ঘরে বসে কিভাবে আয় করা যায়: আচ্ছা, সত্যি কি ঘরে বসে রোজগার করা সম্ভব? সম্ভব হলে কত টাকা? এটা নিশ্চয় দুনাম্বারি কিছু? কি ভাবছেন এগুলো কি বলছি, আসলে এগুলো হলো আমার জীবনের সবথেকে বড় প্রশ্ন।
আজ ৫ বছর এর বেশি হলো আমি অনলাইন বিভিন্ন উপায়ে ঘরে বসে রোজগার করে যাচ্ছি। যেহেতু আমি গ্রামে থাকি, তাই আমাদের এদিকে অতটাও সবাই বোঝে না কিভাবে হয় ঘরে বসে অনলাইন রোজগার। আমার আশেপাশের কমবেশি সবাই মনে করে আমার রোজগার হয় আজগুবি কিছু একটা করে বা অসৎ উপায়ে। খারাপ লাগে বইকি। কিন্তু তবুও কাজ তো করে যেতেই হবে, নাহলে বেঁচে থাকা মুশকিল যে।
আমাকে কি কম শুনতে হয়, কিন্তু তবুও আমি তো রোজগার করা বন্ধ করি নি। তার কারণ আমি ভালোই জানি, ইন্টারনেট এক কামাল জিনিস। যে একবার এর ভালো দিক দেখেছে সে জানে কিভাবে এখান থেকে সঠিক উপায়ে বিরাট রোজগার সম্ভব বা ঘরে বসে কিভাবে আয় করা যায়। আজকের আলোচনা এই বিষয় নিয়েই। আমার বিশ্বাস, আপনাদের এই লেখা পড়ে অনেক কিছু ধারণা স্পস্ট হবে।
ঘরে বসে আয় Vs অফিসের চাকরি
জানি না কবে আপনি এই আর্টিকেল পড়বেন। যেদিনই পড়ুন না কেন, এই ঘরে বসে রোজগার নিয়ে আমি আমার ইউটিউব চ্যানেল এর ভিডিও ও পোস্টে বিভিন্নবার বিভিন্নভাবে নিজের বক্তব্য রেখেছি। আসলে ঘরে বসে রোজগার আর অফিসে গিয়ে রোজগার এর মধ্যে তফাৎটা কোথায়? আদৌ কি আহামরি তফাৎ কিছু আছে?
আমি একটু বলি শুনুন। অফিসে বা কোনো কোম্পানির জন্য রোজগার করলে আপনাকে প্রতিদিন ট্রেন, বাস, ট্রাম, গাড়ি ইত্যাদিতে চড়ে যাতায়ত করে যেতে হবে। এর জন্য অনেক সময়, অনেক বাড়তি খরচ, শারীরিক ধকল এবং বিরক্তি যোগ হবে। অন্যদিকে ঘরে বসে রোজগার করলে আপনাকে এইসব কিছুর একটাও লাগবে না। ভালো জামাকাপড় পড়তে হবে না, নির্দিষ্ট সময়ে অফিসে যেতে হবে না, বাড়তি খরচ বা যাতায়াতও করতে হবে না।
কিন্তু ঘরে বসে রোজগার এর ক্ষেত্রে আমার বিরক্তি লাগবে। তার কারণ প্রতিদিন সেই একঘেয়েমি ঘরে বসে, যদিও তার উপায় আছে। ইচ্ছে হলেই যেখানে খুশি ঘুরতে বেরিয়ে পড়া। এছাড়াও ঘরে বসে রোজগার এর ক্ষেত্রে আপনাকে সারাদিন, সারারাত নিজের কাজের ব্যাপারে ভেবেই যেতে হবে। ভালো হলে যেমন আপনার, খারাপটাও কিন্তু আপনারই।
কিভাবে ঘরে বসে রোজগার করা যায়
