কৃষক বন্ধু স্টেটাস চেক করার অনলাইন পদ্ধতি | WB Krishok Bandhu Status Check Online 2025

কৃষক বন্ধু হলো এমন একটি প্রকল্প যার সাহায্যে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের প্রায় ৯০ লক্ষ চাষীরা সরকার এর থেকে সুবিধা পেয়ে থাকে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জী ২০১৯ সালে এই কৃষক বন্ধু প্রকল্প চালু করেন। এই প্রকল্প বা যোজনাটি কৃষকদের জন্য তাই এর নাম কৃষক দের নামানুসারেই রাখা হয়েছে। এই প্রকল্পের আওয়াতায় সমস্ত উপভোক্তাকে বছরে দুবার খরিফ শস্য আর রবি শস্যের সময় ৪০০০ টাকা থেকে ১০০০০ টাকা পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার এর পক্ষ থেকে সাহায্য করা হয়। আপনি যদি এই লক্ষ লক্ষ কৃষক দের মধ্যে একজন হন তাহলে আপনি শুধু মাত্র আপনার ভোটার কার্ড নম্বর দিয়ে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক অনলাইন এর মাধ্যমে করতে পারবেন।

কৃষক বন্ধু প্রকল্পের জন্যে দুই সময় অর্থাৎ বর্ষাকালীন চাষ আর শীতকালীন চাষের সময় দুইবার দুই কিস্তিতে মোট ১০০০০ টাকা পর্যন্ত সাহায্য করা হয়। এই কৃষক বন্ধু যোজনার টাকা আপনি আপনার ব্যাঙ্ক একাউন্ট নিজে নিজেই পেয়ে যাবেন। কিন্তু অনেক সময় আমাদের ব্যাঙ্ক একাউন্ট এর KYC না থাকার কারণে টাকা আমাদের ব্যাঙ্ক একাউন্ট অবধি এসে ঘুরে যায়। এই রকম পরিস্থিতির সম্মুখীন না হতে চাইলে নিজের ব্যাঙ্ক একাউন্ট এর অল্প লেনদেন করতে থাকুন।

নতুন চাষী হিসেবে কৃষক বন্ধু আবেদন করতে চাইলে আপনাকে দুয়ারে সরকার ক্যাম্প থেকে কৃষক বন্ধু আবেদন ফর্ম পূরণ করে সেটি জমা দিতে হবে। পুরোনো চাষীরা যেই ব্যাঙ্ক একাউন্ট এ টাকা একবার পেয়েছেন সেই ব্যাঙ্ক একাউন্ট এ টাকা বারবার পেতে থাকবেন। শুধু খেয়াল রাখতে হবে ব্যাঙ্ক একাউন্ট এর কোনো গন্ডগোল যেন না হয়।

আরো পড়ুন: অটল পেনশন যোজনা

কৃষক বন্ধু স্টেটাস চেক অনলাইন

আমাদের পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত প্রকল্প খুবই ভালো। যার মধ্যে কৃষক বন্ধু অন্যতম একটি। আমার চেনা অনেক মানুষ এই প্রকল্পের সাহায্য পেয়ে অনেক উপকৃত হয়েছে। বিশেষ করে সেই সময় যখন মানুষের হাতে কাজ ছিল না, চারিদিকে চলছিল লকডাউন। যায় হোক সে এক অন্য কথা।

কৃষক বন্ধু স্টেটাস চেক অনলাইন

আপনি খুব সহজেই মাত্র কয়েক সেকেন্ড এর মাথায় আপনার কৃষক বন্ধু স্টেটাস চেক অনলাইন এর মাধ্যমে করে নিতে পারবেন। এর জন্যে প্রয়োজন পড়বে আপনার ভোটার কার্ড। আমি নিচে আপনাদের কৃষক বন্ধু স্টেটাস চেক অনলাইন পদ্ধতি উল্লেখ করে দিচ্ছি। আপনারা সেখান থেকে জেনে নিয়ে দেখে নিতে পারবেন কৃষক বন্ধু সম্বন্ধিত সমস্ত তথ্য।

কৃষক বন্ধু স্টেটাস অনলাইন চেক করার পদ্ধতি

  • প্রথমেই আপনাকে কৃষক বন্ধু অফিসিয়াল ওয়েবসাইট খুলতে হবে।
  • আপনি গুগল এ লিখে সার্চ করুন ‘Krishok Bandhu’.
  • সেখানে কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইট ‘krishakbandhu.net’ এ ক্লিক করুন।
  • এর পর দু নম্বর অপসন ‘নথিভুক্ত কৃষকের তথ্য’ তে ক্লিক করুন।
  • তারপর আপনাকে ‘ভোটার কার্ড নম্বর’ দিয়ে ‘I’m not a robot’ তে ক্লিক করতে হবে।
  • এরপর ‘Search’ এ ক্লিক করলেই আপনি আপনার কৃষক বন্ধু সম্বন্ধিত সমস্ত তথ্য পেয়ে যাবেন।

কৃষক বন্ধু স্টেটাস চেক করার সময় আপনি অনেক কিছু দেখতে পাবেন। যেমন AKD ID, KB ID, Aadhar No, Farmer Name, District, Block, Gram Panchayat, Village, Total Land (In Acre), Status এবং Transaction Status.

