মোট ১৭৭২৭ পোস্ট এর জন্য এসএসসি সিজিএল পরীক্ষার আবেদন শুরু হয়েছে। এই ভ্যাকেন্সি সংখ্যা আগামী দিনে আরো বাড়িতে পারে। সমস্ত ছাত্রছাত্রী যারা SSC CGL Exam 2024 এর প্রস্তুতি নিচ্ছিলেন তাদের জন্য এটি সুবর্ণ সুযোগ।
নমস্কার ছাত্রছাত্রীগন, আজ এই আর্টিকেল পড়ে তোমরা জানতে পারবে SSC CGL 2024 Exam এর ব্যাপারে যাবতীয় তথ্য সম্পূর্ণ সহজ বাংলা ভাষায়। তোমাদের SSC CGL পরীক্ষার ব্যাপারে জানানোর আগে বলে রাখি আমিও তোমাদের আর পাঁচজনের মতন একজন পরীক্ষার্থী। এই আর্টিকেলটিতে আমি আমার মতন করে তোমাদের বোঝানোর চেষ্টা করবো যাতে আর একজন এসপিরেন্ট এর বুঝতে সুবিধে হয়।
২০২৪ সালে যারা এসএসসি সিজিএল পরীক্ষা দেবে তারা লক্ষ্য করে দেখবে ফর্ম ফিলাপ করতে যাবার সময় তোমাদের কাছে একটা পিডিএফ এর লিংক থাকবে যেখানে এসএসসি সিজিএল এর ব্যাপারে সম্পূর্ণ তথ্য দেওয়া থাকবে। এই পরীক্ষার ফর্মফিলাপ এর জন্যে আপনাদের আগে থেকে তুলে রাখা কোনো ছবি আপলোড করলে চলবে না। ফর্ম ভরার সময় ওয়েবক্যাম কিংবা মোবাইল ফোন ব্যবহার করে সেইসময় তুলতে হবে। ছাত্রছাত্রী SSC CGL Exam এর ফর্মফিলাপ এর জন্যে প্রয়োজনীয় ফী অনলাইনে ইউপিআই, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড কিংবা নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে জমা দিতে পারবে।
| SSC CGL 2024 | Official Notification |
| Join Telegram Channel | Click Here |
SSC CGL Exam 2024
| SSC CGL 2024 | সম্পূর্ণ তথ্য |
|---|---|
| অনলাইন আবেদন | 24-06-2024 থেকে 24-07-2024 (23:00) |
| অনলাইন টাকা জমার শেষ সময় | 25-07-2024 (23:00) |
| অনলাইনে ভুল ঠিক করার সময় (আবেদন ফর্ম এবং পেমেন্ট তথ্য) | 10-08-2024 থেকে 11-08-2024(23:00) |
| আনুমানিক পরীক্ষার সময় (SSC CGL Tier-1) | September 2024 থেকে October 2024 |
| আনুমানিক পরীক্ষার সময় (SSC CGL Tier-2) | December 2024 |
Candidate Registration এর পদ্ধতি
তোমরা যারা প্রথম কোনো এসএসসি পরীক্ষা দেবে তাদের সবার আগে এসএসসি ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন এর পদ্ধতি খুবই সহজ। তোমাদের শুধু নিজেদের ব্যাপারে তথ্য উল্লেখ করতে হবে যেমন তোমার পুরো নাম, আধার কার্ড নম্বর, ঠিকানা, বয়স, যোগ্যতা, বাবা মা এর নাম ইত্যাদি। এই সমস্ত কিছু উল্লেখ করার পর মোবাইল নম্বর এবং ইমেইল আইডি প্রদান করতে হবে। দুটি OTP সাবমিট করে দিলেই তোমাদের নতুন একাউন্ট তৈরী হয়ে যাবে, যার সাহায্যে তোমরা এসএসসি সিজিএল, সিএইচএসএল, এমটিএস এর মতন পরীক্ষাতে আবেদন করতে পারবে।
