Best Books For Primary TET 2025: প্রাইমারি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য সেরা বই

নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আপনারা এই আর্টিকেল পড়ছেন মানে ধরেই নেওয়া যাই যে আপনারা প্রাইমারি টেট দিতে চান। আজ এই পোস্টে আমি আপনাদের বলবো Best Books For Primary TET 2025, যেগুলো আমি নিজেও প্রতিদিন পড়ি। আপনাদের বলে রাখা ভালো আমিও আপনাদের মতন একজন প্রতিযোগী যে অন্তত একটা সরকারি চাকরি পেয়ে বাবা মা কে খুশি করতে চাই।

আমার আজকের আলোচনা বিষয়বস্তু প্রাইমারি টেট পরীক্ষার বইপত্র ঠিকই। কিন্তু আমি এতটুকু বাড়িয়ে বলার চেষ্টা করবো না। অর্থাৎ আমি বলতে চাইছি এই আর্টিকেল থেকে আপনারা হয়তো বুঝতে পারবেন যে অনেক বই অনেক অন্যান্য শিক্ষকরাও বলেছেন কিনতে। এটা ঠিক, কিন্তু আমি হুবহু কারোর কপি করছি না। বই তো আর আলাদা বা ইউনিক কিছু হবে না। তবে আমি নিজে গত কয়েক মাস ধরে পরে যেটুকু ধারণা পেয়েছি সেটাই আপনাদের বলবো। অর্থাৎ যে বই গুলো পরে আমার মনে হচ্ছে যে আমি প্রাইমারি চাকরির পরীক্ষাতে পাস্ করতে পারবো, আমি শুধু সেগুলোই উল্লেখ করবো।

আর একটা বিষয় জানিয়ে রাখা ভালো। আপনারা সবটাই জানেন। এখন আর সেদিন নেই যখন শুধু মাত্র WBTET কেই পাখির চোখ করে রেখে আমরা কেরিয়ার গড়তে পারতাম। এখন আমাদের কম সময়ে একটা চাকরি পেতে গেলে পশ্চিমবঙ্গ ছাড়াও বাইরের রাজ্যের TET এবং CTET দিতে হবে। বলার বিষয় এটাই যেহেতু আজকাল প্রায় সমস্ত রাজ্যের সিলেবাস CTET কেই অনুসরণ করে বানানো, তাই নিচের উল্লিখিত বই গুলি সমস্ত প্রাইমারি টেট পরীক্ষার জন্যই প্রযোজ্য।

Primary TET Exam Syllabus

প্রাইমারি টেট পরীক্ষা সাধারণত দুটি পেপার এ হয়। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষক হতে চাইলে পেপার ওয়ান এর পরীক্ষা দিলেই হবে। অন্যদিকে যারা পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষক হতে চাই (যা আপার প্রাইমারি নামেও পরিচিত) তাদের পেপার টু এর পরীক্ষাটাও পেপার ওয়ান এর সাথে দিতে হবে।

প্রাইমারি টেট তাতে সেটা CTET হোক কিংবা রাজ্যের TET, সিলেবাস কিন্তু সেই একই। প্রথম পেপার এর পরীক্ষার জন্য থাকবে মোট পাঁচটি বিষয় যা হলো-

  • শিশু বিকাশ এবং শিক্ষাবিদ্যা (Child Development and Pedagogy)
  • প্রথম ভাষা (Language I)
  • ইংরাজি (English)
  • গণিত (Mathematics)
  • পরিবেশবিদ্যা (Environmental Studies)

এবং একই ভাবে প্রাইমারি টেট পরীক্ষার দ্বিতীয় পেপার এর জন্য থাকবে পাঁচটি বিষয় যেখানে চারটি বিষয় পেপার ওয়ান এর মতন। কিন্তু বাকি একটি বিষয় এর ক্ষেত্রে যে যার মতন ইচ্ছে কেও গণিত এবং সায়েন্স নেবে তো অন্যদিকে কেও SST (সোশ্যাল স্টাডিস / সোশ্যাল সায়েন্স) নেবে।

  • শিশু বিকাশ এবং শিক্ষাবিদ্যা (Child Development and Pedagogy)
  • প্রথম ভাষা (Language I)
  • ইংরাজি (English)
  • গণিত এবং বিজ্ঞান অথবা, সোশ্যাল স্টাডিস / সোশ্যাল সাইন্স

মনে রাখতে হবে প্রাইমারি টেট পরীক্ষার প্রতি বিষয় এর জন্যে থাকবে ৩০ টি করে প্রশ্ন ১ নম্বর এর। ১৫ টি প্রশ্ন থাকবে বিষয়ভিত্তিক পেডাগগি এবং বাকি ১৫ টি বিষয় নির্ভর যেমন গণিত এর সমাধান, ইংলিশ কম্প্রিহেনশন বা গ্রামার ইত্যাদি। এই পরীক্ষাতে কোনো নেগেটিভ মার্কিং নেই, অর্থাৎ উত্তর ভুল হলেও নম্বর কাটা যাবে না।

