আজ হচ্ছে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এর ওয়ান ডে ম্যাচ। এই ম্যাচ এর দুই দলের মধ্যে নাম শুনে বোঝা যেতে পারে ইংল্যান্ড একটু বেশি শক্তিশালী কিন্তু আসলে তেমনটা নয়। নিজেদের একেবারে খারাপ ছন্দে রয়েছে ইংল্যান্ড। এমনকি গতকাল তাদের দলের অধিনায়ক ঘোষণা করে দিয়েছেন এটি ওনার অধিনায়ক রূপে শেষ ম্যাচ। এই ম্যাচে ইংল্যান্ড নামমাত্র খেলতে নামলেও ইংল্যান্ড এর জেতার ওপর অন্য টীম এর সেমী ফাইনাল খেলার ভাগ্য লুকিয়ে আছে।
প্রথম দুই ম্যাচের মধ্যে একটিতে ভালো জিত অর্জন করার পর আফগানিস্তান প্রায় নিশ্চিত ভাবে সেমী ফাইনাল চলে যেতেও পারতো কিন্তু অস্ট্রেলিয়া বিরুদ্ধে ম্যাচে বৃষ্টির কারণে ভেস্তে যায়। যার ফলে অস্ট্রেলিয়া সেমী ফাইনালে নিজেদের জায়গা করে নিতে সক্ষম হলেও আফগানিস্তান এর অপেক্ষা করতে হয় সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ড এর ম্যাচ ফলাফলের ওপর। গত ম্যাচে ইংল্যান্ড কে হারিয়ে আফগানিস্তান খুব খুশি হয়েছে কিন্তু আজ তারাই চাই ইংল্যান্ড যেন জিতুক। যাতে দক্ষিণ আফ্রিকা সেমী ফাইনাল এর দৌড় থেকে ছিটকে যাক এবং জায়গা আফগানিস্তানের হয়ে যাক।
এই ম্যাচ তাই স্বাভাবিক ভাবেই অনেকে দেখার জন্য মুখিয়ে আছে। কিন্তু প্রশ্ন হলো আমরা এই ম্যাচ দেখবো কোথায়? আজ উত্তর দেব কিভাবে আপনারা চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এর ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা ওয়ান ডে ম্যাচ লাইভ দেখতে পারবেন। এই ম্যাচ আপনারা টিভি তে ষ্টার স্পোর্টস এবং Sports18 চ্যানেল এবং মোবাইল, ল্যাপটপ বা স্মার্ট টিভি তে দেখতে চাইলে Jio Hotstar App এর মাধ্যমে দেখতে পারবেন। যদিও তার জন্য আপনাদের সাবস্ক্রিপশন নিতে হবে।
এই ম্যাচটি হচ্ছে ন্যাশনাল স্টেডিয়াম করাচী তে। আশা করা যায় সেখানে আজ আর বৃষ্টি হবে না এবং বৃষ্টির কারণে ম্যাচের কোনো ক্ষতি হবে না। সাধারণত এই ম্যাচে হাই স্কোরিং গেম দেখা যায়। তাই ব্যাটসম্যান দের জন্য এই ম্যাচ অনেক কার্যকরী হতে পারে। যেই দল ভালো রান করতে পারবে, তারাই জিতবে ধরে নেওয়া যায়।
দক্ষিণ আফ্রিকা (SA)
রায়ান রিকেলটন (উইকেটরক্ষক), টনি ডি জর্জি, টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ভ্যান ডের ডুসেন, এইডেন মার্করাম, ডেভিড মিলার, মার্কো জানসেন, উইলিয়াম মুলডার, কেশব মহারাজ, কাগিসো রাবাডা, লুঙ্গি এনগিডি।
ইংল্যান্ড (ENG)
ফিল সল্ট, বেন ডাকেট, জেমি স্মিথ (উইকেটরক্ষক), জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জেমি ওভারটন, জোফরা আর্চার, আদিল রশিদ, মার্ক উড।
নমস্কার, প্রিয় পাঠকগণ। আমার নাম শুভম বিশ্বাস। আমি গত ৫-৬ বছর ধরে ব্লগিং করছি। এই ব্লগটা শুরু করেছি বাংলায় ক্রিকেট খবর এবং আইপিএল নিয়ে লেখার জন্য। ক্রিকেট আমার ছোটবেলা থেকেই একটা ভালোলাগার জায়গা তাই সেই ভালো লাগাকে কাজে লাগিয়ে এই নতুন উদ্যোগ।