SSC CGL 2024 Form Fillup
এসএসসি ওয়েবসাইটে যাদের এর আগে একাউন্ট বানানো আছে তাদের হোমপেজ এই বর্তমান যে পরীক্ষা গুলোর আবেদন চলছে তা উল্লিখিত থাকবে। সেখান থেকে SSC CGL Exam টি বেছে নিয়ে ফর্ম ফিলাপ করতে হবে। যেহেতু রেজিস্ট্রেশন এর সময় ছাত্রছাত্রীদের সমস্ত তথ্য দেওয়া হয়েছিল তাই নতুন করে ফর্মফিলাপ এর সময় আর কিছু দেবার প্রয়োজন পড়বে না।
দ্বিতীয় পেজ এ শুধু তাদের শিক্ষাগত যোগ্যতা, ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। এছাড়াও আগে কোনো সরকারি চাকরি করতেন কি না, কোনো বিশেষ পোস্ট এর জন্যে আবেদন করছেন কি না এবং তার সাথে আরো কিছু তথ্য ভালোভাবে দেখে নিতে হবে। মনে রাখতে হবে ছবি সেই সময় ওয়েবক্যাম কিংবা মোবাইল ফোন এর সাহায্যে তুলতে হবে। ছবিটি যেন ক্যামেরা থেকে কিছু দূরে হয় এবং ওই লাল ফ্রেমের মধ্যেই থাকে। তার সাথে ব্যাকগ্রাউন্ড এ যেন কোনো রং বেরং এর কিছু না থাকে। যদি কেও চালাকি করে পূর্ববর্তী কোনো ছবি আপলোড করে থাকে তবে সেই সমস্ত এপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে। ক্যামেরার দিকে তাকিয়ে অর্থাৎ eye level বরাবর ক্যামেরা রেখে ছবি তুলতে ঠিকঠাক হবে।
এখন চলে আসি স্বাক্ষর আপলোড নিয়ে। এই জায়গাটি আমার বেশ মুশকিল লেগেছিলো। কারণ সাক্ষর এর জন্য সাদা লাগলে কালো কালিতে সই করে সেটিকে ছবি তুলে আপলোড করতে হবে। যার ফটো সাইজ 10 KB থেকে 20 KB এর মধ্যে হয় এবং ছবিটি যেন 2cm চওড়া (width) ও 2cm লম্বা (height) হয়। তার বেশি হওয়া চলবে না। এটি করতে অনেকটা সময় নিয়ে নিতে পারে।
এই সব কিছু করে নেওয়ার পর SSC CGL Exam 2024 এর ফরমটি ভালো ভাবে দেখে নিয়ে পেমেন্ট করে দিতে হবে। পেমেন্ট করার জন্য অনলাইন মাধ্যম নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড কিংবা ভীম ইউপিআই ব্যবহার করা যাবে। **ফর্মফিলাপ করার সময় পরীক্ষার্থী কে তিনটি স্থান বেছে নিতে হবে যেখানে সে এসএসসি সিজিএল পরীক্ষা দিতে চাই।
আরও পড়ুন: ডব্লুবিসিএস অফিসার কিভাবে হওয়া যায়?
