আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের কৃষক বন্ধু প্রকল্প মতন আমাদের দেশ ভারত বর্ষের সমস্ত নাগরিকের জন্য একই রকম একটি প্রকল্প রয়েছে। এই প্রকল্পের নাম PM Kisan Samman Nidhi প্রকল্প। আজ আমি তোমাদের দেখাবো তোমরা কিভাবে PM Kisan Beneficiary Status Check করতে পারবে। এছাড়াও তোমরা জানতে পারবে PM Kisan ওয়েবসাইট থেকে কিভাবে চাষীর তথ্য, ইনস্টলমেন্ট এর তথ্য এবং আরো অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য খুব সহজেই বের করতে পারবে।
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা প্রথম ১.১২.২০১৮ তে ভারতবর্ষে চালু হয়। এই প্রকল্পের সুবিধা ভারতের চাষীরা পাবে। PM Kisan Yojana এর সুবিধার্থে সুবিধাভোগী চাষীরা যাদের নিজেদের নাম জমি রয়েছে তারা মোট ৬০০০ টাকা তিন কিস্তিতে নিজ ব্যাঙ্ক একাউন্ট তে পেয়ে যাবেন। আপনি যদি একজন PM Kisan Yojana এর সুবিধাভোগী বা উপভোক্তা হয়ে থাকেন কিন্তু আপনার প্রাপ্য টাকা আপনি আপনার একাউন্ট তে পাচ্ছেন না তাহলে এটার একটা কারণ হতে পারে KYC.
OTP Based e-KYC এর মাধ্যমে আপনি আপনার প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার KYC করে নিতে পারবেন নিজের আধার কার্ড এর সাহায্যে মোবাইল দিয়ে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্দিষ্ট সময় এই ইনস্টলমেন্ট এর টাকা রিলিজ করে দেন। এখনো পর্যন্ত মোট ১৩টি ইনস্টলমেন্ট দেওয়া হয়েছে। এক একটি ইনস্টলমেন্ট এর জন্য চাষী ভাইরা মোট ২০০০ টাকা করে এক বছরে মোট ৬০০০ টাকা ভারত সরকার থেকে সাহায্য পেয়ে থাকেন।
আপনারা খুব সহজেই নিজের বাড়িতে বসে নিজের মোবাইল ফোন দিয়ে পিএম কিষান সম্মান নিধি ওয়েবসাইট এর মাধ্যমে e-KYC থেকে শুরু করে PM Kisan Beneficiary Status, ইন্সটলমেন্ট ডিটেলস এবং নতুন চাষীর নাম লেখাতেও পারবেন। এছাড়াও পারবেন আপনার সমস্ত তথ্য যাচাই ও ভুল সংশোধন করতে।
PM Kisan Samman Nidhi Yojana
এটি একটি কেন্দ্র সরকার এর যোজনা। এই পিএম কিষান সম্মান নিধি যোজনার অন্তর্গত সমস্ত কৃষক পরিবারের পশে দাঁড়াতে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৮ সালে এই প্ৰকল্প চালু করেন। এই প্রকল্পের মাধ্যমে চাষীরা প্রতি বছর মোট ৬০০০ টাকা নিজ ব্যাঙ্ক একাউন্ট তে পেয়ে যাবেন। এই কিস্তি অর্থাৎ ইনস্টলমেন্ট বছরে তিনবার ২০০০ টাকা করে সব মিলিয়ে মোট ৬০০০ টাকা এক বছরে পাওয়া যাবে।
কিন্তু এই পিএম কিষান সম্মান নিধি প্রকল্প সবার জন্যে নয়। যেকোনো স্কিম বা প্রকল্পের মতন এই PM Kisan Scheme এর ও কিছু বাধ্যবাধকতা আছে। যেমন আপনার নাম জমি থাকতে হবে, কোনো প্রাতিষ্ঠানিক জমির মালিক হলে চলবে না, আপনি ইনকাম ট্যাক্স এর আওতায় এলে হবে না কিংবা আপনি ১০০০০ টাকার পেনশন পেলে হবে না।
| প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি | যোজনার বৈশিষ্ট্য |
|---|---|
| প্রকল্পটি কার্যকর হয় | ১-১২-২০১৮ |
| প্রকল্প চালু হয় | ২৪-০২-২০১৯ |
| প্রকল্প চালু করেন | মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী |
| প্রকল্পের উদ্দেশ্য | চাষী পরিবারের আর্থিক সাহায্য করা |
| কারা আবেদন করতে পারবেন | নিজের নামে চাষযোগ্য জমি থাকা ব্যাক্তি |
| পিএম কিষান সম্মান নিধি প্রকল্পের সংক্ষিপ্ত বিবরণ | উপভোক্তা চাষীদের মোট তিন কিস্তিতে প্রতি চার মাস অন্তর ২০০০ টাকা করে এক বছরে সর্বমোট ৬০০০ টাকা তাদের ব্যাঙ্ক একাউন্ট তে ট্রান্সফার করা। |
| হেল্পলাইন নম্বর | 155261 / 011-24300606 |
| Official Website | CLICK HERE |
PM Kisan Beneficiary Status দেখার পদ্ধতি
যে কোনো ব্যক্তি নিজের মোবাইল নম্বর এর সাহায্যে সমস্ত তথ্য বের করে নিতে পারবে। পিএম কিষান সম্মান নিধি ওয়েবসাইট এ গিয়ে খুব সহজেই মাত্র কয়েক ক্লিক এর সাহায্যে এই সব কিছু করা যাবে। যেটা আমাদের প্রয়োজন সেটা আমাদের রেজিস্টার মোবাইল নম্বর আর কিছু ক্ষেত্রে আধার কার্ড। পিএম কিষান সম্মান নিধি রেজিস্ট্রেশন নম্বর এর ও প্রয়োজন। যদিও সেটা আমরা মোবাইল নম্বর দিয়ে বের করে নিতে পারি। তাই সেটা মনে না রাখলেও চলবে।

Know Your Status PM Kisan
- সবার প্রথমে PM Kisan ওয়েবসাইট খুলুন।
- ‘Know Your Status’ অপসন এ ক্লিক করুন।
- পিএম কিষান রেজিস্ট্রেশন নম্বর আর উল্লিখিত ক্যাপচা টাইপ করুন।
- এরপরের স্ক্রিনে আপনি চাষীর সমস্ত তথ্য জানতে পারবেন।
PM Kisan Know Your Status থেকে আপনি চাষীর ব্যক্তিগত তথ্য যেমন নাম, ঠিকানা, বাবার নাম, রেজিস্ট্রেশন নম্বর, কবে রেজিসিট্রেশন হয়েছে ইত্যাদি জানতে পারবেন। এছাড়াও জানতে পারবেন এলিজিবিলিটি স্টেটাস অর্থাৎ আপনার ব্যাঙ্ক এর সাথে আধার কার্ড যুক্ত আছে কি না, e-KYC করা হয়েছে কি হয় নি, e-KYC করার দিন ইত্যাদি। এখানে বলে রাখি যদি আপনার ব্যাঙ্ক একাউন্ট আর আধার এর লিংক এখানে দেখাতে ১৫ দিন সময় লাগে। তাই ১৫ দিন এর মধ্যে আপনি লিংক করে থাকলে একটু অপেক্ষা করুন।
একদম নিচের দিকে আপনি দেখতে পারবেন ইনস্টলমেন্ট ডিটেলস। মানে আপনার ব্যাঙ্ক একাউন্ট এ কবে PM Kisan Samman Nidhi টাকা পাঠানো হয়েছে, এর আগের ইনস্টলমেন্ট এর সমস্ত তথ্য, যদি কোনো ইনস্টলমেন্ট না এসে থাকে তার কারণ ইত্যাদি।
কোনো কারণে আপনি আপনার PM Kisan Registration Number ভুলে গিয়ে থাকলে সেটিকে আবার জেনে নিতে পারবেন নিজের মোবাইল নম্বর আর OTP এর সাহায্যে।
Know Your Registration Number
যদি কোনো কারণে আপনি আপনার PM Kisan রেজিস্ট্রেশন নম্বর ভুলে গিয়ে থাকেন তাহলে সেটি পুনরায় বারবার জানতে পারবেন আপনার মোবাইল নম্বর অথবা আধার কার্ড এর সাহায্যে। এর জন্য নিচের উল্লিখিত পদ্ধতি অবলম্বন করুন।
- PM Kisan ওয়েবসাইট এ গিয়ে ‘Know Your Status’ এ ক্লিক করুন।
- এর পর ‘Know Your Registration Number’ এ ক্লিক করুন।
- এরপর নিজের মোবাইল নম্বর, ক্যাপচা অথবা আধার নম্বর, ক্যাপচা টাইপ করুন।
- আপনার মোবাইল এ একটি OTP আসবে সেটিকে টাইপ করুন।
- এর পর সেখান থেকে রেজিস্ট্রেশন নম্বর টি কপি করে নিন।

PM Kisan Farmer Status
যেকোনো চাষীর তথ্য যেমন তার নাম, জমির পরিমান, বাবার নাম, ঠিকানা, ব্যাঙ্ক একাউন্ট ইত্যাদি জানতে আপনাকে PM Kisan Samman Nidhi ওয়েবসাইট এ গিয়ে Farmer Information এ ক্লিক করতে হবে। বাকি পদ্ধতি নিচে উল্লেখ করলাম।
- সবার আগে PM Kisan ওয়েবসাইট টি খুলুন।
- এখানে ‘Status Of Self Registered Farmers / CSC Farmers’ এ যান।
- আধার কার্ড নম্বর ও ক্যাপচা টাইপ করুন।
- এরপর আপনি চাষীর সমস্ত তথ্য দেখতে পারবেন।

এই পদ্ধতি অবলম্বন করে আপনি যেকোনো চাষীর এপ্লিকেশন স্টেটাস জানতে পারবেন। তবে কোনো ডিটেলস যেমন আধার কার্ড নম্বর, মোবাইল নম্বর, একাউন্ট নম্বর, IFSC ইত্যাদি সব শেষ চার সংখ্যা থাকবে। যাতে স্বচ্ছতা বজায় থাকে। যদি কোনো চাষী PM Kisan Portal এ রেজিস্ট্রেশন না হয়ে থাকে কিংবা রেজিস্ট্রেশন এর পর এপ্লিকেশন রিজেক্ট হয়ে থাকে তাহলে ‘Reason For Rejection’ এর ওখানে রেজেকশন এর কারণ লেখা থাকবে।
PM Kisan Beneficiary List (PDF Download)
পিএম কিষান বেনিফিশিয়ারি লিস্ট ডাউনলোড করার জন্যে আপনার কোনো ব্যক্তিগত তথ্য যেমন আধার কার্ড, মোবাইল নম্বর দেবার প্রয়োজন পড়বে না। এখানে শুধু নিজের এলাকার তথ্য যেমন রাজ্য, জেলা, ব্লক, গ্রাম ইত্যাদি দিতে হবে।
- সবার প্রথমে PM Kisan ওয়েবসাইট টি খুলুন।
- এখানে এসে ‘Beneficiary List’ এ ক্লিক করুন।
- এরপর নিজের রাজ্য, জেলা, ব্লক, গ্রাম ইত্যাদি সিলেক্ট করুন।
- এরপর আপনার সামনে পুরো লিস্ট চলে আসবে।
- এই লিস্টে সিরিয়াল নম্বর অনুযায়ী চাষীর নাম ও লিঙ্গ উল্লেখ থাকবে।
Read: Download WBTET Admit Card
প্রধান মন্ত্রী কিষান সম্মান নিধি (প্রশ্ন ও উত্তর)
1. পিএম কিষান এর KYC আছে কি না কিভাবে দেখবো?
প্রধান মন্ত্রী কিষান সম্মান নিধি ওয়েবসাইট এর ‘Know Your Status’ থেকে e-KYC করা আছে কি না জানা যাবে।
2. কিভাবে পিএম কিষান এর ইনস্টলমেন্ট স্টেটাস দেখতে পারবো?
PM Kisan Know Your Status থেকে আপনি Installment Status ও ইনস্টলমেন্ট সম্বন্ধিত আরো অন্যান্য তথ্য যেমন কবে ইনস্টলমেন্ট এর টাকা ঢুকেছে, না ঢুকে থাকলে তার কারণ কি, এর আগের ইনস্টলমেন্ট গুলির তথ্য ইত্যাদি।
3. PM Kisan Scheme এর জন্য কারা আবেদন করতে পারবে?
যেকোনো চাষী যার নিজের নামে চাষযোগ্য জমি রয়েছে এবং যিনি বা যার পরিবারের কেও আয়কর দাতা নন, যিনি ১০০০০ টাকা কিংবা তার বেশি পেনশন পান না তিনি এই প্রকল্পের জন্য আবদেন করতে পারবেন।
নমস্কার, প্রিয় পাঠকগণ। আমার নাম শুভম বিশ্বাস। আমি গত ৫-৬ বছর ধরে ব্লগিং করছি। এই ব্লগটা শুরু করেছি বাংলায় ক্রিকেট খবর এবং আইপিএল নিয়ে লেখার জন্য। ক্রিকেট আমার ছোটবেলা থেকেই একটা ভালোলাগার জায়গা তাই সেই ভালো লাগাকে কাজে লাগিয়ে এই নতুন উদ্যোগ।
Money no received
আমার বন্ধ হয়েগেছে