SIP Meaning in Bengali: এসআইপি কি? অনলাইনে SIP কিভাবে শুরু করা যায়?

SIP Meaning in Bengali: নমস্কার বন্ধুরা। আমাদের সবার সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে বিনিয়োগ বা সঞ্চয় করা দরকার। এসআইপি (SIP) হলো মিউচুয়াল ফান্ড এর একটি ইনভেস্টমেন্ট পদ্ধতি যার সাহায্যে আমরা নিয়মিত সময় পরপর বিনিয়োগ করতে পারি। আমাদের আজকের আলোচনা বিষয়বস্তু SIP বলতে কি বোঝায় এবং কিভাবে অনলাইনে SIP শুরু করা যায়।

ভারতবর্ষে ইদানিং কালে বিশেষ করে ২০২০র পর থেকে ইনভেস্টমেন্ট, স্টক মার্কেট, SIP এই জিনিস গুলোর চাহিদা বেড়েছে। মানুষ আরও বেশি করে বিনিয়োগ এর মাধ্যম এর ব্যাপারে জানতে চাইছে যাতে বেশি আর ভালো রিটার্ন পাওয়া যায়। যেটি সত্যি খুব ভালো ব্যাপার। কিন্তু বেশি রিটার্ন এর লোভ করতে গিয়ে অনেক সময় ঝুঁকিসম্পন্ন স্কিম বা পথ অবলম্বন করতে গিয়ে অনেকেই নিজের অর্জন করা অর্থ খুইয়ে ফেলে। তাই এদিক টা খেয়াল রেখে, ভালো ভাবে বিবেচনা করে, নিজের বুদ্ধি কাজে লাগিয়ে নিবেশ করা সব সময় ভালো। তাতে সেটা ফিক্সড ডিপোজিট হোক, SIP হোক কিংবা স্টক মার্কেট।

আরও পড়ুন: শেয়ার বাজার কী?

(SIP) এসআইপি বলতে কি বোঝায়?

এসআইপি (SIP) এর পুরো কথা হলো সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এটি মিউচুয়াল ফান্ড এর একটি বিনিয়োগ এর মাধ্যম। এসআইপি এর সাহায্যে আমরা একটি নির্দিষ্ট পরিমান টাকা নির্দিষ্ট দিনে বিনিয়োগ করতে পারি এবং কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ এর ফলে লাভ অর্জন করতে পারি।

এককালীন ইনভেস্টমেন্ট (One-Time SIP) ছাড়াও কিছু প্রকারের SIP খুব বেশি জনপ্রিয় যেমন Monthly SIP, ত্রৈমাসিক এসআইপি, অর্ধ-বার্ষিক এসআইপি ইত্যাদি। বিভিন্ন কোম্পানির মিউচুয়াল ফান্ড স্কিম রয়েছে। আপনি আপনার পছন্দ মতন মিউচুয়াল ফান্ডে সর্বনিম্ন ৫০০ টাকা দিয়ে মাসিক এসআইপি শুরু করতে পারেন।

আরও পড়ুন: লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস চেক

SIP এর সুবিধা

  • SIP এর ফলে আমাদের নিয়মিত বিনিয়োগ এর অভ্যেস গড়ে ওঠে।
  • আমরা অল্প অল্প করে টাকা জমিয়ে বড় মূলধন জড়ো করতে পারি।
  • নির্দিষ্ট সময় অন্তর আমাদের ব্যাঙ্ক থেকে অটোমেটিক টাকা কেটে নেওয়া হয়।
  • যখন ইচ্ছা SIP এমাউন্ট বাড়ানো, কমানো, তারিখ বদলানো কিংবা SIP বন্ধ করতে পারি।
  • ডিভার্সিফিকেশন অর্থাৎ আমাদের টাকা অনেক কোম্পানির স্টক এ ইনভেস্ট করা হয়।
  • লং টার্ম ইনভেস্টমেন্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ এর সুবিধা পাওয়া যায়।
  • বিশেষ ব্যক্তি দ্বারা ফান্ড ম্যানেজ করা হয়। ফলে ঝুঁকি তুলনামূলক অনেক কম থাকে।

আরও পড়ুন: পিএম কিষান স্ট্যাটাস চেক

মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে জেনে রাখুন

আমরা যখন প্রথম কারোর মুখে SIP, মিউচুয়াল ফান্ড ইত্যাদির ব্যাপারে শুনি তখন আমরা খুব উৎসাহিত হয়ে উঠি। আমরা ভাবি ওদের মতন একটু একটু করে টাকা জমিয়ে আমরাও কিছু সময় পর বড়োলোক হয়ে যাবো। কিন্তু আসলে এরকমটা হয় না। কারণ এখানে আরো একটা কনসেপ্ট কাজ করে সেটি হলো চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট।

