আচমকা টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন রোহিত শর্মা। এবার কি তবে বিরাট কোহলির পালা? শোনা যাচ্ছে বিরাট কোহলি বিসিসিআই এর কাছে ইচ্ছা প্রকাশ করেছেন টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার। এখনো অব্দি জানা যায়নি রোহিত শর্মার পর ভারতীয় টেস্ট ক্রিকেটের অধিনায়ক কে হবেন? ইংল্যান্ড বনাম ভারতের মধ্যে হতে চলা টেস্ট সিরিজ যা ২০ শে জুন থেকে ইংল্যান্ডে আয়োজিত হবে, সেই দল এবং দলের অধিনায়ক কে হবেন আমরা কিছুই জানি না।
রোহিত শর্মার টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বিভিন্ন ক্রিকেট এক্সপার্ট বিভিন্ন রকম মন্তব্য করছেন। যার মধ্যে উল্লেখযোগ্য একজন হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মানজেরকার। তিনি বলেছেন রোহিত শর্মার ফিটনেস এমন নেই যে তিনি আর টেস্ট ক্রিকেট খেলতে পারবেন এবং রোহিত শর্মা টেস্ট ক্রিকেটে পারফরমেন্স গত কিছু ম্যাচে খুবই খারাপ বা চোখে লাগার মতন। তাই রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া উনাকে খুব একটা অবাক করে না।
রোহিত শর্মা তার গত ১৫ টেস্ট ইনিংসে মাত্র ১৬৪ রান করেছেন। যার মধ্যে দশটি ম্যাচ ঘরের মাঠে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ছিল। রোহিত শর্মা টেস্ট ইনিংসের গত ১৫ ম্যাচে গড় ১০.৯।
শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত জয় লাভ করেছে। যেখানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সূর্য কুমারের অসাধারণ ক্যাচের সাহায্যে ভারত সেই বিশ্বকাপে জয়লাভ করে। এই জয় লাভে অন্যতম এক ইনিংস খেলেন বিরাট কোহলি। কিন্তু টুর্নামেন্ট শেষে বিরাট কোহলি ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন।বিরাটের দেখা দেখি রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজা ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন।
কিছুদিন আগেই, রবিচন্দ্রন আশ্বিন কে চেন্নাই সুপার কিংস আইপিএল ২০২৫ অকশন থেকে চড়া দামে কিনে নেয়। তারপরেই ইন্টারন্যাশনাল ক্রিকেটে সব ফরমেট থেকে রিটারমেন্ট নিয়ে নেয় রবিচন্দ্রন আশ্বিন। আর এই কিছুদিন আগেই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল এর মাধ্যমে ইন্টারন্যাশনাল টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা জানান ভারত অধিনায়ক রোহিত শর্মা।
শোনা যাচ্ছে, রোহিত শর্মার পাশাপাশি বিরাট কোহলি ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চান। এবং ওনারা দুজনেই ওডিআই ক্রিকেটে পুরোপুরি ফোকাস করতে চান। উনারা পাখির চোখ করতে চান ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2027 কে। রোহিত শর্মা টেস্ট Retirement কারো চোখে না লাগলেও, অনেকটা স্বাভাবিক লাগলেও, বিরাট কোহলির এই সিদ্ধান্ত ভারতকে অনেক ব্যাকফুটে ফেলে দেবে। কারণ, আসন্ন ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট সিরিজের অন্যতম কান্ডারী সেই বিরাট কোহলি।
বিরাট কোহলি এখনো নিজের সিদ্ধান্ত সঠিক ভাবে জানাননি, তবে বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট নিলে ভারতীয় বোর্ডকে দল নিয়ে আবার নতুনভাবে ভাবনা চিন্তা শুরু করতে হবে।
BCCI এর এক সিনিয়র সদস্য জানান, বিরাট কোহলি এখনো যথেষ্ঠ ফিট এবং রান করার জন্যে ক্ষুদার্থ। আমরা ওনাকে অনুরোধ করেছি, কোনো সিদ্ধান্ত নেবার আগে আরো একবার ভালোভাবে ভেবে নিতে। এই টেস্ট ক্রিকেটে বিরাট কোহলির ৩০টি সেঞ্চুরি এবং ৯০০০ এর বেশি রান রয়েছে। বিরাট কোহলির বয়স এখন মাত্র ৩৭। তার কাছে এখনো দু বছর অনায়াসে, টেস্ট ক্রিকেটে নিজের খেলা চালিয়ে যাবার মতন বয়স এবং ফিটনেস দুইই রয়েছে।
নমস্কার, প্রিয় পাঠকগণ। আমার নাম শুভম বিশ্বাস। আমি গত ৫-৬ বছর ধরে ব্লগিং করছি। এই ব্লগটা শুরু করেছি বাংলায় ক্রিকেট খবর এবং আইপিএল নিয়ে লেখার জন্য। ক্রিকেট আমার ছোটবেলা থেকেই একটা ভালোলাগার জায়গা তাই সেই ভালো লাগাকে কাজে লাগিয়ে এই নতুন উদ্যোগ।