ঘরে বসে আয় করতে গেলে আপনার দরকার তিনটি জিনিস। প্রথমত একটি স্কিল, দ্বিতীয়ত একটি ডিভাইস এবং তৃতীয়ত ইন্টারনেট কানেকশন। এখন ব্যাপার হলো স্মার্টফোনে কমবেশি সবার কাছেই রয়েছে, ল্যাপটপ বা কম্পিউটার থাকলে তো আরো ভালো। ইন্টারনেট আমাদের সবার স্মার্টফোনেই রয়েছে। এবং একটি স্কিল, সেটি যা কিছু হতে পারে যেমন ভিডিও এডিটিং, কনটেন্ট রাইটিং, ব্লগিং, এফিলিয়েট মার্কেটিং, ওয়েব ডিসাইন ইত্যাদি। এগুলির যেকোনো একটি বা আরও বেশি আপনি অনলাইন ফ্রি তে ইউটিউব বা ওয়েবসাইট এ দেখে শিখে নিতে পারবেন। তারপর ধীরে ধীরে যত প্রাকটিস করবেন তত নিজের ধারণা স্পষ্ট হবে আর বাড়বে বিনা খরচে অল্প সময়েই ঘরে বসে রোজগার।
কখনই ভাববেন না দু একদিনেই আপনার ঘরে বসে রোজগার শুরু হয়ে যাবে। না, এটা কোটি তে এক দুজনের সম্ভব হয়ে থাকলেও, আপনার যে সম্ভব হবে ধরে নেবেন না। নাহলে নিজের প্রতি আত্মবিশ্বাস কমে যাবে। শিখুন, শিখে বারবার প্রাকটিস বা অধ্যায়ন করুন, দেখবেন রোজগার হবে।
এটুকু বলা যেতে পারে, নিয়মিত খাটতে থাকলে ঘরে বসে রোজগার দিন দিন শুধু বাড়বে এবং বছর খানেক এর মধ্যে এমন দিন আসবে যখন কোনো কাজ না করলেও আপনার রোজগার হতে থাকবে, এবং তখনও রোজগার শুধুই বাড়বে। তাই যে বা যারা জিজ্ঞেস করেন আদৌ কি ঘরে বসে ১৫০০০ থেকে ২০০০০ টাকা প্রতি মাসে আয় করা যায়, তাদের বলবো হ্যাঁ, অবশ্যই যায়।
বাড়িতে বসে ১৫০০০ থেকে ২০০০০ টাকা প্রতি মাসে
ইন্টারনেট কে কাজে লাগিয়ে প্রতিদিন মানুষ লক্ষ লক্ষ টাকা রোজগার করে নিচ্ছে। আর তারা যে সবাই বিরাট নামি দামি ব্যক্তি তা নয়। অনেকেই আছে যারা আমার, আপনার মতন। আবার অনেকেই আছে যারা নিজেদের কাজের কথা, নিজেদের পরিচয় না জানিয়েও, লুকিয়ে লুকিয়ে এরকম রোজগার করে যাচ্ছে।
তবুও যারা শুরু করতে চাইছে, বা আগামী কিছু দিনে ঘরে বসে রোজগার শুরু করবে তাদের ক্ষেত্রে প্রতি মাসে ১৫০০০ থেকে ২০০০০ টাকা রোজগার অনেকটাই বেশি। কিন্তু আমার এই আর্টিকেল আশা করি আপনাদের সঠিক পথ দেখতে সাহায্য করবে।
ঘরে বসে আয় করার সৎ উপায়
ইন্টারনেটকে কাজে লাগিয়ে আয় করার অনেক উপায়ই রয়েছে। যার মধ্যে সৎ অসৎ দুই আছে। নিচে কিছু সৎ উপায়ে রোজগারের পদ্ধতি বললাম। আপনি চাইলে সেগুলি শুরু করে নিজের জন্য দুটি ঘন্টা কাজে লাগিয়ে টাকা উপার্জন করতে পারেন।
1. ভিডিও এডিটিং
এখন সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ওয়েবসাইট, এড সব কিছুই ভিডিও কেন্দ্রিক হয়ে গেছে। নামিদামি কোম্পানির মালিকরাও নিজেদের পরিচিতি আরও শক্তিশালী করে তুলতে ভিডিও বানানোর দিকে মন দিচ্ছে। একটা ভালো ভিডিও তৈরী হবার পেছনে অনেক কিছুই কাজ করে। যার অন্যতম একটি হলো ভিডিও এডিটিং।