এদের মধ্যে KB ID এর অর্থ কৃষক বন্ধু আইডি নম্বর। Status যদি Approved লেখা থাকে তার মানে জানতে হবে আপনার দরখাস্ত নেওয়া হয়ে গেছে। আপনি কৃষক বন্ধু প্রকল্পের একজন সুবিধাভোগী। এছাড়া Transaction Status যদি Transaction Success লেখা থাকে তার মানে জানতে হবে আপনি আপনার প্রাপ্য টাকা আপনার ব্যাঙ্ক একাউন্ট এ পেয়ে গেছেন।

কৃষক বন্ধু KB ID নম্বর চেক করার পদ্ধতি

আপনি যদি আগে থেকেই কৃষক বন্ধুর সুবিধাভোগী হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটি কৃষক বন্ধু আইডি রয়েছে। আর নতুন যারা আবেদন করবে তাদের আবেদন গ্রহণ হবার পরেও তাদের একটি আইডি নম্বর দেওয়া হবে। এই KB ID অর্থক কৃষক বন্ধু ID দিয়ে অনেক তথ্য জানা যাবে বা টাকা লেনদেন জড়িত সমস্যা এই KB ID এর মাধ্যমে সমাধান পাওয়া যাবে।

কৃষক বন্ধু স্টেটাস চেক করার যেই পদ্ধতি আমি উপরে উল্লেখ করলাম সেই একই পদ্ধতিতে আপনি আপনার KB ID নম্বর বের করতে পারবেন। এর জন্য কৃষক বন্ধু ওয়েবসাইটে গিয়ে আপনাকে আপনার ভোটার আইডি কার্ড নম্বর দিয়ে সার্চ করলে আপনি আপনার কৃষক বন্ধু সম্বন্ধিত KB ID, AKD ID এবং STATUS চেক করতে পারবেন।

কৃষক বন্ধু বেনিফিশিয়ারি লিস্ট (Krishok Bandhu Beneficiary List Check)

আপনি যদি নতুন কৃষক বন্ধুর আবেদন করেছেন তাহলে আপনি কৃষক বন্ধু বেনিফিশিয়ারি লিস্ট এর মাধ্যমে জানতে পারবেন আপনার নাম সেই লিস্ট এ আছে কি না। এই বেনিফিশিয়ারি লিস্ট আপনি কৃষক বন্ধুর ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়াও মানে আমি বলছি কৃষক বন্ধু বেনিফিশিয়ারি লিস্ট ডাউনলোড না করেও আপনি আপনার নাম কৃষক বন্ধুর পোর্টাল এ আছে কি না, আপনার দরখাস্ত নেওয়া হয়েছে কি না, টাকা পাঠানো হয়েছে কি না সব জানতে পারবেন কৃষক বন্ধু স্ট্যাটাস চেক অনলাইন এর মাধ্যমে।

কৃষক বন্ধু ফর্ম ডাউনলোড (Krishak Bandhu Form PDF)

আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের নতুন আবেদন করতে চান তাহলে আপনাকে দুয়ারে সরকার ক্যাম্প এ গিয়ে আবেদন করতে হবে। সেইখানে আপনাকে কিছু ডকুমেন্টস নিয়ে যেতে হবে আর তারপর আপনার ফর্ম ফিলাপ হবে। আপনার ফর্ম পূরণ করে জমা হয়ে যাবার পর সেটি যাচাই করা হবে। এটির জন্যে কিছু সময় মানে বেশ কিছু দিন লাগবে। যদি আপনার ফর্ম পূরণ করতে কোনো ভুল হয়ে থাকে কিংবা কোনো ভুল তথ্য দেওয়া থাকে তাহলে সেই ফর্ম বাতিল হয়ে যাবে। ফর্ম বাতিল হবার খবর আপনি আপনার মোবাইল নম্বর এ SMS এর মাধ্যমে জানতে পেরে যাবেন।

আপনি চালিয়ে কৃষক বন্ধু আবেদন ফর্ম অনলাইন ডাউনলোড করে নিতে পারবেন। এর জন্য আপনাকে নিচের পদ্ধতি অবলম্বন করতে হবে।

  • প্রথমে কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে যান।
  • এরপর ‘আদেশ স্মারকলিপি ও বিজ্ঞপ্তি’ তে ক্লিক করুন।
  • এখানে আপনি কৃষক বন্ধু আবেদন ফর্ম ডাউনলোড করতে পারবেন।
Krishok Bandhu Form PDFDownload Now

