MIvsDC IPL 2025: মুম্বাই ইন্ডিয়ান্স কি পারবে তাদের ষষ্ঠতম আইপিএলের ট্রফি জিততে? আজকের ম্যাচের স্কোরকার্ড

আইপিএলের ৬৩তম ম্যাচটি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। মুম্বাই ইন্ডিয়ান্স (MI) বনাম দিল্লি ক্যাপিটালস (DC) আজকের এই ম্যাচটি হাইভোল্টেজ ম্যাচের মাধ্যমেই নির্ধারিত হওয়ার কথা ছিল কোন টিম প্লে-অফের জন্য কোয়ালিফাই করবে।

আরো পড়ুন : রোহিত শর্মা জীবনী

ইতিমধ্যেই দুটি দলের ১২টি করে ম্যাচ খেলা সম্পন্ন হয়েছিল, যেখানে মুম্বাই ইন্ডিয়ান্স ১২টি ম্যাচ খেলে ৭টি তে জয়লাভ করে ও অপরদিকে দিল্লি ক্যাপিটাল ৬টি ম্যাচে জয়লাভ করে। কার্যতই দুটি দলের পয়েন্টস ১৪তে এসে দাড়ায়, যদিও দিল্লি ক্যাপিটালসের ও সানরাইজার্স হায়দ্রাবাদের একটি ম্যাচ বৃষ্টির কারণে বিঘ্নিত হওয়ার ফলে দুটি টিমকেই ১-১ করে পয়েন্টস দেওয়া হয়। যার ফলে দিল্লি ক্যাপিটালসের পয়েন্ট গিয়ে দাড়ায় ১৩তে।

কাজেই, দুটি টিমের কাছে বাকি থাকে আর মাত্র ২টি ম্যাচ। আর সব চেয়ে বড় কথা, পরবর্তী ম্যাচটি ছিল একে অপরের পক্ষে। সুতরাং যেই দলই ওই ম্যাচটি জয়ী হবেন, তারা পৌঁছে যাবে প্লে-অফে। সেই ম্যাচটিই ছিল আজ। ইতিমধ্যেই ৩টি দল অর্থাৎ গুজরাট টাইটানস (GT), রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু (RCB) এবং পাঞ্জাব কিংস (PBKS) প্লে-অফের জন্য কোয়ালিফাই করে গেছে। এখন শুধুমাত্র অপেক্ষা ছিল ৪ নম্বর দল হিসেবে কারা যাবেন প্লে-অফে।

মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালসের কাছে এই ম্যাচটি ছিল ভীষন গুরুত্বপূর্ণ, এই ম্যাচটিকে এলিমিনেটর ম্যাচ হিসেবেও আখ্যা দিলেও মন্দ হবে না।৫ বারের আইপিএল ট্রফি বিজয়ী মুম্বাই ইন্ডিয়ান্স, এবছর IPL মরশুমে সেভাবে ভালো প্রদর্শন করতে পারে নি, একটার পর একটা ম্যাচে হার, রান ছিল না হিটম্যান রোহিত শর্মার। নানান প্রতিকূলতার ছাপিয়ে শেষের ম্যাচ গুলিতে ঘুরে দাঁড়ান তারা।

অপরদিকে আক্সার প্যাটেলের নতুন ক্যাপ্টেন্সিতে এবারে IPL 2025 শে আইপিএলের ট্রফি জেতার স্বপ্ন দেখছিল দিল্লি ক্যাপিটালস। এমনকি তারা শুরুটাও করেছিল তেমন ভাবেই। একের পর এক ম্যাচ জিতে ভক্তদের তাক লাগিয়ে দিয়েছিল। কিন্তু তারপর থেকেই যেনো ধীরে ধীরে তারা যেনো কোথাও হারিয়ে যেতে রইলো। অবশেষে তারা এখন এমন স্থানে দাঁড়িয়ে আছে, যা প্রায় মরণ বাঁচন ম্যাচ।