আজকাল যে সবাই ভিডিও বানাতে চাইছে বা অনেকেই বানাচ্ছে তা ঠিকই কিন্তু সবার এডিটিং তেমন চমৎকার হয়না। আপনি এই সুযোগ কাজে লাগাতে পারেন। নিজে ভিডিও এডিটিং শিখে অন্যদের ভিডিও এডিট করতে সাহায্য করতে পারেন। একটা একটা ভিডিও এডিট করে আপনি ১০০০-২০০০ টাকা শুরুর দিকে আয় করতে পারবেন, পরে গিয়ে সেই রোজগার আরও বাড়বে।
ফলে, ঘরে বসে যায় ১৫০০০ থেকে ২০০০০ টাকা প্রতি মাসে এমন কিছু জটিল নয়। আর ভিডিও এডিটিং করতেও আপনার লাগবে শুধু ভালো এডিটিং করার ক্ষমতা (যা আপনি ইন্টারনেট দেখে শিখে নিতে পারবেন), একটি ডিভাইস যেমন মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটার, ইন্টারনেট এবং বিদ্যুৎ বিল।
2. গ্রাফিক ডিসাইন
একজন ভিডিও ক্রিয়েটর এর যে শুধু একজন ভিডিও এডিটর দরকার তেমন তো নয়। তারই সাথে তার ভালো থাম্বনেইল ডিসাইনার এরও প্রয়োজন আছে। এখন একটা ভালো থাম্বনেইল একজন গ্রাফিক ডিসাইনার বানাতে পারে। আর শুধু যে থাম্বনেইল তা তো নয়। তারই সাথে সোশ্যাল মিডিয়া পোস্ট, ব্যানার, এড ইত্যাদির কাজও করে রোজগার করে গ্রাফিক ডিসাইনাররা।
আপনি চাইলে ১০-২০ দিন ভালোভাবে ইউটিউব দেখে গ্রাফিক ডিসাইন এর কাজ শিখতে পারেন এবং পরে সেই দক্ষতাকে কাজে লাগিয়ে টাকা উপার্জন করতে পারবেন। এই কাজে অনেক বুদ্ধি লাগে ঠিকই কিন্তু ভিডিও এডিটিং এর মতন অনেক বেশি সময় বা দামি ল্যাপটপ, কম্পিউটার না হলেও চলে। আপনি ফটোশপ দিয়ে তো খুব ভালো গ্রাফিক ডিসাইন করতে পারবেনই। তাতে তো কোনো সন্দেহ নেই। কিন্তু শুরুর দিকে ক্যানভা সফটওয়্যার এর সাহায্যে মোবাইল এর মাধ্যমে গ্রাফিক ডিসাইন করে রোজগার করতে পারবেন প্রতি মাসে ১৫০০০ থেকে ২০০০০ টাকা ঘরে বসে।
3. ব্লগিং
এই যে আমি আমার ওয়েবসাইটে লিখে রোজগার করছি। এটাই হলো ব্লগিং। আপনিও চাইলে ব্লগিং করে রোজগার করতে পারেন। বিষয়টা যে ভীষণ জটিল তেমন নয়। কিন্তু AI আসার পর ব্লগিং করে যে আপনি সফলতা পেয়ে যাবেন, তার নিশ্চয়তা খুবই কম।

তবে ব্লগিং এর সাথে একটা ইউটিউব চ্যানেল বা নিজের সোশ্যাল মিডিয়া থেকে ট্রাফিক ব্লগে নিয়ে আস্তে পারলে রোজগারের সম্ভাবনা প্রবল। আপনি একটা বাংলা ব্লগ বা ইংরেজি ব্লগ কিংবা অন্য কোনো ভাষায় বানিয়ে, নির্দিষ্ট একটি টপিক এর ওপর লেখালেখি করে যেতে থাকলে আপনার ব্লগ থেকে রোজগার অনায়াসে প্রতি মাসে ১৫০০০ টাকা থেকে ২০০০০ টাকা ঘরে বসেই হবে।
4. কনটেন্ট রাইটিং
