MI vs PBKS Qualifier 2 : গতকাল আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সন্ধ্যে ৭:৩০ থেকে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম পাঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএলের কোয়ালিফাইয়ার ২ ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। যদিও বৃষ্টির কারণে এই ম্যাচটি শুরু অনেকটাই দেরিতে শুরু হয়।
যেহেতু এই ম্যাচটি আইপিএলের একটি গুরুত্বপূর্ণ ম্যাচ, সেহেতু বৃষ্টির কারণে অনেকটা দেরি হওয়া সত্ত্বেও ম্যাচটি সম্পূর্ণ ২০ ওভারেরই খেলা হয়েছে। ইতিমধ্যেই কোয়ালিফাইয়ার ১ ম্যাচে পাঞ্জাব কিংস রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর বিপক্ষে হেরে যাওয়ায় তারা পৌঁছয় কোয়ালিফাইয়ার ২ ম্যাচে।
অপরদিকে মুম্বাই ইন্ডিয়ান্স এলিমিনেটর ম্যাচে গুজরাট টাইটানসের থেকে ২০ রানের ব্যবধানে জিতে নেয়, যার ফলে মুম্বাই ইন্ডিয়ান্স ও পৌঁছে যায় আইপিএলের ২০২৫ এর কোয়ালিফাইয়ার ২ ম্যাচে। দুটি দলের কাছেই আজকের এই কোয়ালিফাইয়ার ২ ম্যাচটি ভীষণ গুরুত্বপূর্ণ ছিল, কেনোনা আজকের ম্যাচেই ফলাফলই বলে দেবে কোন দল আগামী ৩ জুন আইপিএল ফাইনালে প্রদর্শন করবে।
মুম্বাই ইন্ডিয়ান্স বনাম পাঞ্জাব কিংসের স্কোরকার্ড বাংলায়
| MI | ২০৩/৬ | ২০ |
| PBKS | ২০৭/৫ | ১৯ |
মুম্বই ইন্ডিয়ান্সের ইনিংস
স্বভাবতই কোয়ালিফাইয়ার ২ ম্যাচটি ১ জুন গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। টসে জিতে পাঞ্জাব কিংস প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। ফলে মুম্বাই ইন্ডিয়ান্সের দুই ওপেনার রোহিত শর্মা এবং জনি বেইনস্ট্রো প্রথমে ব্যাটিং করতে নামেন। যদি ম্যাচের শুরুতেই রোহিত শর্মার উইকেট নিয়ে নেন পাঞ্জাবের বৈশাখ বিজয় কুমার।
অন্যদিকে জনি বেইনস্ট্রো এবং তিলক ভার্মা মিলে মুম্বাইয়ের জন্য রান সংগ্রহ করতে থাকেন। দুজনে মিলে একটি সুন্দর ইনিংস খেললেও কিছুক্ষণের মধ্যেই তাদের উইকেট পড়ে যায়। গতকালের ম্যাচে জনি বেইনস্ট্রো ২৪ বলে ৩৮ রানের একটি সুন্দর ইনিংস খেলেন, যেখানে তিনি ৩টি চার ও ২টি ছয় মারেন। অপরদিকে তিলক ভার্মা ২৯ বলে ৪৪ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন।
তারপর ব্যাটিং করতে নামেন সূর্য কুমার যাদব, তিনি ২৬ বলে ৪৪ রানের একটি ইনিংস খেলেন, যেখানে তিনি মোট ৭টি বাউন্ডারি মেরেছেন, যেখানে রয়েছে ৪টি চার ও ৩টি ছয়। যদিও এরপর পাঞ্জাবের যুজবেন্দ্র চাহালের বলে সুইপ শর্ট মারতে গিয়ে ক্যাচ আউট হয়ে ফিরে যেতে হয় সূর্য কুমার যাদব কে। এরপর ব্যাটিং করতে নামেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডেয়া।
যদিও হার্দিক পান্ডেয়া ২২ গজে বেশিক্ষণ খেলতে পারেন নি, আউট হয়ে ফিরে গেছেন ড্রেসিং রুমে। তারপর ব্যাটিং করতে আসেন নামান ধীর, যিনি মিডল অর্ডারে ব্যাটিং করতে এসে একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলে গেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। তিনি ১৮ বলে ৩৭ রানের ইনিংস খেলেন, যেখানে রয়েছে ৭টি চার।
অবশেষে, মুম্বাই ইন্ডিয়ান্স ২০ ওভারে মোট ২০৩ রান সংগ্রহ করে, ৬ উইকেটের পতনে। এবং পাঞ্জাব কিংসকে ২০৪ রানের টার্গেট দেয়, কোয়ালিফাইয়ার ২ এর মত বড় ম্যাচে। যদিও মনে করা হচ্ছিল মুম্বাই ইন্ডিয়ান্স কিছুটা কম রান সংগ্রহ করেছে, নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ২১৫ বা ২২০ রানকে লড়াই করার জন্য একটি ভালো রান হিসেবে গণ্য করা হয়।