১৫০ নম্বর এর পরীক্ষার মধ্যে জেনারেল ক্যাটেগরির ছাত্রছাত্রীরা ৯০ নম্বর পেলেই পাস্ করে যাবে। তারপর হবে ইন্টারভিউ। আর একটি বিষয় বলে রাখা ভালো, চাকরি পাবার জন্যে ৯০ নম্বর যথেষ্ট নয়, লক্ষ্য রাখতে হবে যাতে ১৩০ এর বেশি পাওয়া যাই।

আরও পড়ুন: মিসলেনিয়াস পরীক্ষার সিলেবাস

Best Books For Primary TET (WBTET & CTET)

যেমনটা আমি ওপরে উল্লেখ করলাম প্রাইমারি টেট পরীক্ষাতে মূলত দুটি পেপার। পেপার ওয়ান এর পরীক্ষা সকলকেই দিতে হবে। এবং এক্ষেত্রে DElEd থাকা বাধ্যতামূলক। অন্যদিকে পেপার টু এর পরীক্ষা দিতে চাইলে তাদের Bed কোর্স করে রাখতে হবে।

আমরা বাঙালি তাই খুব স্বাভাবিক ভাবেই আমরা প্রাইমারি টেট পরীক্ষার প্রথম পেপার হিসেবে বাংলা ভাষাটিকেই বেছে নেবো। এবং দ্বিতীয় ভাষা থাকবে ইংরাজি। বাকি রইলো পরিবেশ, গণিত এবং CDP. মনে রাখার বিষয় প্রতি বিষয় এর ৩০টি প্রশ্নের মধ্যে ১৫টি থাকবে ওই বিষয়ভিত্তিক পেডাগগি। অর্থাৎ CDP এবং বিষয়ভিত্তিক পেডাগগি মিলিয়ে থাকবে ৩০+১৫+১৫+১৫+১৫ = ৯০ নম্বর। তাই শুধু গণিত এর সমাধান আর ইংরেজি বাংলা গ্রামার এ পারদর্শী হলেই চলবে না। পেডাগগি কে মন দিয়ে পড়তে হবে। সেইজন্য এখন থেকে বই কিনে ধীরে ধীরে নিজের দুর্বলতা কাটিয়ে ওঠা বুদ্ধিমানের কাজ।

এই আর্টিকেল এর শুরুতেই আমি বলেছি যে আমিও একজন TET এর পরীক্ষার্থী। আমি নিজের পড়াশোনার জন্য প্রথমেই মোটামোটা বই গুলো দিয়ে শুরু করেছিলাম। কিন্তু পরে বুঝতে পারি প্রাইমারি টেট এর পরীক্ষার জন্য এতো বেশি না পড়লেও চলবে। অল্প কিন্তু স্মার্টওয়ার্ক করেও ভালো নম্বর তোলা যাই। তবে হ্যাঁ কেও খুব বেশি ভালো ভাবে গভীরে পড়তে চাইলে অবশ্যই তার জুড়ি মেলা ভার।

আরও পড়ুন: ডব্লুবিসিএস অফিসার কিভাবে হওয়া যায়

1. Bengali Books For Primary TET

বাংলা এমন একটি বিষয় যেটি আমরা মনে করি যে এতো না পড়লেও পরীক্ষায় ঠিক উত্তর করে আসবো। কিন্তু এই ধারণা খুব খারাপ অভিজ্ঞতার সাক্ষী করবে। কারণ চাকরির পরীক্ষা কিন্তু স্কুল এর পরীক্ষা নয়। এখানে প্রশ্ন আসবে একটু ঘুরিয়ে। পরীক্ষার হলে যেটা উত্তর মনে হবে, উত্তর হবে ঠিক তার উল্টো। তাই প্রাকটিস করতে হবে বেশি এবং ধরে ধরে বই পড়তে হবে।

বাংলা বিষয়টির জন্য খুব ভালো বই আমি খুঁজে পেলেও আমার মনের মতন বই এখনো পাইনি। আমি চেষ্টা করি সব বিষয় এর একটি করে চ্যাপ্টার পরে নিয়ে বিভিন্ন বই, ইউটিউব এবং অনলাইন থেকে নিজের হাতে লিখে নোটস বানাতে।

বাংলা বিষয়টির জন্য আমি এই বই গুলি ব্যবহার করি।

  • প্রথম ভাষা বাংলা – সুবিমল মিশ্র
  • উচ্চতর বাংলা ব্যাকরণ – শ্রীবামনদেব চক্রবর্তী