ব্লগিং আর কনটেন্ট রাইটিং অনেকটাই একই। ব্যাপারটা হলো ব্লগিং এর ক্ষেত্রে কনটেন্ট লেখা থেকে শুরু করে, ব্লগের থাম্বনেল বানানো, ব্লগ পাবলিশ, সমস্তটাই নিজের ওপর। আবার তারই সাথে ব্লগ থেকে রোজগার কিংবা ব্লগের ক্ষতি সেটাও সম্পূর্ণ নিজের। অন্যদিকে কনটেন্ট রাইটিং এর ক্ষেত্রে আমাদের দায়িত্ব শুধু কনটেন্ট লেখা। যার জন্যই আমরা কনটেন্ট লিখবো তার ব্লগের বা পার্সোনাল ব্র্যান্ড এর জন্য কনটেন্ট লিখে দিলেই আমাদের রোজগার হয়ে যাবে।
এক্ষেত্রে মনে রাখার বিষয়, নিজের ব্লগের জন্য সারাদিন পরিশ্রম করে একটা আর্টিকেল লিখে যদি রোজগার হয় তবে খুবই ভালো কথা। নইলে পুরো দিনটাই বেকার। অন্যদিকে কনটেন্ট রাইটিং এর ক্ষেত্রে বা অন্যের জন্য কনটেন্ট লেখার ক্ষেত্রে কনটেন্ট চলবে কি চলবে না তার দায় আপনার নয়। আপনার কাজ লেখা, আর লেখা সম্পূর্ণ হয়ে গেলেই আপনার টাকা আপনি পেয়ে যাবেন।
আমি বেশ কিছু বছর ধরে ব্লগিং করছি। এক সময় ফুল টাইম কনটেন্ট রাইটার নিয়ে লেখাতাম। এখন ফ্রীলান্স কনটেন্ট রাইটার দিয়ে কাজ চালায়। আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি আপনি একটা ১০০০ ওয়ার্ড এর আর্টিকেল লেখার জন্যে অনায়াসে ৩০০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত রোজগার করতে পারবেন। অর্থাৎ শুরুর দিকে প্রতি ওয়ার্ড এর জন্য ৩০ পয়সা বা ৫০ পয়সা। এরপর যত ভালো লিখবেন, যত ভালো আপনার লেখা অন্যের সাহায্য করবে তত আপনার রোজগার বাড়বে।
5. ইউটিউবে ভিডিও বানানো
ইউটিউবে ভিডিও বানাতে কে না চাই। কমবেশি আমরা সকলেই চাই। কারণ, আজকের দিনে আর কারোর কাছে লুকানো নেই যে ইউটিউব থেকে রোজগার হয় প্রচুর। আর সেইজন্যই ইউটিউব ২০২৫ এর সবথেকে ভালো একটা রোজগারের মাধ্যম। এবার প্রশ্ন হলো কিভাবে সম্ভব? সম্ভব হলেই বা কতদিনে সম্ভব? একই কি সব পারা যাবে নাকি সঙ্গে অনেক লোক লাগবে? এইসব প্রশ্নের উত্তর দুই-ই।
মোদ্দা কথা হলো, একটা ইউটিউব চ্যানেল আপনি নিজের দায়িত্বে সমস্ত কিছু করতে পারেন এবং রোজগার চালিয়ে যেতে পারেন। কিন্তু সেই চ্যানেল এর ক্ষেত্রেই আপনি যদি সিনেমার মতন ভিডিও এবং তারই ভালো গল্প ও দারুন এডিটিং করতে চান তবে সেক্ষেত্রে বেশি বেশি ভিডিও করার জন্য আপনাকে কিছু লোক সঙ্গে রাখতে হবে। যদিও সেসব পরের ব্যাপার। শুরুর দিকে একটা ইউটিউব চ্যানেল নিজের দায়িত্বেই শুরু করা যায়, নিজের মোবাইল দিয়েই।
আপনি আপনার ইউটিউব চ্যানেল থেকে প্রতিদিন বা রেগুলার ভিডিও আপলোড করতে থাকলে খুব কম সময়েই ঘরে বসে ১৫০০০ থেকে ২০০০০ টাকা প্রতি মাসে রোজগার সম্ভব। যদি জিজ্ঞেস করেন, কি কি মাধ্যম, তবে তার উত্তরে বলবো গুগল এডসেন্স, এফিলিয়েট মার্কেটিং এবং ব্র্যান্ড ডিল্স বা স্পনসরশিপ।
