ঋষভ পান্তের এরকম খারাপ খেলার পেছনে কারণ কী? ক্যাপ্টেন্সির চাপ নাকি এত বেশি টাকার প্লেয়ার হিসেবে দুশ্চিন্তা?

গতবছর ঋষভ পান্ত ছিলেন দিল্লি ক্যাপিটালস (DC) দলের সঙ্গে, এমনকি তিনিই ছিলেন দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন। দিল্লি ক্যাপিটালসের হয়ে সেভাবে প্রদর্শন করতে না পারলেও, তিনি খুব একটা খারাপ খেলেন নি। ঋষভ পান্ত গতবছর দিল্লি ক্যাপিটালসের হয়ে মোট ১৩টি ম্যাচ খেলেন ও ৪০.০০ এর গড়ে মোট ৪৪৬ রান করেন।

কিন্তু বছর যেতে না যেতেই ঋষভ পান্তকে যেতে হয় অন্য দলে। অর্থাৎ এবছর আইপিএলের নিলামে লখনউ সুপার জায়েন্ট ঋষভ পান্তের জন্য বিড করেন, আর সেই বিড গিয়ে দাড়ায় ₹২৭ কোটি টাকায়, যা আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ বিড। লখনউ সুপার জায়েন্টে ঋষভ পান্তকে ক্যাপটেন্সির ভার দেওয়া হয়।

স্বাভাবিকভাবেই ঋষভ পান্তের শুরু হয় একটি নতুন অধ্যায়, একটি নতুন দলের সাথে। যদিও এইবার আইপিএলে ঋষভ পান্ত লখনউ সুপার জায়েন্টের জন্য সেভাবে কোনো সাহায্যই করতে পারে নি। IPL 2025 এর মরশুম তিনি ১২টি ম্যাচ খেলে মাত্র ১৩৫ রান করেছেন। শুধু তাই নয় তার ক্যাপ্টেন্সিতে লাউনাউ সুপার জায়েন্ট ১২টি ম্যাচের মধ্যে মোট ৬টি জিতেছে এবং ৫টি হেরেছেন। সেকারনেই তাদের পয়েন্টস গিয়ে দাঁড়িয়েছে ১৩ তে

লখনউ সুপার জায়েন্ট প্রায় প্লে-অফের দৌড় থেকে বাদ পড়তে চলেছে। ঋষভ পান্থ এর আগেও দিল্লি ক্যাপিটালসের হয়ে ক্যাপ্টেন্সি করেছেন, কিন্তু তখনো তিনি যথেষ্ট ভালোই প্রদর্শন করার পাশাপাশি নিজস্ব ব্যাটিংটাও ভালো করে করেছেন। কিন্তু তার এবছরের ব্যাটিং ভক্তদের একেবারে হতাশ করে দিয়েছেন। ঋষভ পান্তের সব চেয়ে খারাপ আইপিএলের মরশুম যদি যদি চিহ্নিত করতে বলা হয়, তাহলে নিসন্দেহে আইপিএল ২০২৫ এর কথা বলা যায়।

ঋষভ পান্থের এই ব্যর্থতায় পেছনের কারণ কি? তা নিয়ে ক্রিকেট বিশ্লেষকেরা নানান কথা বলছেন। কিন্তু আসল সত্যটা কি? তাহলে কি ক্যাপ্টেন্সির চাপেই তার ব্যাটিংয়ে প্রভাব পড়ছে? নাকি নিলামের সর্বোচ্চ দামী প্লেয়ার হিসেবে উচ্চমানের ক্রিকেট খেলা দেখাতে গিয়েই তার এরকম অবস্থা? তা নিয়েই আলোচনা করব আজকের এই আর্টিকেলের মাধ্যমে।

আরো পড়ুন : IPL 2025: এবারের আইপিএলের অরেঞ্জ ক্যাপের দৌড়ে রয়েছেন কারা?

আসলে ক্রিকেট এক ধরনের অনিশ্চয়তার খেলা, প্রতি মুহূর্তে ঘটে যেতে পারে নানান কিছু। তাছাড়া প্লেয়ারদের তো “অফ ফর্ম” বলে কথা আছেই। আসলে দিনের পর দিন ক্রিকেটাররা ক্রিকেট খেলতে খেলতে এমন সময় আসে যখন তাদের একটু বিশ্রামের দরকার হয় ওঠে। ধরুন, যেকোনো একটি প্লেয়ার ডোমেস্টিক বিভিন্ন ম্যাচ খেলে, ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে, যেখানে রয়েছে আবার তিন রকম ফরম্যাট T20, ODI এবং Test

সুতরাং পর পর এত ম্যাচ, সেই ম্যাচের প্র্যাকটিস করতে করতে অনেক প্লেয়ারই ক্লান্ত হয়ে পড়েন, সেজন্য অনেকসময় টিম গুলি তাদের বিশ্রামেরও ব্যবস্থা করে দেন। কিন্তু এক্ষেত্রে ঋষভ পান্থ ক্যাপ্টেন হিসেবে রয়েছেন, তাই স্বভাবতই তাকে প্রতেকটি ম্যাচ খেলতে হবে এবং পুরো দলকে ঠিক মত দলকে নেতৃত্ব দিতে হবে।

ঋষভ পান্থের ব্যর্থতার পিছনে এই কারণটি থাকতেই পারে, এছাড়াও বিভিন্ন কারণ থাকতে পারে, যেমন নতুন দলের দায়িত্ব পেয়ে ঠিক মত পালন করতে না পারায় হীনম্মন্যতায় ভোগা, আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি প্লেয়ার হিসেবে নিজের দক্ষতা দেখাতে গিয়ে ভুল শর্ট নির্বাচন করা বা তারাহুরো করে রান করার চেষ্টা ইত্যাদি।

এরকম প্রতেকটি প্লেয়ারের সাথেই হয়, কিন্তু তা বলে যে প্লেয়ারটি খেলতে পারে না, তেমন কিছুই না। পরবর্তী বছরই আমরা হয়তো দেখব ঋষভ পান্থ খুব ভালো করে খেলবেন। এর আগেও আমরা দেখেছি ঋষভ পান্থকে অসাধারণ ভাবে খেলতে। শুধুমাত্র তো আইপিএল নয়, সামনে রয়েছে টেস্ট ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে, সেখানে নিশ্চই ঋষভ পান্থকে দলে নেওয়া হবে।

ঋষভ পান্তের এবারের আইপিএলের মঞ্চে এরকম খারাপ প্রদর্শনের কারণ বলে আপনার কি মনে হয়, কমেন্ট করে আমাদের অব্যশই জানান। আরো এধরনের ক্রিকেট সম্পর্কিত বিশ্লেষণ, খবর ও তথ্য পেতে আমাদের আজকেরআলোচনা ওয়েবসাইটে চোখ রাখুন। আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই সকলের সাথে শেয়ার করে দেবেন।

Leave a Comment