GT vs LSG IPL 2025: বর্তমানে আইপিএলের পয়েন্টস টেবিলে ১৮ পয়েন্টস নিয়ে গুজরাট সবার শীর্ষে রয়েছে। কিন্তু গতকাল অর্থাৎ ২২ মে গুজরাট টাইটানস ও লখনউ সুপার জায়েন্টের ম্যাচের পর গুজরাট টাইটানসরা সেই শীর্ষ স্থানের থেকে নিচে নেমে যাওয়ার আশঙ্কায় রয়েছে।
গতকাল গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটানস বনাম লখনউ সুপার জায়েন্টের ম্যাচটি অনুষ্ঠিত হয়। লখনউ সুপার জায়েন্ট ইতিমধ্যেই আইপিএল ২০২৫ এর মঞ্চ থেকে এলিমিনেট হয়ে গেছে। সুতরাং তাদের কাছে এই ম্যাচটি হারা কিংবা জেতা নিয়ে কোনো মাথা ব্যাথা ছিল না। তবুও একটি সম্মানজনক বিদায়ের দিক থেকে লখনউ এর কাছে এই ম্যাচটি ভীষণ গুরুত্বপূর্ণ ছিল।
অবশ্য প্লে-অফে খেলার জন্য ইতিমধ্যেই আমরা ৪টি দলকে পেয়ে গেছি, সেই দল গুলি হলো গুজরাট টাইটানস (GT), রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু (RCB), পাঞ্জাব কিংস (PBKS) এবং মুম্বাই ইন্ডিয়ান্স (MI)। কোন দল পয়েন্টস টেবিলের কোথায় শেষ করে, সেটা দেখা শুধুমাত্র সময়ের অপেক্ষা। সব দলগুলির আর মাত্র ১/২টি করে ম্যাচ বাকি রয়েছে। এর পরই শুরু হবে কোয়ালিফায়ার ১ এবং এলিমিনেটার ম্যাচ।
গতকাল টসে জিতে গুজরাট টাইটানসের অধিনায়ক শুভমান গিল বোলিং করার সিদ্ধান্ত নেন। কাজেই লখনউ সুপার জয়েন্টের দুই ওপেনার ব্যাটিং করতে আসে ২২ গজে। দক্ষিণ আফ্রিকার এইডেন মক্রম ও অস্ট্রেলিয়ান ব্যাটার মিচেল মার্শ মিলে শুরু করেন ব্যাটিং। দুই জনকেই বেশ ভালো ছন্দে দেখা যাচ্ছিলো। খুব শীঘ্রই তাদের দুজনের ৫০ রানের পার্টনারশিপ হতে দেখা যায়। কিন্তু তার কিছুক্ষণ পরেই তাদের ছন্দ পতন হতে দেখা যায়। এইডেন মক্রম ২৪ বলে ৩৬ রান করে ক্যাচ দিয়ে আউট হয়ে ফিরে যান।
আরো পড়ুন : এবারের আইপিএলে পার্পেল ক্যাপের লিডারবোর্ডে রয়েছেন কোন কোন প্লেয়ার?
এরপর লখনউ সুপার জায়েন্টের হয়ে ব্যাটিং করতে নামেন নিকোলাস পুরান, তিনিও ধীরে ধীরে ভালো ব্যাটিং করতে শুরু করেন। ফের দ্বিতীয় ও তৃতীয় জুটির মধ্যে ৫০ রানের পার্টনারশিপ হতে দেখা যায়। শুধু তাই নয় সেই পার্টনারশিপ ১০০ রানের গণ্ডিও ছুয়ে ফেলে। মিচেল মার্শ ১৮.২ ওভারে ক্যাচ আউট হয়ে ফিরে যান, তিনি ৬৪ বলে ১১৭ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে যান, যেখানে তিনি মোট ১০টি চার ও ৮টি ছক্কা মেরেছেন।
এরপর শেষের দিকে নেমে ঋষভ পান্থ দারুন ২টি ছক্কা মারেন এবং নিকোলাস পুরান ২৭ বলে ৫৬ রানের একটি ইনিংস খেলে যান, যেখানে তিনি ৪টি চার ও ৫টি ছয় মারেন। অন্যদিকে গুজরাট টাইটানসের বোলাররা সেভাবে প্রদর্শনই করতে পারে নি। এবারের আইপিএল পার্পল ক্যাপের লিডারবোর্ডে থাকা প্রশীধ কৃষ্ণা, যিনি প্রায় ১২ ম্যাচে ২১টি উইকেট নিয়েছিলেন, তিনি গতকাল ম্যাচে একটিও উইকেট নিতে পারেন নি। এছাড়াও রশিদ খান, মহম্মদ সিরাজ, কাগিশো রাবাদার মতো বোলাররা ভক্তদের একেবারে হতাশ করেছে।
মিচেল মার্শের অসাধারণ সেঞ্চুরি, নিকোলাস পুরানের হাফ সেঞ্চুরি ও ঋষভ পান্থ – এর শেষ ওভারে দুটি ছক্কার উপর ভর করে লখনউ সুপার জায়েন্টের স্কোর ২০ ওভারে ২৩৫ রানে গিয়ে পৌঁছায়। তারা গুজরাট টাইটানসকে ২৩৬ রানের টার্গেট দেন। যদিও এই টার্গেটটি একেবারে লড়াই করার মত একটি টার্গেট ছিল। কিন্তু শুভমান গিল ও সাই সুদর্শন বর্তমানে ভালো ফর্মের মধ্যে দিয়ে চলছিল। তারা দুইজন মিলে যদি ভালো শুরু করে দেন, তাহলে ২৩৬ রানও তাড়া করা সম্ভব।
