নববিবাহিত দম্পতিদের জন্য বিশেষ সুখবর। বিয়ে করলেই পেতে পারেন লক্ষ্য লক্ষ্য টাকা। এটি সম্পূর্ণ একটি সরকারি অনুদান। কারা পাবেন কিভাবে পাবেন এবং কত টাকা পাবেন চলুন দেখে নেওয়া যাক।
কেন্দ্রীয় সরকারের আন্তঃবর্ণ বিবাহ প্রকল্প (Inter Caste Marriage Scheme of Central Government in Bengali)
ইন্টার কাস্ট ম্যারেজ স্কিম বা ডক্টর আম্বেদকর স্কিম হল কেন্দ্র সরকারের এমন একটি প্রচেষ্টা যার মাধ্যমে সামাজিক ভেদাভেদকে অগ্রাহ্য করে বিবাহবন্ধনে আবদ্ধ দম্পতিকে কিছু নির্দিষ্ট শর্তাবলীর অধীনে আর্থিকভাবে সহায়তা বা অনুদান দেওয়া হয়ে থাকে। ভারতবর্ষে জাত পাতের ভেদাভেদ প্রাচীনকাল থেকে চলে আসছে আর সেই ভেদাভেদকে দূর করতে বিবাহ বন্ধন হলো সবচেয়ে বড় বন্ধন। বিবাহ বন্ধনের মাধ্যমে সামাজিক ভেদাভেদকে দুর করতে এবং সমাজের উচ্চ এবং নিম্ন শ্রেণীর মধ্যে মেলবন্ধনকে আরো উৎসাহিত করার জন্য কেন্দ্র সরকার ডক্টর আম্বেদকর প্রকল্পের বাস্তব রূপায়ণ করেন।
Also Read: ফুড সাব ইন্সপেক্টর সিলেবাস
এই প্রকল্পের নাম ড আম্বেদকর স্কিম কেন?
আমরা সকলেই জানি ডঃ বি আর আম্বেদকর ভারতীয় সংবিধানের নির্মাতা এবং তিনি প্রথম সমাজের উচ্চ শ্রেণীর নিম্ন শ্রেণীর যে ভেদাভেদ তার বিরুদ্ধে আওয়াজ ওঠান। তিনি সমাজের নিম্ন শ্রেণীর মানুষের জন্য অনেক লড়াইও করেছেন। এই সমস্ত কারণেই ভারত সরকার ডঃ বি আর আম্বেদকরকে সম্মান জানিয়ে এই প্রকল্পের নাম রাখেন ডঃ আম্বেদকর স্কিম ফর সোশ্যাল ইন্টিগ্রেশন থ্রু ইন্টারকাস্ট ম্যারেজ।
কেন্দ্রীয় সরকারের আন্তঃবর্ণ প্রকল্প কারা আবেদন করতে পারবেন?
১। এই প্রকল্পের অধীনে আবেদনকারীকে দম্পতির একজন কে দলিত (SC) এবং একজন কে সাধারন (General Caste) শ্রেণীর হতে হবে। স্বামী এবং স্ত্রী কোনওভাবেই একই বর্ণের হবেন না।
২। এছাড়াও বিয়ে হতে হবে ১৯৫৫ সালের হিন্দু বিবাহ আইন অনুযায়ী।
৩। এটি আবেদনকারীর প্রথম বিয়ে হতে হবে। দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে না।
৪। দম্পতির আয় বাৎসরিক ৫ লক্ষ টাকার থেকে কম হতে হবে।
৫। বিবাহের এক বছরের মধ্যে এই প্রকল্পের জন্য আবেদন করতে হবে। এক বছরের বেশি হলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না।
৬। পাশাপাশি এই প্রকল্পের সুবিধা নেওয়ার সময় দেখা হয়, আবেদনকারী কেন্দ্রীয় কিংবা রাজ্য সরকারের অন্য কোনও প্রকল্পের সুবিধা নিচ্ছেন কিনা। কেউ যদি অন্য কোনও প্রকল্পের সুবিধা নেন, তাহলে সেই প্রকল্পের পাওয়া টাকার সুবিধা এই প্রকল্পের থেকে বাদ দেওয়া হয়। উদাহরণ স্বরূপ কেউ যদি অন্য কোনও প্রকল্পে ২৫ হাজার টাকার সুবিধা পান, তাহলে সরকার এই প্রকল্প থেকে ২৫ হাজার টাকা কেটে ২ লক্ষ ২৫ হাজার টাকা দেবে।
কত টাকা পাওয়া যাবে?
ডক্টর আম্বেদকর স্কিম এর মাধ্যমে মোট 2.5 লাখ টাকা পাওয়া যায়। কিন্তু, এই টাকা একেবারে আপনার অ্যাকাউন্টে জমা করা হয় না। আবেদন জমার পরে তা পরীক্ষা করে দেখা হয় এবং আপনি এই স্কিমের জন্য উপযুক্ত হলে সঙ্গে সঙ্গে আপনার যুগ্ম অ্যাকাউন্টে ১.৫ লক্ষ টাকা দেওয়া হয়। আর বাকি ১ লক্ষ টাকা তিন বছরের জন্য ফিক্সড ডিপোজিট হিসেবে দেওয়া হয়। তিন বছর পরে এই ১ লাখ টাকা সুদ সহ আপনার একাউন্টে চলে আসে।
Also Read: Lakshmir Bhandar Status Check
কেন্দ্রীয় সরকারের আন্তঃবর্ণ প্রকল্প এর জন্য কিভাবে আবেদন করবেন?