আরও পড়ুন: SSC CGL Syllabus in Bengali

2. English Books For Primary TET

বাংলা বাদ দিয়ে বাকি বিষয়গুলি সমস্ত রাজ্যের TET এবং CTET-এও রয়েছে ফলে বই এর সংখ্যা অনেক। যার জন্য একটা বা দুটো ভালো বই খুঁজে বের করা খুব কঠিন কাজ না। আমার কাছে প্রাইমারি টেট এর ইংরাজি বিষয় এর জন্য বেশ কিছু বই আছে। আমি কখনই বলবো না সেই সব বই তোমরা কিনে নাও। একদমই উচিত না সেটা। তবে যে বইগুলি পড়ে আমার কাজে দিচ্ছে সেগুলি আপনাদের বলছি, আপনারা পারলে অবশ্যই কিনেন।

বলে রাখি, প্রাইমারি টেট পরীক্ষার গণিত, ইংরাজি, পরিবেশ, CDP এমনকি SST এর জন্যেও McGrawHill এর বই গুলোর বিকল্প নেই। ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে এই বই গুলি পরে কনসেপ্ট ক্লিয়ার করা অনেকটা সহজ এবং প্রাইমারি চাকরি তে ৯৫% কমন পাওয়া যাবে।

আর হ্যাঁ, এই বই গুলি ইংরাজি ভাষায়। যা আমাদের বাঙালিদের পক্ষে বুঝতে একটু অসুবিধে। তবে আপনারা যদি একটু একটু ইংরেজি পড়তে পারেন তবে আগে দু চারবার পড়ে নিয়ে নিজের মতন বাংলা তে নোটস বানিয়ে নিয়েন। তাতে রিভিশন এর সময় সুবিধে হবে।

ইংরাজি বিষয়টির জন্য আমি এই বই গুলি ব্যবহার করি।

  • English Language & Pedagogy (McGrawHill)

3. Mathematics Books For Primary TET

গণিত আমার প্রিয় বিষয়। তবে ক্লাস ৯ পর্যন্ত এমনকি ক্লাস ১০ এর টেস্ট পরীক্ষা পর্যন্ত এরকম ছিল না। ধীরে ধীরে কিছু ভালো শিক্ষক এর সাহায্যে এবং প্রাকটিস এর দৌলতে গণিত আমার প্রিয় বিষয়ে রূপান্তরিত হয়েছে। যার ফলে ক্লাস ১১ এবং ক্লাস ১২ এ গণিত এর ভালোবাসা কে সঙ্গে নিয়ে আমি গণিত এ স্নাতক করি। এইগুলি বলার কারণ সব ছাত্রছাত্রীর একটি প্রিয় বিষয় থাকে যে বিষয়ে তাদের ১০০% উত্তর ঠিক না হলেও প্রশ্ন দেখে ভয় আসে না। আমার ক্ষেত্রে সেরকম বিষয় হলো গণিত।

যেহেতু গণিত এর প্রতি এই ভালোবাসা আমার এসেছে ক্লাস ১০ এর একদম শেষ সময় থেকে ফলে তার আগের চ্যাপ্টার গুলোর যেমন সময় ও দূরত্ব, সময় ও কাজ, অনুপাত-সমানুপাত ইত্যাদি আমার খুব একটা কনসেপ্ট ক্লিয়ার নেই। তাই আমি গণিত এর জন্য দুটি বই পড়ি। এই বই দুটি একটি ইংরাজি ভাষায় এবং ওপর একটি বাংলাতে। দুটি নেবার দরকার নেই। বাংলা ভাষার বইটি যথেষ্ট। তবে কেও চাইলে অন্য বইটি নিতে পারেন, তাতে তার সুবিধে হবে নিশ্চই।

গণিত বিষয়টির জন্য আমি এই বই গুলি ব্যবহার করি।

  • Primary TET গণিত – প্রণয় পান্ডে
  • Mathematics and Pedagogy (McGrawHill)

4. Child Development & Pedagogy Books For Primary TET

CDP বা Child Development and Pedagogy (শিশু বিকাশ এবং শিক্ষাবিদ্যা) এমন একটি বিষয় যা আমার ব্যক্তিগত ভাবে খুব বিরক্তিকর লাগে। কিন্তু এই বিষয়টি প্রাইমারি টেট পরীক্ষার প্রাণ। এটি ভালোভাবে না পড়লে ৯০ নম্বর এর উত্তর করতে পারা যাবে না। শুধু CDP বিষয় থেকে আসবে ৩০ নম্বর এবং বাকি বিষয় গুলির পেডাগগি আসবে ১৫ নম্বর করে। অর্থাৎ সব মিলিয়ে মোট ৯০ নম্বর।