আপনি যদি আজ ৫০০০ টাকার SIP শুরু করেন আর ১০ বছর SIP চালু রাখেন। তারপর যদি আপনার বন্ধু যে ১০ বছর আগে থেকে ৫০০ টাকার SIP চালু করে চালিয়ে যাচ্ছে তার সাথে তুলনা করেন তাহলে সেটা হয়তো ভুল হবে। কারণ সে অনেকদিন ধরে ইনভেস্ট করার ফলে অনেক বেশি টাকা জমিয়ে ফেলেছে।

SIP শুরু করার ক্ষেত্রে যেটা মনে রাখতে হয় সেটা হলো আপনি যত অল্প বয়সে শুরু করবেন আর যত বেশি সময় পর্যন্ত চালিয়ে যাবেন আপনার জন্য ততই ভালো। এছাড়াও যখন মার্কেট এর অবস্থা খারাপ থাকবে তখন ইনভেস্ট করা উচিৎ, ভয়ে উইথড্র করা একেবারেই ভুল।

সময়ের সাথে আমাদের সবার ইনকাম বৃদ্ধি পাই তাই আমাদের SIP এমাউন্ট ও বাড়াতে থাকতে হবে। এবং সর্বোপরি আমাদের SIP এমন একটি ফান্ড এ করতে হবে বা এমন কিছু ফান্ড এ করতে হবে যেখানে অনেক ভালো স্টক রয়েছে, যার পূর্বের রেকর্ড ভালো এবং একটি ভালো কোম্পানি দ্বারা পরিচালিত।

আর একটি বিষয় আপনি যদি আপনার টার্গেট ঠিক করে নিবেশ করেন তাহলে আপনার পক্ষে অনেক সুবিধা। ৫ বছরের মধ্যে মেয়ের বিয়ে দিতে চাইলে হয়তো SIP ঠিক নয়। কিন্তু ১৫ বছর পর মেয়ে বা ছেলের পড়াশোনার টাকা জমানোর জন্য SIP খুব ভালো বিনিয়োগের মাধ্যম।

আপনার যদি রিস্ক নেবার থাকে আপনি তাহলে স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড বা মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড তে ইনভেস্ট করতে পারেন। নইলে কম রিস্ক কিন্তু ঠিকঠাক রিটার্ন পাবার জন্যে লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড যথেষ্ট ভালো।

এসআইপি ক্যালকুলেটর (SIP Calculator)

আমরা কত টাকা রাখলে ভবিষ্যতে কত টাকা পেতে পারি এইসব জানার জন্যে বাজারে অনেক এসআইপি ক্যালকুলেটর রয়েছে। আপনি সেখানে সমস্ত ডিটেলস যেমন আপনি মাসিক কত টাকা রাখবেন, কত সুদ আশা করছেন এবং কত বছরের জন্য রাখবেন টাইপ করে দেখতে পারেন ওই নির্দিষ্ট বছর পর আপনার দ্বারা কত টাকা জমানো হবে এবং আপনি কত বেশি টাকা পাবেন।

এসআইপি ক্যালকুলেটর (SIP Calculator)

এসআইপি ক্যালকুলেটর এর রেজাল্ট দেখে আপনি হতবাক হবেন কারণ এটাই হলো কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ এর জাদু। আপনি যত বেশি টাকা জমাবেন, সুদ হতো বেশি পাওয়া যাবে আর সময় যত বেশি হবে আপনার সম্পদ তত বেশি অর্জিত হবে। নীচে একটি উদহারণ দেওয়া হলো। এখানে আমি মাসিক তিন হাজার টাকা, ১২% সুদে ২০ বছরের জন্যে ইনভেস্ট করার উদহারণ দিয়ে রাখলাম।

FAQs: SIP Meaning in Bengali

1. SIP এর পুরো কথা কী?

SIP এর পুরো কথা হলো Systematic Investment Plan.

2. সর্বনিম্ন কত টাকা দিয়ে SIP শুরু করা যায়?

সর্বনিম্ন ১০০ টাকা দিয়ে তবে কিছু কিছু মিউচুয়াল ফান্ড হাউস সর্বনিম্ন ১০ টাকা থেকে SIP শুরু করতে দেয়।

3. FD করার তুলনায় SIP করা কি ভালো?

FD তে আমরা ফিক্সড রিটার্ন পায়। তাই যদি কেও ঝুঁকি একেবারেই নিতে চাইনা তাহলে অবশই FD ভালো। কিন্তু আমার ধারণা কেও যদি লম্বা সময় অর্থাৎ ৫ বছর এর বেশি সময়ের জন্য টাকা জমাতে থাকে তবে অবশই SIP বা মিউচুয়াল ফান্ড ভালো। অবশ্যই আমাদের একটি ভালো ফান্ডে বিনিয়োগ করতে হবে।

4. আমরা কি SIP এর টাকা যেকোনো সময় তুলে নিতে পারি?

হ্যাঁ, আপনি যেকোনো সময় SIP এর টাকা তুলে নিতে পারবেন।

Leave a Comment