SEO নিয়ে আমাদের মধ্যে অনেক ভুল ধারণা রয়েছে। কেও কেও মনে করি SEO শেখার গুরুত্ব আজও রয়েছে। আবার অনেকেই মনে করি SEO শেখার গুরুত্ব আর নেই, তার কারণ AI বা ChatGPT সমস্ত কাজ করে দিতে পারবে। এই ধারণা ঠিক না কি ভুল, সেই নিয়ে আজকের আলোচনা।
আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও বানিয়েছি SEO নিয়ে। সেখানে আমি যেভাবে আমার ব্লগের জন্য SEO করি সেই পুরো প্রসেসটি দেখিয়েছি। মূলত সেটি On Page SEO কে কেন্দ্র করেই বলা।
আজকের এই আর্টিকেলটি একটু অন্যরকম, তবে SEO নিয়েই। আজকের আর্টিকেল তে আমি বলার চেষ্টা করবো SEO শেখার কি আর সত্যি কোনো প্রয়োজন নেই? নাকি SEO ভালোভাবে শিখতে পারলে, হবে মোটা রোজগারের সম্ভাবনা?
আরও পড়ুন: কেনো আমাদের সবার কনটেন্ট বানানো উচিত?
SEO in Bengali
আজকাল অনেকেই ভাবছেন AI এসেছে, ChatGPT দিয়ে লেখা যায়, তাহলে SEO শেখার কি গুরুত্ব?
কিন্তু আমি একটা কথা সবসময় বলি –
কনটেন্ট বানানো আর কনটেন্টকে মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়া, এই দুই জিনিস এক নয়। AI হয়তো লিখে দেবে, কিন্তু সেই কনটেন্ট কীভাবে Google, YouTube বা Instagram এ রেঙ্ক করবে, সেটা ঠিক করে SEO।
AI SEO কে মারে না, বরং সাহায্য করে।
এস-ই-ও নিয়ে কিছু কথা
SEO এর পুরো কথা হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। SEO’র সাহায্যে আমরা একটি কন্টেন্টকে সার্চ ইঞ্জিন এর একদম ওপরের দিকে নিয়ে যায়। যার ফলে সেই কনটেন্ট রিলেটেড কোনো কীওয়ার্ড মানুষ সার্চ করলে, আমাদের কনটেন্ট যেন যথা সম্ভব ওপরে দেখায়, এবং আমাদের কনটেন্ট এ ক্লিক বাড়ে। তারপর কনটেন্ট এর ভেতর কোয়ালিটি থাকলে সেই কনটেন্ট আগামী দিনেও ওপরের দিকেই থাকবে এবং সেল হবার থাকলে হবে।
এখন প্রশ্ন হলো, ২০২৫ এ এসে কি সত্যি আর SEO শেখার কোনো দাম নেই? এর উত্তর হলো, অবশ্যই আছে।

AI যুগেও SEO শেখার প্রয়োজনীয়তা
২০২৫ এ দাঁড়িয়ে অনেকেই ভাবেন, SEO শিখে কী হবে? আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি – SEO শেখার সুযোগ আজ অনেক বেশি। কারণ SEO মানে কেবল একটা কনটেন্টকে গুগলে র্যাঙ্ক করানো নয়। বরং SEO একটা স্কিলসেট। এর মধ্যে পড়ে:
- On-page SEO (যেমন কীওয়ার্ড, টাইটেল, হেডিং)
- Off-page SEO (ব্যাকলিংক)
- Technical SEO (ওয়েবসাইটের গতি, মেটা ট্যাগ)
- Local SEO (Google Map এ র্যাঙ্ক করানো)
- YouTube SEO (ভিডিও টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন অপ্টিমাইজ করা)
SEO কেবলমাত্র ব্লগ বা আর্টিকেল কে গুগলে রেঙ্ক করানো তেই কাজে দেয় না। বরং একটি ইউটিউব ভিডিও কে ইউটিউবের সার্চে, ফেইসবুক এর কোনো কনটেন্ট কে ফেইসবুক সার্চে, ইনস্টাগ্রাম এর কোনো ফটো, রীল কে ইনস্টাগ্রাম সার্চে, লিংকডইন এর কোনো পোস্টকে লিংকডইন সার্চে রেঙ্ক করানোর ক্ষেত্রেও SEO’র গুরুত্ব অপরিসীম।
শুধু এই নয়। একটু খেয়াল করে দেখবেন, আপনি আমাজন, ফ্লিপকার্ট বা এই ধরণের কোনো শপিং মার্কেটপ্লেস এ গিয়ে যখন একটি প্রোডাক্ট সার্চ করেন, তখন সেখানে একই প্রোডাক্ট অনেক সেলার বিক্রি করে, এবং এক, দুই, তিন করে প্রোডাক্ট গুলি RANK করে। যেই সেলার ভালো রেটিং পেয়েছে এবং সর্বোপরি সব থেকে ভালো SEO করে রেখেছে, সে সেই নির্দিষ্ট মার্কেটপ্লেসের একদম উপরের দিকে রেঙ্ক করে আর বাকিরা তারপর।
এবং এখানে আরও একটা জিনিস লক্ষ্য করার আছে। এই যে আমি বললাম, বা উদাহরণ দিলাম। সার্চ আমরা শুধু গুগলেই করি না। বরং ইউটিউব, ফেইসবুক, ইনস্টাগ্রাম, লিংকডইন, টুইটার এবং আমাজন, ফ্লিপকার্ট ইত্যাদি তেও করে থাকি। এই সমস্ত কিছুর কনটেন্ট শুধু এই নির্দিষ্ট এপ এই সীমাবদ্ধ থাকে না। গুগল, বিং, ইয়াহু ইত্যাদি সার্চ ইঞ্জিনেও রেঙ্ক করে।
এতো কিছুর পর বলার বিষয় একটি। SEO এমন এক স্কিল যা আগেও যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল, আজও আছে, আগামী দিনেও থাকবে।
আরও পড়ুন: কীভাবে কোনো খরচ না করেই এফিলিয়েট মার্কেটিং থেকে টাকা রোজগার করা যাবে?
