IPL 2025: এবারের আইপিএলে পার্পেল ক্যাপের লিডারবোর্ডে রয়েছেন কোন কোন প্লেয়ার?

IPL 2025 : আইপিএলের লিগ ম্যাচগুলি প্রায় শেষের পর্বে, সব দলগুলির আর মাত্র ১/২টি করে ম্যাচ বাকি রয়েছে। তারপরেই শুরু হবে এবারের আইপিএলের প্লে-অফ। যদিও এবারের মত রাজস্থান রয়্যালসের আইপিএলের সফর গতকাল শেষ হয়েছে।

প্রায় ১২/১৩টি করে ম্যাচ ইতিমধ্যেই সমস্ত দল খেলে ফেলেছে, এমন অবস্থায় কোন প্লেয়ার ভালো প্রদর্শন করে, এবারের আইপিএলের পার্পেল ক্যাপের লিডারবোর্ডে সবার উপরে রয়েছেন, সে বিষয় নিয়ে আজকের আর্টিকেলে আলোচনা করব। ইতিমধ্যেই আমরা আপনাদেরকে IPL 2025 এর অরেঞ্জ ক্যাপের লিডারবোর্ডের সম্পর্কে জানিয়েছি।

এবারের অরেঞ্জ ক্যাপ লিডারবোর্ডের শীর্ষে রয়েছেন সাই সুদর্শন। যিনি মোট ১২ ম্যাচে ৫৬.০৯ গড়ে ৬১৭ রান করেছেন। যেই প্লেয়ার সব চেয়ে বেশি রান করেন তাকেই দেওয়া হয় অরেঞ্জ ক্যাপ। তেমনি যেই প্লেয়ার সব চেয়ে বেশি উইকেট সংগ্রাহক হন, তাকে দেওয়া হয় পার্পেল ক্যাপ। আইপিএলে এই প্রথা বহুদিন ধরেই চলে আসছে।

এবারের আইপিএলের শুরুর থেকেই প্রতিটি দলের বোলাররা খুব সুন্দর প্রদর্শন করে আসছে। বিশেষ করে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর (RCB) অস্ট্রেলিয়ান প্রেশার জোশ হেজেলউড, চেন্নাই সুপার কিংসের (CSK) খলিল আহামেদ, গুজরাট টাইটানসের (GT) প্রসিদ কৃষ্ণা, কলকাতা নাইট রাইডার্সের (KKR) বরুণ চক্রবর্তী। এছাড়াও রয়েছেন বিভিন্ন বোলার, যারা নিজেদের দলের হয়ে ভালো প্রদর্শন করেছে।

তাহলে চলুন দেখে নেওয়া যাক IPL 2025 মরশুমে পার্পেল ক্যাপের দৌড়ে কোন কোন প্লেয়াররা রয়েছেন। নিম্নে তাদের মোট ম্যাচ এবং মোট উইকেটের একটি তালিকা দেওয়া হলো –

আইপিএলে পার্পল ক্যাপের লিডারবোর্ড ২০২৫

নংপ্লেয়ারের নামম্যাচের সংখ্যামোট উইকেট
নূর আহম্মেদ১৩২১
প্রশীদ কৃষ্ণা১২২১
জোশ হেজেলউড১০১৮
ট্রেন্ড বোল্ট১২১৮
বরুণ চক্রবর্তী১২১৭

চেন্নাইয়ের হয়ে আফগানিস্তানের বাঁহাতি স্পিনার নূর আহম্মেদ এবারের আইপিএলে ১৩টি ম্যাচে মোট ২১টি উইকেট নিয়েছেন। যদিও এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংস তেমন ভালো ভাবে প্রদর্শনই করতে পারে নি। এজন্যই ক্রিকেটকে একটি দলীয় খেলা হিসেবে দেখা হয়, দলের ভালোর জন্য প্রতেকটি প্লেয়ারকে ভালো করে খেলতে হয়। শুধুমাত্র একজন বা দুজনের ভালো খেলা কখনোই একটি দলকে এগিয়ে নিয়ে যায় না।

