কলকাতা নাইট রাইডার্স খেলোয়াড় ২০২৫: আইপিএল এর সব থেকে দুর্বল দল?

আইপিএল ২০২৫ শুরু হতে আর মাত্র কয়েকটি মাস। প্রতিবার আইপিএল শুরু হবার কিছুমাস আগে প্রতিটি দল কিছু খেলোয়াড় ছেড়ে দিয়ে নতুন কিছু খেলোয়াড় দলে নেয়। আইপিএল এর আগে সম্পন্ন হলো মেগা অকশন, যেখানে প্রতিটি দল কিছু খেলোয়াড় বাদে সম্পূর্ণ নতুন দল নিয়ে খেলতে নামবে আগামী আইপিএল টুর্নামেন্ট। আজকের আমাদের আলোচনার বিষয় কলকাতা নাইট রাইডার্স খেলোয়াড় ২০২৫ আইপিএল দল নিয়ে।

প্রতিবারের মতন এইবারও কলকাতা নাইট রাইডার্স (KKR) নিয়ে মানুষের মধ্যে আলোচনা তুঙ্গে। তবে এবার একটু বেশি। তার কারণ গতবারের চ্যাম্পিয়ন দল হলো কেকেআর। যদিও গতবারের চ্যাম্পিয়ন দল KKR এ যে অধিনায়ক ও মেন্টর কে নিয়ে সব থেকে বেশি আলোচনা ছিল তারা আর এইবারের দলের সাথে যুক্ত নয়। গতবারের KKR অধিনায়ক শ্রেয়স আয়ের এবার খেলবে পাঞ্জাব কিংস এর হয়ে এবং গতবারের KKR মেন্টর গৌতম গম্ভীর এখন ভারতীয় দলের হেড কোচ পদে নিযুক্ত।

প্রতিটি দল তাদের টিমে মোট ২৫টি প্লেয়ার কিনতে পারে। যার মধ্যে কেকেআর এইবার নিয়েছে ২১টি। এইবার আইপিএল এর জন্য সব দলকেই ১২০ কোটির বাজেট দেওয়া ছিল। সেখান থেকেই KKR অকশন এর আগে মোট ৬ জন প্লেয়ারকে নিজেদের দলে রেখে দিয়েছিলো, যারা গতবার তাদের জন্য ভালো করেছিল। এখনও ঠিক হয়নি আইপিএল ২০২৫ এ কেকেআর এর অধিনায়ক কে হবে। তবে যেভাবে কলকাতা নাইট রাইডার্স আইপিএল ২০২৫ এর জন্য ভেঙ্কটেশ আইয়ার কে নেবার জন্য ২৩.৭৫ কোটি খরচ করলো তাতে বিষয় কিছুটা স্পষ্ট হয়েই যায়। আর তাছাড়া অধিনায়ক হবেই বা কে? অজিঙ্ক রাহানে, রিংকু সিং নাকি মণীশ পান্ডে?

কলকাতা নাইট রাইডার্স খেলোয়াড় ২০২৫

কেকেআর এমন এক দল যারা সর্বোচ্চ সংখ্যক আইপিএল বিজেতা না হলেও এই দল প্রতিবারই নিজেদের সেরাটা উজাড় করে দেয় এবং নিজের দলের খেলোয়াড় দের প্রতি ভরসা রাখে। এক মরসুমে কোনো খেলোয়াড় খারাপ খেললেও পরের মরসুমেই সে বাদ যায় না। এছাড়াও বরাবরই কেকেআর তাদের খেলোয়াড় দল এমনভাবে তৈরী করে যেখানে ব্যাটার, বোলার এর সাথে অলরাউন্ডার যথেষ্ট পরিমানে থাকে। এবারের আইপিএল ২০২৫ এর কেকেআর খেলোয়াড় তালিকা কিছুটা এরকম।

খেলোয়াড়ের নামমূল্যকেনা হয়েছে যে দামে
1. রিংকু সিং১৩ কোটি
2. বরুণ চক্রবর্তী১২ কোটি
3. আন্দ্রে রাসেল১২ কোটি
4. সুনীল নারাইন১২ কোটি
5. হর্ষিত রানা৪ কোটি
6. রমনদীপ সিং৪ কোটি
7. ভেঙ্কটেশ আইয়ার২ কোটি২৩.৭৫ কোটি
8. অ্যানরিখ নরকিয়া২ কোটি৬.৫০ কোটি
9. কুইন্টন ডি কক২ কোটি৩.৬০ কোটি
10. অংকৃষ রঘুবংশী৩০ লক্ষ৩ কোটি
11. স্পেন্সার জনসন২ কোটি২.৮০ কোটি
12. রহমানউল্লাহ গুরবাজ২ কোটি২ কোটি
13. মঈন আলি২ কোটি২ কোটি
14. বৈভব অরোরা৩০ লক্ষ১.৮০ কোটি
15. রোভম্যান পাওয়েল১.৫০ কোটি১.৫০ কোটি
16. অজিঙ্ক রাহানে১.৫০ কোটি১.৫০ কোটি
17. উমরান মালিক৭৫ লক্ষ৭৫ লক্ষ
18. মণীশ পান্ডে৭৫ লক্ষ৭৫ লক্ষ
19. অনুকূল রায়৩০ লক্ষ৪০ লক্ষ
20. লবনীথ সিসোদিয়া৩০ লক্ষ৩০ লক্ষ
21. মায়াঙ্ক মারকান্ডে৩০ লক্ষ৩০ লক্ষ

