IPL 2025 Digvesh Rathi vs Abhishek Sharma – গতকাল সন্ধেবেলায় আইপিএলের ৬১তম ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল উত্তরপ্রদেশের একনা ক্রিকেট স্টেডিয়ামে। সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম লখনউ সুপার জায়েন্টের (SRH vs LSG) ম্যাচ। টসে জিতে সানরাইজার্স হায়দ্রাবাদ প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন।
লখনউ সুপার জায়েন্টের ২০ ওভারে মত ২০৫ রান সংগ্রহ করে সানরাইজার্স হায়দ্রাবাদকে ২০৬ রানের টার্গেট দেয়। সেই টার্গেট তাড়া করতে এসেই সানরাইজার্স হায়দ্রাবাদের ওপেনার অভিষেক শর্মা একটি ঝড়ো ইনিংস খেলতে শুরু করেন। তিনি মাত্র ২০ বলে ৫৯ রানের একটা ইনিংস খেলেন, যেখানে তিনি ৪টি চার ও ৬টি ছক্কা হাঁকান। যদিও শেষমেস সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচটি জিতে নেয়।
লখনউ সুপার জায়েন্টের (LSG) অধিনায়ক ঋষভ পান্থ সানরাইজার্স হায়দ্রাবাদের দ্রুত রান তৈরি হওয়া, থামানোর জন্য অষ্টম ওভারে নিয়ে আসেন ডান হাতি স্পিনার দিগ্বেশ রাঠিকে। তার ৭.৩ ওভারে অভিষেক শর্মা সামনের দিকে ছক্কা মারতে গেলে, ব্যাটের কানায় বল লেগে তা চলে যায় ফাইন লেগের দিকে। যেখানে ক্যাচ আউট হয়ে ফিরে যেতে হয় অভিষেক শর্মাকে।
কিন্তু সেই মুহূর্তেই দিগ্বেশ রাঠি তার আইকনিক নোটবুক উদযাপন করতে শুরু করেন, যা দেখে অভিষেক শর্মার ভালো লাগে নি। অভিষেক শর্মাকে ও দিগ্বেশ রাঠিকে একে অপরের দিকে এগিয়ে আসতে দেখা যায়। এবং তাদের মধ্যে কথোপকথন করতে দেখা যায়। যদিও ঋষভ পান্থ এবং আম্পায়াররা এসে তাদের দুজনকে সরিয়ে দেয়।
তারপরও দেখা যায় দিগ্বেশ রাঠি দূর থেকেই কি যেনো বলে যাচ্ছিলেন, অন্যদিকে অভিষেক শর্মা তাকে উদ্দেশ্য করে নিজের মাথার চুল টানার ইশারা করেন। কিছু মুহূর্ত বাদেই আবারো খেলা স্বাভাবিক ভাবে শুরু হয়। আসলে দিগ্বেশ রাঠিকে এর আগেও উইকেট পাবার পর বিভিন্নবার এরকমভাবে উদযাপন করতে দেখা গেছে।
আরো পড়ুন : পয়েন্টস টেবিলে কোন টিম রয়েছে এগিয়ে? IPL Points Table in Bengali
এমনকি এর আগে দিগ্বেশ রাঠির এরকম উদযাপন দেখে তার ম্যাচ ফি এর ২৫% শতাংশ ফাইন করেন আইপিএল কর্তৃপক্ষ। তারপরেও দিগ্বেশ রাঠিকে দেখা গাছে “নোট বুক” স্টাইলে উদযাপন করতে। গতকাল ম্যাচের উত্তেজনামূলক পরিস্থিতির জন্য ফের আরো একবার ফাইন করা হলো দিগ্বেশ রাঠির উপর। এবারে তার ম্যাচ ফি এর ৫০% জরিমানা করা হয়েছে। শুধুমাত্র তাই নয় তার এরকম আচরণের জন্য তাকে পরবর্তী ম্যাচে অর্থাৎ গুজরাট টাইটানস ম্যাচের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
পাশাপাশি অভিষেক শর্মাকে তার ওরকম ইশারার জন্য তার মোট ম্যাচ ফি -এর ২৫% জরিমানা করা হয়েছে। যদিও এক্ষেত্রে অভিষেক শর্মাকে কোনো ম্যাচের থেকে নিষিদ্ধ করা হয় নি। এই নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া জুড়ে বিভিন্ন সমালোচনা শুরু হয়েছে। গত বছরেও কলকাতা নাইট রাইডার্সের হর্ষিত রানা তাঁর উইকেট নেওয়ার পর “ফ্লাইং কিস” সেলিব্রেশনের জন্য বেশ চর্চায় ছিলেন।
দিগ্বেশ রাঠির ৫০% ফি জরিমানা ও পরের ম্যাচে নিষিদ্ধ থাকার সিদ্ধান্ত নিয়ে আপনাদের কি মতামত? কমেন্ট করে অবশ্যই জানাবেন, এছাড়া ক্রিকেট সম্পর্কিত সমস্ত তথ্য, খবরের জন্য আমাদের আজকেরআলোচনা ওয়েবসাইটটি ফলো করুন। আর আজকের এই লেখাটি পছন্দ হলে, সকলের সাথে শেয়ার করে দেবেন।
নমস্কার, প্রিয় পাঠকগণ। ক্রিকেট নিয়ে ভালোবাসা আমার ছোটবেলা থেকেই। ২০২৫ এর মে মাস থেকে আমি এই ব্লগে অন্যতম ক্রিকেট রাইটার হিসেবে যুক্ত হয়েছি।