TDS কি | What is TDS in Bengali?

ট্যাক্স ডিডাকসন অ্যাট সোরস (TDS) হল আজকের মূল আলোচনার বিষয়। আর্থিক উপার্জন শুরু করার পর প্রত্যেক ব্যক্তির জীবনে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে এই ট্যাক্স। ট্যাক্স এর বিভিন্ন রকম প্রকার হয়ে থাকে আর তাদের মধ্যে অন্যতম হলো টিডিএস (TDS)। অনেকে আছেন যারা এখনো এই টিডিএস এর সম্পর্কে সম্পূর্ণ জানেন না। কিন্তু এই বিশেষ প্রকার ট্যাক্সের সম্বন্ধে আপনাদের সকলেরই জানা উচিত। চলুন এই বিষয়ে বিস্তারিত বর্ণনা দেওয়া যাক।

Also Read: What is Demat Account in Bengali

TDS কি (What is TDS in Bengali?)

TDS একটি ইংরেজী শব্দ যার ফুল ফর্ম হল ট্যাক্স ডিডাকসন অ্যাট সোরস (TDS)। ডিডাকসন() কথার অর্থ হলো বাদ দেওয়া এবং সোরস() কথার অর্থ হলো উৎস আর ট্যাক্স বলতে তো আপনারা সকলেই বোঝেন যাকে বাংলায় কর বলা হয়ে থাকে। তো সম্পূর্ণভাবে দেখলে ট্যাক্স ডিডাকসন অ্যাট সোরস (TDS) কথার অর্থ দাঁড়ায় উৎসে যে পরিমাণ কর কেটে নেওয়া হয়। TDS কে পরোক্ষ আয় কর ও বলা যায়, যেটা সরাসরি আপনি সরকার কে দেন না। মাঝখানে থাকে একটা মাধ্যম।

TDS এর প্রকার ভেদ

TDS কে প্রধানত ২ ভাগে ভাগ করা হয় ট্যাক্স প্রদান কারি দের ওপর নির্ভর করে। প্রথম টি হল এমপ্লয়ি দের জন্য এবং ওপর টি নন-এমপ্লয়ি দের জন্য। এমপ্লয়ি দের জন্য অর্থাৎ যারা কোন রকম বেতন পাচ্ছেন তাদের বেতন থেকে যে TDS কাটা হয়। নন-এমপ্লয়ি অর্থাৎ বেতন ছাড়া অন্য যে কোন আয় এর ওপর যে TDS কাটা হয় যাদের মধ্যে পরে বাঙ্কের সুদ, কন্সালটেসন ফিস, যে কোন রকম কমিসন, বাড়ি ভাড়া ইত্যাদি।

Also Read: রাজ্য সরকারের আন্তঃবর্ণ বিবাহ প্রকল্পের সম্পূর্ণ তথ্য

TDS কে কাটে?

আয়কর আইন অনুযায়ী বলে যে বা যারা অর্থ প্রদান করে তারা অর্থ প্রদান করার আগে TDS কাটে, আয় বা মুনাফা প্রাপ্ত ব্যক্তি নয়। তাই, TDS এর বিধান মত TDS যে কাটেন তাকে নির্দিষ্ট সময়ের মধ্যে সরকার কে TDS এর অর্থ জমা করতে হয়।

TDS কাটার থ্রেশহোল্ড

যে কোন পরিমান টাকার ওপর TDS কাটা হয় না। একটি নির্দিষ্ট পরিমান টাকার ওপর লেন দেন হলে TDS কাটা হয়। এটি ও আপনি আয় কর বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন

Also Read: কী ভাবে আবেদন করবেন কিষাণ ক্রেডিট কার্ড এর জন্য?

TAN নম্বর কি

ট্যাক্স ডিডাকসন অ্যাকাউন্ট নম্বর। এটি একটি ১০ সংখ্যার নম্বর যার মধ্যে থাকে ইংরেজি অক্ষর এবং সংখ্যা। এটি দেখতে অনেকটা ABCD12345E এমন হয়। যে বাক্তি TDS কাটে বা TDS return এর জন্য আবেদন করেন তাকে নিতে হয় এই TAN নম্বর। এটি খুব গুরুত্ব পূর্ণ।

বেতন এর ওপর প্রযোজ্য TDS

বেতনের টাকার পরিমানের ওপর নির্ভর করে TDS কাটা হয়। একে আমরা ৪ ভাগে ভাগ করতে পারি পুরনো ট্যাক্স রেজিমের ভিত্তিতে ( old tax regime).

১। ২,৫০,০০০ টাকা পর্যন্ত বাৎসরিক বেতনে ০% TDS দিতে হয়।
২। ২,৫০,০০০- ৫,০০,০০০ টাকা পর্যন্ত বাৎসরিক বেতনে ৫% TDS দিতে হয়।
৩। ৫,০০,০০০- ১০,০০,০০০ টাকা পর্যন্ত বাৎসরিক বেতনে ২০% TDS দিতে হয়।
৪। ১০,০০,০০০ টাকার ওপরে বাৎসরিক বেতনে ৩০% TDS দিতে হয়।

নন-এমপ্লয়ি দের জন্য প্রযোজ্য TDS

নন-এমপ্লয়ি দের জন্য TDS এর নির্দিষ্ট হার সরকারি ওয়েবসাইটে উল্লেখ করা আছে। আপনি সেখান থেকে নির্দিষ্ট বিভাগের জন্য TDS এর হার জানতে পারবেন।

আয় কর বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটঃ

Also Read: প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার সম্পূর্ণ তথ্য

TDS পরিশোধের শেষ তারিখ

প্রতি মাসের ৭ তারিখের মধ্যে সরকারের কাছে টিডিএস জমা দিতে হয়। এর মানে হল যে বাক্তি TDS কাটবে তাকেপরবর্তী মাসের ৭ তারিখ এর মধ্যে TDS এর টাকা জমা দিতে হবে। তবে, এই নিয়মের ব্যতিক্রম আছে। যেমন, যেকোনো বছরের মার্চ মাসে কাটা TDS, ৩০ এপ্রিল পর্যন্ত জমা করা যায়। একইভাবে, ভাড়া এবং বাড়ি কেনার ক্ষেত্রে কাটা TDS-এর জন্য, নির্ধারিত তারিখ হল মাসের শেষ থেকে 30 দিন যেখানে TDS কাটা হয়।

TDS রিটার্ন কি?

আইটিআর বা আয়কর রিটার্ন হল একটি ফর্ম, যা ভারতের সমস্ত করদাতাদের আয়কর (আই-টি) বিভাগে পূরণ করতে হয় এবং জমা দিতে হয়। তাদের আয় এবং কেটে নেওয়া ট্যাক্স এবং রিটার্নের দাবি জানাতে। এর জন্য একটি ফর্ম পূরণ করতে হয়। এটি ও আপনি আয় কর বিভাগের অফিসিয়াল ওয়েবসাইডে পেয়ে যাবেন।

TDS অনলাইনে কি ভাবে দেওয়া হয়?

কিছু সহজ ধাপ অবলম্বন করে আপনি সহজেই TDS মোবাইল বা ল্যাপটপ থেকে টাকা জমা দিতে পারবেন। তার জন্য আপনাকে https://onlineservices.tin.egov-nsdl.com/etaxnew/tdsnontds.jsp এই ওয়েবসাইটে যেতে হবে।

Leave a Comment