কেকেআর রিটেইনেড খেলোয়াড় আইপিএল ২০২৫

কলকাতা নাইট রাইডার্স আসন্ন আইপিএল ২০২৫ এর জন্য চেয়েছিলো কোনো খেলোয়াড়কেই তাদের দলকে না সরাতে। কারণ খুব স্বাভাবিকভাবেই কোনো দলই চাইবে না তার বিজেতা দল ভেঙে যাক। গতবারের আইপিএল বিজেতা কেকেআর ও চেয়েছিলো বেশিরভাগ সংখ্যক খেলোয়াড়কে দলে রেখে দিতে। যদিও এমনটা করা হতো না। কারণ আগামী আইপিএল এর আগে হতে যাচ্ছে মেগা অকশন। যেখানে সর্বমোট ৬ জন খেলোয়াড়কেই একটি দল রেখে দিতে পারে তাদের দলে।

কেকেআর তাদের দলে ৬ জন খেলোয়াড় কে আগে থেকেই রেখে দিয়েছিলো এবং বাকি খেলোয়াড়দের মধ্যে থেকে কিছু জনকে মেগা অকশন থেকে আবার তাদের দলে ফিরিয়ে নিয়ে আস্তে পেরেছে। এই ৬ জন খেলোয়াড় হলো রিংকু সিং, বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, হর্ষিত রানা এবং রমনদীপ সিং।

আইপিএল ২০২৫ কেকেআর বিদেশি খোলোয়াড়

আইপিএল এর পুরো কথা হলো ইন্ডিয়ান প্রেমিয়ার লীগ। কিন্তু মধ্যিখানে আইপিএল এর মানে দাঁড়িয়ে গেছিলো প্রতিবার আইপিএল শুরু হবার আগে কিছু বিদেশী খেলোয়াড় প্রচুর অর্থের বিনিময়ে বিক্রি হবে। সৌভাগ্যবশত এবার আর তেমনটা হয়নি। বেশি টাকা যে খেলোয়াড়দের এর জন্যে দেওয়া হয়েছে তাদের সবাই ভারতীয়। প্রতিটি দল সর্বোচ্চ ৮ জন বিদেশী খেলোয়াড় নিতে পারে। সেখানে কেকেআর তাদের দলে আইপিএল ২০২৫ এর জন্য ৮টি বিদেশী খেলোয়াড় নিয়ে রেখেছে। যারা হলেন আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, অ্যানরিখ নরকিয়া, কুইন্টন ডি কক, রহমানউল্লাহ গুরবাজ, মঈন আলি, রোভম্যান পাওয়েল এবং স্পেন্সার জনসন।

কেকেআর এর সব থেকে দামি খেলোয়াড়

প্রতিটি দলকে মোট ১২০ কোটি দেওয়া হয়েছিল এবং তারমধ্যেই তাদের নিজেদের দল গড়তে হতো। কেকেআর আগামী আইপিএল ২০২৫ এর জন্য যে ৬ জন খেলোয়াড়কে নিজেদের দলে রেখে দিয়েছে তাতেই তাদের অনেক টাকা শেষ হয়ে যায়। তারপর কেও ভাবতে পারেনি কেকেআর কোনো খেলোয়াড় এর জন্য এতটা যাবে। যদিও এই খেলোয়াড়ের দাম যে এতবেশি হবে সেটাও কেও আশা করে নি। কেকেআর নিজের গতবারের বিজেতা দলের অধিনায়ককে ছেড়ে দিলেও অন্য এক খেলোয়াড় যে এই দলের হয়েই বহুবছর ধরে খেলে আসছিলো তাকে নেওয়ার জন্য খরচ করেছে ২৩.৭৫ কোটি। এবং এই খেলোয়াড়ের নাম ভেঙ্কটেশ আইয়ার। এটা আশ্চর্যের হলেও এটাই বাস্তব।

কে হতে পারে আইপিএল ২০২৫ এর কেকেআর অধিনায়ক?

শ্রেয়স আইয়ার কে ছেড়ে দেবার পর এটা আইপিএল ২০২৫ এর সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়, কে হবে কেকেআর এর অধিনায়ক। অনেক নামই উঠে আসছে। তবে যে খেলোয়াড় গুলি আইপিএল অধিনায়ক হতে পারে বলে বেশি দামে বিক্রি হয়েছে তাদের মধ্যে কেওই কেকেআর এ নেই। তাহলে কি কেকেআর অজিঙ্ক রাহানে, রিংকু সিং, মণীশ পান্ডে কিংবা ভেঙ্কটেশ আইয়ার এর মধ্যেই কাউকে অধিনায়ক করতে যাচ্ছে? হ্যাঁ, আপাতত সেরকমই শোনা যাচ্ছে। যদিও কলকাতা নাইট রাইডার্স জানিয়েছে তারা ঠিক করে নিয়েছে কে হবে তাদের অধিনায়ক। শুধু সবাইকে জানানো বাকি। আপনার কি মনে হয় কেকেআর অধিনায়ক হয়ে অজিঙ্ক রাহানে, রিংকু সিং, মণীশ পান্ডে কিংবা ভেঙ্কটেশ আইয়ার কি নিজেকে যোগ্য প্রমান করতে পারবে?

Leave a Comment