Punjab Kings Captain: এক ঝলকে আইপিএল ইতিহাসে পাঞ্জাব কিংস দলের সমস্ত অধিনায়ক!!

আইপিএল কম বেশি আমরা সকলেই দেখি। যে দু – আড়াই মাস আইপিএল চলে, সেই সময় মন শুধু টিভি আর স্মার্টফোনের পর্দাতেই থাকে। কোন দল আইপিএল এ কেমন খেলছে, কোন দল প্লে-অফ এ উঠলো আর কোন দল পয়েন্টস টেবিলের নিচে, এই নিয়ে বন্ধুবান্ধব এর মধ্যে দ্বন্দ অনবরত লেগেই থাকে।

আইপিএল ২০২৫ এ রয়েছে মোট দলটি দল। তবে শুরু থেকেই এমনটা ছিল না। আইপিএল শুরু হয়েছে ২০০৮ সালে। সেই সময় আইপিএল এ খেলতে দেখা যেত মোট ৮টি দল কে। এর মধ্যে অনেক দল রয়েছে, এখনও খেলছে, আবার অনেক দল নাম বদলেছে কিংবা আইপিএল এ আর নেই, তাদের জায়গায় এসেছে নতুন দল। মজার বিষয় হলো আইপিএল এর এই ১৮ বছরের (২০০৮ থেকে ২০২৫) ইতিহাস দেখলে বোঝা যায় সব দল আজ অবধি আইপিএল জেতেনি।

জিতেছে কেবল ৭টি দল। এদের মধ্যে গুজরাট ৪ বছর আইপিএল খেলছে এবং জিতেছে একবার। এরকম আরও অনেক উদাহরণ আছে। তবে প্রথম থেকেই আজ অবধি আইপিএল খেললেও আজ অবধি জেতেনি অনেক দল। যেমন রয়েল চ্যালেঙ্গার ব্যাঙ্গালুরু, পাঞ্জাব কিংস, দিল্লী ক্যাপিটালস ইত্যাদি।

PUNJAB KINGS

কিছু আইপিএল দল প্রথম থেকেই বারবার অধিনায়ক বদলায় নি। ভরসা দেখিয়েছে শুধু দু একটি খেলোয়াড় এর ওপর। অধিনায়ক এর দায়িত্ব দিয়েছে তাদেরকে এবং তাই তারা আজ সফল। আবার অন্যদিকে এই একই ভাবে একই অধিনায়ক বেশ কিছু বছর দলে থাকলেও আজও তারা আইপিএল জেতেনি। বারবার অধিনায়ক বদলেছে যে দলগুলি তাদের মধ্যে অন্যতম হলো PBKS বা পাঞ্জাব কিংস। এই দলের আগের নাম ছিল KXIP বা কিংস ১১ পাঞ্জাব। এবং এই দলের মালিক অভিনেত্রী প্রীতি জিন্টা।

PBKS দলের বর্তমান অধিনায়ক শ্রেয়াস আয়ের। যিনি এই PBKS দলের ১৭তম অধিনায়ক। এই থেকে বোঝায় যায় দল কতবার অধিনায়ক বদলেছেন। শ্রেয়াস গতবার KKR কে আইপিএল কাপ যেটাই এবং এবার তিনি PBKS দলকে প্রথম আইপিএল কাপ এনে দিতে মরিয়া।

এক ঝলকে দেখে নেওয়া যাক পাঞ্জাব কিংস এর সমস্ত অধিনায়ক এর নাম গুলি।

PBKS অধিনায়কসাল
যুবরাজ সিংহ2008-2009
কুমার সাঙ্গাকারা2010
মাহেলা জয়বর্ধনে2010
এডাম গিলক্রিস্ট2011-2013
ডেভিড হাসি2012-2013
জর্জ বেইলি2014-2015
বিরেন্দ্র সেহওয়াগ2015
ডেভিড মিলার2016
মুরালি বিজয়2016
গ্লেইন ম্যাক্সওয়েল2017
রবিচন্দ্রন আশ্বিন2018-2019
কে এল রাহুল2020-2021
মায়াঙ্ক আগারওয়াল2021-2022
শিখর ধাওয়ান2022-2024
স্যাম কারান2023-2024
জিতেশ শর্মা2024
শ্রেয়াস আয়ের2025-বর্তমান

Leave a Comment