India A vs England Lions: ৮ বছর পর ফের টেস্টে করুন নাইয়ার! ১৮৬ রানে অপরাজিত, সামনে ডাবল সেঞ্চুরি!

India A vs England Lions: আট বছর পর ফের জাতীয় দলের হয়ে টেস্ট খেলার সুযোগ হয়েছে করুন নাইয়েরের। শেষবার তিনি ভারতের ধর্মশালায় ভারতীয় জার্সিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছিলেন। এর আগে তিনি ইংল্যান্ডের বিপক্ষে ৩০৩* রানের একটি অনবদ্য ইনিংস খেলে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন। দ্বিতীয় ভারতীয় হিসেবে ৩০০ রানের গণ্ডি পেরিয়ে রেকর্ড করেন এই তরুণ প্লেয়ার।

কিন্তু তারপর ধীরে ধীরে টেস্ট ক্রিকেট থেকে তিনি বিলুপ্ত হয়ে যায়। এমনকি তাকে ২০১৯,২০২০ সালের আইপিএলেও বেশি ম্যাচ খেলতে দেখা যায় নি। এমনকি ২০২১ সালে তাকে কোনো ফ্র্যাঞ্চাইজি কেনেন ও নি। সুতরাং হতাশার মধ্যে দিয়ে চলছিলেন করুন নাইয়ার। এভাবে ধীরে ধীরে জাতীয় টেস্ট টিম থেকে বাদ পড়া এবং আইপিএলে ভালো পারফরমেন্স না থাকায়, ক্রমশই তিনি ভেঙে পড়তে থাকতে। হতাশার মধ্যেই ২০২২ সালে তার করা টুইট রীতিমতো ভাইরাল হতে থাকে। যেখানে তিনি লেখেন –

প্রিয় ক্রিকেট, আর একবারের মত আমায় সুযোগ দিয়ে দেখো

তিনি জাতীয় দল, আইপিএল থেকে বাদ পড়লেও নিজের কঠিন পরিশ্রম জারি রেখেছিলেন। দেশের অভ্যন্তরীণ ম্যাচগুলিতে বরাবর ভালো করার চেষ্টা চালিয়ে যান। রঞ্জি ট্রফি, সৈয়দ মুস্তক আলী ম্যাচগুলিতে তার পরিশ্রম লক্ষণীয়। এর আগে ২০১৬, ২০১৭ সালে ভারতীয় টেস্ট ক্রিকেটে তার অভিষেক ঘটে, যে সময় ভারতীয় টেস্ট ফরম্যাটে ক্যাপ্টেন ছিলেন বিরাট কোহলি। তার অধিনায়কত্বেই করুন নাইয়ার তার ক্যারিয়ারের সব চেয়ে ভালো ইনিংসটি খেলেন ইংল্যান্ডের বিপক্ষে।

যদিও এই বছর করুন নাইয়ারের জীবনের যেনো প্রত্যাবর্তনের বছর। প্রথমে দিল্লি ক্যাপিটালস তাকে কেনেন, তাছড়া দিল্লির ৮টি ম্যাচে তাকে খেলানোও হয়। যেখানে তিনি মোট ১৯৮ রান করেন, যদিও তিনি এবারের আইপিএলে সেভাবে প্রদর্শন করতে পারেননি। কিন্তু মুম্বাইয়ের বিরুদ্ধে ৮৯ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। আইপিএলের মাঝেই BCCI ইংল্যান্ডের মাটিতে সাথে ২টি ফার্স্ট ক্লাস ম্যাচ ইংল্যান্ড লায়ন্সয়ের বিপক্ষে এবং ১টি ইন্ট্রা স্কোয়াড ম্যাচের জন্য India A টিমের ঘোষণা করে। যেখানে করুন নাইয়েরকেও দলে সামিল করতে দেখা যায়।

অপরদিকে আগামী ২০ জুন থেকে ইংল্যান্ড বনাম ভারতের যে ৫টি টেস্ট ম্যাচের সিরিজ রয়েছে, সেখানেও দেখা যায় করুন নাইয়ারের নাম। সুতরাং করুন নাইয়ারের কাছে এই বছরটা আশীর্বাদের চেয়ে কিছু কোন নয়। প্রায় ৮ বছর পর করুন নাইয়ার ফের জাতীয় দলে ফিরছেন। দিল্লি কাপিটালস্ আইপিএলের প্লে-অফ থেকে এলিমিনেট হয়ে যাওয়ায় করুন নাইয়ার India A দলের হয়ে ফার্স্ট ক্লাস টেস্ট ম্যাচ খেলতে উড়ে যান ইংল্যান্ডের উদ্যেশে।

যেখানে ৩০ শে মে ইংল্যান্ড লাওন্সের বিপক্ষে প্রথম ফার্স্ট ক্লাস ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। টসে জিতে ইংল্যান্ড লায়ন্স প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়, যার ফলে ইন্ডিয়া এ টিম প্রথমে ব্যাটিং করতে নামে। শুরুর দিকেই India A টিমের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন উইকেট হারিয়ে ফিরে যান। এরপরই ব্যাটিং করতে নামেন করুন নাইয়ার। অত্যন্ত ধর্য্যের সাথে খেলতে থাকেন, খেলতে খেলতে তিনি হাফ সেঞ্চুরি পূরণ করেন, তারপর সেঞ্চুরি এবং প্রথম দিনের খেলার শেষে তার স্কোর গিয়ে দাড়ায় ১৮৬ রানে। সুতরাং তার সামনে রয়েছে ডাবল সেঞ্চুরির হাত ছানি, আর মাত্র ১৪ রান সম্পূর্ণ করতে পারলেই তিনি তার প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরিও পূরণ করে ফেলবেন।

আরো পড়ুন :  ভারতের শক্তিশালী সম্ভাব্য একাদশ, রোহিত-কোহলি ছাড়া কেমন দেখাবে দল?

অন্যদিকে India A টিমের হয়ে সরফরাজ খান ৯২ রানের একটি অনবদ্য ইনিংস খেলেছেন ও ধুর্ভ জুড়েল ৮২ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন, এমনকি নট আউট রয়েছেন, ধুর্ভ জুড়েল সামনেই রয়েছে আরও একটি সেঞ্চুরির সম্ভাবনা। দ্বিতীয় দিনে তারা কেমন খেলেন, সেটাই দেখার বিষয়। তাছাড়া এতদিন পর ফের সুযোগ পেয়ে করুন নাইয়ার বুঝিয়ে দিলেন তিনি এখনো ফুরিয়ে যাননি, তিনি কি করে ফিরে আসা যায় তা খুব ভালো করেই জানেন।

India A vs England Lions স্কোরকার্ড 

India A৪০৯/৩৯০

করুণ নাইয়ারের এভাবে ফিরে আসা ভারতীয় টেস্ট ক্রিকেটের জন্য কতটা উপযোগী হবে বলে আপনার মনে হয়? তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাছাড়া আজকের এই আর্টিকেলের লেখাটি ভালো লাগলে, সকলের সাথে শেয়ার করে দেবেন। আর এধরনের ক্রিকেট সম্পর্কিত সমস্ত তথ্য, খবর, বিচার-বিশ্লেষণের জন্য আমাদের আজকের আলোচনা ওয়েবসাইটটিতে নজর রাখুন।

Leave a Comment