পাঞ্জাব কিংসের চেজ
এরপর পাঞ্জাব কিংসের হয়ে ব্যাটিং করতে নামেন পাঞ্জাবের দুই তরুণ ওপেনার প্রিয়াংস অরোরা এবং প্রভসিমরন সিং। যদিও সারা আইপিএল মরশুম জুড়ে ভালো প্রদর্শন করে আসা এই দুই ওপেনার গতকালের ম্যাচে সেভাবে ভালো করতে পারেন নি। মুম্বাইয়ের অশ্বিনী কুমার এবং ট্রেন্ড বোল্টের বলে দুই ওপেনার আউট হয়ে যায়।
তারপর পাঞ্জাবের হয়ে ব্যাটিং করতে আসেন যশ হিঙ্গলিশ, তিনি ২১ বলে ৩৮ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন, তিনি ৫টি চার এবং ২টি ছয় মারেন। অপরদিকে তিনি আউট হওয়ার পর পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আইয়ার মাঠে নামেন এবং একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।
শ্রেয়স আইয়ার ৪১ বলে ৮৭ রানের ইনিংস খেলেন এবং নট আউট থাকেন। তিনি ৫টি চার এবং ৮টি ছক্কা হাঁকিয়েছেন গতকালের ম্যাচে। অপরদিকে পাঞ্জাবের নেহাল ওয়াদেরা ২৯ বলে ৪৮ রানের একটি দারুন ইনিংস খেলেন, যেখানে তিনি ৪টি চার ও ২টি ছক্কা মারেন।
অবশেষে ১৯ ওভারেই পাঞ্জাব কিংস মুম্বাইয়ের দেওয়া টার্গেট সফলভাবে তাড়া করে ফেলেন এবং ৫ উইকেটের আইপিএল কোয়ালিফাইয়ার ২ ম্যাচটি জিতে নেয় এবং আইপিএল ২০২৫ এর ফাইনালে জায়গা করে নেয়। কোয়ালিফাইয়ার ১ ম্যাচে যেই স্বপ্নটা ছোঁয়া হয়নি, সেটাই যেনো কোয়ালিফাইয়ার ২ ম্যাচে ছুঁয়ে দেখালেন।
আরো পড়ুন : ৮ বছর পর ফের টেস্টে করুন নাইয়ার! ১৮৬ রানে অপরাজিত, সামনে ডাবল সেঞ্চুরি!
তাছাড়া শ্রেয়স আইয়ার গতবছরই কলকাতা নাইট রাইডার্স এর হয়ে আইপিএল ট্রফি জিতিয়েছেন। সুতরাং তার সামনে পরপর দুই বছর আইপিএল ট্রফি জেতার সুযোগ রয়েছে। তাছাড়া শ্রেয়স আইয়ার দিল্লি ক্যাপিটাল ১বার প্লে-অফ নিয়ে গেছেন এবং ১ বার আইপিএলের ফাইনাল ম্যাচে। অপরদিকে গতবছর কলকাতাকে আইপিএল ট্রফি জিতিয়েছেন।
তাহলে এবার কি পাঞ্জাব কিংসের হয়ে আইপিএল ট্রফি জেতার পালা শ্রেয়স আইয়ারের। এবছর আইপিএলের শুরু থেকেই শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস একেবারে ছন্দে রয়েছেন এবং আইপিএলের লিগ ম্যাচ গুলি শেষে পাঞ্জাব কিংস পয়েন্টস টেবিলের একেবারে শীর্ষ স্থানে ছিল।
শ্রেয়স আইয়ার একমাত্র অধিনায়ক হয়ে গেছেন যিনি তিনটি আলাদা আলাদা দলকে আইপিএল ফাইনালে পৌঁছে দিয়েছে। যদিও এবছর আইপিএল ২০২৫ সের ফাইনালে গেছে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু এবং পাঞ্জাব কিংস। দুই দলের কোনো দলই একবারও আইপিএল ট্রফি জেতার স্বাদ পাই নি। সুতরাং বলাই চলে এবছর আমরা নতুন একটি চ্যাম্পিয়ন দল পাবো।
আইপিএল ২০২৫ এর ফাইনাল ম্যাচে কোন দল ভালো প্রদর্শন করতে চলেছে এবং কারা নিতে চলেছে ট্রফি? তাই নিয়ে আপনাদের কি মতামত, কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। তাছাড়া ক্রিকেট সম্পর্কিত সমস্ত খবর, তথ্যের জন্য আমাদের আজকেরআলোচনা ওয়েবসাইটটিতে নজর রাখুন।
আইপিএল ২০২৫ এর ফাইনাল ম্যাচে কোন দল ভালো প্রদর্শন করতে চলেছে এবং কারা নিতে চলেছে ট্রফি? তাই নিয়ে আপনাদের কি মতামত, কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। তাছাড়া ক্রিকেট সম্পর্কিত সমস্ত খবর, তথ্যের জন্য আমাদের আজকেরআলোচনা ওয়েবসাইটটিতে নজর রাখুন।
নমস্কার, প্রিয় পাঠকগণ। ক্রিকেট নিয়ে ভালোবাসা আমার ছোটবেলা থেকেই। ২০২৫ এর মে মাস থেকে আমি এই ব্লগে অন্যতম ক্রিকেট রাইটার হিসেবে যুক্ত হয়েছি।