RCB All Captain List: এক ঝলকে আইপিএল ইতিহাসে আরসিবি দলের সমস্ত অধিনায়ক!!

আইপিএল শুরু হয়েছে ১৮ বছর হয়ে গেলো। এই ১৮ বছরে অনেক দল এসেছে, আবার অনেক দল নাম প্লাটেছে এছাড়াও অনেক দলের আজকের আইপিএলে অস্তিত্ব টুকুও নেই। কিছু কিছু আইপিএল দল অনেকবার চ্যাম্পিয়ন হয়েছে, কিছু কিছু দল দু একবার হয়েছে, কিন্তু দু একটি দল এমনও আছে যারা এই ১৮ বছরের আইপিএল ইতিহাসে একবারও চ্যাম্পিয়ন না হয়েও, প্রতিবারই আইপিএল দল হিসেবে খেলে। এমনি কিছু দল হলো, RCB, PBKS, DC ইত্যাদি। এর আগের একটি আর্টিকলে আমরা পাঞ্জাব কিংস দলের সমস্ত অধিনায়ক নিয়ে আলোচনা করেছি। আজকের আলোচনা হবে রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দলের বা আইপিএল ইতিহাসে আরসিবি দলের সমস্ত অধিনায়ক নিয়ে।

RCB এমন একটি দল যা খুব কম খেলোয়াড় কেই ভরসা করেছে। এবং বছরের পর বছর তাদেরকে নিজেদের দলে রেখেছেন বা অধিনায়ক করেছেন। এ কথা শুধু তাদের অধিনায়ক বা কয়েকটি খেলোয়াড় বলে নয়, তাদের কোচ এর ক্ষেত্রেও প্রযোজ্য। আরসিবি টীম ম্যানেজমেন্ট বারংবার নিজেদের দলে পরিবর্তন আনতেই থাকে। কথা যখন হচ্ছে আরসিবি দলের অধিনায়ক নিয়ে তখন বলাই বাহুল্য বিরাট কোহলি ছিলেন তাদের দলের একমাত্র বছরের পর বছর চলা অধিনায়ক। যিনি নিজের ইচ্ছাই আরসিবি দলের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন।

pbks-vs-rcb-ipl-2025-qualifier-1

ফুল টাইম এবং পার্ট টাইম মিলিয়ে আরসিবি এখনো অবধি ৯ জন খেলোয়াড়কে অধিনায়কের দায়িত্ব দিয়েছেন। কেও করেছেন একটি সিসন, কেও অনেকগুলি সিসন আবার কেও করেছেন কয়েকটি ম্যাচের অধিনায়কত্ব। আরসিবি দল ২০০৮ থেকে ২০২৫ অবধি আইপিএল খেলে মোট ৯ জন কে অধিনায়কত্ব করার দায়িত্ব দিয়েছেন। আরসিবি দলের প্রথম অধিনায়ক ছিলেন রাহুল দ্রাবিড় এবং বর্তমান অধিনায়কের নাম রজত পাতিদার।

আইপিএল ইতিহাসে আরসিবি এই ১৮ বছরে মোট চারবার ফাইনাল খেলেছে। যথা ২০০৯, ২০১১, ২০১৬ এবং ২০২৫। এর মধ্যে ২০০৯, ২০১১, ২০১৬ এবং ২০২৫ ফাইনাল খেলেছে যথাক্রমে ডেকান চারজার্স, চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং পাঞ্জাব কিংস এর বিপক্ষে।

আইপিএল ইতিহাসে আমরা তাবড় তাবড় নাম RCB দলের হয়ে খেলতে দেখেছি। যেমন ক্রিস গেল, এ বি ডেভিলিয়ার্স, বিরাট কোহলি, সেন ওয়াটসন, কেভিন পিটারসন, ড্যানিয়েল ভেট্টোরি, অনিল কুম্বলে, রাহুল দ্রাভিড, যুবরাজ সিংহ, ভুবনেশ্বর কুমার ইত্যাদি।

এক ঝলকে দেখে নেওয়া যাক আরসিবি এর সমস্ত অধিনায়ক এর নাম গুলি।

RCB অধিনায়কসাল
রাহুল দ্রাবিড়2008-2008
কেভিন পিটারসন2009-2009
অনিল কুম্বলে2009-2010
ড্যানিয়েল ভেট্টোরি2011-2012
বিরাট কোহলি2011-2023
সেন ওয়াটসন2017-2017
ফাফ ডুপ্লেসিস2022-2024
জিতেশ শর্মা2025-2025
রজত পাটিদার2025-বর্তমান

এই খেলোয়াড় গুলির মধ্যে বেশিরভাগ নামই এখন রিটায়ারমেন্ট নিয়ে কোনো না কোনো দলের কোচ কিংবা ক্রিকেট থেকে অনেক দূরে। যদিও ফাফ ডুপ্লেসিস এখনো আইপিএল খেলছে। তবে ২০২৫ আইপিএল এ ফাফ ডুপ্লেসিস খেলেছেন দিল্লী ক্যাপিটালস এর হয়ে। অন্যদিকে রজত পাতিদার আরসিবি দলের বর্তমান অধিনয়ক। রজত এর অবর্তমানে দলকে নেতৃত্ব দেন জিতেশ শর্মা। এই এতগুলো অধিনায়ক এর মধ্যে এখন কেবল বিরাট কোহলি, রজত পাতিদার এবং জিতেশ শর্মা আরসিবি দলের সঙ্গে খেলোয়াড় হিসেবে যুক্ত এবং দলের প্রতিটি জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

Leave a Comment