6. এফিলিয়েট মার্কেটিং
এফিলিয়েট মার্কেটিং কি এবং কিভাবে এখান থেকে রোজগার সম্ভব সেই নিয়ে আমি এর আগে এই ওয়েবসাইট দুটো আর্টিকেল লিখেছি। তাই খুব বেশি আর এখানে বলছি না। শুধু এটুকুই বলতে পারি এফিলিয়েট মার্কেটিং এর অর্থ আপনি কোনো প্রোডাক্ট নিজের কাছে না রেখেই, সম্পূর্ণ অনলাইন মাধ্যমেই কনটেন্ট বানিয়ে অন্য কারোর প্রোডাক্ট নতুন কাউকে বিক্রি করে কমিশন পেতে পারবেন। এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে শুরুর কিছু বছর কনটেন্ট বানিয়ে বাকি গোটা জীবন স্বচ্ছন্দে কাটানো যেতে পারে। আমাজন এফিলিয়েট মার্কেটিং খুব ভালো মাধ্যম এই কাজ শুরু করার। নিজের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, সোশ্যাল মিডিয়া কিংবা টেলিগ্রাম চ্যানেল বানিয়ে আপনি এফিলিয়েট মার্কেটিং করে রোজগার করতে পারবেন।

7. সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
সোশ্যাল মিডিয়া যেমন ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার কিংবা লিংকডইন এ ভিডিও বানিয়ে আপনি নিজের পরিচিতি গড়ে তুলতে পারেন। তারপর বিভিন্ন ব্র্যান্ডস আপনার কাছে আসবে তাদের প্রোডাক্ট প্রমোট করার জন্য। এই কাজ করে ঘরে বসে রোজগার ১৫০০০ থেকে ২০০০০ টাকা প্রতি মাসে খুব একটা কঠিন নয়। কিন্তু নিজেকে সোশ্যাল মিডিয়াতে এগিয়ে নিয়ে যেতে একটি বছর সময় লাগতেই পারে। সেটুকু ধর্য্য ধরে থাকতে হবে। সাধারণত ফেইসবুক ছাড়া অন্য সোশ্যাল মিডিয়া থেকে আপনি সরাসরি রোজগার করতে পারবেন না। ব্র্যান্ড ডিল্স ও এফিলিয়েট এর মাধ্যমেই আপনাকে আয় করতে হবে। এছাড়াও নিজের ফ্রীলান্স কেরিয়ারও আপনি সোশ্যাল মিডিয়া মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
8. ফ্রীল্যানসিং
আমাদের মধ্যে অনেকেই আছে যারা খুব ভালো একটা কাজ জানে। সেটা যা কিছু হতে পারে যেমন ধরুন ভিডিও এডিটিং, ফটো ডিসাইন, সোশ্যাল মিডিয়া তে এগিয়ে যাওয়া, ইউটিউব ভিডিও বানানো, কনটেন্ট লেখা ইত্যাদি। কিন্তু এই মানুষগুলোর অনেকেই নিজের কনটেন্ট চালাতে চাই না। এরকম ক্ষেত্রে এই স্কিল কাজে লাগিয়ে রোজগার করার একমাত্র ভালো মাধ্যম হলো ফ্রীল্যানসিং। অর্থাৎ আপনি অন্য কারোর জন্য কাজ করলেন।
