সম্প্রতি বিজ্ঞপ্তিতে প্রকাশ পাওয়া CTET এর জন্যে অনেক ছাত্রছাত্রী আবেদন করে ফেলেছেন আবার অনেকেই করতে পারেননি। যারা এখনো CTET Exam 2024 এর জন্যে আবেদন করতে পারেননি তাদের জন্যে রয়েছে একটি সুখবর। CBSE সম্প্রতি CTET এর জন্যে অনলাইন আবেদন এর শেষ দিন আরো বাড়িয়ে দিয়েছে যাতে করে বাকিরা যারা সময়ের কারণে বা অন্য কারণে CTET Exam 2024 আবেদন করতে পারেননি তারাও করে নিতে পারেন।
প্রতি বছর দুবার করে নেওয়া হয় CTET এক্সাম। আগামী CTET পরীক্ষাটি হবে জানুয়ারী ২০২৪ তে। এই পরীক্ষার জন্যে আবেদন করা যাবে সিটেট এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে। যে সকল প্রার্থীরা এখনো আবেদন করে উঠতে পারেননি তারা আগামী ২৭ সে নভেম্বর ২০২৩ এর মধ্যে অনলাইন ওয়েবসাইট ctet.nic.in থেকে আবেদন করে নিতে পারবেন। এর আগে সিটেট পরীক্ষার আবেদনের শেষ দিন ছিল ২৩শে নভেম্বর ২০২৩।
যেসকল প্রার্থীরা GEN এবং OBC ক্যাটেগরির অন্তর্গত তাদের এই পরীক্ষার ফর্ম ফিলাপ এর জন্যে ১০০০ টাকা করে লাগবে। যদি দুটি পেপার দিতে ইচ্ছুক থাকেন তাহলে ১২০০ টাকা। অন্য দিকে SC ও ST প্রার্থীদের জন্যে কেবল ৫০০ টাকা একটি পেপার ও দুটি পেপার এর জন্যে ৬০০ টাকা লাগবে আবেদন করতে।
CTET Exam 2024 হবে মোট ২০টি ভাষায় এবং ভারতবর্ষের মোট ১৩৫টি শহরে। CBSE আগামী CTET এর পরীক্ষাটি নেবে ২১শে জানুয়ারী ২০২৪ এ। এই নিয়ে এটি ১৮ তম CTET পরীক্ষা। আপনি TET, WBTET, CTET ইত্যাদি নিয়ে আরও জানতে আমাদের পেজটি ফলো করুন।
আরও পড়ুন: অনলাইনে SIP কিভাবে শুরু করা যায়
CTET Exam 2024
| CTET Exam | জেনে রাখার বিষয় |
|---|---|
| পরীক্ষার তারিখ | ২১শে জানুয়ারী ২০২৪ |
| আবেদনের অন্তিম দিন | ২৭শে নভেম্বর ২০২৩ |
| আবেদন করা যাবে | CTET অফিসিয়াল ওয়েবসাইট থেকে |
| আবেদনের মূল্য | ১০০০ টাকা (GEN ও OBC) ৫০০ টাকা (SC ও ST) |
| প্রয়োজনীয় ডক্যুমেন্ট | ফটোগ্রাফ ও স্বাক্ষর |
কিভাবে CTET পরীক্ষার জন্যে আবেদন করবো?
এই পরীক্ষার জন্যে কেবল অনলাইন আবেদন করা যাবে। CTET Exam এর জন্যে আপনাকে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে ‘Apply Now’ এর ওখানে ক্লিক করতে হবে। এরপর নতুন প্রার্থী অর্থাৎ প্রথমবার CTET আবেদনকারী হলে তাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন এর পর ফর্ম ফিলাপ এবং টাকা পেমেন্ট করে দিলেই আবেদন করা হয়ে যাবে।
রেজিস্ট্রেশন আগে থেকে করা থাকলে এপ্লিকেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিয়ে ফর্ম ফিলাপ করতে হবে। আর রেজিস্ট্রেশন না করা থাকলে নিজের নাম, বাবা মা এর নাম, ঠিকানা, জন্ম তারিখ ইত্যাদি দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এপ্লিকেশন নম্বর কিংবা পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকলে ফরগেট করে সেটি ফায়ার পাওয়া সম্ভব।
CTET এর জন্যে কত টাকা লাগবে এবং পেমেন্ট কিভাবে করবো?
আগামী CTET Exam এর জন্যে GEN ও OBC প্রার্থীদের ১০০০ টাকা একটি পেপারের জন্যে এবং ১২০০ টাকা দুটি পেপার এর জন্যে লাগবে। অন্যদিকে SC ও ST প্রার্থীদের জন্যে কেবল ৫০০ টাকা একটি পেপার ও ৬০০ টাকা দুটি পেপার এর জন্যে দিলেই হবে। এছাড়াও কিছু বেশি টাকা লাগতে পারে GST বাবদ। আপনারা পেমেন্ট ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড কিংবা ইন্টারনেট ব্যাঙ্কিং এর মাধ্যমে করতে পারবেন।
নমস্কার, প্রিয় পাঠকগণ। আমার নাম শুভম বিশ্বাস। আমি গত ৫-৬ বছর ধরে ব্লগিং করছি। এই ব্লগটা শুরু করেছি বাংলায় ক্রিকেট খবর এবং আইপিএল নিয়ে লেখার জন্য। ক্রিকেট আমার ছোটবেলা থেকেই একটা ভালোলাগার জায়গা তাই সেই ভালো লাগাকে কাজে লাগিয়ে এই নতুন উদ্যোগ।