SEO আমার জীবন বদলেছে, আপনারও বদলাবে
আমি ব্লগিং শুরু করেছিলাম, মাসে ৫০০০-১০০০০ টাকা রোজগার করে সুখে থাকবো বলে। সেই থেকে SEO শিখে, ব্লগিং করে সফলতার মুখ দেখলাম। সেই SEO শেখার ফল আজ ইউটিউবেও কাজে লাগাতে পারছি, আপনাদের শেখাতে পারছি,, এবং ইচ্ছে আছে এই SEO নিয়ে আগামী দিনে এজেন্সী শুরু করার ও SEO কোর্স বাংলায় নিয়ে আসার।
SEO শিখে আপনি চাইলে ব্লগ করতে পারেন, আবার YouTube চ্যানেল করতে পারেন। কেউ চাইলে Freelancing করতে পারেন (Fiverr, Upwork এ SEO এর অনেক ডিমান্ড), আবার কেউ চাইলে SEO Consultant বা ছোট এজেন্সি শুরু করতে পারেন।
এমনকি অনেক কোম্পানি এখন SEO Executive নিয়োগ দিচ্ছে ফুল টাইম চাকরির জন্য। তাই যেকোনো পথে আপনি নিজের ক্যারিয়ার গড়তে পারবেন।
নিশ্চয়, SEO’র দাম আজও বাজারে রয়েছে, আর তাই তো আমি SEO কে কেন্দ্র করে নিজের ব্যবসা গড়ে তোলার স্বপ্ন দেখছি। তাহলে আপনি কেনো পারবেন না ২০২৫ এ প্রথম থেকে SEO শেখা শুরু করে নিজের জন্য, নিজের বাবা-মা এর জন্য, নিজের পরিবারের জন্য ছোট থেকে শুরু করে বিরাট বড় এক ব্যবসা করতে?
চেষ্টা করুন, স্বপ্ন দেখুন।
আমি নিজের কাজের জন্য প্রতিদিন Google Search Console, Semrush এর মতো টুল ব্যবহার করি। শুরুতে যদি এসব না হয়, Ubersuggest, AnswerThePublic – এসব ফ্রি টুল দিয়েও অনেক কিছু শেখা যায়।
শেখা শুরু করলেই হবে।
আমি পারলে, এই পৃথিবীর যে কোনো মানুষ পারবে, পারতে বাধ্য।
আজকের আর্টিকেল এই অবধি রাখলাম। কথা হবে অন্য একদিন, অন্য এক নতুন বিষয় নিয়ে। ভালো থাকবেন। জয় মা দুর্গা।
আরও পড়ুন: ঘরে বসে রোজগার ১৫০০০ থেকে ২০০০০ টাকা প্রতি মাসে
FAQs: SEO নিয়ে প্রশ্ন এবং উত্তর
1. SEO শেখা মানেই কি RANK হতেই হবে?
SEO শেখা মানেই প্রতিটি আর্টিকেল রাঙ্ক করবে, তার কোনো মানে নেই। আবার SEO শিখে শুধু যে নিজের ব্লগের জন্য কাজ করতে পারবেন, তাও নয়। আপনি চাইলে অন্যের জন্য ফ্রীল্যানসিং, বা কোনো চাকরি ও করতে পারেন।
2. SEO এর মধ্যে কোন কোন স্কিল লাগে, বা এর ব্রাঞ্চ কী কী?
SEO নিজেই একটা বিসাল মহা সমুদ্রের মতন, এর মধ্যে অনেক কিছু রয়েছে। যেমন-
On Page SEO, Off Page SEO, Technical SEO, Local SEO, YouTube SEO ইত্যাদি।
3. AI যুগে SEO শিখে ক্যারিয়ার গড়া সম্ভব?
অবশ্যই সম্ভব। আপনি ভালোভাবে SEO শিখতে পারলে নিজের বাড়ি থেকেই এক বিশাল ভবিষ্যৎ গর্তে সক্ষম হবেন।
নমস্কার, প্রিয় পাঠকগণ। আমার নাম শুভম বিশ্বাস। আমি গত ৫-৬ বছর ধরে ব্লগিং করছি। এই ব্লগটা শুরু করেছি বাংলায় ক্রিকেট খবর এবং আইপিএল নিয়ে লেখার জন্য। ক্রিকেট আমার ছোটবেলা থেকেই একটা ভালোলাগার জায়গা তাই সেই ভালো লাগাকে কাজে লাগিয়ে এই নতুন উদ্যোগ।