ধরুন আপনি ভালো ভিডিও এডিটিং জানেন এবং আপনি অন্য কোনো এজেন্সী, কোম্পানি বা কোনো কনটেন্ট ক্রিয়েটর এর জন্য ভিডিও এডিটিং করছেন। এক্ষেত্রে আপনার এডিটিং এর ধরণ, আপনার দক্ষতা, আপনি কোন সফটওয়্যার এ এডিটিং করছেন এসব বিষয়ের ওপর নির্ভর করছে আপনি কত টাকা রোজগার করতে পারবেন। ফ্রীল্যানসিং করার জন্য সবথেকে ভালো ওয়েবসাইট হলো লিংকডইন। শুরুর দিকে প্রতিদিন কাজ করতে থাকলে আপনি মাসে ১৫০০০ টাকা থেকে ২০০০০ টাকা ফ্রীল্যানসিং করে ঘরে বসে আয় করতে পারবেন। বিশ্বাস না হলেই নিজেই লিংকডইন খুলে ফ্রীলান্সার এর পোস্ট দেখুন, বুঝতে পারবেন।
9. লিংকডইন ঘোস্ট রাইটিং
লিংকডইন এ যারা নিয়মিত কনটেন্ট বানাই বা লিংকডইন ব্যবহার করে তারা জানে আজকাল সব বড় ব্র্যান্ড, নামি দামি কোম্পানির সিইও কিংবা কনটেন্ট ক্রিয়েটররা নিয়মিত লিংকডইন এ পোস্ট করছে। এবং প্রতিটি পোস্ট এর গল্প দুর্দান্ত, লেখার ধরণ সুন্দর এবং বাকি সব কিছুও। কিন্তু আপনার কি মনে হয় এই কাজ তারা নিজেরাই করে? তাদের কাছে কি সত্যি এত সময় আছে?
না, তারা লিংকডইন এর জন্য পোস্ট এর আইডিয়া থেকে শুরু করে পোস্ট লেখা সমস্তটাই অন্যদের দিয়ে করিয়ে থাকে। যারা অন্যের হয়ে অন্যের নাম লিংকডইন এ পোস্ট করছে তাদের বলা হয় ঘোস্ট রাইটার। মোবাইল দিয়ে ঘরে বসে রোজগার করতে চাইলে এটি খুব ভালো উপায়। তবে এ কাজ করার জন্য ইংরেজিতে লিখতে জানা দরকার, ভালো গল্প লিখতে ও ক্লায়েন্ট এর সাথে কাজ করার ধরণ ও শিখতে হবে।
10. পার্সোনাল ব্র্যান্ডিং এজেন্সী
যেরকম ঘোস্ট রাইটিং, ভিডিও এডিটর এবং কনটেন্ট রাইটার হয় ঠিক সেরকমই পার্সোনাল ব্র্যান্ডিং এক্সপার্ট বা এজেন্সীও হয়। শুরুতে সবাই নিজের প্রোফাইল এর ফলোয়ার বাড়ানোর চেষ্টা করে এবং একটা সময় পরে যখন তারা একটু অভিজ্ঞ হয়ে ওঠে, নিজের প্রোফাইলের ফলোয়ার কিছুটা বাড়িয়ে নেই তখন তারা আরও অতিরিক্ত রোজগার এর জন্য বাকিদের জন্যও এই কাজ করা শুরু করে। এবং ধীরে ধীরে পার্সোনাল ব্র্যান্ডিং এক্সপার্ট বা পার্সোনাল ব্র্যান্ডিং এজেন্সী শুরু করতে সক্ষম হয়। এই একই কাজ আপনি নিজেও করতে পারেন ও নিজের ঘরে বসে রোজগার শুরু তে ১৫০০০ টাকা থেকে ২০০০০ টাকা শুরু করে ধীরে ধীরে লক্ষ টাকা মাসে রোজগার বা আরও বেশি করতে পারবেন।
FAQs: ঘরে বসে রোজগার করার বাস্তব উপায়
1. আমি কি প্রতিদিন ৫০০ টাকা আয় করতে পারি?
হ্যাঁ, নিশ্চয়। প্রতিদিন ৫০০ টাকা ঘরে বসে রোজগার করার জন্য আপনাকে খুব বেশি যে পরিশ্রম করতে হবে তেমন নয়। এটি নির্ভর করছে আপনি কি কাজ করছেন এবং তার জন্য আপনাকে কত টাকা দেওয়া হচ্ছে। তবে কনটেন্ট রাইটিং, ভিডিও এডিটিং বা গ্রাফিক ডিসাইন করেই অনায়াসে প্রতিদিন ৫০০ টাকা আয় করা যেতে পারে।
2. মোবাইল দিয়ে কিভাবে ইনকাম করা যায়?
