্যান্ড সফরে যাবার জন্য প্রস্তুতিও জোর কদমে চালিয়ে যাচ্ছিলেন। এমনকি তিনি দুই মাসের মধ্যে নিজের ওজন ১০ কেজি কমিয়েও ফেলেছিলেন। এই সব কিছুই নিজের ক্রিকেট ক্যারিয়ারের কথা ভেবেই। কিন্তু শেষমেশ তিনি জায়গা পেলেন না ইংল্যান্ড সফরের জন্য।

যা একটি প্লেয়ারের কাছে ভীষণ যন্ত্রণাদায়ক। যদিও মনে করা হচ্ছে ইংল্যান্ডের ওয়েদার এবং পিচ এর কন্ডিশনের উপর ভিত্তি করেই প্লেয়ারদের নির্বাচন করা হয়েছে। যাইহোক আগামী দিনে আমরা অবশ্যই সরফরাজ খানকে আন্তর্জাতিক ক্রিকেটে আবার দেখতে পাবো। ক্রিকেট ভক্তরা সরফরাজ খানের জন্য অনেক আশাবাদী রয়েছে, এখন দেখা বিষয় কখন তিনি আবারো আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পায়।

ইংল্যান্ড বনাম ভারতের ৫টি টেস্ট ম্যাচের সিরিজে সরফরাজ খানকে জায়গা না দেওয়ায়, আপনাদের কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাছাড়া ক্রিকেট সম্পর্কে সকল খবর, তথ্য, বিচার এবং বিশ্লেষণের জন্য আজ থেকে আমাদের আজকেরআলোচনা ওয়েবপেজটিতে নজর রাখুন।

Leave a Comment