ডক্টর আম্বেদকর স্কিমের জন্য অফলাইনে আবেদন করতে হয়। তার জন্য একটি ফর্ম লাগবে এবং সেটি আপনি নিকটবর্তী সাইবার ক্যাফে বা প্রদত্ত পিডিএফ থেকে পেয়ে যাবেন। ফ্রন্টে সমস্ত ডিটেলস দিয়ে পূর্ণ করতে হবে এবং প্রয়োজনীয় নথিপত্র অ্যাটাচ করতে হবে। ফর্মের সঙ্গে যে নথিপত্র গুলো দেবেন সেগুলো সেলফ অ্যাটেস্টেড করতে হবে।
পি ডি এফ লিঙ্ক/ PDF link:
সব শেষে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সহ পূর্ণ করা ফর্মটি আপনার নিকটবর্তী ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্টের আধিকারিক এর হাতে জমা দেবেন।
ডক্টর আম্বেদকর স্কিমে আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র
১। আবেদনকারী দম্পতির উভয়ের কাস্ট সার্টিফিকেট/ Caste certificate
২। আবেদনকারী দম্পতির বিবাহের প্রমাণপত্র/ Marriage certificate
৩। আবেদনকারী দম্পতির প্রথম বিবাহের প্রমাণপত্র/ Affidavit of 1st marriage
৪। আবেদনকারী দম্পতির আয়ের প্রমাণপত্র ( ইনকাম সার্টিফিকেট)/ Income certificate
৫। আবেদনকারী দম্পতির যুগ্ম ব্যাংক একাউন্ট এর প্রতিলিপি/ Joint account details
৬। একটি রেকমেন্ডেশন লেটার, যেটা আপনাকে কালেক্ট করতে হবে আপনার জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিস্ট্রিক্ট কালেক্টর বা ডেপুটি ম্যাজিস্ট্রেট এর কাছ থেকে।
Also Read: PM Kisan Village Dashboard দেখার সহজ পদ্ধতি
কেন্দ্রীয় সরকারের আন্তঃবর্ণ প্রকল্প কখন আবেদন করবেন?
ডক্টর আম্বেদকর স্কিমের জন্য আপনি বছরের যে কোন সময় আবেদন করতে পারেন। তবে অবশ্যই আপনার বিবাহের এক বছরের মধ্যেই এই প্রকল্পের জন্য আবেদন করতে হবে। কোনভাবে এক বছরের বেশি হয়ে গেলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না।
প্রকল্পের উদ্দেশ্যঃ
ডঃ আম্বেদকর প্রকল্পের উদ্দেশ্য সামাজিক ভেদাভেদকে দূরে রেখে বিবাহের মতো বড় একটা মেলবন্ধনে যারা আবদ্ধ হয়েছেন তাদেরকে উৎসাহিত করা।
বিভিন্ন প্রস্তাবলি/ FAQ: Inter Caste Marriage Scheme
1. এই প্রকল্পে আবেদনের জন্য আই এর সর্বোচ্চ সীমা কত?
আগে বলা হয়েছে স্বামী স্ত্রী উভয়ে মিলে বাৎসরিক আয় ৫ লক্ষের কম হতে হবে ডক্টর আম্বেদকর স্কিমের সুবিধা পাওয়ার জন্য।
2. এই প্রকল্পে আবেদন করার জন্য কোন সময়সীমা আছে কি?
ডক্টর আম্বেদকর স্কিমের আওতায় আসতে গেলে বিবাহিত দম্পতিকে বিবাহের এক বছরের মধ্যে আবেদন করতে হবে।
3. এই প্রকল্পের জন্য বয়সের কোন ঊর্ধ্বসীমা আছে কি?
এই প্রকল্পের জন্য বয়সের কোন ঊর্ধ্বসীমা নেই তবে বিবাহিত দম্পতিকে অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে। অর্থাৎ স্ত্রীর বয়স ১৮ কিংবা তার বেশি এবং স্বামীর বয়স ২১ কিংবা তার বেশি হতে হবে।
4. কেন্দ্র সরকারেরের এই স্কিমে আবেদন করলে রাজ্য সরকারের স্কিমে আবেদন করা যাবে কি?
আপনি অন্য কোনও প্রকল্পের সুবিধা গ্রহণ করলে তা সে রাজ্য সরকার বা কেন্দ্র সরকার যাই হোক না কেন, তাহলে সেই প্রকল্পের পাওয়া টাকার সুবিধা এই প্রকল্পের থেকে বাদ দেওয়া হয়। উদাহরণ স্বরূপ কেউ যদি অন্য কোনও প্রকল্পে ২৫ হাজার টাকার সুবিধা পান, তাহলে সরকার এই প্রকল্প থেকে ২৫ হাজার টাকা কেটে ২ লক্ষ ২৫ হাজার টাকা দেবে।
নমস্কার, প্রিয় পাঠকগণ। আমার নাম শুভম বিশ্বাস। আমি গত ৫-৬ বছর ধরে ব্লগিং করছি। এই ব্লগটা শুরু করেছি বাংলায় ক্রিকেট খবর এবং আইপিএল নিয়ে লেখার জন্য। ক্রিকেট আমার ছোটবেলা থেকেই একটা ভালোলাগার জায়গা তাই সেই ভালো লাগাকে কাজে লাগিয়ে এই নতুন উদ্যোগ।