IPL Qualifier 1: PBKS vs RCB ম্যাচটি আজ সন্ধ্যে ৭:৩০ থেকে পাঞ্জাবের মহারাজা যাদবীন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম অনুষ্টিত হয়েছিল। এটি ছিল আইপিএলের প্লে-অফের প্রথম কোয়ালিফাইয়ার ম্যাচ অর্থাৎ কোয়ালিফাইয়ার ১। ইতিমধ্যেই আইপিএলের লিগ ম্যাচ শেষ হয়েছে, রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু তাদের শেষ ম্যাচে লখনউ সুপার জায়েন্টের থেকে ৬ উইকেটে জয় ছিনিয়ে নেয়।
যার ফলে তারা আইপিএল ২০২৫ এর পয়েন্টস টেবিলের দ্বিতীয় স্থানে পৌঁছে যায়। আইপিএলের প্লে-অফের নিয়ম অনুসারে প্রথম চারটি দল প্লে-অফ খেলার সুযোগ পায়। সুতরাং কোয়ালিফাইয়ার ১ ম্যাচটি নির্ধারিত হয় পাঞ্জাব কিংস বনাম রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু এবং এলিমিনেটর ম্যাচটি নির্ধারিত হয় গুজরাট টাইটানস ও মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে।
আজ অর্থাৎ ২৯ মে সন্ধ্যে ৭:৩০ থেকে শুরু হয় পাঞ্জাব কিংস বনাম রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর ম্যাচটি। এই দুটি দলই পুরো আইপিএল মরশুম জুড়েই ভালো প্রদর্শন করে এসেছে। অপরদিকে দুটি দলই তাদের প্রথম আইপিএল ট্রফি জেতার জন্য মুখিয়ে রয়েছে। তাছাড়াও আজকের এই কোয়ালিফাইয়ার ১ ম্যাচটি দুটি দলের কাছেই ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। কেনোনা কোয়ালিফাইয়ার ১ ম্যাচের বিজয়ী দলটি সরাসরি পৌঁছে যাবে আইপিএল ২০২৫ এর ফাইনাল ম্যাচে।
আরো পড়ুন : শ্রেয়াস আইয়ার বাদ! কেন নেই ভারতীয় টেস্ট স্কোয়াডে? কারণ জানুন
যদিও কোয়ালিফাইয়ার ১ ম্যাচে হেরে যাওয়া দলটি আরো একটি সুযোগ পাবে আইপিএল ২০২৫ এর ফাইনাল ম্যাচে প্রদর্শন করার। সেক্ষেত্রে তাদের এলিমিনেটর ম্যাচে বিজয়ী দলটির সাথে কোয়ালিফাইয়ার ২ ম্যাচ খেলে বিজয়ী হতে হবে। এই সমকরণ অনুসারেই প্লে-অফে কোয়ালিফাই করা দলগুলি নিজেদের শেষ কিছু ম্যাচে ভালো করার চেষ্টা করে এবং মূলবান ২টি করে পয়েন্টস নিয়ে নিজেদের শীর্ষ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
যদিও আইপিএলের লিগ ম্যাচগুলি শেষ হওয়ার পরই, কোন দুটি দল কোয়ালিফাইয়ার ১ ম্যাচ খেলবে এবং কোন দুটি দল এলিমিনেটর ম্যাচে খেলবে, তা একেবারে স্পষ্ট গিয়ে গেছিল। যাই হোক আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা আলোচনা করব কোয়ালিফাইয়ার ১ ম্যাচের স্কোরকার্ড, সামারি, ম্যান অফ দা ম্যাচ ইত্যাদি নিয়ে।
পাঞ্জাব কিংস বনাম রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু (PBKS vs RCB) স্কোরকার্ড
| PBKS | ১০১/১০ | ১৪.১ |
| RCB | ১০৬/২ | ১০ |
আজকের পাঞ্জাব কিংস বনাম রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু ম্যাচের সংক্ষিপ্ত বিবরণ
ম্যাচ ভেন্যু: মহারাজা যাদবীন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম অনুষ্টিত হয়েছিল, পাঞ্জাব
টস: ব্যাঙ্গালুরু জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়
PBKS ইনিংস: ১৪.১ ওভারে ১০১/১০
RCB ইনিংস: ১০ ওভারে ১০৬/২
ফলাফল: ম্যাচটি RCB জিতেছে ৮ উইকেটে
ম্যান অফ দ্য ম্যাচ: সুয়াশ শর্মা (৩টি উইকেট নিয়েছেন)
আজকের পাঞ্জাব কিংস বনাম রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু ম্যাচের সেরা পারফর্মার