Age Limit (এসএসসি সিজিএল বয়সসীমা)
এসএসসি সিজিএল পরীক্ষার বয়সসীমা হলো ১৮ থেকে ৩২ বছর। হ্যাঁ ঠিকই শুনেছেন। কিছু কিছু পোস্ট রয়েছে যেগুলো তে আপনি জেনারেল কাস্ট বা UR হওয়া সত্ত্বেও ৩০ বছর এবং ৩২ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। এছাড়া প্রায় সমস্ত পোস্ট এর শেষ বয়স ২৭ বছর অবধি। যদিও বিভিন্ন ক্যাটেগরির ছাত্রছাত্রী এবং এক্স সার্ভিসম্যান দের ৩ থেকে ১৫ বছর পর্যন্ত বয়স এর ছাড় দেওয়া হয়।
SSC CGL Exam Pattern 2024
এই SSC CGL Exam 2024 টি হলো একটি কম্পিউটার মাধ্যম পরীক্ষা যেখানে দুটি ধাপে MCQ আকারে প্রশ্ন থাকবে। যথা TIER-1 এবং TIER-2, এরপর হবে টাইপিং টেস্ট। এই পরীক্ষাতে Paper-1 এর প্রতি ভুল নম্বর এর জন্য 1 নম্বর করে কেটে নেওয়া হবে। অর্থাৎ নেগেটিভ মার্কিং, তাই সাবধানে উত্তর করতে হবে। এবং একই ভাবে Paper-2 এর প্রতি ভুল উত্তরের জন্য কেটে নেওয়া হবে 0.50 নম্বর করে।
CGL Tier-1 Exam Pattern
এসএসসি সিজিএল পরীক্ষার টিয়ার ওয়ান এর জন্যে থাকবে মোট 100 টি প্রশ্ন 200 নম্বর এর। অর্থাৎ এক একটি প্রশ্নের জন্য থাকবে 2 নম্বর করে। মোট চারটি বিষয়ের ওপর 25 টি করে 100 টি প্রশ্ন থাকবে। প্রতি প্রশ্নের ভুল উত্তরের জন্য হাফ নম্বর অর্থাৎ 0.50 করে কেটে নেওয়া হবে। তাই উত্তর ঠিকঠাক করে আস্তে হবে। প্রশ্ন থাকবে অবজেক্টিভ বা MCQ আকারের। যার মধ্যে ইংলিশ এবং হিন্দি উভয় ভাষায় প্রশ্ন থাকবে। কেবল ইংলিশ এর কিছু প্রশ্ন ইংলিশ এই শুধু মাত্র দেওয়া হবে। এবং পরীক্ষার জন্যে দেওয়া হবে মোট 1 ঘন্টা সময়। 1 ঘন্টা 20 মিনিট দেওয়া হবে কিছু বিশেষ ক্ষেত্রে।
| বিষয় | প্রশ্ন সংখ্যা | মোট নম্বর |
|---|---|---|
| 1. General Intelligence and Reasoning | 25 | 50 |
| 2. General Awareness | 25 | 50 |
| 3. Quantitative Aptitude | 25 | 50 |
| 4. English Comprehension | 25 | 50 |
CGL Tier-2 Exam Pattern
এসএসসি সিজিএল পরীক্ষাতে দ্বিতীয় টিয়ার এর ক্ষেত্রে মোট দুটি পেপার থাকবে যথা পেপার ওয়ান এবং পেপার টু। যার মধ্যে পেপার ওয়ান সব পোস্ট এর ক্ষেত্রেই প্রযোজ্য কিন্তু পেপার টু কেবলমাত্র কয়েকটি পোস্ট এর ক্ষেত্রেই প্রযোজ্য। এই ধাপটি অতিক্রম করতে পারলেই অর্থাৎ টিয়ার টু এবং ডাটা এন্ট্রি করে কোয়ালিফাই করে পারলেই ডকুমেন্ট ভেরিফিকেশন এবং তার পরেই চাকরি পাকা।
SSC CGL Exam 2024 Tier-2 এর ক্ষেত্রে পেপার ওয়ান এ থাকবে মোট 2 ঘন্টা 15 মিনিট সময়। যার মধ্যে 2 ঘন্টা দেওয়া হবে 1 ঘন্টা করে দুটি সেকশন এর জন্য যেখানে দুটি করে বিষয় থাকবে এক একটি সেকশন এ। এবং তৃতীয় সেকশন এ থাকবে ডাটা এন্ট্রি যার জন্যে থাকবে 15 মিনিট সময় 20 টি প্রশ্নের জন্য মোট 60 নম্বর।
Tier-2 এর Section-1 এ থাকবে মোট দুটি Module. যেখানে প্রতি মডিউলে থাকবে দুটি করে বিষয়। প্রতি বিষয় এর ক্ষেত্রে থাকবে মোট 30 টি করে প্রশ্ন এবং প্রতি প্রশ্নের মান 3. অন্যদিকে Tier-2 এর Section-2 তেও থাকবে দুটি বিষয় এবং প্রতি প্রশ্নের মান 3. তবে এক্ষেত্রে একটি বিষয়ে থাকবে 45টি প্রশ্ন এবং অন্য বিষয়ে থাকবে মাত্র 25টি প্রশ্ন। অর্থাৎ দ্বিতীয় সেকশন এর জন্যে থাকবে মোট 70 টি প্রশ্নের জন্য মোট 210 নম্বর।
আর রইলো বাকি Paper-2, তার জন্য থাকবে 100 টি প্রশ্ন, মোট 200 নম্বর এবং যার জন্যে সময় দেওয়া হবে 2 ঘন্টা। এই পেপার টি তে থাকবে কেবলমাত্র একটি বিষয় Statistics.