লখনউ এর দেওয়া ২৩৬ রানের টার্গেট তাড়া করতে নামেন গুজরাটের দুই শক্তিশালী ওপেনার শুভমান গিল ও সাই সুদর্শন। তারা দুজনে মিলে খেলতে শুরু করেন এবং খুব শীঘ্রই দুজনের ৫০ রানের পার্টনারশিপ হয়, কিন্তু তারপরই পর পর দুই ওপেনারের উইকেট তুলে নেয় অভেশ খান ও উইল ও’রুর্ক। আগের ম্যাচে গুজরাটের হয়ে শুভমান গিল ও সাই সুদর্শন যে খেলাটা খেলেছিলেন, তার যেনো অভাব দেখা গেলো গতকালের ম্যাচে। এরপর ধীরে ধীরে গুজরাটের ব্যাটিং ধ্বসে পড়তে লাগলো, যদিও মিডল অর্ডারে এসে শাহরুখ খান একটি শেষ চেষ্টা করেছিল। তিনি একটি কঠিন পরিস্থিতিতে এসে ২৭ বলে একটা দুর্দান্ত ৫৭ রানের ইনিংস খেলে যান।
এরপর একে একে প্রায় সব উইকেট তুলে নেয় লখনউ সুপার জায়েন্টের বোলাররা। সব শেষে ২০ ওভারে গুজরাট টাইটানস ২০২ রানে ৯ উইকেট হারিয়ে শেষ করে। গুজরাটের হয়ে এবার রাহুল তেওয়াতিয়া তার দলের জন্য সেভাবে প্রদর্শনী করতে পারে নি। যাই হোক গতকালের ম্যাচে লখনউ এর হয়ে উইল ও’রুর্ক ৩টি এবং আয়ুশ বাদনী, আভেস খান ২টি করে উইকেট নেন। এবং অবশেষে এসে লখনউ সুপার জায়েন্ট ৩৩ রানে ম্যাচটি জয় করে নেয়।
গুজরাট টাইটানস (GT) এবং লখনউ সুপার জায়েন্টের (LSG) স্কোরকার্ড
| টিমের নাম | রান / উইকেট | ওভার |
| LSG | ২৩৫/২ | ২০ |
| GT | ২০২/৯ | ২০ |
সুতরাং গুজরাট টাইটানসের এই হারের ফলে তাদের সামনে পড়ে রয়েছে আর মাত্র একটি ম্যাচ। সেই ম্যাচটি জিতলে তাদের পয়েন্টস ১৮ থেকে ২০তে গিয়ে দাড়াবে। যার ফলে গুজরাটের শীর্ষ স্থান থেকে নিচে নেমে যাবার একটা আশঙ্কা থেকেই যায়। কেনোনা রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু এবং পাঞ্জাব কিংসের বর্তমান পয়েন্টস ১৭, তাদের সামনে আর দুটি করে ম্যাচ রয়েছে। কাজেই তাদের দুই দলের মধ্যে যদি কোনো একটি দল ২টি ম্যাচেই জয়লাভ করে, তাহলে তাদের পয়েন্টস গিয়ে দারাবে ২১এ। যেই পয়েন্টটি গুজরাটের চেয়ে বেশি অর্থাৎ সেই দলটি পৌঁছে যাবে শীর্ষে।
অপরদিকে এই দুটি দলই যদি ২টি করে ম্যাচ জিতে যায়, তবে দুটি দলেরই অর্থাৎ রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু (RCB) এবং পাঞ্জাব কিংস (PBKS) এর পয়েন্টস গিয়ে দাঁড়াবে ২১এ। যদি এমন হয় তবে এই দুটি দলই চলে যাবে একেবারে শীর্ষ স্থানে। ফলে গুজরাটের স্থান হবে পয়েন্টস টেবিলের ৩ নম্বরে। যেটার আশঙ্কাতেই রয়েছে গুজরাট টাইটানসরা, কেনোনা ৩ নম্বরে এলে তাদের কোয়ালিফায়ার খেলার সুযোগ চলে যাবে।
কোন দুটি দল কোয়ালিফায়ার ১ এর জন্য যাবে এবং কোন দুটি দল এলিমিনেটর খেলতে চলেছে? তা নিয়ে আপনাদের কি মতামত? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের লেখাটি ভালো লাগলে, সকলের সাথে শেয়ার করে দেবেন, এছাড়াও এধরনের ক্রিকেট সম্পর্কিত সমস্ত খবর পেতে আজ থেকে আমাদের আজকেরআলোচনা ওয়েবসাইটটি নিয়মিত পড়ুন।
নমস্কার, প্রিয় পাঠকগণ। ক্রিকেট নিয়ে ভালোবাসা আমার ছোটবেলা থেকেই। ২০২৫ এর মে মাস থেকে আমি এই ব্লগে অন্যতম ক্রিকেট রাইটার হিসেবে যুক্ত হয়েছি।