আবেদন করার প্রয়োজনীয় ডকুমেন্টস

  • চাষযোগ্য জমির পরচা / বর্গা নিবন্ধিকরণের নথি
  • ভোটার কার্ড
  • আধার কার্ড (ঐচ্ছিক)
  • ব্যাঙ্ক পাসবুক এর কপি অথবা ক্যানসেল চেক
  • পাসপোর্ট ফটো
  • মোবাইল নম্বর

কৃষক বন্ধু সম্বন্ধিত কিছু জরুরি তথ্য

এই প্রকল্পটি অর্থাৎ কৃষক বন্ধু পশ্চিমবঙ্গের কৃষি বিভাগ দ্বারা জানুয়ারী ২০১৯ এ চালু করা হয়। যার প্রধান উদ্যেশ্য ছিল পশ্চিমবঙ্গের চাষীদের আর্থিক সাহায্য করা আর তাদের মৃত্যুর পর তাদের পরিবারের পাশে দাঁড়ানো। পরবর্তীতে এই প্রকল্পের নাম একটু বদলিয়ে রাখা হয় কৃষক বন্ধু (নতুন) বা Krishak Bandhu (Natun). এই নতুন ভাবে নামকরণের পর এই প্রকল্প পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ১৭ জুন ২০২১ এ শুরু করেন।

এই কৃষক বন্ধু প্রকল্পের ফলে চাষীরা বছরে দুইবার সমান পরিমান টাকা (৪০০০ থেকে ১০০০০ টাকা পর্যন্ত) রবি চাষ আর খরিফ চাষের সময় নিজ ব্যাঙ্ক একাউন্ট এ পেয়ে যাবেন। যেসব চাষীদের বয়স ১৮ থেকে ৬০ বছর এর মধ্যে এবং ১ একর কিংবা তার বেশি চাষযোগ্য জমি নিজের নামে রয়েছে তারা এই প্রকল্পের লাভ নিতে পারবেন। যাদের ১ একর এর কম চাষযোগ্য জমি রয়েছে তার নূন্যতম ৪০০০ টাকা প্রো রাটা ভিত্তিতে সহায়তা পাবেন। কোনো চাষী যার বয়স ১৮ থেকে ৬০ বছর এর মধ্যে এবং যিনি কৃষক বন্ধুর উপভোক্তা, কোনো কারণে উনার মৃত্যু হলে পশ্চিমবঙ্গ সরকার ওনার পরিবারকে এককালীন ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য করবেন।

প্রকল্পের নামকৃষক বন্ধু
প্রকল্প শুরু হয়১৭ জুন ২০২১
শুরু করেনমাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী
প্রকল্পের উদ্দেশ্যপশ্চিমবঙ্গের সকল কৃষককে কৃষি কাজের জন্য আর্থিক সহায়তা প্রদান করা এবং কৃষকদের অকালমৃত্যুর ক্ষেত্রে চাষী পরিবারগুলিকে সামাজিক নিরাপত্তা প্রদান করা।
করা আবেদন করবে১৮ থেকে ৬০ বছর বয়সী কৃষক যার নিজের নাম পর্চা রয়েছে অথবা যিনি একজন ভাগচাষী
মোট টাকা পাওয়া যাবেদুই কিস্তি তে ৪০০০ থেকে ১০০০০ টাকা পর্যন্ত
টাকা পাবার সময়রবি চাষ ও খরিফ চাষ এর সময়
মৃত্যুকালীন সাহায্যএক কালীন ২ লক্ষ টাকা
KB IDকৃষক বন্ধু আইডি নম্বর
Official WebsiteCLICK HERE
হেল্পলাইন নম্বর8597974989 (10AM – 6PM)
6291720406 (10AM – 6PM)

krishak.bandhu@ingreens.in

WB KB যোজনার কিছু প্রশ্নের উত্তর (FAQs)

1. কৃষক বন্ধুর জন্যে আবেদন কোথায় করবো?

দুয়ারে সরকার ক্যাম্প এর মাধ্যমে এই প্রকল্পের জন্যে আবেদন করতে পারবেন।

2. কৃষক বন্ধুর আবেদন ফর্ম অনলাইন ডাউনলোড করা যাবে?

হ্যাঁ। কৃষক বন্ধু ফর্ম পিডিএফ অনলাইন ডাউনলোড করা যাবে।

3. আমি কৃষক বন্ধু প্রকল্প থেকে সর্বমোট কত টাকা পেতে পারি?

এই প্রকল্পে বছরে দুবার দুই কিস্তি মোট ১০০০০ টাকা পর্যন্ত পাওয়া যাবে। অর্থাৎ একবার সর্বমোট ৫০০০ টাকা পাওয়া যাবে।

Leave a Comment