IPL 2025 CSK VS RR: আইপিএলের ৬২তম ম্যাচটি ছিল চেন্নাই সুপার কিংস (CSK) বনাম রাজস্থান রয়্যালসের (RR) মধ্যে। ম্যাচটি দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে সন্ধ্যে ৭:৩০ থেকে শুরু হয়েছিল। দুই দলই ইতিমধ্যে প্লে-অফের দৌড় থেকে বাদ পড়েছে। সুতরাং তাদের কাছে শুধুমাত্র একটাই লক্ষ্য, বাকি ম্যাচগুলি জিতে এবারের আইপিএল থেকে সম্মানজনক বিদায় নেওয়া।
রাজস্থান রয়্যালসের হয়ে আজকের ম্যাচে অধিনায়কত্ব করেছেন সঞ্জু স্যামসং। যদিও বেশ কিছু ম্যাচে রাজস্থানের হয়ে রিয়ান পারাগকে অধিনায়কত্ব করতে দেখা যায়। টস জিতে রাজস্থান রয়্যালস প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। ম্যাচ শুরু হতে না হতেই, রাজস্থান রয়্যালসের বোলার যুধবীর সিং একই ওভারে দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেয়। যার ফলে চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারে ধীর গতির সাথে শুরু হয়।
যদি কিছু সময়ের ব্যবধানে ফের ২টি উইকেট হারিয়ে ফেলেন চেন্নাই সুপার কিংস (CSK), রবীচন্দন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজাকে ফিরে যেতে হয়। এরপর ডেওয়াল্ড ব্রেভিস ও চেন্নাইয়ের তরুণ ওপেনার আয়ুষ মাহাত্রে মিলে কিছুটি ধরে খেলেন। তারা দুজনে মিলে চেন্নাই সুপার কিংসের রানের দায়িত্ব নেন এবং ৬৩ রানের একটা সুন্দর পার্টনারশিপ গড়ে।
প্রথম ওভারের শুরু থেকেই রাজস্থান রয়্যালসের বোলাররা একটার পর একটা উইকেট তুলে নিচ্ছিলেন, কাজেই তাদের দাপটে শিবম দুবের মত প্লেয়ার, যার স্ট্রাইক রেট ২০০ এর উপরে থাকে, তিনিও আজ বুঝে শুনে শর্ট নির্বাচন করে খেললেন। শিবম দুবে আজ ৩২ বলে ৩৯ রানের একটা ইনিংস খেলে, যেখানে তিনি ২টি চার এবং ২টি ছক্কা মারেন।
এছাড়াও আয়ুষ মাহাত্রে ও ডেওয়াল্ড ব্রেভিস চেন্নাইয়ের হয়ে একটা ভালো রান করে গেছে, যার উপর ভর করে চেন্নাই সুপার কিংস (CSK) ২০ ওভারে ১৮৭ রান করে, ৮ উইকেট হারিয়ে। সুতরাং রাজস্থান রয়্যালসের জন্য ১৮৮ রানের টার্গেট ছিল। যা ছিল লড়াই করার মতো একটা রান।
চেন্নাইয়ের দেওয়া রানের টার্গেট সফলভাবে তারা করতে নামেন রাজস্থান রয়্যালসের দুই ওপেনার, একদিকে যশস্বী জয়সওয়াল ও অন্যদিকে বৈভব সূর্যবংশী। দুজনে মিলে রাজস্থান রয়্যালসকে একটা ভালো স্টার্ট করে দেন, পাওয়ার প্লেয়ের সৎ ব্যবহার করেন। যশস্বী জয়সওয়াল ১৯ বলে ৩৬ রানের একটা অনবদ্য ইনিংস খেলেন, যেখানে তিনি মোট ৭টি বাউন্ডারি মারেন, ৫টি চার ও ২টি ছয়। অপরদিকে বৈভব সূর্যবংশী হাফ সেঞ্চুরি করেন এবং তিনি ৪টি চার ও ৪টি ছক্কা মেরে মোট ৫৭ রান করে।
আরো পড়ুন : এবারের আইপিএলের অরেঞ্জ ক্যাপের দৌড়ে রয়েছেন কারা?
এত সুন্দর করে শুরু করে দেওয়া ইনিংসের জন্য, রাজস্থান রয়্যালসকে আর পিছনে ফিরে তাকাতে হয় নি। পড়ে সঞ্জু স্যামসং ও ধুর্ব জুরেল মিলে রাজস্থানের জয় নিশ্চিৎ করে আসে। অবশেষে রাজস্থান রয়্যালস ১৭.১ ওভারে ৬ উইকেট হাতে নিয়ে জয়লাভ করে। আজকের ম্যাচে মান অফ ম্যান নির্বাচিত হন আকাশ মাধওয়াল, তিনি ৩ গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন ও তার ৪ ওভারে মাত্র ২৯ রান দিয়েছেন। ইতিমধ্যেই রাজস্থান রয়্যালসের ১৪টি ম্যাচ শেষ হয়েছে, সুতরাং আজকেই ছিল তাদের শেষ ম্যাচ। IPL 2025 মরশুমে তাদের সফর আজ শেষ হলো।
চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসে স্কোরকার্ড
| টিমের নাম | রান / উইকেট | ওভার |
| CSK | ১৮৭/৮ | ২০ |
| RR | ১৮৮/৪ | ১৭.১ |
অন্যদিকে চেন্নাই সুপার কিংসের বাকি রয়েছে আর মাত্র ১টি ম্যাচ। যেই ম্যাচটি আগামী ২৫শে মে গুজরাট টাইটানস (GT) এর বিপক্ষে রয়েছে। তারপরেই এবারের মতো বিদায় নেবে চেন্নাই সুপার কিংস। ৫ বার IPL ট্রফি যেটা এই দল এবারে প্লে-অফ পর্যন্তই যেতে পারলো না। এছাড়া ঋতুরাজ গাইকয়ার্ড -এর চোটের কারণে দল থেকে বাদ পড়ার পর, মহেন্দ্র সিং ধোনিকে দেখা গেছে পুনরায় চেন্নাইয়ের হয়ে অধিনায়কত্ব করতে।
তবুও শেষ কয়েকটি ম্যাচের অধিনায়কত্ব পেয়েও মহেন্দ্র সিং ধোনি আনতে পারলেন না জয়। এবছর আইপিএলের মঞ্চে চেন্নাই সুপার কিংস সেভাবে প্রদর্শনী করতে পারে নি। একের পর এক ম্যাচ হেরে যাওয়ার ফলে পয়েন্টস টেবিলে তাদের জায়গা হয়েছে সবার শেষে। চেন্নাই এবার মোট ১৩ টি ম্যাচ খেলেছে, যার মধ্যে মাত্র ৩টি ম্যাচে তারা জয়লাভ করতে পেরেছে এবং বাকি ১০টি ম্যাচেই তাদের হারের সম্মুখীন হতে হয়েছে।
আজকের ম্যাচটি নিয়ে আপনাদের কি মতামত, তা কমেন্টে অবশ্যই জানান এবং এই লেখাটি পছন্দ হলে শেয়ার করে দিন। এরকম ক্রিকেট সম্পর্কিত খবর, তথ্য পেতে আজই আমাদের আজকের আলোচনা ওয়েবসাইটটি ফলো করুন।
নমস্কার, প্রিয় পাঠকগণ। ক্রিকেট নিয়ে ভালোবাসা আমার ছোটবেলা থেকেই। ২০২৫ এর মে মাস থেকে আমি এই ব্লগে অন্যতম ক্রিকেট রাইটার হিসেবে যুক্ত হয়েছি।