যাই হোক, আজকের ম্যাচে টস জিতে দিল্লি ক্যাপিটালস এবং প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় আক্সার প্যাটেল। ম্যাচের শুরুতেই মুস্তাফিজ রহমানের বলে শর্ট মারতে যান রোহিত শর্মা, বল তার ব্যাটের কানায় লেগে চলে যায় অভিষেক পোরেলের হাতে। ফলস্বরূপ আউট হয়ে ফিরতে হয় রোহিত শর্মাকে। এরপর রায়ান রিকেল্টন ও উইল জ্যাক মিলে দায়িত্ব নিয়ে কিছু রান করেন। এরপর একে একে ফিরে যেতে হয় তাদেরকেও। তারপর ব্যাটিং করতে আসেন সূর্যকুমার যাদব, প্রথম দিকে সামলে খেললেও, পড়ে তিনি মেরে খেলতে শুরু করেন এবং তিনি ৭৩ রানের একটি অসাধারন ইনিংস খেলেন। সূর্যকুমার যাদব ৭টি চার ও ৪টি ছক্কা মেরে মাত্র ৪৩ বলে ৭৩ রান করেন।

আরো পড়ুন : এবারের আইপিএলে পার্পেল ক্যাপের লিডারবোর্ডে রয়েছেন কোন কোন প্লেয়ার?

এছাড়াও তিলক বর্মা ও নামান ধীরের অল্প কিছু রানের উপর ভর করে মুম্বাই ইন্ডিয়ান্স ২০ ওভারে ১৮০ রান করে ৫ উইকেটের পতনে। কাজেই দিল্লি ক্যাপিটালসের জন্য টার্গেট হয় ১৮১ রান। ম্যাচ বিরতির পর মাঠে নামেন দিল্লি ক্যাপিটালসের দুই ওপেনার লোকেশ রাহুল এবং ফ্যাপ ডুপ্লেসিস, যদিও মুম্বাইয়ের বোলিং দাপটের কাছে বেশিক্ষণ টিকতে পারেনি তারা। এরপর একের পর এক উইকেট হারাতে শুরু করে দিল্লি ক্যাপিটালস। যদিও মিডল অর্ডারে নেমে সমীর রিজভী ৩৯ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। এর পর দিল্লির হয়ে আর কোনো প্লেয়ারই ভালো করে খেলতে পারে নি।

সব শেষে দিল্লি ক্যাপিটালস তাদের সমস্ত উইকেট হারিয়ে ১৮.১ ওভারে মোট ১২১ রান করেন। সুতরাং আজকের এই হাইভোল্টেজ ম্যাচটি মুম্বাই ইন্ডিয়ান্স জিতে নেন ৫৯ রানের ব্যবধানে এবং প্লে-অফের জন্য কোয়ালিফাই করেন। মুম্বাইয়ের হয়ে জাসপ্রিত বুমরাহ এবং মিচেল স্যান্টনার ৩টি করে উইকেট নেন এবং বাকি সকলে ১টি করে উইকেট নেন।

আরো পড়ুন: বিরাট কোহলি জীবনী

মুম্বাই ইন্ডিয়ান্স (MI) এবং দিল্লি ক্যাপিটালসের (DC) ম্যাচের স্কোরকার্ড

Team Score
MI১৮০/৫ ২০
DC১২১/১০ ১৮.১

দিল্লি ক্যাপিটালস (DC) প্লে-অফের দৌড় থেকে বাদ পড়লেন আজ, তাদের সামনে রয়েছে আর একটি ম্যাচ। আগামী ২৪ মে পাঞ্জাব কিংসের (PBKS) সাথে রয়েছে তাদের শেষ ম্যাচ এবং তারপরই শেষ হবে তাদের আইপিএল যাত্রা এবারের মতো। গত ম্যাচে সেঞ্চুরি করা লোকেশ রাহুল, আজকের ম্যাচে সেভাবে নিজের ছাপ ছাড়তে পারলেন না। তাছাড়াও অন্যান্য প্লেয়াররা সেভাবে কোনো কিছুই করতে পারলেন না। চোখের সামনে থেকে জয় ছিনিয়ে নিয়ে গেলো মুম্বাই ইন্ডিয়ান্সরা।

তাহলে মুম্বাই ইন্ডিয়ান্স কি পারবে তাদের ষষ্ঠতম আইপিএল ট্রফি জিততে এবারের আইপিএলে? আজকের এই ম্যাচটি নিয়ে আপনাদের কি মতামত? কমেন্ট করে অবশ্যই জানাবেন, লেখাটি ভালো লাগলে সকলের সাথে শেয়ার করে দেবেন। এছাড়াও ক্রিকেট সংক্রান্ত সমস্ত তথ্য, খবর পেতে আজ থেকেই আমাদের আজকেরআলোচনা ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment