PM Kisan Village Dashboard দেখার সহজ পদ্ধতি 2025

প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প নিয়ে অনেক মানুষের অনেক প্রশ্ন রয়েছে। এটি বহুল প্রচলিত প্রকল্পগুলির একটি। আজ এই আর্টিকেল এ PM Kisan Village Dashboard বা পিএম কিষান সম্মান নিধি যোজনা লিস্ট গ্রাম অনুযায়ী কিভাবে দেখতে হয় সেটাই দেখাবো।

পশ্চিমবঙ্গ সরকার এর কৃষক বন্ধু প্রকল্পের মতন এই প্রকল্পটি থেকেও সুবিধা পাবার জন্য আপনাকে আগে রেজিস্ট্রেশন করে রাখতে হবে। তা না হলে এই প্রকল্পের সুবিধা আপনি পাবেন না। যদিও যে কোনো ব্যক্তি PM Kisan এর অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে লিস্টে থাকা নিজের গ্রামের সমস্ত চাষীদের নাম দেখতে পারবে এবং পারবে অন্য যেকোনো জায়গার চাষীদের নাম।

গ্রাম অনুযায়ী পিএম কিষান সম্মান নিধি লিস্ট কিংবা স্টেটাস দেখার জন্য আপনাকে কিছু তথ্য প্রদান করতে হবে যেমন রাজ্যের নাম, জেলার নাম, ব্লক এর নাম এবং গ্রামের নাম। এই তথ্য গুলি দেওয়ার পরবর্তী মুহূর্তে আপনার গ্রামের সমস্ত চাষী দের নাম আপনার সামনে চলে আসবে।

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্প

পিএম কিষান সম্মান নিধি প্রকল্পের দ্বারা যোগ্য চাষী দের প্রতি বছর মোট তিন কিস্তিতে চার মাস অন্তর ২০০০ টাকা করে সর্বমোট ৬০০০ টাকা দেওয়া হবে। এই প্রকল্পটি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা ২৮-০২-২০১৯ এ চালু করা হয়।

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের প্রায় সমস্ত কাজ আপনি আপনার বাড়িতে বসেই করে নিতে পারবেন। এর জন্য আপনাকে অন্য কারোর সাহায্য নেবার প্রয়োজন নেই। চলুন দেখা যাক কিভাবে আপনি PM Kisan Village Dashboard দেখতে পারবেন।

PM Kisan Village Dashboard দেখার পদ্ধতি

  • প্রথমে নিজের মোবাইল কিংবা কম্পিউটার এ পিএম কিষান অফিসিয়াল ওয়েবসাইট টি খুলুন।
  • এরপর ‘Beneficiary List‘ এর এখানে ক্লিক করুন।
  • এখন আপনাকে রাজ্যের নাম, জেলার নাম, ব্লকের নাম এবং গ্রামের নাম দিতে বলবে।
  • এই তথ্য গুলো ঠিকঠাক ভাবে সিলেক্ট করুন।
  • সব শেষে ‘Get Report’ এ ক্লিক করলে আপনার সামনে PM Kisan Village Dashboard টি চলে আসবে।
PM Kisan Village Dashboard Bengali

Leave a Comment