এছাড়াও এবারের আইপিএলের মঞ্চে প্রশীদ কৃষ্ণা ও যথেষ্ট ভালো প্রদর্শন করেছেন। তিনিও নূর আহম্মেদের সমান উইকেট নিয়েছেন। এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে তাহলে কি পার্পেল ক্যাপের ভাগীদার ২ জন? কিন্তু না, তেমনটা নয়। আসলে যে সর্ব শেষ ম্যাচে সমান উইকেটে পৌঁছান, তাকে দেওয়া হয় পার্পেল ক্যাপ। অর্থাৎ নূর আহম্মেদ তার ১৩তম ম্যাচ খেলার সময় মোট ২১টি উইকেটে পৌঁছেছেন, তাই তাকেই দেওয়া হয়েছে পার্পেল ক্যাপ।

আরো পড়ুন : ম্যাচের মাঝেই দিগ্বেশ রাঠির সাথে জড়িয়ে পড়লেন দ্বন্দ্বে এই তরুণ তারকা।

তাছাড়া উপরে দেওয়া তালিকাটি হলো পার্পেল ক্যাপের লিডারবোর্ডের তথ্য, সুতরাং এখনো IPL 2025 শেষ হয় নি, কাজেই অন্যান্য প্লেয়ারদের ও সুযোগ রয়েছে পার্পল ক্যাপের লিডারবোর্ডের শীর্ষে আসার। আপনারাতো এই বছরের সবোর্চ্চ উইকেট সংরক্ষকের তালিকা দেখলেন, আপনারা কি জানেন গত দশ বছর কোন কোন প্লেয়ার এই পার্পেল ক্যাপ জয়ী ছিলেন?

তাহলে আসুন, একনজরে দেখে নেওয়া যাক গত ১০ বছরের পার্পেল ক্যাপ বিজয়ীদের একটি তালিকার মাধ্যমে।

গত ১০ বছরের আইপিএলে পার্পল ক্যাপ বিজয়ীদের তালিকা

বছরবিজয়ীর নামমোট উইকেটর সংখ্যা
২০২৪হর্ষল প্যাটেল২৪
২০২৩মহম্মদ সামী২৮
২০২২জুবেন্দ্র চাহাল২৭
২০২১হর্ষল প্যাটেল৩২
২০২০কাগিসো রাবাদা৩০
২০১৯ইমরান তাহির২৬
২০১৮অ্যান্ড্রু টাই২৪
২০১৭ভুবনেশ্বর কুমার২৬
২০১৬ভুবনেশ্বর কুমার২৩
২০১৫ডোয়াইন ব্রাভো২৬

গত দশ বছরের পার্পল ক্যাপের বিজয়ীদের তালিকায় লক্ষ্য করলে দেখা যায়, ভারতীয় প্রাক্তন প্রেশার ভুবনেশ্বর কুমার দুই বার করে পার্পল ক্যাপের বিজয়ী হয়েছেন এছাড়া হর্ষল প্যাটেল ২০২১ ও ২০২৪ অর্থাৎ গতবছর পার্পল ক্যাপের বিজয়ী হন।

এবছর আইপিএলের শেষে কে হতে পারবে পার্পেল ক্যাপ জয়ী, তা নিয়ে আপনাদের কি মতামত, সেটা অবশ্যই কমেন্ট করে জানান। তাছাড়া এধরনের ক্রিকেট সম্পর্কিত সমস্ত তথ্য ও খবরের জন্য আমাদের আজকেরআলোচনা ওয়েবসাইটটিতে নজর রাখুন। আর আজকের এই আর্টিকেলটি ভালো লাগল অবশ্যই সকলের সাথে শেয়ার করে দিন।

Leave a Comment