| বিষয় | প্রশ্ন সংখ্যা | মোট নম্বর |
|---|---|---|
| Module-1: Mathematical Abilities Module-2: Reasoning and General Intelligence | 30 30 | (30+30)*3=180 |
| Module-1: English Language and Comprehension Module-2: General Awareness | 45 20 | (45+25)*3=210 |
| Module-I: Computer Knowledge Module | 20 | 20*3=60 |
| Paper-II | 100 | 100*2=200 |
SSC CGL Syllabus
এসএসসি সিজিএল ২০২৪ পরীক্ষার সিলেবাস অনেকটা বড়ো এবং এই পরীক্ষা মোট দুটি ধাপে হবে। যার ব্যাপারে ওপরে আমরা উল্লেখ করেছি। প্রথম ধাপে অর্থাৎ SSC CGL Tier-1 এর জন্য থাকবে মোট চারটি বিষয়। যথা রিসনিং বা GI, সাধারণ জ্ঞান বা GK, গণিত এবং ইংরাজি। অন্যদিকে SSC CGL Tier-2 এর ক্ষেত্রে থাকবে একই চারটি বিষয় এবং তার সাথে কম্পিউটার জ্ঞান। এই একই চারটি বিষয় এর সিলেবাস কিন্তু Tier-2 এর ক্ষেত্রে আরও বড়ো হবে।
সম্পূর্ণ SSC CGL Syllabus PDF দেখুন: [Download PDF]
FAQs: SSC CGL 2024 Exam
1. SSC CGL এর পুরো কথা কী?
SSC এর পুরো কথা হলো স্টাফ সিলেকশন কমিশন এবং CGL এর পুরো কথা হলো কমবাইন্ড গ্রাজুয়েট লেভেল।
2. সর্বাধিক কত বয়স পর্যন্ত SSC CGL পরীক্ষায় বসা যাবে?
SSC CGL পরীক্ষার বয়সসীমা হলো ১৮ থেকে ৩২ বছর। যার মধ্যে বেশিরভাগ পোস্ট এর ক্ষেত্রে একজন জেনারেল ক্যাটেগরির ছাত্র ২৭ বছর পর্যন্ত আবেদন করতে পারবে। কিছু পোস্ট এর ক্ষেত্রে ৩০ এবং ৩২ বছর পর্যন্ত আবেদন করা যাবে। যদিও কাস্ট সার্টিফিকেট থাকলে কিংবা এক্স সার্ভিসম্যান হলে আরো বেশি বয়স অব্দি আবেদন করা যাবে।
3. CGL পরীক্ষাতে কি কোনো ইন্টারভিউ হয়?
না এসএসসি সিজিএল পরীক্ষায় কোনো ইন্টারভিউ নেই।
4. এসএসসি সিজিএল পরীক্ষাটির বিগত বছরের প্রশ্নপত্র কোথায় পাবো?
এই SSC CGL 2024 পরীক্ষার Previous Year Question Papers এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে এবং বাজারে কিছু বই পাওয়া যাই যেগুলো এই পরীক্ষার PYQ কি ভিত্তি করে লেখা থাকে।
নমস্কার, প্রিয় পাঠকগণ। আমার নাম শুভম বিশ্বাস। আমি গত ৫-৬ বছর ধরে ব্লগিং করছি। এই ব্লগটা শুরু করেছি বাংলায় ক্রিকেট খবর এবং আইপিএল নিয়ে লেখার জন্য। ক্রিকেট আমার ছোটবেলা থেকেই একটা ভালোলাগার জায়গা তাই সেই ভালো লাগাকে কাজে লাগিয়ে এই নতুন উদ্যোগ।