পাঞ্জাব কিংস (PBKS)
প্রভসিমরন সিং – ১০ বলে ১৮ রান (২টি চার, ১টি ছয়)
মার্কাস স্টয়নিশ – ১৭ বলে ২৬ রান (২টি চার, ২টি ছয়)
রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু (RCB)
ফিল সল্ট – ২৭ বলে ৫৬* (৬টি চার, ৩টি ছয়)
রজত পাতিদার – ৮ বলে ১৫* (১টি চার, ১টি ছয়)
রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু বোলিং (RCB)
যশ হেজেলউড – ৩.১ ওভারে ৩টি উইকেট
সুয়াশ শর্মা – ৩ ওভারে ৩টি উইকেট
ইয়াশ দয়াল – ৪ ওভারে ২টি উইকেট
আজকের পাঞ্জাব কিংস বনাম রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু ম্যাচের সারাংশ
টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় রজত পাতিদার। প্রথমে ব্যাটিং করতে নেমে পাঞ্জাবের প্রিয়াংস অরোরা এবং প্রভসিমরন সিং সংগ্রাম করতে থাকেন। যদিও একটার পর একটা বল বিট হতে থাকেন পাঞ্জাব কিংসের ওপেনাররা। আজকে ওভারের শুরু থেকেই ভুবনেশ্বর কুমার, ইয়াশ দয়ালরা তাদের বোলিং এ যথেষ্ট সুইং পেতে থাকেন। যার ফলে সমস্যায় পড়তে হয় পাঞ্জাবের ব্যাটারদের। কাজেই একটার পর একটা উইকেট তুলে নিতে থাকেন ব্যাঙ্গালুরুর বোলাররা।
ব্যাঙ্গালুরুর বোলাররা কিছুতেই পাঞ্জাবের ব্যাটসম্যানদের খেলার সুযোগ দিচ্ছিল না। ফলস্বরূপ তাড়াহুড়ো রান করতে গিয়ে খারাপ শর্ট খেলে একে একে ফিরে যান পাঞ্জাবের ব্যাটাররা। এরপর রজত পাতিদার বোলিং এর জন্য নিয়ে আসেন ডান হাতি লিগ স্পিনার সুয়াস শর্মাকে। তার একটার পর একটা গুগলিতে পরাস্ত হন পাঞ্জাবের ব্যাটার। কাজেই মাত্র ১৪.১ ওভারেই পাঞ্জাব কিংস অল আউট হয়ে যায়।
১০২ রানের টার্গেট তাড়া করতে নামেন ব্যাঙ্গালুরুর দুই ওপেনার ফিল সল্ট ও বিরাট কোহলি। প্রথমে ধীর গতির সাথে খেললেও পড়ে ধীরে ধীরে বাউন্ডারি মারতে থাকেন তারা। এরপর কাইল জেমিশনের বলে আউট হন বিরাট কোহলি, শুধু তাই নয় কাইল জেমিশনের সেই ওভারে যেনো বোল একটু বেশি সুইং করছিল, যার ফলে ময়ঙ্ক আগরওয়াল সব কটি বোলই মিস করেন। যদিও তারপর থেকে ফিল সল্ট নিজের রূপ ধারণ করেন এবং প্রতিটি বলেতেই বাউন্ডারি মারার চেষ্টা করেন। তিনি আজকের ম্যাচে একটি সুন্দর হাফ সেঞ্চুরিও করেন।
সব শেষে মাত্র ১০ ওভারেই রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু পাঞ্জাবের দেওয়া ১০২ রানের টার্গেট সফলভাবে তাড়া করেন, এবং ৮ উইকেটে ম্যাচটি জিতে নিতে আইপিএল ২০২৫ এর ফাইনালে নিজেদের জায়গা করে নেন। আজকের ম্যাচ জয়ের পুরো কৃতিত্বটাই যায় ব্যাঙ্গালুরুর বোলারদের উপর। প্রত্যেককেই আজ দারুন প্রদর্শন করেছেন এবং পাঞ্জাবকে অনেক কম রানের মধ্যেই অল আউট করে দিয়েছে।
এই নিয়ে মোট চারবার ব্যাঙ্গালুরু ফাইনাল খেলবে। রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু কি এবার পারবে তাদের ১৮ বছর আইপিএলের ট্রফির অপেক্ষার অবসান ঘটাতে? তা নিয়ে আপনাদের কি মতামত, কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। তাছাড়া ক্রিকেট সম্পর্কিত সমস্ত খবর, তথ্যর জন্য আমাদের আজকেরআলোচনা ওয়েবসাইটটিতে চোখ রাখুন।
নমস্কার, প্রিয় পাঠকগণ। ক্রিকেট নিয়ে ভালোবাসা আমার ছোটবেলা থেকেই। ২০২৫ এর মে মাস থেকে আমি এই ব্লগে অন্যতম ক্রিকেট রাইটার হিসেবে যুক্ত হয়েছি।