যেহেতু এই CDP বিষয়ে আমি ভীষণ কাঁচা তাই পড়া শুরু করেছিলাম বাংলা ভাষার একটা বই দিয়ে। তবে সেই বইটি এতো মোটা যে দেখে আরো পড়তে ইচ্ছে হতো না। যদিও বইটি ভীষণ ভালো এবং প্রাইমারি টেট এর অনেক পরীক্ষার্থীর কাছে এটি রয়েছে। কিন্তু আমার ক্ষেত্রে McGrawHill এর বইগুলি একটু বেশি সহজপ্রদ লেগেছে। তাই CDP বিষয়টির জন্য আমি মোট দুটি বই রেখেছি।

CDP বিষয়টির জন্য আমি এই বই গুলি ব্যবহার করি।

  • Child Development and Pedagogy (McGrawHill)
  • শিশু মনস্তত্ব ও শিক্ষাবিজ্ঞান – ডঃ দেবাশিস পাল

5. Environmental Studies Books For Primary TET

২০১৪ এর পশ্চিমবঙ্গ প্রাইমারি তে পরিবেশ এতো সহজ এসেছিলো যে সবাই ধরেই বসেছিল চাকরি পাকা। এমনি ২০২২ এর পশ্চিমবঙ্গ টেট এও। কিন্তু এখন আর সেরকম হবে না। এখন বাকি বিষয় এর মতন পরিবেশ এর ক্ষেত্রেও আমাদের পেডাগগি পড়তে হবে।

এই বিষয়টির পড়াশোনা শুরু করার আগে আমি অনেক ঘেটেছি। অনেক খুঁজে দেখার পর প্রায় সবাই বলছিলো পরিবেশ মানেই ডঃ অনীশ চট্টোপাধ্যায় স্যার এর লেখা বই। আমিও কিনে ফেললাম। কিন্তু সেখানে পেডাগগি টা নেই। আর বইটি খুবই ভালো ঠিকই কিন্তু শুধুমাত্র প্রাইমারি টেট পরীক্ষা কে মাথায় রেখে লেখা হয়নি।

হ্যাঁ এটা নিশ্চিত ভাবে বলতে পারি ওই বইটি পড়লে পরিবেশ এর কনসেপ্ট ক্লিয়ার হবে এবং একটু ভালো ছাত্রছাত্রী হলেও সব উত্তর করে আসতে পারবে। বাকি রইলো আমি কি বই পড়ি। আচ্ছা, আমি পরিবেশ এর জন্য মোট দুটি বই রেখেছি যা নীচে উল্লেখ করলাম।

পরিবেশ বিষয়টির জন্য আমি এই বইগুলি ব্যবহার করি।

  • Environmental Studies and Pedagogy (McGrawHill)
  • পরিবেশ – ডঃ অনীশ চট্টোপাধ্যায়

উপসংহার (Best Books For Primary TET 2025)

বাকি রইলো SST বিষয় বা প্রাইমারি টেট পরীক্ষার দ্বিতীয় পেপার এর জন্য কোন বই গুলি পড়া উচিৎ। সত্যি কথা বলতে আমার শুধু DED করা রয়েছে। এবং আমি এখনো অবধি পেপার টু নিয়ে সেরকম কিছু দেখিনি। তবে SST বা পেপার টু এর বই বলতে আমি যেটুকু বুঝেছি McGrawHill এর বই গুলো একদম পরীক্ষাকে মাথায় রেখে বানানো এবং ওই বইগুলি পড়লে আর অন্য কিছু পড়ার প্ৰয়োজন পড়বে না। সঙ্গে প্রতি বিষয় এর জন্য PYQs অর্থাৎ বিগত বছরের প্রশ্ন দেওয়া রয়েছে। শুধু বই কেনার সময় নতুন প্রিন্ট এর দেখে নিয়ে কিনতে হবে যাতে সদ্য সমাপ্ত পরীক্ষার PYQs দেওয়া থাকে।

এই প্রসঙ্গে বলে রাখা ভালো আজকাল তো সবই ডিজিটাল। প্রাইমারি টেট এর পড়াশোনা করার জন্য অনেকের হয়তো সব বই কেনার সামর্থ্য থাকবে না। থাকলেও আপনারা কিছু ইউটিউব চ্যানেল অবশ্যই নজরে রাখবেন। যেমন Lets Learn (Himanshi Singh) এবং Sachin Academy. আপাতত আমিও কোনো পেইড কোর্স নি নাই, আপনাদেরও ও বলবো না নিতে।

ধন্যবাদ এই আর্টিকেল টি অর্থাৎ Best Books For Primary TET 2025 পোস্টটি পুরোটা পড়ার জন্য। ভালো থাকবেন।

Leave a Comment