মোবাইল দিয়ে আজকাল প্রায় সব কাজই করা যায়। হয়তো ততটাও প্রফেশনাল লেভেল এর নয়। তবে রোজগার করার জন্য খুব ভালো মতনই যায়। আপনি ফ্রিল্যান্স থাম্বনেল ডিসাইনার হয়ে, ভিডিও এডিটর হয়ে কিংবা কনটেন্ট লিখে এই রোজগার করতে পারেন।
3. অনলাইনে কি কাজ করলে ইনকাম করা যায়?
অনলাইনে ইনকাম করার উপায় অনেক। তবে সৎ উপায় এর থেকে ঘরে বসে রোজগার করার অসৎ উপায় বেশি ছড়িয়ে আছে বাজারে। তবুও আমার মতে ভিডিও এডিটিং হলো আগামী ৫ বছর এর সব থেকে ভালো এবং নিরাপদ অনলাইন রোজগারের মাধ্যম। যদিও ভালো ভিডিও এডিটিং শেখা অনেকটাই কঠিন কাজ। আর তাই এর এত চাহিদা এবং যোগান কম।
4. গুগল থেকে কিভাবে রোজগার করা যায়?
আপনি আপনার ইউটিউব চ্যানেল, নিজস্ব এপ অথবা ব্লগ এ গুগল এডসেন্স এর মাধ্যমে রোজগার করতে পারবেন।
উপসংহার
আজকের আর্টিকেল অন্যদিনের আর্টিকেলের তুলনায় অনেকটাই আকারে বড় হয়ে গেলো। আসলে এরকমটাই হয়। এই আর্টিকেল আরও বড় হতে পারতো। একসাথে ঘরে বসে রোজগার করার ১০ টি উপায় এর কথা বলা হয়েছে। তাই আকারে অনেকটাই বড় হয়ে গেলো। তবে আমি জানি আপনাদের এই আর্টিকেল পড়ে ভালো লেগেছে।
সোশ্যাল মিডিয়া, ব্লগ কিংবা ইউটিউব চ্যানেল থেকে রোজগার নিঃসন্দেহে বাকি সব কিছুর থেকে বেশি। কিন্তু সবাই পারে না নিয়মিত কনটেন্ট বানাতে বা সাহসিকতার সাথে ক্যামেরার সামনে দাঁড়িয়ে ভিডিও বানিয়ে যেতে। এছাড়াও ব্লগ আগের মতন অত সহজ নেই। তাই ২০২৫ এ দাঁড়িয়ে ঘরে বসে রোজগার করার সব থেকে ভালো মাধ্যম হলো ফ্রীল্যানসিং বা ফ্রিল্যান্স ভিডিও এডিটিং।
ফ্রীল্যানসিং বা ফ্রিল্যান্স ভিডিও এডিটিং এর পাশাপাশি নিজে যা কাজ করছেন সেইটার ব্যাপারে দুচার কথা নিজের সোশ্যাল মিডিয়া ও ইউটিউব চ্যানেলে দেখিয়ে যাওয়া। আমি নিজেও এটাই করছি। কারণ, আমার বিশ্বাস এভাবেই আমার নিজের পার্সোনাল ব্র্যান্ড তৈরী হবে এবং আমি নিজের কোম্পনি শুরু করতে পারবো। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে এই আর্টিকেল পড়ছেন, তারা তো জানেনই আমার স্বপ্নটা কি। আচ্ছা, আজকের লেখা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন।
নমস্কার, প্রিয় পাঠকগণ। আমার নাম শুভম বিশ্বাস। আমি গত ৫-৬ বছর ধরে ব্লগিং করছি। এই ব্লগটা শুরু করেছি বাংলায় ক্রিকেট খবর এবং আইপিএল নিয়ে লেখার জন্য। ক্রিকেট আমার ছোটবেলা থেকেই একটা ভালোলাগার জায়গা তাই সেই ভালো লাগাকে কাজে লাগিয়ে এই নতুন উদ্যোগ।